সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬০০

ভ্রমণ ভাতার বিল করতে

আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।

হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

সরকারী কাজের বিল অনুমোদ ও পরিশোধ বিভাগ

দেশের সকল প্রজেক্টের বিল এজি অফিস থেকে চূড়ান্ত পরিশোধ করা হয়। প্রতিটি বিলে জন্যই ঘুষ প্রদান না করলে চেক/ব্যাংক ট্রান্সফার প্রদান করা হয়না। আমি অন্তত্য ১৫টি টি বিল ছাড়িয়েছি। যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ৮০০০-১২০০০ টাকা করে ঘুষ প্রদান করেছি।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

বদলীর জনিত কারণে বেতন নির্ধারণ

আমার কর্মচারীকে বেতন বিল করতে পাঠাই।তিনি এসে বলেন যে ১০০০ টাকা দিতে হবে।পরে ৩০০ টাকায় মিটমাট করতে বাধ্য হয়েছি

রাজশাহী, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন চালু করতে

২০২২ সালে নতুন সরকারিতে চাকরিতে জয়েন করার পর বেতন চালু করতে হাটহাজারী উপজেলা হিসাবরক্ষণ অফিস কতৃক এই অর্থ দাবি করা হয়। পরবর্তীতে ১৫০০ টাকার বিনিময়ে আড়াই মাস পর থেকে বেতন পাওয়া শুরু হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬.০ হাজার

মৃত বাবার পেনশন মায়ের নামে আনা

পেনশনের সব কাগজপত্র রেডি ছিল, তারপরও তার অডিট সামলানোর খরচ হিসাবে দাবী ছিল টাকা, না হলে বেতন চালু হবে না।

নড়াইল সদর, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

পে ফিক্সেশন

এটি খুবই লজ্জার বিষয় যে নিজে একজন সরকারি চাকুরিজীবী হয়ে অন্য একটি সরকারি দপ্তরে সেবা নিতে যেয়েও ঘুষ ছাড়া কাজ করানো যায়না। সরকারি চাকুরি পেয়ে পে ফিক্সেশন করে বেতন নিতে হয় আর এই পে ফিক্সেশনেই দেশের সকল হিসাব রক্ষণ অফিসে ঘুষ দেয়া লাগে। অর্থাৎ আপনাকে চাকুরির শুরুতেই ঘুষের মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হয়। আমি প্রাথমিকভাবে টাকা দিতে অশীকৃতি জানাই যার কারনে আমার ফিক্সেশন দেরিতে হয় ও অন্য সবার পরে আমার বেতন পাই যেটা অন্যদের থেকে ২ মাস পরে। পরে বাধ্য হয়ে ১৫০০ টাকা দিয়ে বেতন ফিক্সেশন করাই। এছাড়া আমার অন্যান্য কলিকদের কাছ থেকেও ২৫০০-৩০০০ করে টাকা নিয়েছে এই বেতন ফিক্সেশন করাতে।

মাগুরা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

সরকারি চাকরিতে প্রথম মাসের বেতন ছাড় করতে এজি অফিসে ঘুস দিতে হয়েছিল

সরকারি চাকরিতে আমার প্রথম মাসের বেতন ছাড় করতে এজি অফিসে ঘুস দিতে হয়েছিল। আর নাহয় বেতন আটকে থাকবে মাসের পর মাস চাকরি জীবনের শুরুতেই এজি অফিস আমাকে ঘুষ দিতে বাধ্য করে। অসহায়ের মতো একজন সরকারি চাকুরীজীবী হয়েও আমি ঘুষ দিতে বাধ্য হই

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন উত্তোলন

বিসিএস ক্যাডার হওয়ার পর বেতন হচ্ছিল না।কাগজ পত্রে গরিমসি এবং ঘোরানো এবং হয়রানি করা কিছু পাওয়ার আশায়

শিবচর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

Panson

My father die in 2024. And we got my father pension to my mother name in 2026. We make our all papers works. Then we go to the Rajshahi account office and submit our paper. And officer chake our paper . Than that officer call me out and he said to me if i give him 50000 thousand . But I give him 40000 thousand .

Rajshahi account office, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০০

পারিবারিক সঞ্চয় পত্রের ব্যাংক সলভেন্সি

সেবা নেয়ার সময় কোনো চাপ ছিলো না। দু'জন অফিসার বসে ছিল, তারা অযথা সময়ক্ষেপন করছিলো, তারা এক পর্যায়ে আমার সাথে বাংলাদেশের প্রচলিত ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলে। প্রায় ২ ঘন্টা পরে আমাকে মেইল করে ডকুমেন্ট দেয়। এর পর টাকা দাবী করে। এক পর্যায়ে আমি দিতে বাধ্য হই। এবং অবাক হলাম কারন তারা আমার সাথে ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলে টাকা চাইলো।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন মালিকানা হস্তান্তর

আব্বা মারা যাওয়ার পর মায়ের নামে পেনশন করাতে গিয়ে চা-নাস্তার খরচ হিসেবে ১০হাজার টাকা দেয়া লাগে।

নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳৫০০

আইবাস একাউন্ট খোলা, টিএ ডিএ বিল করা, অন্যান্য আর্থিক সেবা

আইবাস একাউন্ট খোলা, টিএ ডিএ বিল করা, অন্যান্য আর্থিক সেবা। সব ক্ষেত্রেই ৫০০ থেকে ১০০০ টাকা দাবি করে না। না দিলে কাজ আটকে যায়।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.৫ হাজার

সরকারি ক্রয়ের বিল পাস

সরকারি অফিসের প্রয়োজনীয় খরচের বিল একাউন্টস অফিসে সাবমিট করলে অডিটর ৫% হারে ঘুষ না দিলে বিল এর কাজ করেনা। বাধ্য হয়ে দিয়ে কাজ করতে হয়।

মাদারিপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৩.০ হাজার

টিএডিএ সহ, সরকারি কর্মচারীদের অন্যান্য বিল ভাতা,

এসএফসি (পূর্ত),ঢাকা সেনানিবাসে লজিস্টিক এরিয়া সদর দপ্তরের লাগোয়া ভবন।সরকারি কর্মচারীদের বেতন ভাতা এখান থেকে অডিট নিষ্পত্তি করে পরিশোধ করে।সরকারি কর্মচারীদের বেতন ব্যতীত যাবতীয় বিলের মোট টাকার ২৩% পর্যন্ত তাদেরকে অগ্রীম ঘুষ দিতে হয়।তারপরও ভালো আচরণ করে না।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য