All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

732 reports found
Report a bribe
Paid Accounts Office ৳5.0K

শ্রান্তি বিনোদন ভাতার বিল করাতে।

আমাদের অফিস থেকে আমাদের কাছে টাকা চাইলে আমরা জিগ্যেস করি যে কিসের টাকা, অফিসার অফিস সহায়ক এবং বড়বাবু বলে যে AG অফিসে টাকা না দিলে এটা-সেটা তালবাহানা করে চেক আটকে রাখবে। আপনারা টাকা না দিলে আপনারা নিজেরাই গিয়ে চেক পাশ করান, আমরা বারবার গিয়ে দৌড়াতে পারবো না।। নেত্রকোনা এজি অফিসের সবগুলোই চরম দুর্নীতিবাজ!!! প্রথম বেতন করাইতে (৩০০০/- থেকে ৫০০০/-) টাকা দিতে হয়, এলপিসি (রিসিভ-সেন্ট) করাইতে টাকা দিতে হয়, যেকোনো চেক পাশ করাইতে টাকা দিতে হয়, পেনশনের টাকা তুলতে টাকা দিতে হয়!! টাকা না দিলেই দিনের পর দিন ঘুরতে হয়, সবগুলো চুর নেত্রকোনা জেলা একাউন্টস অফিসে বসে আছে।।

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 6 views MYJ7FUNH
0 Comments
Refused Accounts Office ৳300

হিসাব চালু করা

আমার নানির পেনশনের হিসাব বন্ধ হয়ে গিয়েছিল, তারপর ঐটা চালু করতে গেলে কাজ শেষে বলে যে মিষ্টি খাওয়াত টাকা দিবেন না? আমার নানি বলল যে ওইসব দিতে পারবোনা। একদম না করে দেওয়া হয়। উনি অবশ্য একটু রেগে গেলেন।

শেরপুর উপজেলা, Rajshahi 31 August 2026 30 views RJ8AEUUL
0 Comments
Paid Accounts Office ৳1.5K

পে ফিক্সেশন

নতুন চাকরিতে যোগদান, টাকা ছাড়া মাসের পর মাস বেতন বন্ধ ছিল। অতঃপর বাধ্য হয়ে টাকা দিয়েই ফিক্সেশন করি আমরা নতুন নিয়োগ প্রাপ্তরা। প্রতি জনের থেকে ১৫০০ টাকা নেয়।

বগুড়া, Rajshahi 31 August 2026 24 views RJ8K9SL3
0 Comments
Paid Accounts Office ৳1.0K

বেতনের টাকা হিসাবে জমা করার বিনিময়ে ঘুষ দাবি করে

আমি ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। আমার বেতনের নায্য টাকা যা হিসাবরক্ষণ অফিস আমার ব্যাংক হিসাবে জমা করবে সেটা ১০০০ টাকা ঘুষ না দিলে জমা করবে না বলে জানিয়ে দেয় তিনি জামালপুর সদরে হিসাবরক্ষণ অফিসে কর্মরত। আমি নিরুপায় হয়ে অনেক আবেদন করেও তাকে রাজি করতে পারিনি। ৩ মাস থেকে বেতন বকেয়া ছিলো বিধায় অনন্যোপায় হয়ে ৫০০ টাকা দিয়ে বেতন হিসাবে জমা করাই

জামালপুর, Mymensingh 31 August 2026 25 views MYJAMGWH
0 Comments
Paid Accounts Office ৳500

বেতন চালু করার জন্য

নতুন চাকরিতে যোগদান করা উপলক্ষ্যে তৎকালীন একাউন্টস অফিসের সুপার ও অডিটর মিলে ৫০০ টাকা জোর করে নিয়েছেন। প্রথমে দিতে অস্বীকার করায় বেতন বন্ধ করে রেখে দিয়েছিল ৭ দিনের মতো। এবং এই টাকা না দিলে পরবর্তীতে আমার অফিসের বিভিন্ন বিল করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে মিষ্টিমুখ করানোর নামে এই টাকা নেয়। এছাড়াও সরকারি সকল নিলে ৫% বাধ্যতামূলকভাবে দিতে হয় অন্যথায় নানার অজুহাতে বিল বন্ধ করে দেয়।

নীলফামারী সদর, Rangpur 31 August 2026 26 views RNURNWLP
0 Comments
Paid Accounts Office ৳500.0K

সরকারি অডিট

“সরকারি অফিসে অডিট করতে এসেছিল হিসাবরক্ষণ অফিসের আওতাভুক্ত অডিট দপ্তর থেকে। সব ঠিক থাকলেও অফিসের প্রত্যেকটি প্রকল্প থেকে আলাদাভাবে ২লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা ঘুষ নিয়েছে। না দিলে অযথা অডিট অবজেকশন দিয়ে হয়রানি করবে তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।”

ঢাকা, Dhaka 31 August 2026 28 views DKL48MGM
0 Comments
Paid Accounts Office ৳2.0K

বদলী জানিত কারনে হিসাব রক্ষণ অফিসে

সরকারি চাকুরী। বদলী হলেই এলপিসি লাগে। এজি অফিসে টাকা না দিলে এলপিসি ফরওয়ার্ড হয় না৷ এমনকি দপ্তর প্রধান বলে দেওয়ার পরও কাজ হয় নি৷ অবশেষে ২০০০ টাকা দিলাম। কাজ জলের মত হয়ে গেল।

বগুড়া সদর, Rajshahi 31 August 2026 27 views RJW63EXK
0 Comments
Paid Accounts Office ৳1.00M

প্রতিরক্ষা অডিট

প্রতিরক্ষা বাহিনী ও তার অধিন সকল প্রতিষ্ঠানে অডিট করে। উচ্চপর্যায়ের কমকর্তাদের সাথে মিলে টাকা হাতিয়ে নেয় এবং চাকরির দেয়ায় জন্য বাধ্য করে।

ঢাকা সিনিকেএস, Dhaka 31 August 2026 24 views DK275FCH
0 Comments
Paid Accounts Office ৳2.9K

ইনক্রিমেন্ট যুক্ত করার জন্য

আমার শিক্ষাগত যোগ্যতার জন্য একটি অগ্রিম বর্ধিত ইনক্রিমেন্ট পাই যেটা পেতে প্রায় কয়েকমাস লেগে যায়,যার বকেয়া আসে ১০০০০+ টাকা।এই বকেয়া টাকা তোলার জন্যব+ বর্ধিত ইনক্রিমেন্টটা যুক্ত করে দেওয়ার জন্য আমার কাছে ২৯০০টাকা নেয় করিমগঞ্জ এজি অফিস। এটা শুধু আমার জন্য নিছে এমন নাহ আমরা যারাই করিমগঞ্জ সরকারি চাকুরী করি সবার কাছ থেকে এই অর্থ নেয়া হয়ে থাকে।

করিমগঞ্জ, কিশোরগঞ্জ, Dhaka 31 August 2026 28 views DK3LQUXL
0 Comments
Paid Accounts Office ৳10.0K

পেনশন

আমাকে বলা হয়েছিল, সুন্দরগঞ্জে FPI থাকা কালে আমার বাবা বেশি টাকা নিয়েছিলেন যে কারণে আমার বাবার টাকা মার নামে করতে ৮০০০০ টাকা দিতে হবে সুন্দরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিস খরচ ও জামাতের এমপি প্রার্থীর সুপারিশ লাগবে। ওনারা হিসাব ঠিক করে মার নামে টাকা তোলার ব্যবস্থা করে দেবেন। সর্বশেষ ১০,০০০ টাকায় কাজটি করে দেন। আমার বাবা মারা যাওয়ার ৬-৭ মাস আমরা তার পেনশনের টাকা উঠাই নি। এর ফলে ওরা সে সুযোগটা নিতে চেয়েছিল।

গাইবান্ধা, Rangpur 31 August 2026 27 views RNJEYP46
0 Comments
Paid Accounts Office ৳100.0K

বিল সংক্রান্ত যেইকোন কাজে

ঢাকা এসএফসি যেইকোন বিল পাস বা বিল সংক্রান্ত কাজে ১০% ঘুষ দাবি করে। না দিলে বিল নিয়ে হয়রানি করে, বিল আটকিয়ে রাখে। এই অফিসের পিয়ন থেকে শুরু করে এরিয়া ফাইনেন্স অফিসার পযন্ত ঘুষ নেয়।

ঢাকা এসেফসি, Dhaka 31 August 2026 25 views DKEXPEAY
0 Comments
Paid Accounts Office ৳2.0K

আইবাস একাউন্ট তৈরী

বেতন উত্তোলনের জন্য আইবাস একাউন্ট খুলতে গেলে অর্থ দাবী করা হয়। অর্থ পরিশোধ না হওয়ায় দীর্ঘদিন ঝুলে থাকে। উপায়ান্তর না দেখে পরবর্তীতে ঘুষ প্রদান করতে বাধ্য হই

বাঁশখালী, Chattogram 31 August 2026 24 views CTA5ADCT
0 Comments
Paid Accounts Office ৳1.0K

টি/এ বিল,বেতন বিল,অন্যান্য বিল এর জন্য আবেদন

টি/এ বিল,বেতন বিল,অন্যান্য বিল সঙক্রান্ত সেবা নিতে গেলে সিগেরেটের প্যাকেট কিনে দিতে হয়,কেউ কেউ টাকা ছাড়া কাজ করে না,ঘূষ দিতে হয় যত টাকার বিল করা হবে,সেই টাকার উপর শতকরা হিসেবে ।

রাঙ্গামাটি, Chattogram 31 August 2026 24 views CTWA7VWE
0 Comments
Paid Accounts Office ৳500

পেনশনার পরিবর্তন

বাবা মারা যাওয়ার পর মায়ের নামে পেনশন পরিবর্তনের জন্য সকল কাগজপত্র, ফর্ম পূরণ থেকে শুরু করে সকল কাজ করার পর ও দীর্ঘদিন আমার ফাইলটি আটকে রাখা হয় পরবর্তীতে আমার কাছ থেকে ১০০০ টাকা দাবি করে।।। আমি নিরূপায় হয়ে তা পরিশোধ করি ।

নড়াইল, Khulna 31 August 2026 27 views KHV7UJMS
0 Comments