সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৪৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

পেনশনের টাকা

আমার বাবা মারা যাওয়ার পর আমার মায়ের জন্য পেনশনের ব্যবস্থা করতে গিয়েছিলাম। তারা আমার কাছে ২০০০০ টাকা দাবি করেন। আমাদের ফাইল সবই ঠিক ছিলো কিন্তু তারা বলে যে উপর থেকে অডিট হওয়ার সময় তাদের টাকা দিতে হবে, এর জন্য এই টাকা লাগবে। আমি তখন ৫০০০ হাজার দিবো বলি। কিন্তু তারা তাতে রাজি হয়নি। আমার মা এবং আমার সাথে দুর্ব্যবহার শুরু করে। পরবর্তীতে আমার ভাই তার পরিচিত সচিবকে দিয়ে ফোন দেওয়ায়। তখন তারা ভয়ে টাকা ছাড়াই কাজ করে দেয়। এবং সচিব স্যারকে যেন উনাদের নামে কমপ্লেইন না করি এর জন্য অনুরোধ করতে শুরু করে।

ঘুষ দিইনি ghush.site
মৌলভীবাজার ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন এর টাকা প্রাপ্তি

আমার পেনশনের টাকা উত্তোলনের সময় ২০২৪ বা ২৫ সালে। মজার ব্যাপার হলো আমার টাকাটা পাওয়ার পরে অফিসের একজন একটা রেজিস্টার আগায় দিল এবং বলল যে আপনার কাছ থেকেও ঘুষ চেয়েছে কিনা বা নিয়েছে কিনা তা লিখুন। আমি লিখলাম কেউচাইনি বা নেয় নাই।

ঘুষ দিয়েছি ghush.site
Dhaka ৳৬.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

ট্যুর বিল ও অন্যান্য বিল পাস

এটা একদম ওপেন সিক্রেট এদেশে। সরকারি যেকোন বিল পাস করাতে এজি অফিসকে ওই বিলের ৫% ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি ghush.site
ঝিনাইদহ ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন মঞ্জুর

পেনশন ফাইল মঞ্জুর ও জিপিএফ এর টাকা উত্নউত্তোলনের জন্য হিসাব রক্ষণ অফিসে নিতান্তই বাধ্য হয়ে দিয়েছি। নয়তো সহজে মমঞ্জুর হতো না। উল্টো বিভিন্নরকম কাগজ কম আছে বলে হয়রানি করতো।

ঘুষ দিয়েছি ghush.site
উখিয়া ৳৬.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি চাকরি জীবীদের এডভান্স ইনক্রিমেন্ট যোগ করা

সরকারি চাকরির এডভান্স ইনক্রিমেন্ট আই বাস প্লাস প্লাস এ যোগ করার জন্য আমাকে টাকা দিতে বাধ্য করেছে

ঘুষ দিয়েছি ghush.site
হবিগঞ্জ ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন করার জন্য

সরকারী চাকুরীজীবীদের এক জেলা হতে অন্য জেলায় বদলী হলে বেতন ও বদলী হয়। তখন অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে ৩০০০ টাকা দেয়া লাগছে।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টি এ ডি এ বিল/ডিএসপি ফান্ড লোন/ বকেয়া বেতন দাবি

ফাইন্যান্স কন্ট্রোলার আর্মি পে-২ , ঢাকা সেনানিবাস এ আমি আমার টিএডিএ বিএলের চাহিদা করলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিলের ২০% দাবী করে ওই টাকা না দিলে তারা ওটা আটকে রাখবে এরকম বলে তাই আমি টাকা দিয়ে দেই। এছাড়াও আমার বকেয়া বেতন দাবি করতে চাই এর জন্য তারা ঘুষ চায়। কোন লোন নিতে গেলেও তাদেরকে ঘুষ দিতে হয় সেনানিবাসের ভিতরে সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকেই তারা সবচেয়ে বেশি ঘুষ আদায় করে। ওদেরকাছে সেনাবাহিনীর অফিসাররা জিম্মি তাইলে আপনারা ওয়েবসাইট চালিয়ে কি করবেন।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬
মন্তব্য