সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৩২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০০ লাখ

Bill release from FC

All of our Government product sell and service bill need to pass from FC ( Finance control). They do not pass not a single bill without gush. It may be .5% to 1% of total bill. Bangladesh Government and all agencies known this very well.

Shegun bagicha. Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKJJFQK3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

Ibass++ account khula

Ibass++ account khular por bole eikhane sobai kaj kore tai 1000/- dite hobe. Prothome dei ni, kintu pore amader officer accountant ke bar bar bole and accountant amake bole pay korte Noyto bill hanging kore rakhar possibility ache. Tarpor, dite hoyeche baddho hoye.

Faridpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DK93LNED
০ মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

পেনশন পেতে

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চাকরি শেষ করে পেনশন চালু করতে ১০০০০০ টাকা দাবি চরফ্যাশন উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর

চরফ্যাশন, ভোলা, বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে BR6ZU7E5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৪.০ হাজার

সরকারি বিধি মোতাবেক পে-ফিক্সেশন এর জন্য আবেদন করেছিলাম।

নতুন সরকারি চাকরি হলে বেতন ভাতা চালু করার জন্য পে-ফিক্সেশন করার জন্য সংশ্লিষ্ট হিসাব রক্ষন অফিসে সেবাটি নিতে গিয়েছিলাম। তার অফিসের পিয়ন এর মাধ্যমে অর্থ দাবি করে, দীর্ঘদিন ফাইল পড়ে থাকতে দেখে পরিশোধ করতে বাধ্য হয়।

শেরপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে MYY7C7AK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

Advance increment due bill

যাদের মাস্টার্স এ প্রথম শ্রেণি আছে তারা ২ টি Advance increment পাবে বলে প্রজ্ঞাপন জারি করা হয় মাউশি থেকে। গেজেট তালিকায় নিজেদের নাম প্রকাশ করতে মাউশিকে ১ম ধাপে দিতে হয়েছিল ১৩×৫= ৬৫ হাজার টাকা। এরপর বাজেট নেওয়ার জন্য মাউশিকে ২য় ধাপে দিতে হয়েছিল ১৫০০০ টাকা নাস্তা বাবদ। এর পর Account office - Lalmonirhat বিল ছাড় দিতে দাবী করে ৯০০০০ টাকা। তবে শেষ পর্যন্ত ৭০,০০০ টাকায় তারা রাজি হয়। উল্লেখ্য আমরা ১৩ জন শিক্ষক মিলে এই অর্থ প্রদান করি। উল্লেখ্য যে ৪২০০০ টাকা পেতে আমার ব্যক্তিগত খরচ হয়েছিল ১০০০০ + টাকা

Lalmonirhat, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RNLKJUQ7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

চাকরির পে-ফিক্সেশন

আমরা নিজেরা নতুন চাকরির পে-ফিক্সশন করলে অযথা ভুল ধরত, যার জন্য ঐখানে আউটসোর্সিং এ চাকরিরত একজন টাকা দাবি করে এবং নেয়

তেঁতুলিয়া, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RNZWV548
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০.০ হাজার

পেনশন

পেনশন টাকা উত্তলন করতে গেলে ৫০ হাজার লাগবে বলছে পরে ৩০ হাজার না দিলে দিবে না। বিভিন্ন সমস্যা দেখায় কিন্তু কোনো সমস্যা নেই কাগজপত্র সব ঠিক আছে।

কানাইঘাট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে SY9FH48V
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

যে কোন বৈধ বিল উত্তোলনের

সাধারণ ভ্রমণ বা বদলিজনিত ভ্রমণ ও আনুষঙ্গিকসহ সকল প্রকার বৈধ বিলে এজি অফিসকে ০৫ শতাংশ অর্থ ঘুষ দেয়া লাগে। এখনো পর্যন্ত এই প্রহসনের বিষয়ে কেউ কোন ব্যবস্থা নিতে পারে নাই। দেশের সবচেয়ে দূর্নীতিগ্রস্থ ডিপার্টমেন্ট হল হিসাবরক্ষণ অফিস কিন্তু এটি সবসময় ধরা-ছোঁয়ার বাহিরে থাকে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTR6GA7B
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

রিটায়াররমেন্ট পেশনশনের বিল

বিল পাওয়ার পর মিস্টি খাওয়ার টাকার জন্য আবেদন করেছিলো হাজার দশেক টাকার

লালমনিরহাট, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RN2C6M7E
০ মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১৪.০ হাজার

কল্যাণ তহবিলের আবেদন

ময়মনসিংহ কল্যাণ অফিস আমার বাবা মারা যাওয়ার পর কল্যাণে টাকা পাওয়ার জন্য গিয়েছিলাম, উনারা এমন ভাবে প্রসেস গুলো উপস্থাপন করে, যাতে করে আমি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো নিজে না করে উনাদের কাছে দেই, সহযোগিতা না করে ভয় দেখিয়ে টাকা দিয়ে কাজ করাতে চায়।

Mymensingh, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে MYECDXR9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

মায়ের পেনশন ফেইস ভেরিফিকেশন।

ফেইস ভেরিফাই সক্রিয় করতে গিয়ে টাকা দাবি করেছিলো।। পরে অন্য পরিচিত আরেকজন কে লাগিয়ে ১০০০/টাকা দিয়ে কোন ভাবে বুঝিয়ে দিয়ে আসলাম, অথচ এটা সরকারি ভাবে সম্পূর্ণ ফ্রি।।

রাজনগর, মৌলভীবাজার, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে SYRL45VA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

সরকারি বিল পাশ

প্রতিটা সরকারি বিল এ তারা ৩-৫% ঘুষ নিয়ে থাকে। এর কোন প্রতিকার নেই কেন?

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CT9FX9S3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

আটকে থাকা বেতন তোলা

বেতন আটকে ছিলো। বেতন যেখানে তাদের মানবিক কারনে হলেও কাজ দ্রুত করে পরিশোধ করার কথা, ৭ মাসের বেতন তোলার জন্য ৫০০০/- দিতে হয়েছে। বাধ্য হয়েছি দিতে। আরও অর্থ দাবি করতে পারে। বেতন এখনো পাওয়া যায় নাই।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKZVB9N4
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

চাকরী হতে অব্যাহতি নেয়ার জন্য

চাকরী হতে অব্যাহতি নিয়ে অন্য চাকরীতে যোগদান করার সময় ৩০০০টাকা দাবী করে বসে হিসাবরক্ষণ অফিসের অডিটর মহোদয় চা মিস্টি খাওয়ার জন্য। না হলে কাজ দেরী হওয়ার ইঙ্গিত দেয়। টাকা দিয়ে অব্যাহতি বাবদ অফিসের সকল লেনদেন সমাপ্ত করি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে DK72DJKD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.১১ লাখ

বেতন সমাকরণ

বেতন সমতাকরণ বিল করতে যেয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৩৭ জনের বিল করতে যেয়ে জন প্রতি ৩০০০ টাকা করে পরিশোধ করতে বাধ্য করা হয়েছে।

শরীয়তপুর সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে DKM5P8C2
০ মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

Bill processing purpose

সরকারি টেন্ডারের মাধ্যমে সাপ্লাই করা পন্যের বিল পাস করতে আর্মি এসএফসি থেকে বিল পাশ করতে হয়। সেখানে বিভিন্ন রকম হয়রানির সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। মোট বিলের ১% টাকা ঘুষ না দিলে সেই বিল আর পাশ হয়না। সেখানে কর্মকর্তাগন নিজেদের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে সবসময়। টাকা ছাড়া কোনো বিল পাশ হয়না।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK525K9Q
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

এলপিসি, আনুষঙ্গিক বিল, ফিক্সেশন, পেনসন,অবসর সুবিধা, জিপিএফ উত্তোলন

প্রথম বেতন লাগানো, এলপিসি, শ্রান্তি বিনোদন, অফিসের আনুষঙ্গিক বিল উত্তোলন ৫% ছাড়া বিল পাস করে না। নানা অজুহাত দেখায়, ভুলভাল বের করে। সবাই সিন্ডিকেট করে। কেউ কোন সমাধান দেয় না। মানুষকে সম্মান করে না। সব হিসাব রক্ষন অফিসের একই চিত্র।

দিনাজপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RN7JUPUK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

চাকরিতে যোগদানের পর বেতন করার জন্য জন প্রতি ২০০০/- দিতে হয়েছিল। পরবর্তীতে জিপিএফ এর একাউন্ট খোলার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKJVG78X
০ মন্তব্য