সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,৩৩৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳১০.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সেখানে আবেদন করেছিলাম পরীক্ষায় পাশ করেছিলাম কিন্তু প্রথমবার আমাকে ফেল করে দেওয়া হয়। পরে দালালের মাধ্যমে কন্টাক করে ১০০০০ টাকা দিয়ে আমাকে সেই ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছে। এটা খাগড়াছড়ি বিআরটিএ

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳১.০ হাজার

বাইকের কাগজ জমার জন্য

গাড়ির কাগজ জমা দেওয়ার জন্য তিন দিন ধরেছি কর্মরত কর্মকর্তা বলছে এই কাগজ নাই ওই কাগজ নাই কাগজ নিয়ে আসেন কাগজ নিয়ে আসেন কাগজ সঠিকভাবেই নিয়ে যাচ্ছে তারপরে বলতেছি কাগজ তিন দিন ঘুরার পরে যখন এক কর্মকর্তার সাথে কথা বললাম তখন উনি বলল আমাকে এক হাজার টাকা দাও আমি তোমাকে কিনে দিয়ে দিচ্ছি ১০০০ টাকা দিলাম আর কোন কাগজে লাগল না যেই কাগজ ছিল ওই কাগজেই দিলাম মনে আছে উনি কাগজ গুলা জমা করছে পরবর্তীতে কাজ হয়ে গেছে ইয়ার কি অবস্থা র

ঠাকুরগাঁও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳২.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ট্রেনিং সেন্টারের ট্রেইনার এর মাধ্যমে এই লেনদেন হয়েছে বিশ জনের টাকা তুলে জমা দিয়েছে, জন প্রতি ২৫০০ টাকা । তবে ট্রেইনার কত জমা দিয়েছে তা আমার জানা নেই।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳১.৫ হাজার

বাইকের নাম্বার প্লেট লাগানো

নাম্বার প্লেট লাগাতে গিয়েছিলাম। সেখানে আমস্র কাছ থেকে ১৫০০ টাকা দাবি করে। এবং আমি দিতে বাধ্য হয়৷

মিরপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

সে বলছে ১১ হাজার টাকা খরচ লাগবে শুধু পরীক্ষায় এটেন্ড করবেন পাস না করলেও চলবে আমি লাইসেন্স রেডি করে দিব

মাদারীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৬.০ হাজার

নতুন লাইসেন্স করা

ড্রাইভিং লাইসেন্স করতে ৬ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বিনিময়ে আমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ঝামেলাও করতে হবে না। টাকা দিলেই সবকিছু অটোমেটিকভাবে পাশ হয়ে যাবে। এমনকি ঢাকার যেকোনো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ যোগ্যতা বা দক্ষতার চেয়ে টাকা দিলেই যেন লাইসেন্স পাওয়া সহজ। বিষয়টা শুধু আমার একার নয়, পুরো প্রক্রিয়াটাই এমন। নিয়ম মেনে যারা পরীক্ষা দিতে চায়, তাদের জন্য এটা সত্যিই হতাশাজনক।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳১.৫ হাজার

ফিটনেস সারটিফিকেট

আমার গাড়ির ফিটনেস করার সময় উত্তরা বি আর টি তে ১৫০০ টাকা দিতে হয়েছে, না হলে পেপার পেতে ০৪(চার) ঘন্টার উপরে সময় লাগত।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে দেখি মূল ফি এর তিন গুণ টাকা নেয়। নাহলে প্র্যাক্টিক্যাল এ ফেইল। নরসিংদী brta.

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ghush.site ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সেবাটি ছিলো ঘুষ দিলে ফিল্ড টেস্ট পাস ঘুষ না দিলে পরিক্ষা ফেইল। আমি ঘুষ দিইনি আমি ফেল করি কিন্তু যারা পাস করে তারা সবাই ফেইল কেউ কেউ দুই সাইডের খুটি ভেঙ্গে ফেলে তারপরও তারা পাস। আমি স্মুথলি সব কিছু করার পরেও রেজাল্ট চেক করে দেখি আমি ফেইল।

চুয়াডাঙ্গা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৫.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স করার জন্য।

ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি ঘুষ ছাড়াই প্রথমে পরীক্ষা দেই আমাকে অকৃতকার্য দেখায় এবং যারা ঐদিন আমরা অকৃতকার্য হয়েছিলাম তারা সকলে বলেছে তারা ঘুষ দেয়নি, মাঝ বয়সি ব্যক্তির পরীক্ষা পাস করে গেল অনেকেই না বুঝে লিখলেও পরীক্ষায় পাশ করে স্যার আমি বুঝে লেখার পরেও ফেল করলাম। পরবর্তী দালাদের সাথে কথা হয় সে শিওর করে যে ঘুষ ছাড়া পরীক্ষায় পাশ করা যাবে একই কথা আমি বিষের ভেতর থেকেও শুনেছি। পরবর্তী পরীক্ষা দেয়ার আগে দালাল আমার কাছ থেকে 10000 হাজার চায় সম্পূর্ণ প্রক্রিয়াটার সমাপ্ত করার জন্য। আমি ৪০০০ দিয়ে পরীক্ষাটা শুরু করি পরীক্ষা পাস করার পরে বাকি প্রসেসটা আমি নিজেই হ্যান্ডেল করি টোটাল আমাকে 4000 টাকা ঘোষ হিসেবে দিতে হয়েছে।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৫.০ হাজার

Driving License

দালাল এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছিল। মূল টাকা ৫৫০০ হলেও দালাল ১০৫০০ টাকা নিয়েছে। দালাল ছাড়া আমার বন্ধু এক্সাম দিয়েও ফিরে আসছে কিন্তু আমরা ফেইল হয়েও লাইসেন্স পেয়ে গেছি।

Joarsahara, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৪.০ হাজার

Driving

আমি 2008 সালে মোটরসাইকেল drivingলাইসেন্স গ্রহণ করি। 2018 সালে মেয়াদ শেষ হয়। বনবিভাগে চাকরির সুবাদে দূরে দূরে থাকায় আর নবায়ন করতে পারিনি। পরে 2024 সালে নবায়নের উদ্দ্যোগ নিয়ে আমাকে জানায় নতুন লাইসেন্স নিতে হবে। আমি আবেদন করে লিখিত এবং ভাইভায় একবারেই পাস করি। সমস্যা বাজে ফিল্ড টেস্ট নিয়ে। ছয় মাসে ৩ বারফিল্ড টেস্ট দিয়েও পাস করতে পারিনি। আসলে আমার Pulsar মোটরসাইকেল। পরে অফিসে যোগাযোগ করা হলে 4000/- টাকা দাবী করে। টাকা দেবার পর আমার আর পরীক্ষাও দিতে হয়নি। শুধু সকালে গিয়ে বায়োমেট্রিকদিয়ে এসেছি। রাতে দেখি আমি পাস। ৫ দিন পরে আমি সরকারি ফি জমা দিয়ে লাইসেন্সের অনলাইন কপি গ্রহণ করি। হায়রে আমার বাংলাদেশ ! ৫৫ বছরে এসেও ঘুষ দিতে হলো।আমি 1991 সাল থেকে মোটরসাইকেল চালাই।।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৮.০ হাজার

New Trade Licence

প্রাকটিকাল, লিখিত পরীক্ষা ভালো করার পরও ফেল আসে,তারা বলে কখনো পাশ করতে পারবেন না।কিছু দিলে তারা।পাশের ব্যবস্থা করবে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳১১.০ হাজার

গাড়ির ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেসেন্সর জন্য এই টাকাটা দিতে হয়েছে। পরীক্ষা দিতে গিয়ে দেখি যে, প্রায় সবাই টাকা দেয়। এবং ড্রাইভিং পরীক্ষার নামে যা হয়, তা হলো সার্কাস। একজন মেজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়ি চালনার পরীক্ষা হয়। যারা দালাল ধরে যায়, তারা শুধু গাড়িতে ওঠে আর নামে। এতেই তাদের পাস করে যায়। এরকম ওপেন এতো বড়ো দুর্নীতি দেখে অবাক হয়েছি। ড্রাইভিং না জেনেও হাজার হাজার মানুষ ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে। নিরাপদ সড়ক কীভাবে নিশ্চিত হবে!!!

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ghush.site ৳৫.০ হাজার

লাইসেন্স করার ক্ষেত্রে

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে পরীক্ষা দিছি ফেইল করছি। পরে ৫০০০ টাকা দিছি পাশ করাই দিছে। এটা আমার অপরাধ ও আছে বিআরটিএ এর অপরাধ ও আছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য