All reports

17,326 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,266 reports found
Report a bribe
BRTA

ড্রাইভিং

প্রতিটি জেলা শহরে ফ্রিতে ড্রাইভিং শেখানো হচ্ছে ফেসবুকের মাধ্যমে জানার পর সেখানে যাই কিন্তু যাওয়ার পর না না কথা ওজুহাত আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। পরে কিছু পর আমাকে ১৫০০ টাকা দাবি করে টাকা দিলে এখনই ভর্তি হতে পারবো।

Refused
Bogura ৳1.5K
2 September 2026 2 1
BRTA

Driving license

চাকরির জন্য বাইক চালানো জরুরী ছিলো। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 12000 দিয়ে কাজটি করতে হয়েছে। তবে এখানে যা বুঝলাম 100 মধ্যে 70 জন টাকা দিয়ে কাজ করেছে...

Paid
Pirojpur ৳12.0K
2 September 2026 0 0
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং টেস্ট সম্পন্ন করার পর লাইসেন্স কার্ড দেওয়ার দিন যেই লোক লাইসেন্স দিচ্ছিলো সে সবার কাছে ১০০টাকা চাচ্ছিলো। প্রায় ৮-১০ জন ছিলাম। আমি বললাম লাইসেন্স দেন আমি বাসা থেকে টাকা এনে দিচ্ছি, লাইসেন্স হাতে পেয়ে পরে আর অফিস মুখো হয়নি😆😁

Only demanded
চুয়াডাঙ্গা ৳100
2 September 2026 4 1
BRTA

গাড়ির ট্যাক্স টোকেন ও ফিটনেস আপডেট

ব্যাংকে টাকা জমা দিয়ে শুধু গাড়ি দেখবে আর ফিটনেস প্রিন্ট করে দেবে টাকা প্রথমে দিতে না চাওয়য়ায় সারাদিন অপেক্ষায় করাইছে বলে আজ হবে না আগামীকাল আসেন একজন দালাল এর ২০০০ টাকা চায় তখন ১২০০ টাকা দেই তখন ৫মিনিটে কাজ হয়ে যায়।

Paid
দিনাজপুর ৳1.2K
2 September 2026 1 1
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর জন্য লিখিত মৌখিক ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিবে এই মর্মে ৬০০০ টাকা দাবি করা হয়। পরিস্থিতি ঠিক এমনই ছিল। আমি টাকা দিতে ব্যর্থ হলে ফেল দেখানো হবে। অনেকেই এই পন্থায় লাইসেন্স অর্জন করে। অফিসের সকল খরচ মিলিয়ে মোট ১৬০০০ টাকা দি আমি।

Paid
নোয়াখালী ৳6.0K
2 September 2026 1 1
BRTA

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স এর প্র্যাকটিকাল পরিক্ষা এমনভাবে নেয়া হয় যেন কেউ পাস করতে না পারে অথচ রাস্তায় নিরাপত্তার সাথে এই প্রাক্টিকাল এর কোন সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ আছে । শেষে 4500 টাকাতে সব দফারফা করতে হয়েছে

Paid
পাবনা ৳4.5K
2 September 2026 0 1
BRTA

প্রত্যায়ন পত্র

আমার ফ্রেন্ড কোরিয়া থাকে এবং ওই দেশে সে ড্রাইভিং লাইসেন্স করবে সে জন্য দেশের যে লাইসেন্স আছে পাশাপাশি বিআরটিএ থেকে প্রত্যয়ন প্রত্র লাগবে আমি গেলাম মিরপুর ১৩ বিআরটিএ ডিরেক্ট অফিসার এর কাছে সে বললো আপনি পারবেন না! আর আপনি করতে হবে এই কাগজ লাগবে এইটা লাগবে কিন্তু গেইট এর বাহিরে দালাল ৩০০০ টাকা ছেয়েছিল আমি সম্মত হই নাই। পরবর্তী কাউন্টার এ জিজ্ঞাস্য করলাম কি করা যায় উনি বললো কাগল পত্র দেন আর আবেদন করে ব্যাংকে টাকা জমা দেন তারপর আসেন তারপর আসলাম বললো ২০০০ টাকা দেন আমি একটু দরদাম করলাম কিন্তু উনি কোনোভাবে পারবে না আরো কত খারাপ আচরন এবং পরবর্তী উনি করেদিলেন।

Paid
মিরপুর ১৩ বি আর টি এ ৳2.0K
2 September 2026 0 0
BRTA

ড্রাইভিং লাইসেন্স ওরজিনাল স্মার্ট কার্ড সংগ্রহ করতে

আমার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া বাধ্যতামূলক ছিল তারপর আমি বাধ্য হয়ে (ময়মনসিংহ বি আর টি এ) যাই গিয়ে বললাম বিস্তারিত তারপর সেখানে থাকা ভার প্রাপ্ত কর্মকর্তা আমাকে এমন কিছু শর্ত পূরণ করতে বলেন যেমন : ১/ মেডিক্যাল সার্টিফিকেট ২/ ভিসা কপি ৩/ অগ্রিম বিমান টিকিট আরও অনেক কিছু। আমি সকল কিছু দেওয়ার পর কর্মকর্তা আমাকে বলেন আপনি চলে যান। পরে আপনাকে জানানো হবে। কিন্তু কোন সময় নির্ধারণ করে দেন নি। ১৫ দিন পরে আমি নিজে থেকে কল দিলাম কর্মকর্তা বললো এভাবে হবেনা আপনি অফিসে আসেন আমি অফিসে গেলাম তিনি বললেন বাংলাদেশে টাকা হলে সবকিছুই সম্ভব আপনি ২০০০০ টাকা দেন ৩দিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। আমি বাধ্য হয়েই টাকা দিতে হল। পরে লাইসেন্স পেয়েছি।

Paid
ময়মনসিংহ ৳20.0K
2 September 2026 0 1
BRTA

লার্নার বাতিল করণ

আমি লার্নার আবেদন করার সময় ভুলবশত পেশাদার এর জায়গায় অপেশাদার সিলেকশন করি,পরবর্তীতে আমি লার্নার বাতিলের আবেদন করার পর সহকারী পরিচালক এপ্রোভ করার পর কম্পিউটার অপারেটরের কাছে নিয়ে গেলে সে ১০০০/- টাকা দাবি করে।পরে সহকারী পরিচালকের কাছে অভিযোগ করলে তিনি সেই আবেদন কপি জমা রাখেন,তারপর আজ অব্দি ৩ মাস হলো উনি সেই আবেদন কপি ফরওয়ার্ড ও করেনি আর আমার লার্নার বাতিল ও হয়নি।

Refused
চাঁপাইনবাবগঞ্জ ৳1.0K
2 September 2026 0 1
BRTA

Driving Licence

দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা যায় না। আর যদি কেউ অনলাইনে একা একাই টাকা পরিশোধ করে ,তাহলে তাকে ভাইবাতে ফেল করে দেয়া হয় ।আর যারা টাকা দেয় তারা কিছু না পারলেও পাস করে ।আমার জানা মতে ড্রাইভিং লাইসেন্সের খরচ হয় ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার মোটরসাইকেলের জন্য, কিন্তু আমার লাগছে ৯৫০০ টাকা ।আপনি সরাসরি বিআরটিএ যায়ে কোন কাজ করবেন আপনার কাজ হবে না, দালাল দিয়ে টাকা দিবেন সব হয়ে যাবে।

Paid
Naogaon ৳9.5K
2 September 2026 1 1
BRTA

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করার জন্য গিয়েছিলাম। সেখানে একজন কর্মচারী বলেছিল ৮০০০ টাকা দিলে সে সব কাজ করে দিবে। অন্যথায় আমি পাশ করলেও আমাকে ফেল করে দেওয়া হবে।

Refused
রাজশাহী ৳8.0K
2 September 2026 0 1
BRTA

মোটর বাইকের স্মার্ট কার্ড এবং নেইম প্লেট।

নাম্বার প্লেট লাগানোর সময় এবং গাড়ির স্মার্ট কার্ড নিতে গেলে পৃথকভাবে ১০০ করে মোট ২০০ টাকা চেয়ে বসে।

Paid
সাতক্ষীরা ৳200
2 September 2026 0 1
BRTA

Sob jagay tara dalal diye rakhche age dalal er sathe kotha bolte hoy tar por tader dekha pawa jay

Ame oi khane jawar por sob kichu bolar por amar ai taka dabi kore er ame chole ashi

Refused
Dhaka ৳32.0K
2 September 2026 0 1
BRTA

driving korty

Bike drive Exm e fail korly bole taka dew pass korai decce,,,,ami boyos jokon 26 tokon ami amneti pabo,,,,kew e pass kore na taka deley sathe sathe pass

Refused
Magura ৳3.0K
2 September 2026 0 1
BRTA

driving licence

লাইসেন্স করতে গেলে টাকা লাগবেই

Paid
Chattogram ৳12.0K
2 September 2026 1 0
BRTA

Fitness Update

আমি গিয়েছাম, গাড়ীর ফিটনেস আপডেট করতে । সেই খানে ৫০০০ টাকা দিতে হয়েছে, কারণ সরকার নাকি অফিস খরচ চালায় নাহ ।

Paid
Naogaon ৳5.0K
2 September 2026 0 0
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তির্ন করিয়ে দিবে। ৬০০০ টাকা দাবি করে।যথারীতি এভাবে চলছিল। আমি না দিলে ফেইল দেখানো হতো এমন পরিস্থিতি বিদ্যমান ছিল।

Paid
নোয়াখালী ৳6.0K
2 September 2026 0 1
BRTA

গাড়ির ফিটনেস নবায়ন

মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ তে গাড়ির ফিটনেস চেকিং এর নামে মানুষকে হয়রানি করা হয়, ১০ নাম্বার লাইনে প্রথমবার ফেল আসলো, বের হতেই এক ভদ্রলোক এসে বলল, ভাইজান আপনার ফেলে আসছে আমি চাইলে আপনাকে আজকেই হাতে দিতে পারি, অন্যথায় আপনাকে নাভানা থেকে গাড়ির কাজ করিয়ে এনে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেক করাতে হবে, উনি ১৬ হাজার পাঁচশো চাইছে আমি ১১ হাজার টাকায় ওনাকে কন্টাক্ট করেছি, কিছুক্ষণের মধ্যেই উনি আমাকে ফিটনেসের কাগজ নিয়ে হাতে ধরিয়ে দিল। বেশী লেখার অপশন নাই তাই শর্টকাট লিখে দিয়েছি। এভাবেই ফিটনেস চেক করার নামে হয়রানি ও ঘুষ দাবি করে থাকে।

Paid
ঢাকা মিরপুর ১৩ ৳11.0K
2 September 2026 0 1
BRTA

fitness update

BRTA te fitness update er time a 1500tk ghush nise.

Paid
Dhaka ৳1.5K
2 September 2026 0 1
BRTA

Fitness

I need to pay extra 2 thousand taka to get the fitness certificate as my car is old but don't find any problem to complain then they said as your car is more then 25 years old you have to pay "GHUSH" to get the certificate.

Paid
Dhaka ৳2.0K
2 September 2026 0 0