All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,339 reports found
Report a bribe
Refused BRTA ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স করা

আমার ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন পড়েছিল। আমি মোটামুটি বাইক চালাইতে পারতাম ঐ সময়। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে যাতে দ্রুততার সাথে হয়। এজন্য একজন আমাকে দালালের মত মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেয় এবং এও বলে যে যদি দালালের মাধ্যমে না করা হয় হলে সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। পরবর্তীতে যেদিন আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করি এবং পরীক্ষা দিতে যাই ঐদিন আমার ওইখানে একটা লোকের সাথে পরিচয় হয় এবং তার সাথে কথা বলে জানতে পারি সে প্রায় তিন মাস যাবত ঘুরতেছে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না লিগ্যালি। কারন সে কোন দালাল ধরেনি বা বি আর টি এর কোন কর্মকর্তাকে ঘুষ দেয়নি। সে শুধু পরীক্ষা দিয়েই যাচ্ছে এবং দিয়েই যাচ্ছে। আমার ড্রাইভিং লাইসেন্সটি একদিনেই সম্পন্ন হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳10.0K

driving license

September 2025, amar driving license porikkha chilo. amar baba tate abedon korechilo ek dalal er maddhome katon amar baba agge joto bar license korechen and renew korechen dalal chara hoy ni, tai 10k tk er deal hoy pass koranor daitto tr and advance pay kora hoy (poricito chilo tai 2k discount 🐸). porikkhar din dekhj ami eka noi sathe aro 20+ lok chilo and oy dalal protita porikkhar er agge amader name er list examiner ke joma dicchilo. amar shob ok chilo ami sob law jani, onk din driving korechi and guess what ami shob porikkhay pass o korechi. jodio sobay dalaler maddhumei geche amar mone hoy dalal na hoileo hoito, porikkha sob e dite hoyeche dalal shudhu fail na korar daitto niyechilo.

joypurhat, Rajshahi 1 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳3.0K

মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ

আমার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার সব কিছু ঠিক ছিল। কিন্তু লাস্টে এডি সারের এপ্রুভাল লাগবে। সে দেয় নাই। ৩ হাজার টাকা দাবি করে। যার ফলে আমাকে ৩ হাজার টাকা দিয়ে ওই বাইকে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হয়।

নাটোর, Rajshahi 1 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳5.6K

নতুন লাইসেন্স করা ও নবায়ন করা

বি আর টিএ অফিসে প্রথমবার লাইসেন্স করতে গেলে ৩০০০/- টাকা চায়। কোন পরীক্ষা ছাড়া পাস করায় দেবে সেই শর্তে। টাকা না দিলে ফেল করায় দেয়। টাকা দিলে রিটেন ও ড্রাইভিং টেস্টও দেয়া লাগে না। নবায়ন করতে আবার একই অবস্থা। তখন নিয়েছিল ২৬০০/-। পরিচিত লোক ছিল তাই দুই বারই কম লাগছে, মানুষের কাছ থেকে আরো অনেক বেশি নেয়।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳5.0K

Driving Lisence

Driving Lisence exam perfectly প্রথমবার দিলেও আমাকে ফেইল করাই দেই।দ্বিতীয়বার ঘুষ দিয়ে এক্সাম ছাড়াই পাশ করে আসি ৫০০০ টাকা কন্টাক্ট করে।কারণ আমার আর এক্সাম দেওয়ার সময় ছিলনা।

Chittagong, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Refused BRTA ৳12.0K

নতুন লাইসেন্স করতে যাওয়ায় ১২০০০ টাকায় কন্ট্রাক্ট করতে চায়।

গাড়ির লাইসেন্স করতে গেলে অফিসের কর্মচারী লাইসেন্স করা বাবদ ১২০০০ টাকা চেয়েছিল তা প্রত্যাখ্যান করে নিজে অনলাইনে আবেদন করে অনলাইনে টাকা জমা দিয়ে লাইসেন্সের আবেদন সম্পন্ন করি।

চাঁদপুর বি আর টি এ।, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Refused BRTA ৳9.0K

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য ঝিনাইদহ বিআরটিএ তে গিয়েছিলাম। লিখিত, ভাইভা এবং ফিল্ড টেস্ট দিয়ে ফেইল আসলো। অথচ লিখিত, ভাইভা তে পাশ করেছি তা নিজের চোখে দেখেছি। আর ফিল্ড টেস্টও ঠিক ঠাক হয়েছিল। অথচ অনেকেই ৯০০০ টাকা দিয়ে লিখিত পরীক্ষায় ফেইল করেও পাশ করেছে।

ঝিনাইদহ, Khulna 1 September 2026 1 views
0 Comments
Refused BRTA ৳15.0K

Driving Licence

ড্রাইভিং লাইসেন্স এক দালাল ১০,০০০/- টাকা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট-ছবি তোলা পর্যন্ত করে দিয়েছে। ১০ বছর মেয়াদী লাইট ড্রাইভিং লাইসেন্স ইতোপূর্বে বেশ কয়েকবার গিয়েছি, তারা শুধু ১/১.৫ মাস মেয়াদের সীল দিয়ে দেয়। ৫ বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনও ড্রাইভিং লাইসেন্স আসেনি। বাইরের এক দালাল বললো- ৫,০০০/- টাকা দেন, খুঁজে বের করে দিচ্ছি। আমি ১,৫০০ টাকা পর্যন্ত অফার করেছি।

মিরপুর-১৩, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর এক্সাম দিতে গিয়েছিলাম।প্রেক্টিক্যাল এক্সামে যেই বাইক দেয় আল্লাহর দুনিয়ার কেউই এইটা দিয়ে পাস করতে পারবে না।বাইকে বসার আগেই ফেইল দিয়ে দিছে।পরে ৩০০০ টাকা দিয়ে পাস করায় নিলাম।🤣

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳500

ড্রাইভিং লাইসেন্স

আমি যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে যাই সেটা আমার বাসস্থান এরিয়ার বাইরে ছিল সেটা আমার জানা ছিল না। যখন আবেদন জমা দেই তখন ঠিকানা দেখে বলে এটা আমাদের জোনের বাইরে অন্য জোনে পরেছে, সেখানে যেতে হবে। পরক্ষনেই বলে 1000 টাকা দিলে সমাধান হয়ে যাবে। অনেক মুলামুলির পর 500 টাকা দিতে রাজি হলে আমার সামনে আমার বাসার ঠিকানাটা কেটে ঐ জোনের একটা ঠিকানা লিখে আবেদন জমা নিয়ে নেয়।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments