All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,339 reports found
Report a bribe
Paid BRTA ghush.site ৳100

নতুন বাইকের নাম্বার প্লেট সংযোজন

আমার জানামতে বিআরটিএ তে যখন বাইক রেজিষ্ট্রেশন করার জন্য যে ফি প্রদান করা হয় তার বাইরে কোন ফি লাগেনা কিন্তু আমি যখন বাইকের নাম্বার প্লেট সংযোজন করতে যাই তখন আমার কাছে সেখান উপস্থিত যে অফিসার ছিলেন উনি বললেন যে অফিসিয়াল কারনে ১০০ টাকা দিতে হবে এবং দাবি ও করে এবং দিতেই হবে বললো তারপর আমি দিতে বাধ্য হলাম।

মাগুরা, Khulna 25 August 2026 3 views
0 Comments
Paid BRTA ghush.site ৳4.0K

নতুন নন ফ্রোফেশনাল লাইসেন্স

তারিখ ২৩/০৮/২০২৬ইং (স্তাহ: সালনা, BRTC Central Training Institute বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র, গাজিপুর। সময়: বিকাল ৩:০০ থেকে ৪:৩০ টার এর মধ্যে।) নন প্রোফেশনাল মোটোর বাইক প্রাকটিক্যাল পরিক্ষা প্রায় ৪০ জনের মধ্যে ২ জন পাস করেছিল। আমি সেখানে ফেল করি, সেখানে প্রায় সবাই দালাল ধরে এসেছিল। কিন্তু আমি দালাল ধরে যাই নি। লিখিত, মৌখিক সব বিষয়ে পাস করলেও, প্রাকটিকাল পাস করিয়ে দেয়ার জন্য আমার থেকে ৪০০০ টাকা নিয়েছে। পরে পাস করিয়ে দিয়েছে।

গাজিপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid BRTA ghush.site ৳12.0K

বাইকের মালিকানা বদলি

মূল বিষয়টি হলো যে আমি বিআরটি তে একটা মোটরসাইকেল মালিকানা বদলি করতে গিয়েছিলাম বিআরটিএ ফি কাগজপত্র বাবদ ৬০০০ টাকা আমার কাছ থেকে ১২ হাজার দাবি করে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি উপায়ান্তর না দেখে করে আমাকে পুরো টাকাটাই আমাকে পরিশোধ করতে হয় হালিশহর, বি আর টি এ সার্কেলে

হালিশহর, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused BRTA ghush.site ৳16.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেবে বলে একটি ড্রাইভিং স্কুল ১৬০০০/- টাকা দাবি করে। পরবর্তীতে আমার সামনে একজনকে (আগে থেকে টাকা নিয়েছিল তার থেকে) লাইসেন্স পাইয়ে দিতে দেখেছি।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused BRTA ghush.site ৳200

হাসপাতালে সেবা নেওয়া

আমি একজন সরকারি ডাক্তার। হাসপাতালে চতুর্থ শ্রেণীর অনেক কর্মচারী , আয়া এদেরকে সারাজীবন দেখছি রুগীদের কাছ থেকে জোর করে টাকা নিতে। আমরা কাজ করি ওরা টাকা নিয়ে আমাদের নাম বলে। সব দোষ ডাক্তারদের হয়। প্রশাসনিক দায়িত্বে যারা থাকে তারাও দেখে না দেখার ভান করে। রুগীর বেড দিতে, ডেলিভারি রুগীর বাচ্চা দেওয়ার সময়, এক্সিডেন্ট এর পর সেলাই দেওয়ার পর, ইত্যাদি বিভিন্ন সময় টাকা নেওয়া হয়। হাসপাতালের অনেক ডাক্তার টেষ্ট কমিশন, ওষুধ কমিশন নেয়।

যশোর, Khulna 25 August 2026 1 views
0 Comments
Paid BRTA ghush.site ৳10.0K

গাড়ির নাম ট্রান্সফার

নাম ট্রান্সফারের জন্য সরকার নির্ধারিত ফি ৩৪,০০০ টাকার মত আনুমানিক কিন্তু দালাল ছাড়া ওখানে কেউ কথাই বলে না। যারা দালাল ছাড়া যায় তাদের প্রচুর হয়রানি। পরে চাকরী করি বিধায় ঝামেলা ওড়াতে ৪২,০০০ দিয়ে চুক্তি করি। তারপরেও ম্যাজিস্ট্রেট গাড়ি চেক করার সময় ইঞ্জিন নাম্বার বুঝা যাচ্ছে না বলে আরো ২ হাজার টাকা দাবী করে। এগুলো দালালের সাথে লিংক থাকে। উপায়ন্তর না পেয়ে তাও পরিশোধ করি। — সরকারের আমলে পরবর্তীতে সার্ভিস নিতে গিয়ে কোনো হয়রানি হতে হয় নি। লাইনে দাড়িয়ে smoothly সার্ভিস পেয়েছি। শুনেছি নির্বাচনের পরে আবার আগের অবস্থানে ফিরে গেছে সবকিছু

আনন্দবাজার, চট্টগ্রাম, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Paid BRTA ghush.site ৳20.0K

মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তনের জন্য টেবিলের নিচ থেকে দালাল চক্র দিয়ে লেনদেন চলে। মালিকানা পরিবর্তন করতে ক্ষেত্রবিশেষ সরকারি টাকার বাহিরে ও ১০ থেকে ২০ হাজার টাকা নিয়ে থাকে দালাল চক্র

Dhaka, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused BRTA ghush.site ৳20.0K

গাড়ী বিক্রয় অবহিত করণ ও সকল ডকুমেন্ট নবায়ন কার্যক্রম বন্ধ রাখা ও টিন বাতিল প্রসংগে

বিধি মোতাবেক, জিডি করে গাড়ির মালিকানা পরিবর্তন ব্যতিত সকল প্রকার ডকুমেন্ট নবায়ন বন্ধ রাখার আবেদন নিয়ে জমা দিতে গিয়েছিলাম। জমা তো নিলোই না! মগের মুল্লুকে, উল্টা ফাউল কথা বলেই হেনস্থা করলো। টাকা দাবী করলো!

Chittagong, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Only demanded BRTA ghush.site ৳20.0K

গাড়ির ফিটনেস

নগদ অর্থে পরিশোধ করতে হবে ক্যামেরার বাইরে গিয়ে, যদি পরিশোধ করি তাহলে অতি দ্রুত ফিটনেস হয়ে যাবে না হলে বিভিন্ন টেবিলে ঘুরতে থাকবে কিন্তু কাজ হবে না, (পরিদর্শক)

ঢাকা মিরপুর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid BRTA ghush.site ৳1.0K

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

প্রক্রিয়াটি এমন ভাবে করে রাখা হয়েছে,যে ফিল্ড টেস্ট এ কেউই পাস করতে পারবে না।10 বছর ২০ বছর ধরে গাড়ি চালিয়েও পারবেনা। সুতরাং টাকা দিতেই হবে। টাকা দিলেই পাস।

ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid BRTA ghush.site ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেস্ন করার জন্য দালালকে দিয়েছি, যদি না দিতাম তাইলে আমার ড্রাইভিং লাইসেস্ন করতে নানা রকোম ভুল ধরতো, প্রথমে টাকা না দিয়ে ট্রাই করেছি কিন্তু অনেক বার আমার বিভিন্ন রকোন ত্রূটি ধরছে, পরে টাকা দেয়ার পরে আমার যেতেও হয় নাই টেস্ট দেয়ার জন্য, সব দালাল করে দিছে।

গাবতলী বিআরটিএ, ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Only demanded BRTA ghush.site ৳8.0K

ড্রাইভিং লাইসেন্সের জন্য

আমি ২০২১ সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। লিখিত ও প্রাকটিকাল পরিক্ষায় উত্তির্ন হই। কিন্তু তার পরে টাকা না দিতে পারাই আমাকে ফিংগার দেয়ার ডেট এই ৫ বছরে দেয় নি।

Noagaon, Rajshahi 25 August 2026 1 views
0 Comments
Paid BRTA ghush.site ৳5.0K

Driving License

দালাল এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছিল। মূল টাকা ৫৫০০ হলেও দালাল ১০৫০০ টাকা নিয়েছে। দালাল ছাড়া আমার বন্ধু এক্সাম দিয়েও ফিরে আসছে কিন্তু আমরা ফেইল হয়েও লাইসেন্স পেয়ে গেছি।

Joarsahara, Dhaka 25 August 2026 1 views
0 Comments