সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,২৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

মোটরযান রেজিষ্ট্রেশন

আমাকে বলেছিল ডিলারশিপের মাধ্যমে মোটরযান রেজিস্ট্রেশন করতে। আমি নিজে নাকি করতে পারবো না। আমি বললাম আমার সব কাগজপত্র ঠিক আছে, তাহলে কেন হবে না। আমাকে বলে আপনি এত বুঝতে আসবেন না। আপনি পারবেন না। মোটরসাইকেল শোরুম থেকে করাতে হবে। তারপর টাকার ইঙ্গিত দেয় এবং ১০০০ টাকা নগদ ফাইলের সাথে জমা দেই। ঘুষ খাওয়া প্রতিষ্ঠান মোটরযান পরিদর্শক মৌলভীবাজার বিআরটিএ।

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

নতুন লাইসেন্স করতে

টাকা দিলে রিটেন ভাইবা পাশ করে দিবে আর না হলে পরীক্ষায় পাশ করাবে না ও লাইসেন্স সরবরাহ করবে না।

ভোলা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

Owner Ship

ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত বিআরটিএ কর্মকর্তা পনেরশো টাকা দাবি করে তাহলে কাজ হবে এবং এই টাকা নেওয়ার জন্য যেখানে সিসি ক্যামেরা নাই ওনার টেবিলের পিছনে যেতে বলে এবং টাকা নে

Rangpur, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

গাড়ির লাইসেন্স

আমি গাড়ির লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করি।কিন্তু জিকজাক পরিক্ষা খারাপ করি।তখন সংশ্লিষ্ট একজন বলে ৫০০০ টাকা দিলে জিকজাক পরিক্ষা পাশ করিয়ে দিবে।বাদ্য হয়ে পরে পাঁচ হাজার টাকা দেই।

ভোলা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

driving license

September 2025, amar driving license porikkha chilo. amar baba tate abedon korechilo ek dalal er maddhome katon amar baba agge joto bar license korechen and renew korechen dalal chara hoy ni, tai 10k tk er deal hoy pass koranor daitto tr and advance pay kora hoy (poricito chilo tai 2k discount 🐸). porikkhar din dekhj ami eka noi sathe aro 20+ lok chilo and oy dalal protita porikkhar er agge amader name er list examiner ke joma dicchilo. amar shob ok chilo ami sob law jani, onk din driving korechi and guess what ami shob porikkhay pass o korechi. jodio sobay dalaler maddhumei geche amar mone hoy dalal na hoileo hoito, porikkha sob e dite hoyeche dalal shudhu fail na korar daitto niyechilo.

joypurhat, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৬.৫ হাজার

বাইক রেজিষ্ট্রেশন

বাইক রেজিষ্ট্রেশন বাবদ দালালের মাধ্যমে টাকা চাইছে। নইলে আমার রেজিষ্ট্রেশন সম্ভব হবে না। দিতেই হবে। না দিয়ে উপায় নাই আমার।

মেহেরপুর জেলা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৮ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য অতিরিক্ত ২৮০০ টাকা নিয়ে সব পাস করিয়ে দিবে। টাকা না দিলে পাস করা যায় না পরীক্ষায়।

শহর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করা

আমার ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন পড়েছিল। আমি মোটামুটি বাইক চালাইতে পারতাম ঐ সময়। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে যাতে দ্রুততার সাথে হয়। এজন্য একজন আমাকে দালালের মত মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরামর্শ দেয় এবং এও বলে যে যদি দালালের মাধ্যমে না করা হয় হলে সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। পরবর্তীতে যেদিন আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করি এবং পরীক্ষা দিতে যাই ঐদিন আমার ওইখানে একটা লোকের সাথে পরিচয় হয় এবং তার সাথে কথা বলে জানতে পারি সে প্রায় তিন মাস যাবত ঘুরতেছে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না লিগ্যালি। কারন সে কোন দালাল ধরেনি বা বি আর টি এর কোন কর্মকর্তাকে ঘুষ দেয়নি। সে শুধু পরীক্ষা দিয়েই যাচ্ছে এবং দিয়েই যাচ্ছে। আমার ড্রাইভিং লাইসেন্সটি একদিনেই সম্পন্ন হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.৬ হাজার

নতুন লাইসেন্স করা ও নবায়ন করা

বি আর টিএ অফিসে প্রথমবার লাইসেন্স করতে গেলে ৩০০০/- টাকা চায়। কোন পরীক্ষা ছাড়া পাস করায় দেবে সেই শর্তে। টাকা না দিলে ফেল করায় দেয়। টাকা দিলে রিটেন ও ড্রাইভিং টেস্টও দেয়া লাগে না। নবায়ন করতে আবার একই অবস্থা। তখন নিয়েছিল ২৬০০/-। পরিচিত লোক ছিল তাই দুই বারই কম লাগছে, মানুষের কাছ থেকে আরো অনেক বেশি নেয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর জন্য ১২০০০ টাকা দাবি করে যা আমি প্রত্যাখ্যান করি যার ফলে আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই

মানিকগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

নতুন লাইসেন্স করতে যাওয়ায় ১২০০০ টাকায় কন্ট্রাক্ট করতে চায়।

গাড়ির লাইসেন্স করতে গেলে অফিসের কর্মচারী লাইসেন্স করা বাবদ ১২০০০ টাকা চেয়েছিল তা প্রত্যাখ্যান করে নিজে অনলাইনে আবেদন করে অনলাইনে টাকা জমা দিয়ে লাইসেন্সের আবেদন সম্পন্ন করি।

চাঁদপুর বি আর টি এ।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইবিং লাইসেন্স

আমাকে বলা হয়েছে টাকা না দিলে পাশ করানো হয় না।অবশ্য আমি একজন দালালের মাধ্যমে টাকা দিছি।টাকা ছাড়া কেউ BRTA টির সেবা পায় বলে আমার মনে হয় না।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving Lisence

Driving Lisence exam perfectly প্রথমবার দিলেও আমাকে ফেইল করাই দেই।দ্বিতীয়বার ঘুষ দিয়ে এক্সাম ছাড়াই পাশ করে আসি ৫০০০ টাকা কন্টাক্ট করে।কারণ আমার আর এক্সাম দেওয়ার সময় ছিলনা।

Chittagong, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.০ হাজার

লাইসেন্স হারিয়ে গেছে

আমার লাইসেস হারিয়ে গেছে। আমি লাইসেন্স উঠানোর জন্য গিয়েছিলাম। কমর্কর্তা আমার কছে অতিরিক্ত টসকা দাবি করে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৫.৫ হাজার

Driving Licences

সঠিকভাবে কাজ করে যখন নাজ্য অধিকার পাচ্ছিলাম না। তখন আমার কাছে ঘুষ দাবি করে। সাড়ে ৫ হাজার টাকা দিলে পাস করিয়ে দেব। পরীক্ষা দেওয়া লাগবে না।

Bagerhat, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য ঝিনাইদহ বিআরটিএ তে গিয়েছিলাম। লিখিত, ভাইভা এবং ফিল্ড টেস্ট দিয়ে ফেইল আসলো। অথচ লিখিত, ভাইভা তে পাশ করেছি তা নিজের চোখে দেখেছি। আর ফিল্ড টেস্টও ঠিক ঠাক হয়েছিল। অথচ অনেকেই ৯০০০ টাকা দিয়ে লিখিত পরীক্ষায় ফেইল করেও পাশ করেছে।

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য