সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,৩৩৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

গাড়ির নাম ট্রান্সফার

আমি প্রথমে বাইকের ডকুমেন্ট সবকিছু করে নিয়ে যাই-আমার বাসা উত্তরায় সেখান থেকে_উনারা অনেক ভুলভাল বোঝানোর চেষ্টা করে- প্রথমে বলে রাখি শুরুতেই একজন গার্ড আমাকে বলেছিলো আমি সবকিছু করিয়ে দিবো পরে ওনার নাম্বার আমাকে দিয়ে রাখেন_এরপর যখন আমি সবকিছু জমা দিতে যাই- উনি আমাকে অনেক উল্টাপাল্টা বোঝায় -একটা সিগনেচার নাকি অনেক সমস্যা আমি বলতেছি সিগনেচার লাগলে আরো দিব উনি বলতেছে এখন সিগনেচার দিলে হবে না আপনি অনলাইনে সাবমিট করে ফেলেছেন আরো অনেক কথা_এরপর ওই গার্ডের সাথে যোগাযোগ করি উনি টাকা দাবি করে আসলে এরা দুইজন একই চক্রের লোক পরে বুঝতে পারি_যখনই আমি বলছি টাকা দিব আপনি আমার কাজটা করিয়ে দিন এরপর উনার কাছে আবার পুনরায় গেলাম তখন উনি সিগনেচার করে দিল আর সব কিছু ঠিক মানে টাকার কথা যখনই বলছি দিবো তখন সব ঠিক

ঘুষ দিইনি
কেরানীগঞ্জ-ইকুরিয়া বিআরটি ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

BRTA

১ বছর হয়ে গেছে কিন্তু এখনো আমার বিআরটিএ থেকে লাইসেন্স কার্ড আসেনি। অনলাইন এ শুধু দেখাচ্ছে প্রিন্টিং হয় নী। তাহলে এতদিন লাগবে কেনো।

শুধু দাবি করেছে
Moulvibazar ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স পুনঃ নবায়ন

সরকারি ভাবে ফি জমা নেবার পর আইডি আর ভেরিফাইড না করে ৩ মাস ফেলে রাখা এর পর সেটার জন্য তদবির করলে ২০০০ টাকা ঘুস নিয়ে করে দেয়

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স

আমি বিআরটি তে গিয়েছিলাম লাইসেন্স করতে আমার সেখানে দশ হাজার টাকার বিনিময়ে লাইসেন্স করে দিয়েছে এই টাকার বাহিরে যারা যায় তাদেরকে লাইসেন্স পরীক্ষায় পাশ করতে দেওয়া হয় না

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ডাইভিং লাইসেন্স

আমি ডাইভিং লাইসেন্স করতে গেলে ওনারা বার বার ফেল করিয়ে দেয় আর এমন এমন প্রশ্ন করে মনে হয় যে বিসিএস পরীক্ষা দিচ্ছি। তার পর ওনাদের লোক বলে টাকা দাও ৯৫০০ সব হয়ে যাবে। এটা তারপর স্মাট কার্ড নিতে গিয়ে আবার ৩ দিন গুরানোর পর বলল ২০০ টাকা দিয়ে যান আর ২ দিন পরে এসে নিয়ে যায়েন আর যদি টাকা না দিই আবার ঘুরাবে। আবার গাড়ির লাইসেন্স করতে গিয়েও একই সমস্যায় পড়েছি সেখানেও ৫০০০ হাজার বেশি দেওয়া লেগেছে টাকা না দিলে ২ বছরেও নাম্বার বের হয় না।

ঘুষ দিয়েছি
মেহেরপুর ৳৯.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট

আমি জাপান প্রবাসী আমি জাপানে লাইসেন্স করতে গেলে আমার নিজ দেশের লাইসেন্সর সার্টিফিকেট লাগবে বলে আমি আমার নিজ দেশের অর্থাৎ বাংলাদেশের ঢাকা বিআরটিএ ইকুরিয়া থেকে সেটা করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে বলে এটা তিন মাস সময় লাগবে অন্যথায় আমাদের দশ হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যেই করে দিবে এটার সরকারি ফি নির্ধারণ করা আছে আটশত টাকা।কিন্তু কোন উপায় না পেয়ে আমি সেই টাকা টা পরিশোধ করিএবং তার সেই পেপার আবার নোটারি করতে গিয়ে আবার টাকা দিতে হয় শেষ পর্যন্ত আমি আমার লাইসেন্স করতে ব‍্যার্থ হয়ে জাপানে নতুন করে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স করতে চেষ্টা করছি!

ঘুষ দিয়েছি
ইকুরিয় বিআরটিএ ঢাকা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমি বিদেশে যাবো তাই ইমারজেন্সি লাইসেন্স এর দরকার ছিল। এর জন্য আমি কিভাবে তারাতাড়ি এক্সাম ডেট আনতে পারি এর ব্যাপারে যানতে চায়। পরে তারা ১৯০০০ টাকা দাবি করে এবং কাকে কই টাকা দিতে হবে সেটাও বলে। ড্রাইভিং লাইসেন্সের এর ব্যাবসার সাথে থানার ওছি থেকে শুরু করে বড় উকিলরাও জড়িত

ঘুষ দিয়েছি
জামালপুর ৳১৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

গাড়ি রেজিস্ট্রেশন

মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে গেলে কাগজ পত্রে ভুল আছে এসব বলে তালবাহানা করে পরে টাকা দেওয়ার ইঙ্গিত করে.

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য