নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়া
আমি নওগাঁ BRTA-তে নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য ঘুষ দিতে বাধ্য হয়েছি। নওগাঁ BRTA-তে ঘুষ ছাড়া কেউ লাইসেন্স পায় না। এখানে তারা এমন একটি সিস্টেম করে রেখেছে যে, আপনি ঘুষ না দিলে লিখিত পরীক্ষায় আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে। আমার সঙ্গে অনেকেই পরীক্ষা দিয়ে ফেল করেছে। কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে, তাতে কারও ফেল করার কথা না। আর আপনি ঘুষ দিলে শুধু ফিঙ্গার দেবেন, ছবি তুলবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ভাইভা দেবেন এবং চলে আসবেন। এটা শুধু একটি আনুষ্ঠানিকতা। ঘুষ দিলে আপনাকে ড্রাইভিংয়ের জন্য টেস্ট ড্রাইভও দিতে হবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিষয়টি অত্যন্ত হতাশাজনক।