All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,339 reports found
Report a bribe
Paid BRTA ৳3.0K

ই-ফিটনেস আপডেট

মিরপুরে স্বয়ংক্রিয় টেস্টে হ্যান্ডব্রেক পুরোপুরিভাবে শক্ত করে না টেনেই বললো হ্যান্ডব্রেক টেস্টে ফেইল এসেছে, বাকি সব টেস্টে পাশ। কি আর করা... অর্ধেকটা দিন ব্যাপক জ্যাম ঠেলে গিয়ে, বহুত ঝামেলা করে রোদের মধ্যে লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে তারপর ফিটনেস না নিয়েই চলে যাবো তা কি আর হয়?

ঢাকা, Dhaka 27 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳5.0K

লাইসেন্স

টাকা ছাড়া কোন ভাবেই পাশ করা সম্ভব হচ্ছিল না।অনেক বার ট্রাই করেছি কিন্তু কোন ভাবেই পাশ করতে পারছিলাম না।আমার কাছে দুবাইয়ের লাইসেন্স থাকার পর ও ওরা আমাকে বারবার ফেল করাচ্ছিল।উপায় অন্তর না দেখে আমি টাকা দেয়ার পর নাম মাত্র পরিক্ষা দিয়ে পাশ করি।

সিলেট, Sylhet 27 August 2026 1 views
0 Comments
Only demanded BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স

আজ ২৭.০৮.২০২৬ টাঙ্গাইল সদর বিআরটি অফিসে গিয়েছিলাম, নতুন ড্রাইভিং লাইসেন্স করতে, সেখানে যেয়ে অফিস এর লোকজনের সাথে কথা বলি, তারা ১২০০০ হাজার টাকা ঘুষ চেয়ে বসে।

টাঙ্গাইল সদর, Dhaka 27 August 2026 1 views
0 Comments
Refused BRTA ৳2.0K

ফ্রী প্রশিক্ষণ ব্যাচে কোর্স শেষে ফেল করানোর ভয় দেখিয়ে দুই হাজার টাকা করে নেয়া হচ্ছে বিনা রশিদে।

মোট ৩০০ জন জন প্রতি ২০০০ টাকা হলে ৩০০*২০০০=৬,০০,০০০ টাকা মোট ছয় লক্ষ টাকা যেটার অফিসিয়ালি কোন রুলস নাই কোন কৈফিয়ত নাই লজ্জা শরম হীন ভাবে চেয়ে নিচ্ছে।

সিরাজগঞ্জ, Rajshahi 27 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳5.0K

ফিটনেস করতে এসে আমার রিকন্ডিশন গাড়িকে হ্যান্ডরিক স্লো দেখিয়ে 5000 টাকা দাবি করেছে অথচ আমার গাড়ির

বি আর টি এ তে আমি যখন গাড়ির টেস্টিং এ নিয়ে যাই তখন সবকিছু টেস্ট করার পরে আমার নতুন গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি সেটাকে তারা হ্যান্ডব্রেক স্লো বুলিয়ে ফেল দেখিয়ে দিল পরে তাৎক্ষণিক এটা 5000 টাকা দেওয়ার পরে আমার এটা ঠিক করে দিল

ঢাকা, Dhaka 27 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳4.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে প্রথমে লার্নার করতে হয়,,লার্নার আবেদন ফি সরকারী ভাবে ৩৪৫ টাকা হলেও প্রথমে লার্নার ১০০০ টাকা নেয়,,,এর পর পরিক্ষার দিন সকালে দালালের মাধ্যমে ৬০০০ টাকা দিলাম,,,, হল রুমে সবাইকে পরিক্ষার উত্তর পত্র দিলো এবং উত্তর বলে দিলো ব্লাকবোর্ড এ ,, আমাদের পরিক্ষার্থী ছিলাম ৬০/৭০ জন,, একটু পর রেজাল্ট টাংগিয়ে দিলো নোটিস বোর্ড এ,, এখানে ৭/৮ জনের ফলাফল সীট এ নাম নাই,,আমি একটু তাদের সাথে কথা বললাম ভাই সবাই পাস করল আপনারা ফেল করলেন কেন উত্তর তো ব্লাকবোর্ডে লিখে দিলো আপনারা কি লিখেন না,,,তখন ওরা বলল আপনি আজকে কত টাকা দিয়েছেন আমি বললাম ৬০০০ টাকা চেয়েছে আমি তাই দিয়েছি,,তারা বলল আমরা টাকা দেই নাই বলে আমাদের এই অবস্থা।। পরে তাদের কে বললাম এখন কি তাহলে আপনারা আবার নতুন করে পরে পরিক্ষা তারা

নওগা, Rajshahi 27 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স

আমার বিদেশের ড্রাইভিং লাইসেন্স ছিল। দেশেও ড্রাইভিং করার অভিজ্ঞতা ছিল। তারপরও ড্রাইভিং লাইসেন্স করতে টাকার লেনদেন করা লেগেছিল। আত্মবিশ্বাসী ছিলাম। প্রথমবার টেস্ট দিয়ে পুরাই ভরকে যাই। এই কোন দুনিয়ায় প্রবেশ করলাম? কার মারফত পরীক্ষা দিলাম তা জানতে চাচ্ছে। টেস্টের গাড়িতে দুটি একসেলেটর। যিনি পাশে বসে থাকেন তিনিই গাড়ি চালান, থামান। বিশাল সিরিয়াল দ্রুত ফিনিশ করার জন্য। শুধু মারফতধারী যারা তাদেরই পাশ দেয়। শতকরা 4-5% ফেইল দেয় যারা লোক না ধরে পরীক্ষা দেয়। কি আর করা, বিআরটিসির একজনকে ধরে, তার মাধ্যমে যখন ড্রাইভিং লাইসেন্স করি, ওইদিন পরীক্ষায় যাওয়াও লাগেনি। তিনিই বলে দিয়েছেন আপনার পরীক্ষা দিতে হবে না। আমি আর আমার ছোট ভাই দুজনে টাকা দিয়ে লাইসেন্স করে ফেলেছি। এমন উদ্দ্যোগের জন্য ধন্যবাদ।

নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 1 views
0 Comments
Refused BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স

আমি একজন নতুন মোটরবাইক চালক হিসেবে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করতে যাই। সেখানকার একজন উর্ধতন কর্মকর্তা আমাকে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার কথা বলে ১২ হাজার টাকা ঘুষ দাবি করে। কিন্তু সরকারি আবেদন ফি অনেক কম হওয়ায় আমি এই দাবি সরাসরি প্রত্যাখান করি।

ঢাকা, Dhaka 27 August 2026 1 views
0 Comments
Refused BRTA ৳3.0K

মটরসাইকেল এর নাম পরিবর্তন

নাম পরিবর্তন করতে গেলে সরকারি খরচ থেকে ৩০০০ টাকা বেশি দাবি করা হয় এবং যেহেতু আমি পরিশোধ করি নি আমাকে অতিরিক্ত ৩ দিন বেশি সময় দিতে হয় এবং ঘুরতে হয় এক রুম থেকে অন্য রুম এ

খুলনা, Khulna 27 August 2026 1 views
0 Comments
Paid BRTA ৳3.0K

ডিজিটাল নেমপ্লেট উত্তলন

ডিজিটাল নেমপ্লেট উত্তলন ম্যাসেজ এপয়েন্টমেন্ট বন্ধ থাকায়, ৬ মাস যাবৎ আমার গাড়ির ডিজিটাল নেমপ্লেট তুলতে পারিনি। তারপর বারবার পুলিশি হয়রানি থেকে বাঁচতে বিআরটি এর বিশেষ —র অনুগ্রহ পেতে প্রদানে বাধ্য হই।

Dhaka, Dhaka 27 August 2026 1 views
0 Comments