সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,২৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্সের আবেদন

ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে আবেদন করায় সব কিছু সঠিকভাবে পারার পরও আমাকে ফেইল বা অকৃতকার্য করিয়ে দেয়া হয়। পরে দালালের সহায়তায় পাশ করি প্রায় ৬৫০০ টাকা বাড়তি দিয়ে

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং পরিক্ষায় পাস করানো

বি আর টি এ তে সিস্টেম করে রাখছে, নরমাল ভাবে পাশ করাইনা। পরিক্ষা দিয়ে অফিসে গিয়ে ঘুষ দিলে পাশ করাই দেয়।

NOAKHALI, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সিলেট BRTA অফিসে ঘুষ ছাড়া একটা ড্রাইভিং লাইসেন্স ইস্যু করানো যেন অসম্ভব! কাগজপত্র ১০০% সঠিক নিয়ে গেলেও অফিসার সাইন করেন না। ২/১ জনকে সাইন দিলেও পরীক্ষায় ফেইল দিয়ে দেয়—এমন অভিযোগও শুনতে হয়। লাইসেন্সটি আমার খুবই প্রয়োজন। তাই বারবার হয়রানি ও ভোগান্তির পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে টাকা পরিশোধ করেছি। সঠিক কাগজপত্র নিয়ে সরকারি নিয়মে সেবা নিতে গেলেও যদি এভাবে হয়রানির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

BRTA অফিস সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ট্যক্স টোকেন হারানোয় নতুন ট্যাক্স টোকেনের আবেদন

নতুন ট্যেক্স টোকেন প্রিন্টের জন্য বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধের পরেও ট্যেক্স টোকের আসেনি, এটা নিয়ে সাহায্যের জন্য যোগাযোগ করি। ওনারা ৫০০০/- টাকা দাবি করে, আর বলে সাথে সাথে করে দিবে। আমি বলছি লাগবে না। তাই এখনো ট্যক্স টোকেন ছাড়া চলছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

গাজীপুর ডিসি অফিসের ভেতরে ফটোকপির দোকানদার আমার থেকে সরকারি ফির অতিরিক্ত ১০ হাজার নেয়। পরে পরীক্ষায় ফেল করেও লাইসেন্স পেয়ে যায়।

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

নতুন রেজিষ্ট্রেশন

নতুন গাড়ি রেজিষ্ট্রেশন করতে ঘুষ সিন্ডিকেট ১২-১৫ হাজার টাকা নেয় সবার থেকে। বিশাল এক চক্রে! দিনের আলোতে টাকা নিচ্ছে কুকুরগুলো, সন্ধার পর টাকা ভাগাভাগি চলে লাইট অফ করে। এক স্টুপিড কান্ট্রির স্টুপিড সিস্টেম!

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স করা এবং নবায়ন

ড্রাইভিং লাইসেন্স করার জন্য লিখিত ও ভাইবাতে পাশ করলেও প্র্যাক্টিক্যালে ফেইল দিয়ে দেয়। পরবর্তীতে ৩৫০০ টাকার বিনিময়ে শুধু ফিংগার প্রিন্ট দিয়ে চলে আসি। কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পরবর্তীতে পাশ চলে আসে এবং লাইসেন্স পাই।

টাংগাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.০ হাজার

নতুন মোটরসাইকেলের লাইসেন্স

নতুন মোটরসাইকেল কিনলে, সরকারি নিয়ম অনুযায়ী যার ফাইল সে জমা দিতে পারবে। কুষ্টিয়াতেও এটাই হত। কিন্তু গত এক মাস যাবত নতুন এডি এসেছে, এই এডি আসার পরপরই নিয়ম পরিবর্তন হয়েছে। নতুন বাইক কেনার পরে শোরুমের মাধ্যমে ছাড়া ফাইল জমা নিচ্ছে না। আর শোরুমের মাধ্যমে দিতে গেলে তিন হাজার টাকা বেশি লাগছে। কারণ এই তিন হাজার বিআরটিএর কর্মকর্তারা নিবে। সরাসরি কোন ফাইল নিচ্ছে না কুষ্টিয়া বিআরটিএ। গত এক মাস আগেও যেখানে সরাসরি ফাইল নিয়েছে। আশেপাশের প্রতিটা জেলায় সরাসরি ফাইল নিচ্ছে এবং শোরুমের মাধ্যমেও নিচ্ছে। এই সিন্ডিকেটের সাথে জড়িত, কুষ্টিয়া বিআরটিএর নতুন এডি, একজন ইন্সপেক্টর ও তাদের চেলা পেলা।

কুষ্টিয়া, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

জোয়ার সাহারা, খিলখেত, বিআরটি এ ড্রাইভিং লাইসেন্স এর জন্য ৪ বার গাড়ি চালিয়ে পরীক্ষা দিয়েছিলাম। প্রতিবারই ফেল করিয়ে দিয়েছে। আমার দেশের বাইরের লাইসেন্সও আছে, দীর্ঘদিন গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে। ৫ম বার ১৫০০০টাকা দিয়ে দালাল দিয়ে করাতে দিলাম, পরীক্ষাও দেয়া লাগেনি। পরীক্ষা ছাড়াই ৩ দিনের মধ্যেই লাইসেন্স করে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৪ বার পরীক্ষা দিয়েছিলাম। দালাল দিয়ে ২০২৬ সালের জানুয়ারিতে লাইসেন্স পেয়েছি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৭.০ হাজার

নতুন লাইসেন্স

সরকারিভাবে ৩৩০০ টাকায় লাইসেন্স করা হয়। সেখানে দালাল সাত হাজার টাকা না দিলে লাইসেন্স করতে চায় না। আর দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি গেলে লাইসেন্স ফেল করিয়ে দেয়

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

Fitness Certificate

আমার প্রাইভেট কারের জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে গেছিলাম, গাড়ি তে সামান্য স্ক্র্যাচ থাকার কারণে বলল কালার ঠিক করে আবার আসেন। পরে একজন বলল ২৫০০ টাকা দিলে স্যার কে দিয়া সাইন করিয়া দিব, না হলে হবে না। টাকা না দিয়া উপাই ছিলো না কারণ ওইটুকু স্ক্র্যাচ খুব সাধারণ বিষয়। মূল বিষয় টাকা ছাড়া হবেই না

Jashore, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য