All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,284 reports found
Report a bribe
BRTA

ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং মেটরযান সংযোজন

আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কিছু দিনের মধেই শেষ হবে। আমি নবায়ন এবং মেটরযান সংযোজনের বিষয় নিয়ে আলাপ করার পরে আমাকে দালাল ধরিয়ে দেয় বিআরটিএর লোক। ২০০০০ টাকা চাওয়া হয়। প্রথমে আমি রাজি না হলে বলে টাকা না দিলে শরীয়তপুর বিআরটিএ থেকে কোন লাইসেন্স বের হয়না। তারপর আমি কথা না বাড়িয়ে চলে আসি। কিছুদিন আগে আমার বন্ধু নতুন লাইসেন্স করেছে, ওর মতে সুধু বিআরটিএ না, সাথে যেই মাজিস্ট্রেট এবং ট্রাফিক বিভাগের পুলিশ ভাইবা বোর্ডে ছিলো তারা সবাই এই সিন্ডিকেটের সাথে জরিত। শরিয়তপুর বিআরটিএ নিয়ে প্লিজ কিছু করেন

Refused
শরীয়তপুর ৳20.0K
24 August 2026 1
0 Comments
BRTA

নাম্বার প্লেইট

গাড়ির নাম্বার প্লেটের জন্য বি আর টি এ গেলে দেখা যায় রাস্তার সাইডে দালাল ডাকাডাকি করে। আপনি টাকা ১৫০০ দিলেই ২০ মিনিটের মধ্যেই আপনার নাম্বার প্লেইট নিয়ে হাজির হয়ে সব কিছু সেট আপ করে দিবে। আর এই টাকার ভাগ একদম দালাল থেকে অফিসের উচ্চ পদস্থ মানুষ পর্যন্ত পায়। এইটাই তাদের দাবি। আপনারা যে কেওই যান অফিস টাইমে । এমন দালাল দেখবেন দাড়ায়ে আছে। টাকার বিনিময়ে তারা যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারবে। নাইলে লাইনে দাড়ায়ে থাকার হয়রানি+ কাউকে কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত বোধ।

Paid
ঢাকা মেট্রো -৪ (পূর্বাচল) ৳1.5K
24 August 2026 0
0 Comments
BRTA

Bike registration name transfer

বাইকের নাম ট্রান্সফার করার জন্য বরিশাল বিআরটিএ তে গেছিলাম, সব ডকুমেন্ট প্রসেস ঠিক থাকার পরও। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সে অফিস খরচ দাবি করে, আমি বাইকের প্রথম মালিক, আমি যখন না করি, তখন সে বলে যে আজকে হবে না, যে কেতা তার কাছ থেকে ২০০০ টাকা নেয়, তারপর ওই দিনকে নাম ট্রান্সফার সম্পূর্ণ করে চলে আসি

Paid
Barishal ৳2.0K
24 August 2026 1
0 Comments
BRTA

লাইসেন্স

২০১৮ সালে আমি নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করি। পরীক্ষায় অংশগ্রহণ করি খিলক্ষেত জোয়ার সাহারায়। সেখানে লিখিত ও ভাইভায় পাস করি। পরে প্রাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করলে ২০০টাকা ঘুষ দাবি করে। আমি না দেওয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। ফলে আমি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার বিষয়ে নিরুৎসাহিত হই।

Refused
ঢাকা ৳200
24 August 2026 0
0 Comments
BRTA

Trade License

ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হওয়ার পর সর্বশেষ ধাপে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আমাকে বাধ্য করা হয় ৩০০ টাকা দিতে। এবং সেখান থেকে বলা হয় টাকা না দিলে লাইসেন্স কমপ্লিট করা হবে না।

Paid
Naogaon ৳300
24 August 2026 1
0 Comments
BRTA

মোটরসাইকেলের মালিকানা বদল

প্রাথমিক ভাবে কাগজের ত্রুটি, পরবর্তীতে অনলাইন এন্ট্রি নেই এরুপ কথা। কাজটি এখনো পরিপূর্ণ শেষ করতে পারি নাই। এক মাস পরে আবার যেতে বলেছে।

Refused
মিরপুর ৳3.0K
24 August 2026 0
0 Comments
BRTA

মালিকানা যাচাই

আমার চোর নিয়ে যাওয়ার সময়, চোরসহ বাইক ধরে ফেলেছি৷ তারপর থানাতে হস্তান্তর করার পর বাইকও জব্দ করেছে পুলিশ এটা বলে যে বাইক 'আলামত'৷ তারপর বাইকের মালিকানা যাচাই করার জন্য বিআরটিএ তে পাঠানো হয়, আমিই নিয়ে গেছি৷ বিআরটিএ'র লোক বলছে এটা পরে যাচাই করে পাঠাবো, কিন্তু অফিস সহকারীর হাতে ১হাজার টাকা চেয়েছে তাহলে এখনি করে দিবে৷ পরে ৫০০ টাকায় রাজি হয়৷ যেটা প্রথমে বলেছে আজকে হবে না, কালকে মালিকানা যাচাই করে পাঠাবে৷ সেটা ৫০০ টাকায় মাত্র ১৫ মিনিটে হয়ে গেছে৷

Paid
লক্ষ্মীপুর ৳500
24 August 2026 0
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য দুবার পরীক্ষা দিয়ে দুই বারই ফেল করাইছে( আমি নিশ্চিত আমি পাশ করেছি) পরে বাধ্য হয়ে ৩০০০ টাকা দিয়ে পরেরবার পাশ করায়েছে(পরিক্ষায় কিছু না করেও)। আরও কষ্টের কথা কি জানেন, বায়োমেট্রিক করাতে গিয়ে বলে আপনার ফাইলে।সমস্যা আছে ৩০০ টাকা দেন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন।

Paid
মেহেরপুর ৳3.0K
24 August 2026 1
0 Comments
BRTA

ফিটনেস

ফিটনেস এর কাগজ অনলাইনে ওকে হয়ে গেছিল কিন্তু অফিস থেকে সেটা প্রিন্ট না করায় ও সিগনেচার না করায় ঘুষ প্রদান করতে হয়েছে তারপরে আমি আমার মূল ফিটনেস কপি পেয়েছি।

Paid
চট্টগ্রাম ৳2.0K
24 August 2026 1
0 Comments