All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,284 reports found
Report a bribe
Paid BRTA ৳4.0K

মটর সাইকেল রেজিষ্ট্রেশন

আমি প্রথমে দিতে চায়নি কিন্তু তারা আমাকে বেশ কয়েক কর্ম দিবস ঘুরাই বলে গাড়ির পেপার সঠিক নাই আর অনেক সমস্যা আছে এই কাগজ করা যাবে না এমন কি তারা বলে আমার গাড়ীর পেপারস নকল পরে নিরুপায় হয়ে আমি তাদের সাথে যোগাযোগ করে ৪০০০ টাকায় কাজ টা করে দেয়।টাকা দেওয়ার পরে আর কোন সমস্যা ছিল না।

রাজশাহী, Rajshahi 2 September 2026 2 views
0 Comments
Paid BRTA ৳5.0K

Garir kagoj Ait ebong fitness er jonnr gush

Protibotshor garir kagoj renew kore amra sorak ke tax dibo socheton nagirik hishabe Bank e gele aap diye lock kora thake seita chutanor jonne 2000 taka gush dite hoi per gari almost every year eki kahini lock chutanor 2 hajar taka tao computer lock Lock chutanor pore fitness er jonne court e gele Step e step 3000-4000 taka nibe protita officer ar low class clark soho nahole tader drawer e thakbe din er pore dine garir kagoj roj ghurabe taka gushbna dile kagj dibe na Protita sector e eto haram kaj iccha na thaka sorteo korte hocche Gush dibo na kaj hobe na din er por din boshai rakhbe Ei desh kon din thik hobe

Narayanganj, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳3.2K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে কখনো শুনিনাই ঘুষ দেওয়া বাদে কেউ কৃতকার্য হয়। বাধ্য হয়ে নির্দিষ্ট চার্জ এর বাইরে অতিরিক্ত ৩০০০ টাকা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে হলো। অনেকের ক্ষেত্রে এর পরিমাণ ৫০০০+

যশোর, Khulna 2 September 2026 2 views
0 Comments
Paid BRTA ৳3.0K

লাইসেন্স নবায়ন গাড়ির কাগজ রেনু

খুলনা বি,আর,টি এ লাইসেন্স নবান অথবা গাড়ির কাগজ রিনিউ করতে গেলে, অতীতেও ছিল এবং বর্তমান বিদ্যমান আছে, গাড়ি চালিয়ে লাইসেন্সের জন্য দেখানোর পরেও যদি ৩০০০ টাকা ইন্সপেক্টর সাহেব কে পরিশোধ করা না হয় তাহলে পাস হবে না,! ঠিক এরকমই গাড়ির ফিটনেস বা অন্যান্য কাগজ রিমু করানোর জন্য গেলে, ফিটনেস এর জন্য ৩০০০ , নতুন নাম্বার প্লেট উত্তোলনের জন্য ১০০০ এছাড়াও যেকোনো কাজে বিআরটিএ গেলেই অর্থ ছাড়া কোন কাজ হয় না, সারা জমিনে ঠকিয়ে দেখলে সবকিছুই বুঝতে পারবেন,!

খুলনা, Khulna 2 September 2026 1 views
0 Comments
Refused BRTA ৳3.5K

লাইসেন্স নবায়ন

আমি আমার লাইসেন্স নবায়ন করার জন্য বোলা বিআরটি এ যাই সেখানকার অফিস সহকারী আমার কাছে ৩৫০০ টাকা দাবি করেন পরিখায় পাশ করার জন্য। তার ব্যাবহার ছিল এরকম যে এই টাকা দিয়ে যদি ১ পয়সা হারিও যায় তার পরে কম হবে না

বি আরটি এ ভোলা, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳14.0K

ট্রেড লাইসেন্স

আমি নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছিলাম, কিন্তু পরীক্ষা দিলে ওরা মারা না কইরা দেয়, আমার অনেক ভুল ধরে, যখন ওদের সাথে কন্টাকে যাই তখন ওরা বলে পরীক্ষায় শুধু অ্যাটেন্ড হতে হবে আর কোন কাজ নাই ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার দায়িত্ব আমাদের।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳1.0K

গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাতে চাইলে। আপনি শো রুমের মাধ্যমে ব্যতীত কাগজ জমা দিতে পারবেন না। এক কর্মচারীকে এক হাজার টাকা দিয়ে জমা দিছিলাম। তবুও তারা রেজিস্ট্রেশন করে দেয় নি। কারণ শো রুম ছাড়া দিলে তারা টাকা পাবে না। আমার এক হাজার টাকা মেরে দিছে, ১৮ মাস ধরে ফাইল ও ফেলে রাখছে। এখন বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে শোরুমে জমা দিয়েছি।

নওগাঁ, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid BRTA ৳11.0K

ড্রাইভিং লাইসেন্স (বাইক)

শুধু বাইক এর জন্য ড্রাইভিং লাইসেন্স করতে সরকারি ফী লাগে প্রায় ৬ হাজার,,, কিন্তু শেরপুর বিআরটি এ তে নিচ্ছে ১১০০০, প্রথমে আমি দিতে চাইনি তখন রিটেনে ফেল করিয়ে দিয়েছে। খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছিলাম সঠিক হয়েছিল প্রায় ৯০% তারপরও আমাকে রিটেনে ফেল করিয়ে দিয়েছে। আমি খাতা দেখতে চেয়েছিলাম কিন্তু খাতা দেখতে দেয়নি, পড়ে বাধ্য হয়ে আমি ৬ হাজারের জায়গায় ১১ হাজার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি কিছু করার নাই।

শেরপুর, Mymensingh 2 September 2026 2 views
0 Comments