All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

814 reports found
Report a bribe
Only demanded City Corporation ৳100.0K

কাঁচা পায়খানা উচ্ছেদ ফাইল

আমার বাড়ি র পেছনে সরকারী রাস্তা বন্ধ করে ড্রেন এর উপর আমার দেয়াল ব্যবহার করে কাঁচা পায়খানা বানিয়ে রাখছে প্রশাসক — এর লোক জন। এর জন্য এই ২০০ ফিট ড্রেন সংস্কার হয় নাই এমন কি বছর এর পর বছর ময়লা পরিষ্কার পর্যন্ত করে না, মশার ঔষুধ দেয় না এমন তিনটা ফাইল সম্পত্তি বিভাগ এ আটকিয়ে আছে। প্রধান নির্বাহী একবার বলল হবে পরে এখন মুখে কুলুপ এটা বসে আছে যারা অবৈধ কাঁচা পায়খানা বানিয়ে চে বস্তি বানিয়ে কারেন্ট, গ্যাস, পানি চুরি করে আছে তাঁদের সাথে সমযথা করে ফাইল আটকিয়ে রাখছে। ছবির অপশন থাকলে ছবি সংযুক্ত করতে পারতাম

ঢাকা দক্ষিণ সিটি, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳20.0K

Warish Certificate

বাবার মৃত্যুর পর ওয়ারিশ সনদ বানানোর জন্য আবেদন করি। ঐখানের একজন অফিসার নানারকম অজুহাত দিয়ে বলে যে "ওয়ারিশ সনদ দিয়ে কি করবেন ? আপনি (আমার মা ) ইয়ং মানুষ আপনি তো দ্বিতীয় বিয়েও করতে পারবেন" এই সেই বলে অনেকভাবে ঘুড়াচ্ছে আমাদেরকে বিগত ১ বছর ধরে। আমরা ২০০০০ টাকা দেওয়ার পর আমাদের কাছ থেকে অবশেষে ডকুমেন্ট গুলো নেয়। কিন্তু আমরা ৩ বোন কোনো ভাই নেই তাই বলে বাবার রিলেটিভ রাও নাকি সম্পত্তি পাবে । আমরা বাবার রিলেটিভ দের ডকুমেন্ট ও দিয়েছি। এরপরেও আমাদেরকে ঘুরাচ্ছে এবং এখন কথা ঘুরিয়ে বলছে যে আমরা নাকি উনাকে হয়রানি করছি। আমার মনে হয় ভবিষ্যতে আরো টাকা দিতে হবে নাহলে সনদ করে দিবে না...

Dhaka, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳4.5K

জন্ম নিবন্ধন কারেকশন

আমি আমার সন্তানদের জন্ম সনদ (৩) টায় বাংলা নামগুলি ভূল লেখা হইছে, শুধু ইংরেজী টা কারেক্ট ছিল । অনলাইনে আবেদন করে অফিসে নিয়া গেছি, ওখানকার কম্পিউটার অপারেটরের পাশে বসা অফিসার বল্ল প্রতি ফাইলে ১৫০০/- করে লাগবে, অফিস খরচ । ৩টা ৪৫০০/- দিতে হবে । এর নিচে হবে না । ৩ দিন গেলাম কোন সুরাহা হলো না । অবশেষে ৪৫০০/- দিলাম, সেইদিনই ৫টার দিকে ম্যেসেজ পেলাম আপনার আবেদন এপ্রোভ হয়েছে । অন-লাইনে চেক করে দিখি, সব ঠিক... ৫০+৫০+৫০=১৫০/- টাকার কাজ ৪৫০০/- দিয়া করালাম । বিপদে পরলে বুঝা যায়... এই দেশে যদি ফেরেস্তাও ক্ষমতায় বসে এর পর ও ঘুস দিতে হবে । তার কারন....আমরা নিমকহারাম জাতী... । তার কোন বিবেক বা মনুষ্যবোধ নাই ।

শাতাকুল, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused City Corporation ৳16.5K

ট্রেড লাইসেন্স বাতিল

আমি কুমিল্লা সিটি কর্পোরেশনে ২০২৪-২৫ অর্থবছরে একটা আইটি এনাবেল্ড লাইসেন্স করি, পরে অফিস আর পার্টনার জটিলতা ব্যবসাটি আর শুরু করা হয়নি, এখন ফার্মেসি বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স করতে গেলে আমাকে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের টাকা পরিশোধ করে নতুন লাইসেন্স করতে বলা হয়, সিটি করপোরেশনের একজন আমাকে ১৬৫৩৫ টাকা দিতে বলে এবং অনলাইনে পরিশোধ করতে গিয়ে দেখি ১০০৭০ টাকা। এখন আমার কি করা উচিত?

কুমিল্লা, Chattogram 25 August 2026 1 views
0 Comments
Refused City Corporation ৳500

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছি আমি নিজে ব্যাক ড্রাফট করে নবায়ন করেছি এখন সচিব আমাকে টাকা ব্যতীত নবায়ন কপি দিতে চায় নি পরে দালাল এর মাধ্যমে ৫০০ টাকা দিয়ে নবায়ন কপি নিয়েছি

উওরা উওর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳4.5K

Tread licence

ট্রেড লাইসেন্স করতে খরচ হবে সম্ভবত ২০০০ টাকা কিন্তু দাবি করেছে ৪৫০০ টাকা। ওরা সিস্টেমে এমন করে রাখছে যে সাধারণ মানুষ নিজে গিয়ে এই লাইসেন্স করতে পারবে না।

Dhaka, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳12.0K

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির হুমকি।

হোল্ডিং ট্যাক্স দিতে গেলে জানায় আমার ট্যাক্স অনেক বেশী ধরা হবে, প্রায় ১০ গুণ বেশী করে দেওয়ার হুমকি দেয়। পরে তার বিকাশ নম্বর দিয়ে ১২০০০ টাকা দিলে কোন সমস্যা হবে না জানায়। শেষে আমি দিতে বাধ্য হই। এই ঘটনা ঘটে — পালানোর একদিন আগে, অর্থাৎ ৪ আগস্ট ২০২৪ সালে।

ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳200.0K

ওয়াসা পানি সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি

ঢাকা ওয়াসা থেকে আবাসিক পানির সংযোগ নেওয়ার জন্য রাস্তা কাটার অনুমতি পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সরকারি ফিসহ প্রায় ২,০০,০০০ টাকা দাবি করে। অনুমতি পাওয়ার জন্য আমাকে উক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে; অন্যথায় রাস্তা কাটার অনুমতি প্রদান করা হতো না।

ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused City Corporation ৳1.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি উওরা তে সেক্টর ৪ এ ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছি অইখানের যে সচিব সে টাকা ছাড়া আমাকে ট্রেড লাইসেন্স এর নবায়ন কপি দিতে চায় নি পরে দালাল এর মাধ্যমে ৫০০ টাকা দিয়ে কপি নিতে হয়েছে।।

উওরা উওর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused City Corporation ৳100.00M

কারাগার-২ এর রেকর্ডকৃত জমি সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনা করে কিছু লিজ এবং কিছু জমি সিটির আয়ত্বে রাখা।

১। ধোপাদিঘী/ওসমানী শিশুপার্ক নাম দিয়ে বৈধভাবে দখলের তথ্য : জমির প্রকৃত মালিক-সিলেট কেন্দ্রীয় কারাগার-২, বন্দরবাজার এর খতিয়ান নং-০৭, এস,এ দাগ নং-৭৫৩২, খতিয়ান নং-৪০, এস,এ দাগ নং-৭৫৩২ বিআরএস দাগ নং-৩৩৬০৩, ৩৩৬০৪, ৩৩৬০৫, ৩৩৬০৬, ৩৩৬০৭, ৩৩৬০৮, ৩৩৬০৯, ৩৩৬১০, ৩৩৬১১, ৩৩৬১২, ৩৩৬১৩, ৩৩৬১৬, ৩৩৬১৭ ও ৩৩৬১৮=মোট জমি-৩.৬১৮৮ একর। ২। পৌর বিপণী মার্কেট নাম দিয়ে বৈধভাবে দখলের তথ্য : জমির প্রকৃত মালিক: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর খতিয়ান নং-০৭, এস,এ দাগ নং-৮০৫১, বিআরএস দাগ নং-৩৩৬৯৩=মোট=০.৮৮৭৫ একর। ৩। সিটির গাড়ী পার্কিং স্থান (আবু তুরাব মসজিদের দক্ষিণ পাশে) বৈধভাবে দখলের তথ্য : জমির প্রকৃত মালিক: সিলেট কেন্দ্রীয় কারাগার-২, এর খতিয়ান নং-০৭, এস,এ দাগ নং-৭৯৭৯, ৭৯৮০, ৭৯৮১, বিআরএস দাগ নং-৩৩৬০১=মোট=০.৩৯২৪ একর।

মেট্রোপলিটন এলাকা, বন্দরবাজার, সিলেট।, Sylhet 25 August 2026 2 views
0 Comments
Paid City Corporation ৳2.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ডায়াগনস্টিক সেন্টার এর জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাইলে, ঐ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আমার নিকট থেকে পৌরসভা কর্তৃক নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করলে, আমি বাধ্য হয়ে ২০০০/- টাকা দিয়ে কাজটা করে নেই।

ঠাকুরগাঁও পৌরসভা, Rangpur 25 August 2026 1 views
0 Comments