সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৮০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

গুলশান, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১৬ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করার জন্য

জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করার জন্য ফি নাকি ৫০০ টাকা। কিন্তু ওয়েবসাইটে দেখেছি ৫০ টাকা। কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা দিতে বাধ্য হয়েছি। না হলে কাজ হবে না। কিছুক্ষণ বসে থেকে দেখলাম সবার থেকে এমন বেশি টাকা নিচ্ছে। সিস্টেম হয়ে দাড়িয়েছে মনে হলো।

নারায়নগঞ্জ, বন্দর, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়।, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯০.০ হাজার

পৌরকর

আমি প্রবাসী বাংলাদেশী। কষ্টে একটা বাড়ি করেছি। বাড়ীর পৌর কর দিতে ফাইল রেডি করতে সাহেব দাবি করে ৯০০০০/=। পরিশোধ করে আমি এখন সরকার কে ২৫০০০/=pay করি।

ঢাকা, সাঁতার কুল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Trade license address correction

Dhaka দক্ষিণ সিটি কর্পোরেশন এ আমার ট্রেড লাইসেন্সের ঠিকানা পরিবর্তনের জন্য 5000 টাকা দাবি করে, কম নিতে বলেছিলাম, নেয়নি। আমি সম্পুর্ন টাকা দিলাম। টাকা পরিশোধের পর বলল এক সপ্তাহ লাগবে address correction হয়ে আসতে। পরে দেখি ঐ দিন বিকেলে sms আসল ফি 320/= বাহ চমৎকার পরের দিন আমার লাইসেন্স পেয়ে গেলাম।

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫১ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

Birth certificate

Parents birth certificate was old they didn't allow children birth certificate without money

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.৩ হাজার

tread licence

ট্রেড লাইসেন্স এর জন্য লাগে ২৭০২ টাকা আমার থেকে নিছে ৬০০০ টাকা

dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৮

হোল্ডিং টেক্স গ্রহণে

হোল্ডিং টেক্স দিতে গিয়ে লোক পাওয়া যায় না। থাকলে ৯১৫ টাকা হলে ১০০০ টাকা দিলে অবশিষ্ট ৮৫ টাকা ফেরত দিতে চায় না। এখনও হাতে ও রিসিপ্ট কাটা হয় যার কোন দালিলিক প্রমাণ থাকে না। অথচ ঢাকা উত্তর অনেক আগে থেকেই অনলাইনে হোল্ডিং টেক দেওয়া যায়। দক্ষিণে কেনো এটা হয় না?

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১০০

ট্রেডলাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়ন কপি প্রিন্ট চাইলে টাকা চায় ১০০ টাকা

বাড্ডা জোন ১০ সাতারকুল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে একজন কর্মকর্তা বলেন উপরোক্ত টাকা না দিলে হবেনা। পূর্বেও টাকা না দিয়ে দেখেছি যে, ফাইলের সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্তেও লাইসেন্স পেতে অনেক বেশী সময় লাগে বা বারবার বিভিন্ন রকমের হয়রানী করা হয়। যার ফলে আমাদের ব্যবসায়ীক কার্যক্রম বিঘ্নিতি হয় বিধায় টাকা পরিশোদ করে লাইসেন্স নিতে বাধ্য হয়েছি।

টঙ্গী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন,ট্রেড লাইসেন্স, বাড়ির প্লান

তবে ফ্রি টাকা তারা চায় না তবে এমনভাবে মানুষের সাথে আচরণ করে এবং বারবার সেবাটি দেয়ার নামে সময় পরিবর্তন করে এবং টাকা দিলে খুব সহজেই সেবাটি পাওয়া যায়

ফরিদপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

আইডি কার্ডের নাম চেঞ্জ করার জন্য গেছি আমার কাছে ১০ হাজার টাকা চায় দশ হাজার টাকা চাইছে

টাকা না দেওয়াতে আমার কাজটি করেনি আমি উপজেলাতে গিয়ে করছি

চট্টগ্রাম ফটিকছড়ি ২ নং দাঁতমারা ইউনিয় পরিষদ সচিব, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন,ট্রেড লাইসেন্স, বাড়ির প্লান

জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বাড়ির প্লান পাশ করাতে গিয়ে এই ধরনের ঘুষের সামনাসামনি হতে হয়

ফরিদপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

কুমিল্লা সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স করতে গেলে সবার কাছে বাড়তি টাকা চাওয়া হচ্ছে বলা হচ্ছে সাইনবোর্ডের টাকা বা বিজ্ঞপ্তির টাকা অথচ সেটা প্রতিবছর দিয়েই যাচ্ছি সবাই। এখন সাইনবোর্ড বাবদ অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এবং সিটি কর্পোরেশনের কক্ষেই সহকারি সে টাকা নিয়ে নিচ্ছে বলা হচ্ছে ব্যাংকের জমা দিয়ে দিবে আমাদের পক্ষ হয়ে। একইভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নিয়ে অনেক ঝামেলা হচ্ছে এবং এই ঝামেলা সবাই পোহাচ্ছে।

Cumilla, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমাদের এম্ব্রয়ডারী কারখানার জন্য লাইসেন্স করতে গিয়েছিলাম, অনেকগুলা কাগজপত্র চাইলো।তাদের চাহিদামাফিক সব কাগজপত্র দিয়েছি।তারপরও প্রতিবার নতুন নতুন কাগজ চাওয়া শুরু করলো। এরপর একজন পিয়ন এসে বলে ৩০০০ টাকা আমাকে দেন।আর ফরম পূরণ করেন,আর কিচ্ছু লাগবেনা।তারপর গিয়ে সরকারি ফি জমা দেন। ওনাকে টাকা দেওয়ার পরদিনই ট্রেড লাইসেন্স হাতে পেয়ছিলাম।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৮০ লাখ

Holding Tax

বাড়ির হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতে আমার ষাটোর্ধ বাবা-মা সিটি কর্পোরেশন (DNCC) অফিসে যান। অফিসের চতুর ও দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা ভুলভাল বুঝিয়ে আমার বাবা-মায়ের কাছে ২,৩০,০০০ টাকা দাবী করেন। পরবর্তীতে আমি সঠিক হোল্ডিং ট্যাক্স হিসাব করে বাবাকে বুঝিয়ে আবার অফিসে পাঠালে ঐ কর্মকর্তা ভয়ভীতি প্রদর্শন করেন যে ২,৩০,০০০ টাকা না দিলে নিয়মের মারপ্যাচে আরো বেশি হোল্ডিং ট্যাক্স ধরবেন। তাই বাধ্য হয়ে আমার বাবা-মা ২,৩০,০০০ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে আমি সিটি কর্পোরেশনের পোর্টালে লগইন করে রিসিপ্টে দেখতে পাই ঐ কর্মকর্তা মাত্র ৫০,০০০ টাকা জমা দিয়েছেন এবং বাকি ১,৮০,০০০ নিজেরা ভাগ করে খেয়েছেন।

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.২ হাজার

1 hazar liter wasa truck service

আমাদের Natun বাজার ,vatara এলাকায় আগস্ট ২০২৬ মাসে প্রায় ১৫ দিন ধরে নিয়মিত পানি সরবরাহ ছিল না। পানি সরবরাহের জন্য আমরা একাধিকবার WASA-এর কল সেন্টারে ফোন করে অভিযোগ ও সিরিয়াল প্রদান করেছি। কিন্তু প্রতিবার সিরিয়াল নেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেক সময় অভিযোগ করার পর প্রায় ৩ দিন পর্যন্ত কোনো ধরনের সাড়া বা সমাধান পাওয়া যায়নি। পরবর্তীতে পানির তীব্র সংকটের কারণে বাধ্য হয়ে WASA-এর ১,০০০ লিটারের পানির ট্রাকের মাধ্যমে পানি সংগ্রহ করতে হয়েছে। সাধারণত যে পানির মূল্য প্রায় ৩০০ টাকা হওয়ার কথা, সেই পানির জন্য আমাদের কাছ থেকে ১,২০০ টাকা দাবি করা হয়। পানির জরুরি প্রয়োজনের কারণে বাধ্য হয়ে ১,২০০ টাকা পরিশোধ করে পানি সংগ্রহ করতে হয়েছে।

Natun bazar wasa office,dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

birth cirtificate

According to my personal experience and observations, individuals from banani city corporation appear to be operating as a group or syndicate in connection with the delivery of citizen services. It is alleged that, with the assistance or cooperation of a Ward Secretary (Ward Sachib), they demand unofficial payments from citizens and, in many cases, do not provide services unless such payments are made. I personally had to pay BDT 1,500 for a basic birth certificate service. I have also heard allegations that the individuals involved may be earning approximately BDT 4–5 lakh per day each through such unofficial payments

dhaka, banani city corporation, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারন

বাড়ির হোল্ডিং ট্যাক্স পুন নির্ধারন করবে সরকার এই মর্মে বাড়িতে নোটিস দিয়ে যায় এর পর বলে আপনার বার্ষিক ট্যাক্স আসবে ৪০০০০ টাকা যা ঐ বাড়ির একমাসের ভাড়ার চাইতে বেশি তখন বলে আমাকে ৫০০০০দিন আমি এটা কমিয়ে অর্ধেকে নামিয়ে দিব এর পর নগদ৩০০০০টাকায় দফারফা হয়

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০০

জন্ম নিবন্ধন

আমি সিলেট সিটি করপোরেশনের একজন বাসিন্দা আমি আমার জন্ম নিবন্ধন সংষোধন করার জন্য আবেন করি 150 টাকা দিয়ে। তার পর এই আবেদন ফরম সিটি করপোরেশনে জমা দেওয়ার সময় আবার 200 টাকা করে সবার কাছ থেকে নিতেছে কিন্তু এটা কেন? এটা কি সরকারি ফি? এই সিন্ডিকেটের পিচনে কারা আছে তারা প্রকাশ্যে এই চাদাবাজি করছে। আমার মেয়ের জন্ম নিবন্ধন করার সময় ও আর 200 টাকা দিয়েছে। আমি প্রশ্ন করলাম এই 200 টাকা আপনারা কেন নিচ্ছেন? রশিদ দেন, তারা কোন কথা বলেনা এবং 200 টাকা ছাড়া কাজ ও হয়না। প্রতিদিন হাজার হাজার মানুষের কাছ থেকে 200 টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা গুলা কুথায় যাচ্ছে? আমরা জানতে চাই।

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংস্কার

আমাদের ছেলের পাসপোর্ট করার জন্য জরুরি ভিত্তিতে তার জন্ম নিবন্ধন করার প্রয়োজন হয়েছিল। এ সময় আমরা জানতে পারি যে, আমাদের অনলাইন জন্ম নিবন্ধনের নাম ভুলভাবে দেওয়া হয়েছে। তাই ছেলের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার আগে আমাদের নিজেদের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করা জরুরি হয়ে পড়ে। আমরা সাধারণ প্রক্রিয়ায় জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য চেষ্টা করি। কিন্তু বারবার বিভিন্ন অজুহাতে আমাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। একাধিকবার চেষ্টা করেও আমরা কোনো সমাধান পাইনি। এতে আমাদের প্রচণ্ড হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। পরবর্তীতে বাধ্য হয়ে একজনের মাধ্যমে ৩,০০০ টাকা চুক্তিতে আমাদের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করানোর ব্যবস্থা করি। আমাদের মনে হয়েছে, পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষকে অযথা হয়রানি ও ভোগান্তি

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে