সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৮১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সকল কিছু অনলাইনে সংযুক্তিসহ অনলাইনে দাখিল করেছি। ওয়ার্ড কমিশন অফিসে অনলাইন আবেদনের এক কপি দাখিল করেছি। জমা দেয়ার পর অফিস থেকে বলছে ঢাকা জেলা প্রশাসক অফিসে আমার সরাসরি যেতে হবে। অনলাইনে সব দাখিল করার পর কেন সরাসরি ডিসি অফিসে যেতে হবে প্রশ্নের সদোত্তার পাই নাই। আমার পক্ষে ডিসি অফিসে যাওয়া সম্ভব না। পরে তারা বললো তাদের ১৫০০ টাকা দিলে তারা করে নিয়ে আসবে। অনলাইনে দাখিল করার পর কেন আবার সরাসরি যেতে হবে? এখানে উল্লেখ্য এনআইডির ক্ষেত্রে সরাসরি যাওয়ার প্রয়োজন পরে না। অনলাইনে দাখিল করলে অনুমোদন করে দেয়। জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে সরাসরি যাওয়ার সিস্টেম রেখে টাকা নেয়ার ধান্দা করছে।

ঢাকা (উত্তর), ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

BIRTH CERTIFICATE

We have birth certificates for three family members. Two of the certificates were in English only and needed to be converted to smart birth certificates (English and Bengali). We paid a bribe of 3,000 BDT for these two documents. Another document required a name correction, for which we paid a bribe of 2,000 BDT. In total, we paid 5,000 BDT in bribes for all three documents.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৫.০০ লাখ

বাড়ি তোলার অনুমতি

আমাদের বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি করবো। কিন্তু তার জন্য কিছু কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশন থেকে সই করে আনতে হয়। সই করার জন্য আজকে প্রায় দেড় বছর কাগজ পড়ে আছে সিটি কর্পোরেশনের কাছে। এবং তিন লক্ষ টাকা দেয়া হয়েছে। তারপরও তারা আরো দাবি করছে।

মিরপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

Birth Certificate Name Correction

আমি দেশের বাইরে থাকি। আমার বার্থ সার্টিফিকেট এর নাম সংশোধন এর দরকার ছিল। মিরপুর ১০ সিটী কর্পোরেশন অফিসে সরাসরি টাকা চেয়ে বসে এবং না দিলে তা দেরী হবার ভয় দেখায়। এবং যে লম্বা নিয়ম কানুনের কথা বলে তা করতে গেলে নাকি কয়েক মাস লেগে যাবে বলে। আমাড় জরুরি দরকার হবার কারনে আমি দ্রুত টাকা দিয়ে হলেও আমার আত্মীয় কে দিয়ে কাজ করিয়ে নেই। ঘুষ দিয়ে এই কাজ হয়ে যায় ২ দিনে। স্বাভাবিক ফি হয়ত বড়োজোর ১০০ টাকা। আহেতুক মানুষকে ঘুরানো হয় টাকা দিতে রাজী না হলে।

Mirpur 10, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৬.০ হাজার

ফ্লাটের নামজারী ও দখলী কর্তন

মিরপুরে ফ্লাটের নামজারী ও দখলী কর্তনের জন‍্য ঘুষ দেয়া লেগেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

Trade Licence Renew

এক হাজার টাকা ছাড়া (অফিস বকশিস) আমার Trade Licence Renew করছে না, টাকা না দিলে আমার Sign bord Tax 1200 থেকে ৩০০০ করে দেওয়ার হমকি দিচ্ছে। ৩-৫ দিন গুরানোর পর 1000 টাকা সহ মোট ৯৮০০ টাকা দিয়ে রিনিউ করালাম। আমার সাইনবোড tax 1200 টাকাটাও অতিরিক্ত দিচ্ছি, কারন আগে জোর করে সাইনবোর্ড টেকস্ট 1200 করে দিছিলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নতুন

নতুন আবেদন সকল ডকুমেন্টস সহ দাখিল করা হয় কিন্তু কয়েকদিন যাওয়ার পর আবেদন এপ্রুভ না হলে তাদের অফিসে যাই কিন্তু তারা ২০০০ টাকা দাবী করে, আর সেখানকার পরিবেশ এমন যে এটা অলিখিত একটা পেমেন্ট যেটা পরিশোধ আবশ্যক । তাই বেশিরভাগ মানুশ দাবি করার আগেই দিয়ে দেয়। যাই হউক দেওয়ার ১০ মিনিটে এপ্রুভ হলে লাইসেন্স এর কাজ সম্পন্ন করি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৪০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স ফাইল

আমরা ৬ জন মিলে একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়ির জন্য নিজ থেকেই ট্যাক্স দিতে চাচ্ছি এবং নিজেই ফাইল করতে সব কাগজপত্র নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর জোনে যাই, অফিসারের সাথে কথা বলি সে আমাকে বলে ৫ টা ফাইলের জন্য ৮ হাজার টাকা করে মোট ৪০,০০০/- টাকা দিতে হবে, আমি রাগ করে চলে এসেছি ।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

বাসার হোল্ডিং নম্বর পরিবর্তন

বাসার হোল্ডিং নম্বর পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশনে আবেদন করি। এর জন্য সরকারি ফি পরিশোধ করি ৫,৭৫০ টাকা। সেখানে কর্মরত কর্মকর্তা অতিরিক্ত ১০০০ টাকা ঘুষ দাবি করে। পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে সেখান থেকে চলে আসতে হয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫৭.৫ হাজার

বসুন্ধরা আ/এ, ঢাকায় বসবাসরত ফ্লাটের ইমারত ও জমির উপর কর, ময়লা ও সড়ক বাতির চার্জ অস্বাভাবিক হারে দাবি

বারো শত একান্ন বর্গ ফুটের নিজে বসবাসরত ফ্লাটের উপর খুব উচ্চ হারে ত্রৈমাসিক ৫০৪০ টাকা কর ও বিভিন্ন সার্ভিস চার্জ (যাহা কখনও সিটি কর্পোরেশন দেয়নি) দাবি করে আমাকে নোটিশ করেছে। সামান্য কিছু ট্যাক্স কমিয়ে দিবে বলে আমার কাছে ৫৭,৫৩৫/- টাকা ঘুষ চায়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৮২৩

ট্রেডলাইসেন্স নবায়ন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স নবায়ন করতে যায়। ট্রেড লাইসেন্স নবায়ন ফ্রি ৯১৫৬/= কিন্তু তিনি ১০০০/= টাকা চাচ্ছে।সবার কাছে অতিরিক্ত টাকা দাবি করতেছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৮.০০ লাখ

Billboard advertising

আমি একটি বিজ্ঞাপনী সংস্থা তে কর্মরত আছি, সিটি কর্পোরেশন এলাকায় অস্থাই বিজ্ঞাপন দিতে গেলে সরকার নির্ধারিত কর পরিশোধ এর মাধ্যমে বিজ্ঞাপন দিতে হয় , আমার ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ নেওয়ার পর পারমিশন নেওয়ার জন্যে কর পরিশোধ করার পর ও ৮০০,০০০ টাকা ঘুষ দিতে হোয়েসিল । আমার কাজের পরিধি বড় ছিলো ।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর জোন ১০ এর অফিসে অনলাইন ফর্ম জমা দিতে চাই। সংশ্লিষ্ট কর্মচারী অনুপস্থিত থাকায় তার সহযোগী ফর্ম জমা রাখে। সরকারি ফি ৫০ টাকার বদলে ১০০ টাকা রাখে এবং চা নাস্তার জন্য অতিরিক্ত ৩০০ টাকা রাখে। দীর্ঘদিন পরেও নিবন্ধন না হওয়ায় পুনরায় অফিসে যোগাযোগ করলে দেখা যায় ফর্ম হায়িয়ে ফেলেছে। অনলাইন কপি দেখানোর পর পুনরায় ডেট দিয়ে করে দিয়েছে। এরপর বোন, বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য গেলেও ৫০ টাকার সরকারি ফি ১০০ টাকা করে রেখেছে কিন্তু কোন রিসিট দেয়নি।

জোন ১০, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উত্তর বাড্ডা, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬০০

জন্ম নিবন্ধন ও জাতীয়তা সনদপত্র

অনলাইন জাতীয়তা সনদপত্র আবেদনে অনলাইনে ১০/- ফী নেয়। এরপরও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে অতিরিক্ত ৩০০/- খরচ দাবী করে, যেটার কোন চালান/মানিরিপ্ট দেয়না। জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও একই

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য