সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৯৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার মেয়ের জন্ম নিবন্ধনে জন্ম সালটা ভুল ছিল আমি মেডিকেল সার্টিফিকেট এবং মেয়ে জন্মের পরে হসপিটাল থেকে যে কপিটাতে সেটাও প্রমাণ করেছি | এরপর তারা ঘুষ চায় তারা বলতে 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস প্রশাসক | তিনি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে |

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

জবাই করা গরুর গোস্তোর মানের নামে , এর নামে প্রতি সপ্তাহে শুক্রবার চান্দা তোলে

গাজীপুর, শ্রীপুর, মাওনায়, প্রতি সপ্তাহে গরু জবাই হয়, আনুমানিক ২০/৩০ টা সব গরু থেকে সিটি কর্পোরেশন এর নামে ঘুষ তোলে গোস্তর মান যাচাইর নামে ১০০০ টাকা করে নেয় কিন্তুু মান যাচাই না করে ১০০০ টাকা দিলে গোস্ত এর মান ঠিক, আমি দেইনি আমি যাদের কাছ থেকে কিনেছিলাম, তখন আমার সামনে নিল, পরে জিজ্ঞেস করলাম কিসের টাকা, গোস্তো বিক্রেতা খুলে বলল, স্থান গাজীপুর, শ্রীপুর, মাওনা বেরাইদেরচালা, প্রতি শুক্রবার এই ঘুষ তোলেন মোটরসাইকেল এ করে, মাঠ পরযায়ে দেখতে পাবেন, যেহুত তিনি কন্টিয়াস ঘুষ নিচ্ছেন, হাতে নাতে ধরতে পারবেন

গাজীপুর, শ্রীপুর মাওনা, বেরাইদেরচালা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩.৫ হাজার

ট্রেড লাইসেন্সের ঠিকানা পরিবর্তন

ট্রেড লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করতে গিয়েছিলাম। তখন ঘুষ চেয়েছিল। দেইনি। কাজটা এখণো হয়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬০.০ হাজার

Holding Number (FENI POUROSHOVA)

আমি একটি হোল্ডিং ট্যাক্সের জন্য নাম পরিবর্তন করতে ফেনী পৌরসভায় গিয়েছিলাম। — নামের এক কর্মকর্তা আমার কাছে ৬০,০০০ টাকা চেয়েছেন। পরে দর-কষাকষি করে ৩৫,০০০ টাকা দিয়ে কাজ করিয়েছি, যেখানে সরকারি ফি মাত্র কয়েকশ টাকা।

Feni (town), চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স জমা

সাউথ সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স বকেয়া সহ জরিমানা ধার্য করে বকেয়ার সমপরিমান, টাকার অংক ঠিক করতে ৫০ হাজার ঘুষ দাবি করে

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ময়মনসিংহ শহরে আমার একটি প্রাইভেট হাসপাতাল আছে। যথারীতি আমি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যাই এবং সেখানে আমার কাছ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন বাবদ দুই হাজার টাকা ঘুষ দাবি করা হয় এবং আমি তা দিতে বাধ্য হই

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

নতুন TIN করার সময়।

নতুন TIN করার জন্য অনলাইনে আবেদন করি ৫/৬ মাস চলে যায় পরে হেল্পলাইন এ যোগাযোগ করলে অফিসে সরাসরি যেতে বললে আমি অফিসে যাই। তারপর ওখানকার একজন লোক বলেন যে তাদের খরচ দিতে হবে। আমার ও দরকার কি করবো পরে বললাম যে কতো দিতে হবে। বললো ২০০০ টাকা দিতে হবে। পরে আর কি করার ২০০০ টাকা দেই।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি একটা ট্রেড লাইসেন্স করতে যাই, আমার কাছ থেকে ১৬০০০ টাকা নেয়। কিন্তু আমার ট্রেড লাইসেন্স এবং রিসিপ্ট এ ৬০০০ টাকা উল্লেখ করা হয়।

গাজীপুর, টংগি, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার

মৃত্যু সনদ

আমার একটা মৃত্যু সনদের জন্য যায়, নাজেম উদ্দিন কাছে, ওনার কথা মতো একটা ডকুমেন্টস দিতে না পারায়, আমার থেকে ঘুস হিসেবে ৩০০০০ হাজার টাকা চেয়ে বসে। আমি মৃত্যু সনদ লাগবেনা বলে চলে আসি।

চকরিয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

জম্ম নিবন্ধন /নাগরিক জাতীয় সনদ/নাগরিক সনদ এইরকম যতই সনদ আছে সব।

জম্ম নিবন্ধন / নাগরিক সনদ এইসব অনলাইনে এপ্লাই করে ডকুমেন্ট গুলো ওয়ার্ড অফিসে দিতে হই। এখনতো কমিশনার নেই। উনাদের কথা অনুযায়ী মাজিস্ট্রেট কাছে এইসব ডকুমেন্টস নিয়ে যাইতে হই যার কারণে গাড়ি ভাড়া খরচ হই। এইরকম প্রত্যেকটা ডকুমেন্টস এর জন্য ১০০ টাকা করে নেই ওরা। ঠিকানা:চট্টগ্রাম ২৬ নং ওয়ার্ড অফিস, ফইল্লাতলি বাজার।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম সরকারি ফির অতিরিক্ত আমার কাছ থেকে আড়াই হাজার টাকা নেওয়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

আড়ালে চাওয়া হয়েছিল, না দিলে বিলম্ব হবে ডেলিভারি প্রদানে। আমার তাড়াহুড়া ছিল কারণ ব্যাংক লন নিবো তো ট্রেড লাইসেন্স নবায়ন করতেই হবে।

ঢাকা, মিরপুর-১০, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

Birth Certificate

আমি আমার প্রথম সন্তানের জন্ম সনদ নিতে কক্সবাজার পৌরসভা অফিসে যায়। আট মাস পরও আমি জন্ম সনদ পায়নি। পরে ৫০০ টাকা দেওয়ার পর ৩ সপ্তাহ পরে পায়। ২য় সন্তানের ক্ষেত্রে ২০০০ প্রদান করি যাতে আর্জেন্টলি করে।

Cox's Bazar, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য