সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৮১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ghush.site ৳২.০০ লাখ

চাকরি

আমার এক পরিচিত লোক সিলেট সিটি কর্পোরেশন এর বিদ্যুৎ শাখার প্রধানের ড্রাইভার ছিলেন। তার মাধ্যমে আমি ঐ শাখার ওয়ার্ড সুপারভাইজার হিসেবে অফার পেয়েছি। টাকা দিতে অপারগতা জানালে, অন্য একজনকে নিয়োগ দেয়া হয়।

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳৭০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অঞ্চল-৪ এ আমাদের ভবনের ফ্ল্যাটগুলো হোল্ডিং ট্যাক্স নির্ধারণের সময় ১ লক্ষ ২৮ হাজার টাকা ঘুস দাবি করা হয়। পরে ৭০ হাজার টাকায় ফয়সালা হয়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ghush.site ৳৫.০ হাজার

জন্মনিবন্ধন সংশোধন

আমি জন্মনিবন্ধন সংশোধন আবেদন করি আমি একজন প্রবাসী কার সাথে ফোনে যোগাযোগ করার পর সে আমার কাছ থেকে ৫০০০ টাকা চায় আমি তা দিতে চাই না সে আমার কাজটা পেন্ডিং এ রেখে দেয । প্রশাসনিক কর্মকর্তা জোন — জোন ৪

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একটা ট্রেড লাইসেন্স নবায়ন করতে দিয়েছি নবায়ন ফি হচ্ছে 4230 টাকা এখন আমার কাছ থেকে পাঁচ টাকা দাবি করতেছে আমি চার হাজার টাকা জমা দিয়েছি এখন আরো ১০০০ টাকার জন্য আমাকে ফোন করতেছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন ফি হচ্ছে =৪,২৩০/=টাকা আমার কাছ থেকে দাবি করছে=৫,০০০/=টাকা আমি ওনাকে=৪,০০০/=টাকা দিয়েছি উনি এখন আমাকে ফোন করতেছে আর ও এক হাজার টাকার জন্য

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

আড়ালে চাওয়া হয়েছিল, না দিলে বিলম্ব হবে ডেলিভারি প্রদানে। আমার তাড়াহুড়া ছিল কারণ ব্যাংক লন নিবো তো ট্রেড লাইসেন্স নবায়ন করতেই হবে।

ঢাকা, মিরপুর-১০, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আগে ডিজিটাল ই সিগনেচার ছিল। এবং বর্তমান উত্তর সিটি কর্পোরেশনেও ডিজিটাল ই সিগনেচার বহাল আছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সুপার ভাইজার,টিও স্যার রা ম্যানুয়াল সিগনেচার চালু করেছে টাকা খাওয়ার জন্য। ৫০০ টাকা দিবেন সাথে সাথে সিগনেচার করে দিবে।আর টাকা দিবেন না ৫ দিন, বা ১০ দিন পরে আসেন।ট্রেড লাইসেন্স নবায়নে যে হারে সবাই কে ভোগান্তিতে ফেলে তা ধারণার বাহিরে।দেখার কেউ নাই। টাকার বানিজ্য রমরমা চালিয়ে যাচ্ছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳২.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম সরকারি ফির অতিরিক্ত আমার কাছ থেকে আড়াই হাজার টাকা নেওয়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳১.০ হাজার

জন্ম নিবন্ধিন

আমার বাবা তার জন্মনিবন্ধন সার্টিফিকেট আনতে গেলে তাকে বলে ১০০০ টাকা লাগবে। পরে সেই টাকা পরিশোধ করে। সার্টিফিকেট পাওয়ার পর বাসায় এসে দেখে তার ঠিকানা ভুল। পরে আবার সংশধন করতে গেলে আবার ১০০০ টাকা চায়। দায়িত্বরত সচিব বলছে যত বার ঠিক করবেন তত বার ১০০০ টাকা করে দিতে হবে।

বাড্ডা, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳৩০০

ডেথ সার্টিফিকেট

ডেথ সার্টিফিকেট করতে দিয়েছিলাম বাসাবো কাউন্সিলরের অফিসে ডেথ সার্টিফিকেটের জন্য সরকারি খরচ ২৫ থেকে ৫০ টাকা নির্ধারিত সেখানে ওই লোক ৩০০ টাকা রেখেছে কম্পিউটারের কিছু কাজ আছে এসব বলে অথচ আমি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে গিয়েছিলাম ওয়ারিশান সার্টিফিকেট তোলার প্রয়োজন ছিল জানালে সে মেয়ে মানুষ, অসহায় ভেবে আরো খরচের হিসাব দেখিয়েছে। পরবর্তীতে আমি ওয়ারিশান সার্টিফিকেট না তুলেই চলে এসেছি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳১৫.০ হাজার

জন্ম নিবন্ধন এর নাম সংশোধন

আমার জন্মনিবন্ধন এ বাবার নাম ভুল ছিলো। বাবার নাম: মো আব্দুর রশিদ সংশোধিত নাম: — এই শুধু দীর্ঘ ই কার এর জন্য আমার কাছে মোট ১৫০০০ টাকা দফায় দফায় দাবি করা হয়, পরবর্তীতে আমি অনুনয় বিনয় করে ৭০০০ এ কাজটি করিয়ে ছিলাম

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ghush.site ৳২০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স রিনিউ করতে ২০ হাজার টাকা চেয়েছে কারণ হিসাবে বলেছে সাইনবোর্ড এর প্রতি স্কয়ার ফিট হিসাব করে ২০ হাজার টাকা আসে। অথচ সেইম সাইজের অন্যান্য দোকানের ট্রেড লাইসেন্স এ লাগে ১৫০০-২০০০ টাকা ।গত বছর ও ১৫০০ টাকায় করেছি এ বিছর রিনিউ করতে গেলে ২০ হাজার টাকা দাবি করে

বরগুনা, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ghush.site ৳২.৫ হাজার

জন্ম নিবন্ধন অনলাইন করানো

আমার জন্ম নিবন্ধন করানো আছে ২০০৯ সালে। কিন্তু অনলাইনে দেখায় না। এখন অনলাইনে দেখানোর জন্য নতুন করে জন্ম নিবন্ধন করতে বলল। এজন্য যাত্রাবাড়ি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয়ে কর্মরত কর্মচারী ২,৫০০/- টাকা চেয়েছে। তারপর, আমার এক বন্ধু যাত্রাবাড়িতে থাকে, তার মাধ্যমে অন্য একজনের কাছে খোঁজ নিয়েছি। তিনি ২,০০০/- টাকা চেয়েছে।

যাত্রাবাড়ি, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ghush.site ৳১.২ হাজার

নাগরিকত্ব সার্টিফিকেট এর জন্য ।

আমি আমার পরিবারের চারজন সদস্যের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতায় 40 নম্বর ওয়ার্ডে পুবাইল ইউনিয়নের সিটি কর্পোরেশনে আবেদন করি এরপর প্রয়োজনীয় সকল তথ্য দেওয়ার পর সকল কাগজপত্র ঠিক থাকার পরেও বারোশো টাকা ঘুষ দিতে হয়েছে তাদের চাহিদা মতাবেক।

গাজীপুর।, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য