All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

794 reports found
Report a bribe
Paid City Corporation ৳2.5K

ওয়ারিশ/পারিবারিক সনদ

মৃত্যু সনদ উঠানোর জন্য গিয়েছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ধলপুর, সেখান থেকে জানানো হলো আপনি সংশ্লিষ্ট ওয়ার্ড (৬০ নং ওয়ার্ড) এ যান সেখানে গিয়ে ওয়ার্ড সচিব থেকে ওয়ারিশ/পারিবারিক সনদ উঠিয়ে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ধলপুর জমা দিবেন । ৬০ নং ওয়ার্ড গিয়ে ওয়ার্ড সচিব আমার , আমার মায়ের, আমার অন্য ভাই বোনের এন আই ডি কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি চাইলেন ।পরে ২৫০০ টাকা চাইলেন ।আমি জিঞ্জেস করলাম কিসের টাকা দিব? বললেন , এটা সার্টিফিকেট উঠানোর খরচ ।পরে সকল কাগজ ও টাকা জমা দিয়ে তিনি আমাকে তার ফোন নাম্বরা দিয়ে জানালেন ফোনে যোগাযোগ রাখবেন । আপনার সার্টিফিকেট হলে তিনি ফোন দিবেন এটাও বললেন । কিন্তু তিনি কখনোই ফোন দেন নাই । দুই সপ্তাহ পর তিনি আমি ফোন দিলাম তিনি আমাকে ঘোরাতে লাগলেন ।

৬০ নং ওয়ার্ড, Dhaka 24 August 2026 1 views
0 Comments
Refused City Corporation ৳150.0K

এনআইডি সংশোধন

আমার এনআইডি সংশোধন করার জন্য আবেদন করেছিলাম, আমার বাংলাদেশি পাসপোর্ট, ইউরোপিয়ান পাসপোর্ট, ছেলেমেয়ের জন্মনিবন্ধন, কোর্টের এফিডেভিট সহ সব ডকুমেন্টস জমা দেওয়ার পর ও এক কর্মকর্তা আমার কাছ থেকে ১,৫০০০০ টাকা ঘুষ চেয়েছিল। গুষের কারণে আমার এনআইডি এখনো পর্যন্ত সংশোধন করতে পারি নি, প্রায় ৩ বছর হয়ে গেছে।

ঢাকা উত্তর, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳500

Trade Licence renew

আমার বিল ৫০০০ ছিলো সায়হে আমার থেকে সরাসরি ৫০০ টাকা ঘুষ দাবি করসে। ১ম ২০০ দেয়ায় সে নিতে রাজি হয় নাই। বলে আপনি দেওয়ান হাটে গিয়ে দিয়ে আসেন। পরে ৩০০ দিসি আর নিসে।

Chittagong, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳100

ওয়ার্ড কমিশনারের অফিস

১০০ টাকা দিয়ে চারিত্রিক সনদপত্রে শুধু জন্মতারিখ লিখিয়ে নিয়েছি। এটা তাদের দেয়া ফরম্যাটে ছিল না। চাইলে নিজেই লিখতে পারতাম, ভালো মানুষি করে তাদের কাছে গিয়ে টাকা দেয়া লাগলো।

ঢাকা, Dhaka 23 August 2026 3 views
0 Comments
Paid City Corporation ৳10.0K

হোল্ডিং ট্যাক্স

কয়েক বছরের হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় এবার অফারের কথা শুনে টাকা জোগাড়ের জন্য লোন করি। লোন হাতে পেতে পেতে ১৮ আগস্ট হয়ে যায়। সিটি কর্পোরেশনে গিয়ে জানতে পারি, মোট বকেয়া ১ লাখ ৭৮ হাজার টাকা। অথচ অফারের সময় শুনেছিলাম প্রায় ৭৮ হাজার টাকা লাগবে। তখন তারা বলে, “আমরা ব্যবস্থা করে দিচ্ছি, ১ লাখ টাকা দিন।” এত টাকা শুনে আমি চলে আসি। পরে তারা ফোন করে ৯০ হাজার টাকা দিতে বলে এবং জানায়, না দিলে জরিমানা বাড়তে থাকবে। এরপর গিয়ে সরকারি খাতায় কত টাকা রসিদ হবে জানতে চাইলে তারা ৮৫ হাজার টাকা বলে। আমি রাজি হয়ে কাজ করাই। কাজ শেষে টাকা দেওয়ার পর রসিদ হাতে নিয়ে দেখি সরকারি রসিদে ৮০ হাজার টাকা দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে আর জিজ্ঞাসা করার সাহস হয়নি।

গাজীপুর সিটি কর্পরেশন, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳100

জাতীয়তা সনদ

প্রতিটি জাতীয়তা সনদের জন্য সরকারি ফি বাদে ১০০ টাকা প্রদান করা হয়েছে। যদিও টাকাটা নগন্য, তবে এটি হিসেবের বাইরের টাকা যে টাকার কোনো হিসেব অথবা বাবা মা নেই।

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳100

নাগরিক সনদপত্র

২০২৫ সালে ভোটার আইডি বানানোর জন্য নতুন যারা ছিলাম আমাদের প্রত্যেক কে বলা হয়েছিল নাগরিক সনদপত্র জমা দিতে। সনদ পত্র নেওয়ার জন্য আমার এলাকার এমন সব নব ভোটার দের থেকে ১০০ টাকা নেওয়া হয়েছে। না হলে দিবেনা বলেছিল। আমরা সবাই স্টুডেন্ট ছিলাম আবার অনেকে বাড়তি টাকাও নিয়ে যায়নি। যাদের কাছে টাকা ছিলো না তাদের ফেরত পাঠানো হয়েছিল

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳7.0K

নতুন ট্রেড লাইসেস্ন

আমি নতুন সি এন্ড এফ লাইসেস্ন ২০২৬ পরীক্ষার আবেদনের জন্য নতুন ট্রেড লাইসেস্ন করতে গেলে নানা রকম আইনি জটিলতা ও বিভিন্ন দলিল যাহা এটার সাথে সামজস্য নয় এমন কাগজ দলিলাদি চাওয়া হয়। পরে তাদের বহিরাগত দালাল দরলে ৭০০০ টাকার বিনিময়ে সাথে সাথে আমার ট্রেড লাইসেস্ন হয়ে যায় যেটি কিনা অনেক সময় সাপেক্ষ।

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳4.0K

নতুন ট্রেড লাইসেন্স

আমি নতুন করে ট্রেড লাইসেন্স করতে গিয়ে ডকুমেন্টস এর কথা জানতে চাই আমাকে বলে আপনের কিছু করা লাগবে না, শুধুমাত্র ছবি আর এনআইডি দিয়ে জান আর ৪০০০ টাকা দেন বাকি সব আমি করে দিতেছি।

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳5.0K

trade license

Basically, trade license korar shomoy bollo, 4700 taka lagbe, then trade license er copy te asche je 5000 taka lagbe and porer bochor renew korte 7000 taka lagbe, shekhane amar theke 9500 newa hoyeche nibondhon korar jonno, prothomdike taka na deway 1 week amake ghuray, je ajk peye jabe klk peye jaben bole, next week je 9,5 porishod korar por trade license 10 min er modhdhe diye dey. eta chilo head clerk and tar assistant. ghotona from mohammadpur.

Dhaka, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid City Corporation ৳5.0K

Tax

নতুনভাবে সিটি কর্পোরশনের আন্ডারে যাওয়ার পর ভুল এসেসমেন্ট করে ট্যাক্স বেশি ধরছে। ওইগুলা নিয়ে দৌড়াদৌড়ি করার পর বিভাগীয় কমিশনারের কাছ থেকে একটা বিশেষ ছাড় পাওয়া যায় ট্যাক্সে সেটা করার জন্য ঘুষ দেওয়া লাগছে।

South Dhaka, Dhaka 23 August 2026 1 views
0 Comments