ট্রেড লাইসেন্স নবায়ন
ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলাই নবায়ন কারি নামঃ — কে প্রতি বছর ১০০০ টাকা বেশি দিতে হয় Dhaka North City Corporation, Zone -1, Uttara ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-৮, উত্তরা
17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলাই নবায়ন কারি নামঃ — কে প্রতি বছর ১০০০ টাকা বেশি দিতে হয় Dhaka North City Corporation, Zone -1, Uttara ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-৮, উত্তরা
বাসার সেপটি ট্যাংক পরিষ্কার করার জন্য সিটি করপোরেশন এর গাড়ির জন্য আবেদন করেছিলাম। সেপটি ট্যাংক না দেখেই গাড়ি পাঠিয়ে দে, ১০ ভাগের এক ভাগ ও পরিষ্কার হয়নি। সরকারি বিল ৫০০০ টাকা, আমার কাছ থেকে নিয়েছে ১১০০০ টাকা। পুরো স্ক্যাম করেছে।
পার্টনারশিপ ট্রেড লাইসেন্স একজনের ফলে অন্যজন পরিবর্তন হবে সরকারি ফি ৮৫০ টাকা। ১০০০ টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে আরো ৫০০ টাকা চাচ্ছে।
বাচ্চাদের টিকা জন প্রতি দশ টাকা নেয়া হচ্ছে সেটা সরাসরি স্বাস্থ্য বিভাগের একটি চিঠি ইস্যু করে
আমি birth certificate এর নাম সংশোধনের আবেদন করেছিলাম। আবেদন জমা + রেজিস্ট্রারের কার্যালয় থেকে সার্টিফিকেট করে নিয়ে আসার জন্যে ২০০ টাকা দাবি করা হয়। যেখানে সরকারি ফি ৫০ টাকা। অগত্যা উপায় না পেয়ে টাকা পরিশোধ করে সার্টিফিকেট তুলে নিয়ে এসেছি।
আমার ট্রেড লাইসেন্স নবায়ন ফী ১০,৩১৫ টাকা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে ১১০০০ টাকা দাবী করে। সে বলে তার নাকি এক্সট্রা খরচ আছে। তাই তাকে ১১০০০ টাকা দিতে বাধ্য হই।
দোকান রেজিস্ট্রেশন বাবত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর অঞ্চল ৫
ওয়ারিশান পেপার এর জন্য সরাসরি দাবি করেছেন এবং কম নিতে বলায় ফাইল ছুড়ে টেবিলে ফেলেছেন। প্রায় ১.৫ মাস পরে পেপার পেয়েছি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে নাগরিক সনদ, পারিবারিক সনদ নিতে গেলেই ওরা প্রতি দফায় টাকা নেয়।গত বছরের মাঝামাঝি সময়ে আমার মায়ের ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারিবারিক সনদ চায়,সেটা করতে গিয়ে ওয়ার্ড অফিসে সচিবকে টাকা দিতে হয় গাড়ি ভাড়া দিতে হয়, এভাবে ২/৩দফায় ১০০০টাকা দিয়েছি।
স্বাস্থ্য সনদ এর জন্য গেছিলাম, ১০০০ টাকা চাইছিলো, পরে ৩ জন ছিলাম ৪০০ টাকা দিয়ে স্বাস্থ্য সনদ নিয়েছি।
মোহাম্মদপুরের ট্রেড লাইসেন্স অফিসে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ হবেই না, বিশেষ করে কর্মকর্তাদের কাছে গেলে তারা দালাল ধরায় দেয়।
ওয়ারিশন সনদ এর জন্য ৬০০০টাকা দাবী করে এবং কম নিতে বলায় পেপার ছুড়ে টেবিলে ফেলেছেন । প্রায় ১.৫ মাস সময় নিয়ে ৮-১০ বার অফিসে গিয়ে তারপর কাগজ হাতে পাই।
শুধু বরিশাল ই না সকল সিটি কর্পোরেশনে নতুন ট্রেড লাইসেন্স করা ও নবায়ন এর জন্য টাকা ঘুষ দিতে হয় । না দিলে নতুন লাইসেন্স পাওয়া যায়না না অনেক দেরি করে অথবা লাইসেন্স এর ক্যাটেগরি চেইঞ্জ করে অনেক বেশি ধরে । নবায়নের ক্ষেত্রেও মিনিমাম ১০০০/ টাকা না দিলে নবায়ন হয়না
I applied for a birth certificate, but they asked for money
Trade licence renew korte gechilam. Company er.
ছোট ভাইয়ের জন্য নাগরিক সনদ নিতে ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম। সেখানে যওয়ার পর একটা ফর্ম দিয়ে বলে পূরণ করতে, পরে জমা দিতে গিয়ে গাড়িভাড়া বাবদ ২০০ টাকা চেয়ে বসে। যেহেতু হাতে সময় ছিল না জরুরি দরকার তাই কোন ঝামেলা না করে দিয়ে দেই। টাকা দেওয়ার পরে ফর্মের উপর একটা সাংকেতিক মার্ক করে। পরে বলে কালকের মধ্যে পেয়ে যাবেন ; জমা দেয়ার পরদিন বিকালে দিয়ে দেয় নাগরিক সনদ।
আমার ভাগ্নির জন্মের প্রায় ৪ মাস পরে (ঢাকায় হাসপাতাল থেকে একটা সনদ দেয় সেটা পেতে দেরি হয়, এবং ব্যস্ততার কারনে) জন্মনিবন্ধন আবেদন করি, প্রথম আবেদন বাতিল হয়। পরে ঠিকঠাকভাবে আবেদন নিজেই করি। আবেদন ফরম এ লিখা থাকে এই ফরম সরকারী সংস্থা থেকে বিনা মুল্যে পাওয়া যাবে। এবং আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে বিনামূল্যে। ৪৫ দিন এর পর থেকে ৫ বছররের মধ্যে করলে ২৫ টাকা +১৫% ভ্যাট। কিন্তু তারা আসলে এই টাকা নেই না, এবং কোনো রসিদ ও দেইনা। সরাসরি ২০০ টাকা দাবি করে। জিজ্ঞেস করলে বলে এটাই সরকারী ফি, সাথে ফরম প্রিন্ট এর খরচ আছে। (তখন অনলাইনে আবেদন করা ফরম শুধু মাত্র সংস্থাই প্রিন্ট করতে পারত) বাকি সবাই তাই-ই দিচ্ছে। তাই অল্প টাকা বলে আর বাকবিতন্ডা না করে ২০০ টাকা দিয়ে চলে আসি।
নানা তাল-বাহানা করছে ট্রেড লাইসেন্স করতে যেয়ে,,শেষ এ একজন বললো ঘুস না দিলে করবে না,তাই বাধ্য হয়ে দিয়েছি।কারণ আমার ইমারজেন্সি প্রয়োজন ছিলো।
ট্রেড লাইসেন্স নবায়ন ও সংশোধনের জন্য গেলে অযথা ৩ ঘন্টা বসিয়ে রেখে ৬,৫০০ টাকা ঘুষ ক্যালকুলেটরে দেখিয়ে নগদ পরিশোধ করতে বলে মহাখালী-৩ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা। যা আমি প্রত্যাখ্যান করেছি। এখানে উনার আরো সহযোগী যিনি আরো বড় মাপের ঘুষখোর। উনাদের উপযুক্ত শাস্তি দাবি করছি, তদন্ত স্বাপেক্ষে চাকুরি থেকে বরখাস্ত করার আহবান জানাচ্ছি।
জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ১৩০০ টাকা দাবি করেছে৷ পরে আমি আর করিনি