All reports

17,322 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

780 reports found
Report a bribe
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ৫০০ টাকা চাইলো।

Paid
চট্টগ্রাম ৳500
1 September 2026 0 0
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ট্রেড লাইসেন্স আপডেট করতে গিয়েছিলাম সরকারি নির্ধারিত একটি ফ্রি আছে সেই নির্ধারিত ফ্রিদ থেকে ৫০০ টাকা বেশি লাগবে এজন্য আমি তার সঙ্গে একতরফা ঝগড়া ঝাটি শুরু করলাম এবং সে আমার কাজ করে দিতে নারাজ আমি বারবার বলছিলাম কেন আমি আপনাকে ৫০০ টাকা বেশি দেবো আর আপনি আমার কাজটা করে দেন সে বলে আপনি রেখে যান কিছুদিন পরে করে দেবো কোন টাকা লাগবে না এবং সে আমাকে বলে আমার সিরিয়াল নাকি অনেক দেরি আছে

Refused
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৳500
1 September 2026 4 1
City Corporation

ট্রেড লাইসেন্স করা

অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করেছিলাম। অনুমোদন করতেছিল না। পরে ৭০০০ টাকা দেওয়ার সাথে সাথে কাজ করে দিছে। মুল খরচ ছিল ৩৫০০ এর মত। বাকিটা ঘুষ

Paid
ঢাকা ৳3.5K
1 September 2026 0 0
City Corporation

হোল্ডিং নং নেয়া

বাসার হোল্ডিং নং খুলে দেওয়ার জন্য ঘুষ চেয়েছিল, ধাপে ধাপে ৩০ হাজার নিয়েছে। কিন্তু এখনো কাজটি করে দেয় নাই

Paid
বরিশাল ৳30.0K
1 September 2026 0 0
City Corporation

রাস্তা নির্মাণ, সুয়ারেজ, আর বর্জ্য বিভাগ

যে কোন নির্মাণ কাজ করলেই তার জন্য তাদেরকে ২৫% টাকা রেখে করতে হবে

Refused
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল -১ থেকে ১০ ৳105.0K
1 September 2026 0 0
City Corporation

নাগরিক সনদ

বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে যার সাথে কোনো সম্পর্ক নেই সামান্য নাগরিক সনদ তোলার জন্য। যে ব্যক্তি ফর্ম দিচ্ছিল সেই টাকা চাচ্ছিল।

Paid
মিরপুর ১০ ৳700
1 September 2026 0 0
City Corporation

জন্মনিবন্ধন নাম সংশোধন

৩ বার,৩ দিন জমাকৃত কাগজে অযাচিত ভুল ধরে ফিরিয়ে দেওয়া হয়। বাসায় চলে যেতে নিলে ৩য় দিনে একজন কর্মকর্তা বলেন ২০০০ টাকা দিলে আর ফেরত যাওয়া লাগবে না।

Paid
মিরপুর ১০ ৳2.0K
1 September 2026 0 0
City Corporation

বার্ত সার্টফিকেট

আমার বার্ত সার্টফিকেট কারেকশন এবং ছেলের বার্ত সার্টিফিকেট করার জন্য দুইটা মিলে ৪০০০ দিতে বাধ্য হয়েছি। মহাখালী সিটি করপোরেশন অফিসে দালাল এ ভরা

Paid
ঢাকা ৳3.5K
1 September 2026 0 0
City Corporation

অজানা

ময়মনসিংহ সিটিতে মিশুক ৮০০৳, অটো ১৫০০৳ এবং ড্রাইভারদের কাছ থেকে ৫০০৳ করে নিয়েছে কিন্তু এই টাকার বিপরীতে কোন টাকার রশিদ প্রদান করেনি। এইসব অটোর মালিক এবং ড্রাইভার অসহায়ের মতো টাকা দিতে হয়েছে। যদি এটা লিগাল হতো তাহলে কেন টাকার বিপরীতে টাকার রশিদ দেয়নি। এই টাকাটা এই টাকার বেশিরভাগাংশই তারা লুটেপুটে খাবে। কয়েক কোটি টাকার একটা লেনদেন হয়ে গেল কিন্তু একটা টাকাও ভাউচার দেয়নি। আপনারা যাচাই করে দেখতে পারেন আমার এই অভিযোগ সত্য না মিথ্যা। সত্য হলে প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

Paid
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৳1.5K
1 September 2026 0 1
City Corporation

হোল্ডিং ট্যাক্স কমাতে আপত্তি চিঠি

আমার পূর্ব বকেয়া হোল্ডিং ট্যাক্স ২০২২ সাল পর্যন্ত পরিশোধ করি, ২০২৩ থেকে হোল্ডিং ট্যাক্স এর পরিমাণ অনেক বৃদ্ধি করে ফেলে যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, অর্থাৎ আগে আমার বাড়ির ভেলু ছিল ১০ হাজার টাকা এখন তা করেছে ৫৬ হাজার টাকা তাই আমি আপিল করেছিলাম, কিন্তু আপনি কি তো কর্মকর্তা তার কোন সূরহা না দিয়ে আমার থেকে দশ হাজার টাকা দাবি করে, যার বিনিময়ে উনি বলে পূর্বের ভ্যালু করে দিবে। আরো বলো যে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে গেলেও কাজ হবে না।

Refused
চট্টগ্রাম ৳10.0K
1 September 2026 0 0
City Corporation

নাগরিক সনদ

আমি পাস করব বানানোর জন্য নাগরিক সনদের জন্য আবেদন করছি আবেদন করে নিয়ে যাওয়ার পর আমার আবেদন করা হয় নাই এই বলে নতুন করে আবেদন করতে হবে তাই ৫০০ টাকা নিল

Paid
জেলা নারায়ণগঞ্জ থানা সিদ্ধিরগঞ্জ ৳500
1 September 2026 0 0
City Corporation

রাস্তা স্থানান্তর করার জন্য

বাড়ির ব্যক্তিগত জায়গা থেকে রাস্তা সরিয়ে যেখান থেকে রাস্তা হওয়ার কথা ছিল সেখানে স্থানান্তরিত করার জন্য ১০০০০০ টাকা ঘুষ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা।

Paid
বরিশাল সিটি ৳100.0K
1 September 2026 0 0
City Corporation

উত্তরাধিকার সনদপত্র

উত্তরাধিকার সন্দপত্রের জন্য আবেদন।প্রশাসক টাকা ছাড়া ম্যাজিস্ট্রেট এর কাছে শুনানির জন্য প্রসেস করবে না।আর ম্যাজিস্ট্রেট এর শুনানি যদি না হয় উত্তরাধিকার সনদপত্র পাব না।তাই দিতে বাধ্য হয়েছি।

Paid
চান্দগাঁও, চট্টগ্রাম ৳5.0K
1 September 2026 0 0
City Corporation

Income tex

Tex er jonno notice dise Er por ami gesi Ami jawar por 350000lac tk dabi korse Er pore ami ase porsi

Refused
Dhaka ৳350.0K
1 September 2026 0 0
City Corporation

Birth Certificate Application

Birth certificate applications for 2 family members...! In total they demanded more than 4000bdt and we had to pay about 4000 in total. First they came up with an issue in the process and kept asking for more money gradually. Finally they demanded another 1500 bdt while handing over the birth certificate.

Paid
Dhaka (Mirpur -1) ৳4.0K
1 September 2026 0 0
City Corporation

সম্পত্তি নাই তার জন্য সার্টিফিকেট।

আমার ছেলেটা অটিজম পেসেন্ট তাই এখানকার সরকার আমাদের বাসা ভাড়া পেমেন্ট করে তার সন্মানে তাই নিজ দেশে কোন সম্পত্তি আছে কিনা সেটার জন্য দেশ থেকে একটা সম্পত্তি নাই এই লেখা একটা সার্টিফিকেট লাগবে তাই আমি আমার খালাতো ভাইকে বলেই সিটি কর্পোরেশন থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় মিরপুর ২ নম্বর সিটি কর্পোরেশনের নিযুক্ত কর্মকর্তা আমার ছেলের কাগজ না দিয়ে আমার (মানে পিতার) কাগজ আনতে বলে নিজ জেলা থেকে একথা শোনার পর আমি আমার মামাতো ভাই এর নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলি এবং জানাই ভাই আমার জন্ম ঢাকায় আমার যা আছে ঢাকায় আমার কাগজ যদি লাগে সেটা কমিশনার থেকে এনে দেই উনি বলে না গ্রামের থেকে আনতে হবে। যখন ১০০০ টাকা দেই পরে কাগজ দেয় আগে ৩/৪ দিন ঘোরায় টাকা না দিলে নিয়ম আর নিয়ম দেখাতে থাকে।

Paid
Dhaka,Mirpur 2 ৳2.0K
1 September 2026 0 1
City Corporation

জানবাহন ভাড়া

সদরঘাট খেওয়া পারাপার এর সময় থেকে নামার পরে অতিরিক্ত ৫ টাকা দিতে হয় কিন্তু সপকানে কোনো টার্মিনাল নাই

Paid
ঢাকা ৳5
1 September 2026 0 1
City Corporation

ট্রেড লাইসেন্স

আমার একটা ছোট দোকানের জন্য লাইসেন্সের জন্য ৬৫০০ টাকা দিতে হয়েছিল, অথচ আমাকে যে কাগজগুলো দিয়েছিল সেখানে সরকারিভাবে জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১১০০ টাকা বাকি টাকাটাই তারা অন্যায় ভাবে আমার কাছ থেকে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ।

Paid
ময়মনসিংহ ৳6.5K
1 September 2026 0 0
City Corporation

বাসাৱ বানানোৱ জন‍্য ৱাস্তা প্ৰশস্তা মাপাৱ জন‍্য ঘুষ প্ৰদান।

পৌৱসভাৱ নগৱপৱিকল্পনাবিদেৱ কৰ্তৃক বাসাৱ সামনেৱ ৱাস্তাৱ মাপাৱ জন‍্য ৫০০০.০০ প্ৰদান কৱতে হয়েছে । ঘুষ না দিলে সিগনেচাৱ কৱবে না। বাধ‍্য হয়ে দিতে হয়েছে।

Paid
টাংগাইল ৳5.0K
1 September 2026 0 0
City Corporation

Trade licences renew

For trade licences renew they say 1000.... I have no way so i paid 1000

Paid
Dhaka ৳1.0K
1 September 2026 0 0