সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩১৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১০.০০ লাখ

বন্দরে ফুড সাপ্লিমেন্ট পণ্য চালান খালাস করতে

সোনামসজিদ স্থল কাস্টমস স্টেশন এ একটি ফুড সাপ্লিমেন্ট এর পণ্য চালান ছাড় করতে আমার কাছে ততকালীন ডিসি — আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন। না দেওয়াতে আমার চালান ৪মাস আটকে রাখে পরবর্তীতে নতুন সহকারী কমিশনার মহোদয় সানুগ্রহে চালান খালাস করি।

সোনামসজিদ শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে RJQJBTJV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

চট্টগ্রাম পোর্ট অথরিটি

একটি জাহাজ যাওয়ার সময় বন্ধর থেকে পোর্ট ক্লিয়ারেন্স নিতে হয় সেই দিনে আমাদের খুব ইমারজেন্সি প্রয়োজন তাকে বলার সাথে সাথে সে বুঝতে পেরে আমাদের থেকে টাকা দাবি করেন এবং আমরা কিছু করতে না পেরে তাকে পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি

কাস্টমস চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে CTQ9WJFB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.২০ কোটি

“Anual Bond Audit

বাৎসরিক বন্ড অডিটে ইউপি বহির্ভূত পাওয়ায় ARO এক কোটি ২০ লক্ষ টাকা দাবি করে; যা পরবর্তীতে অল্প কিছু টাকা কমে দাবি পরিশোধ করা হয়

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKYUT9UE
০ মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

লাইসেন্স শাখা, পণ্য এসেসমেন্ট, ও ডেলিভারি গেইট এসটি /সিএফও / সিপাই ঘুষ বানিজ্য হচ্ছে কোটি কোটি টা

লাইসেন্স শাখা , বিল অব এন্ট্রি এসেসমেন্ট টিম সকল, ও ডেলিভারি গেইট এসটি /সিএফও / সিপাই সহ প্রতিদিন কোটি কোটি টাকার ঘুষ বানিজ্য হচ্ছে এতে রাষ্ট্রের রাজস্ব ক্ষতি হচ্ছে।। তদন্ত করা হলে সব উদঘাটন হবে প্রমান সহ।।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK3MJQKZ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.৫ হাজার

নতুন বিন নিবন্ধন

বিন আবেদন সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি এবং অনলাইনে হয়। কিন্তু বাস্তবে দালাল বা টাকা ছাড়া হয় না। আমার আবেদনের সবকিছু ঠিক ছিল এবং কোন ভুল ধরতে পারতে ছিল না, শেষে কোন ভুল না পেয়ে লিখেছে অফিসে যোগাযোগ করুন। অফিসে যখন গেছে বসে অমুক কম্পিউটার ফোটার সাথে যোগাযোগ করুন। এগুলো অনলাইনে সম্পূর্ণ ফ্রি এমনি বলে যে কিন্তু এটা করতে গেলে বিভিন্ন স্যারের সাইন এর জন্য নাকি টাকা দিতে হয়।টাকা দিতে হয়, এখন আপনার প্রয়োজন হলে আপনি পড়ান না করলে আমাদের কিছু করার নেই

চট্টগ্রামে, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে CTW4EU93
০ মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১.০০ কোটি

সিঅ্যান্ডএফ এজেন্ট - ইন্টারন্যাশনাল প্যাকাস এন্ড শিপাড

এই সিঅ্যান্ডএফ লাইসেন্স দিয়ে পণ্য খালাসে কাস্টমস হাউসের সকল বিভাগ কে প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে- যেমন কুরিয়ার ইউনিটে ডেলিভারি গেইট এসটি/ সিএফও এসেসমেন্ট টিম সকল, এসি —- এসি —, এসি —, ও সিপাই গুলো কোটি কোটি টাকা ঘুষ বানিজ্যে লিপ্ত। তাদের অনৈতিক কর্মকান্ডে জন্য রাষ্ট্র রাজস্ব আহরণে বর্থ হচ্ছে এই সিঅ্যান্ডএফ লাইসেন্স ১,- পলাশ এন্ড কোং ২,এম/ এস খান এন্ড কোং ৩,ইউনিভার্সেল এক্সপ্রেস এজেন্সী ৪,এম/এস এস বি খান। দিয়ে ঘুষ বানিজ্য হয় এবং সেই সিঅ্যান্ডএফ লাইসেন্স গুলো দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি হচ্ছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKQE8UXP
০ মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫.০ হাজার

অনলাইনে রিটার্ন দেওয়ার পরেও, অফলাইনে গিয়ে ব্যবসা ভেদে টাকা দিতে হয়।

দুর্নীতি প্রতিরোধ করার জন্য, সরকার অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে। তার পরেও সরাসরি গিয়ে দেখা করে ব্যবসা ভেদে টাকা দিতে হয়। টাকা না দিলে ,তাঁহার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বিভিন্ন ভুল ধরার চেষ্টা করে। যদি কিছু নাও পায়, তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান কত স্কারফিট আছে সেইটা মাপামাপি করে। যদি বাথরুমের কার্নিশ বাদ যার, তার জন্য বাড়ি ভাড়া ট্যাক্স ফকির মামলা দিবে। ঢাকাতে যত কাস্টমস অফিস আছে, ১-১৫ তারিখে গেলে বুঝা যায়। কি পরিমাণ ঘুষ খাচ্ছে তারা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DK9ZHKJ3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৭.০ হাজার

ভ্যাট রেজিষ্ট্রেশন

ভ্যাট রেজিষ্ট্রেশন করার জন্য গিয়েছিলাম, ১০ হাজার টাকা দাবি করে আমি ১০-১৫ দিন ঘোড়া ঘুরির পর ৭ হাজার টাকা প্রদান করি।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RJA7FCRS
০ মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳১০.০ হাজার

ফরওয়ার্ডিং লাইসেন্স

একটি ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স আবেদনের জন্য ফাইল জমা করা হয়। লাইসেন্স শাখার জনৈক কর্মকর্তা ফাইল উপরে তোলার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ফাইলটি ঝুলিয়ে রেখেছেন। আবেদন পত্রটি এখনো কর্তৃপক্ষের টেবিলে যায়নি তিন মাস হল। তিনি আমার প্রতিনিধিকে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছেন।

ঢাকা কুর্মিটোলা কাস্টমস হাউস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK4MRRCA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০০ লাখ

নতুন ব্যাংক গ্যারান্টি ও পুরাতন ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করন

অভিযোগ : ০১ আমদানিকৃত কাঁচামাল বন্দর থেকে খালাস করার জন্য ব্যাংক গ্যারান্টি প্রয়োজন ছিল ব্যাংক গ্যারান্টি অনুমোদনের জন্য কাস্টমস (ঢাকা উত্তর) অফিসারদের (ARO, RO) কে টাকা দিতে হয়েছে। অভিযোগ : ০২ পুরাতন ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার জন্য কাস্টমস (ARO, RO, A/C) অফিসারদের টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKGU9W6T
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫০০

Youtube monetization PIN Code delivery

আমার ইউটিউব মনেটাইজেশন হওয়ার পর, ইউটিউব থেকে ইন্টারন্যাশনাল পোস্টের মাধ্যমে অফলাইন কোড পাঠায়। কাস্টমস অফিসের একজন চিঠিটা খুলে আমার কাছে ৫০০ টাকা চায় কোড এর জন্য। পরে টাকা দিলে আমাকে কোড এর ছবি পাঠায়। চিঠিটা কখনোই আমার হাতে পৌছায়নি। কাস্টমস এ গ্রাহকের চিঠি এরকম অনুমতি ছাড়া খুলে দেখার ক্ষমতা দেখে আমি বিস্মিত হয়ে যায়। কোনো জবাবদিহি নাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে CT8E4RVN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২৫.০ হাজার

বিন নাম্বার বাতিল করণ

বিন বাতিল করার জন্য ২৫ হাজার টাকা নিয়েছিল। দুই বছর আগের করা আবেদনের ভোগান্তি, অবশেষে ২৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি।

রংপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RNPKWWWH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৬.০ হাজার

দিনাজপুর জেলার সদর উপজেলার প্রতি মাসে হোটেল রেস্তোরাঁর ভ্যাটের চালানের পোস্টিং বাবদ ঘুষ

প্রতিমাসে দিনাজপুর সদর ভ্যাট উত্তর সার্কেল ( বালুয়াডাঙ্গা) অফিসে দিনাজপুর সদরের প্রতিটি হোটেল এবং রেস্তোরাঁ থেকে ভ্যাটের চালান পোস্টিং দেয়ার সময় প্রতিটি হোটেল / রেস্তোরাঁর চালানের কমপক্ষে ৫০% ঘুষ দিতে হয়। ঘুষ প্রদানের কোনো প্রকারের অপারগতা প্রকাশ করলেই, নানান অজুহাতে ভ্যাটের পরিমাণ ৩০০% পর্যন্ত বৃদ্ধি করার মৌখিক অলিখিত কথা বলেন। এটি প্রতিমাসেই একটি চলমান প্রক্রিয়া।

দিনাজপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RNJDRZZB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০০ লাখ

ব্যাংক গ্যারান্টি অনুমোদন

আমদানিকৃত কাঁচামাল বন্দর থেকে খালাস করার জন্য ব্যাংক গ্যারান্টি প্রয়োজন ছিল এ জন্য টাকা দিতে হয়েছে। পুরাতন ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার জন্য কাস্টমস অফিসারদেরকে (ঢাকা উত্তর) টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKXEJPJS
০ মন্তব্য