সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৫৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০

ফরম পূরণ

অনার্সের ফরমপূরন বলেন ফরমপূরনের পরে এডমিট নিতে গেলে সকল ডিপার্টমেন্টের ক্লার্কদের ৫০-১০০ টাকা দিতে হবে।কিছু জিজ্ঞেস করলে বলে যাতায়াত খরচ। আরে ডিপার্টমেন্ট থেকে প্রশাসনিক ভবন ১ মিনিটে যাওয়া যায়। টাকা না দিলে বলে পরবর্তী বর্ষে প্রোমোট করবে না। ইনকোর্সে মার্ক কম দিবে। প্রাক্টিক্যালে ফেল করিয়ে দিবে। প্রতি বর্ষে ২৫+ শিক্ষার্থী আছে তাহলে চার বর্ষে ১০০+ শিক্ষার্থী তাদের থেকে প্রতি বারে এমন ভাবে টাকা নেয়া হয়।

পিরোজপুর, বরিশাল ৫ অক্টোবর ২০২৬ ৪৭ বার দেখা হয়েছে BRG84E4V
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

উচ্চতর গ্রেড, বিএড ও এরিয়ালের জন্য

আমার প্রতিষ্ঠান থেকে আমিসহ ৩ জনের বিএড ফাইল ও ১ জনের উচ্চতর গ্রেড এবং দুজনের এরিয়া বিল পাওয়ার জন্য আবেদন করলে জেলা শিক্ষা অফিস থেকে বিএড ও উচ্চতর গ্রেড জন্য প্রতিজন ২০০০ হাজার এবং এরিয়ারের জন্য ১০০০ টাকা দাবি করে।না দিলে ফাইল ফেরত দিবে মর্মে হুমকি দেয়।

খাগড়াছড়ি জেলার শিক্ষা অফিস, চট্টগ্রাম ৫ অক্টোবর ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTUMAB3S
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তলন

আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই, সামনে ৩ দিনের ভিতরে ভর্তি হতে হবে। কিন্তু আমার সার্টিফিকেট তুলা হয়নি। তাই মাদ্রাসার কেরানী কে বললাম সার্টিফিকেটের কথা, তিনি বললেন ৩ হাজার টাকা না দিলে সার্টিফিকেট তুলে এনে দিবে না। মূলতঃ ঐ প্রতিষ্ঠান টি আলিম শাখা ছিলো তাই দাখিল এর সার্টিফিকেট তুলতে হয় না। তাই আমাকে বাধ্য হয়ে কেরানী কে ঘুষ দিতে হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ৪ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTVGHS9L
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

চলমান বদলি প্রসঙ্গে

বরাবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পটুয়াখালী মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ। জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার অধনস্ত সহকারী শিক্ষকগন এই মর্মে জানাচ্ছি যে আমাদের উপজেলার বদলি কার্যক্রম আজকে ১.০০ ঘটিকার সময়ে প্রকাশ করা হয় সময় দেওয়া হয় কালকে ৪ টা পর্যন্ত। এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র সংগ্রহ করা দূরুহ কাজ। তাছাড়া আজকে শূন্য পদের লিস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাওয়া হলে তারা তা দিতে অপারগতা প্রকাশ করেন। শূন্য পদের তালিকা জানতে চাইলে তারা বলে যে এরিয়ার স্কুলে বদলি হতে ইচ্ছুক সে এরিয়ার হেড টিচারদের ফোন দিয়ে জানতে। এটা আমাদেরকে দ্বিধাগ্রস্থ করে। বৈষম্যহীন বাংলাদেশে এরকম বদলি আগে কখনও হয়েছিল কিনা আমাদের জানা নেই। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আপনি আমাদের এই সংকটাপন্ন অবস্থা থেকে উদ্ধার করুন

গলাচিপা, বরিশাল ৪ অক্টোবর ২০২৬ ২৫ বার দেখা হয়েছে BR3XQT8E
০ মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০ হাজার

ইনডেক্স ডিলেট আবেদন ।

প্রযুক্তির কল্যাণে বর্তমানে শিক্ষক এমপিও এবং ইনডেক্স ডিলেট অনলাইনে আবেদন করা আবশ্যক। আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষকের মৃত্যু জনিত কারণে ইনডেক্স ডিলেট আবেদন করলে উপজেলা শিক্ষক অফিসার 3000 হাজার টাকা দাবি করে এবং বার বার ফোন করে বিরক্ত করে । টাকা না দিলে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করে।

COXSBAZAR, চট্টগ্রাম ৪ অক্টোবর ২০২৬ ১৮ বার দেখা হয়েছে CTT6S6T8
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

চাকুরিতে যোগদান

প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে গিয়েছি কিন্তু টাকা না দেওয়াতে সারাদিন বসিয়ে রেখেছে। একবার বলে এই কাগজ নাই, ঐ কাগজ নাই। আবার বলে ফটোকপি ঠিকভাবে করা হয়নি ইত্যাদি।

উপজেলা, ঢাকা ৩ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKJ5MZJY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

SSC certificate

খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয় , দৌলতখান,ভোলা, থেকে যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা এসএসসি সার্টিফিকেট তুলতে আসে তাদের প্রত্যেকের থেকে অতিরিক্ত ৫০০ টাকা করে দাবি করা হয়। ৫০০ টাকা দেওয়ার পরই কাঙ্খিত সার্টিফিকেটটি মিলে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Bhola, বরিশাল ৩ অক্টোবর ২০২৬ ২০ বার দেখা হয়েছে BRA2E2KL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.২ হাজার

প্রাথমিক স্কুলের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ

প্রাথমিক স্কুলের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত ফর্ম জমা করতে ৩০০ টাকা করে ৮৪ জনের থেকে ঘুষ গ্রহন করা হয়।

গাইবান্ধা, রংপুর ২ অক্টোবর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে RN9EL7YV
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

বদলি

উপজেলার অভ্যন্তরীণ শিক্ষক বদলির ক্ষেত্রে পরোক্ষভাবে অর্থ গ্রহণ করা হয়েছে। যারা দিয়েছে তাদের বদলি হয়েছে যারা দেয়নি তাদের নানাবিধ কারণ দেখিয়ে না করা হয়েছে।

কাউখালী, পিরোজপুর।, বরিশাল ১ অক্টোবর ২০২৬ ২০ বার দেখা হয়েছে BRK48PDJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

বাবার কল্যাণ ট্রাস্টের টাকা উঠানোর জন্য ২৫ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছে

আমার বাবার কল্যাণ ট্রাস্টের টাকা উঠানোর জন্য এই ঘুষ দেওয়া হয়েছে। এবং এখন অবসর সুবিধা বোর্ডের টাকা পায়নি। আজ সে মারা গেছে সাত বছর হয়েছে।

কল্যাণ ট্রাস্ট এর অফিস ঢাকা শহর, ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDSKGVY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

এস. এস. সি. সার্টিফিকেট

আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (২৩-২৪) এস.এস.সি এর একজন শিক্ষার্থী ছিলাম। এর পর (২২/০৯/২০২৬) আমার এস.এস.সি এর সার্টিফিকেট দরকার হলে আমি আমাদের জেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল আফিস এ যাই তখন দেখতে পাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে হাতে কোনো লেনদেন হয় না। পরে আমি সার্টিফিকেট নেওয়ার জন্য একজন স্যার কে বলি ওনি সব কিছু রেডি করে দেয় এর পর যখন সার্টিফিকেট আমার হাতে দিবে তখন আমার থেকে ২০০ টাকা দাবি করে। তখন অনেক কথা কাটা কাটির পর আমি ২০০ টাকা দিতে বাধ্য হই। তার পর আমাকে সার্টিফিকেট দেয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTE4H8PF
০ মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫.০০ লাখ

বকেয়া মাসিক বিল উত্তোলন

একজন অবৈধ অধ্যক্ষকে অপসারণ ঘটনায় খুলনার একটি বেসরকারি কলেজ এর শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ভাতা উত্তোলন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে সেই বেতনের টাকা উত্তোলনের জন্য শিক্ষক কর্মচারীদের অপেক্ষা করতে হচ্ছে দুই বছরের বেশি সময়। ৫ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেতন ভাতার ছাড়করণের জন্য আবেদন ফাইল ছাড়বে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ঢাকা, ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKZXMN2M
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

পেনসন

এটা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা শিক্ষা অফিসের ঘটনা , প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বৃদ্ধ বয়সে রিটায়ার্ডমেন্টে যায় এবং এককালীন যে টাকাটা তারা পায় বা পাবে এর হিসাব নিকাশ একজন পিয়ন থেকে শুরু করে টেজারির প্রতিটা মানুষ অর্থাৎ ঐ ভাঙ্গুড়া শিক্ষা অফিসে সব কর্মচারীই চায় রিটায়ার্ড শিক্ষাকের থেকে সর্বোচ্চ টাকা ঘুষ নিতে, যদি আপনি পিয়নকে না দেন তার পরের ধাপে যে আছে তার কাছে আটকাবেন এভাবে ওখানকার প্রতিটা ব্যাক্তি তাদের আসল রুপ দেখাবে যদিনা আপনি ঘুস দেন আর যদি দিয়ে দেন দেখবেন তারা ফেরে...তা মতো হয়ে গেছে । আমি আমার মায়ের টাকা তুলতে অনেক দৌড়ধাপ করেছি শেষ পর্যন্ত সময় বেশি লাগলেও ঘুস দেইনি, এসময় আরেজন শিক্ষিকা তার তিক্ত অভিঙ্গতা শেয়ার করে কান্না করে ফেলছে , নে বৃদ্ধা শিক্ষিকা আমাকে বলে যানো বাবা আমার ছেলে মেয়ে

পাবনা, রাজশাহী ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJXGGWUX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫০ লাখ

স্কুল জাতীয়করণ

স্কুল জাতীয়করণ করার জন্য স্কুলের প্রতিটি শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে প্রতিজন শিক্ষককে ১,৫০,০০০ টাকা এবং প্রতিজন কর্মচারীকে ১,০০,০০০০ টাকা করে মাউশির কর্মকর্তাদেরকে দিতে হয়েছে। অন্যথায় তারা জাতীয়করণ করে না। আলাদা আলাদাভাবে যেসব স্কুল এখন জাতীয়করণ করা হচ্ছে সবগুলো থেকে এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একটা চক্র। অথচ দেশের শীর্ষস্থানীয় অনেক মিডিয়া এসব জেনেও চুপ।

বগুড়া, রাজশাহী ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে RJPNHB2E
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩৫.০ হাজার

প্রাইভেট প্রাথমিক শিক্ষায় বৃত্তিতে অংশ গ্রহনের সুযোগ দেয়ার বিনিময়ে।

যথা সময়ে প্রাইভেট প্রাথমিক স্কুল নিবন্ধন করা সম্ভব হয়নি বিধায় ফরম ফিলাপ করার পরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেয়ার হুমকি।

আখাউড়া, চট্টগ্রাম ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার দেখা হয়েছে CTNQV46L
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের জন্য

আমার কিন্ডারগার্টেন স্কুলের ডিডি অফিস থেকে নিবন্ধিত কিন্তু নিয়মে আবার পাঠদান অনুমোদনের জন্য নতুন আবেদন করতে হবে উপজেলা শিক্ষা অফিস থেকে, সেখানে সংশ্লিষ্ট এটিও এবং টিইও এ টাকা টা পরোক্ষভাবে নিয়েছেন, কাজে বেশ হয়রানি করছেন।

মোরেলগঞ্জ, খুলনা ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHUHFF5A
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

ফরওয়ার্ডিং এ স্বাক্ষর

একটা ফরওয়ার্ডিং এ স্বাক্ষর করার জন্য ২০০ টাকা তার পিওনকে দিতে বলেন।

নেছারাবাদ, বরিশাল ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে BRGSVVJ3
০ মন্তব্য