সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৫৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

ঘুষ দিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো

স্কুলের একজন প্রধান শিক্ষক তিনি স্টুডেন্ট দের অভিভাবকদের অফার করেন ২৫ হাজার টাকা দিলে ভালো রেজাল্ট নিয়ে দিবে। টাকা দেওয়ার পর ভালো রেজাল্ট হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা অনেক দুর্নীতি হয় আমি চাই ভালো একটা তদন্ত হওয়া উচিত। এটা দুই বছর আগের ঘটনা আমার শালিকার জন্য ঘোষ দেওয়া হয়েছিল।

ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে MY4K5JL9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

স্কুল ভিজিট

প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার স্কুল ভিজিটে এসে সবাইকে উপস্থিত পেলেও অর্থ দাবি করেন ও ভয় ভীতি দেখান। টাকা ছাড়া কিছুই বুঝেন না।

কমলগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে SY2KHSXK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

সার্টিফিকেট উত্তোলন

আমি আমার সার্টিফিকেট তুলতে গেলে সরকারি ফি জমা দেবার পরও তাদের আলাদা ভাবে টাকা দিতে হয়েছে।

ঢাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKHZ7LYD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

বিল পাস

উপজেলা প্রাথনিক শিক্ষা অফিসে বিভিন্ন বিল পাস করার জন্য বিভিন্ন সময় অর্থ ছাড়া পাস করা হয়না।

কমলগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে SYV7NBS3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

স্কুলের রেজিষ্ট্রেশন আর ফরম ফিলাপ আর বাধ্যতামুলক প্রাইভেট৷ সরকারি ফি এর দ্বিগুণ তিগুন বাড়তি দিতে হয়,

আসসালামু আলাইকুম 'প্রথমে আমি আপনাদের "স্যালুট' জানাচ্ছি আপনার অনেক দৃর এগিয়ে যান, ভয় পাবেন না,জনগন আপনাদের পাশে আছে! আমার অভিযোগ ঢাকার অলিতে গলিতে প্রাইভেট স্কুল নিয়ে, তারা এক প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান হিসেবে স্কুল নির্মান করে, আর সব থেকে বড় কথা ঢাকায় কয়টা প্রাইমেরী আর মাধ্যমিক সরকারি স্কুল আছে, সবাই বাধ্য হয়ে প্রাইডেট স্কুলে ছেলে-মেয়েদের পড়াতে গিয়ে নিঃস হয়ে যাচ্ছে। কারন গ্রামে 5 to 10 পর্ডন্ত পড়াতে যত খরচ হয় তা এক ক্লাস পড়াতেই তার দ্বিগুণ খরচ হয়, আর রেজিষ্ট্রেশন ফি বানিজ্য, ফরম ফিলাম বানিজ্য, আর টেস্ট পরিক্ষায় ইচ্ছে পূর্বক ছেলে-মেয়েদের ফেল করিয়ে মোটা অংকের টাকার বানিজ্য, যা সরকারি ফি এর দ্বিগুণ, মানে মধ্যবিত্ত আর গরিব পরিবারের পক্ষে এতো খরচ বহন করা অসম্ভব,please do something.....!?

ঢাকার সব শহর, এলাকা, মহল্লা গুলো জড়িত!, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKUTK5M3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

আমার জেএসসি সনদে আমার আম্মার নাম পরিবর্তন

আমার আম্মুর নাম পরিবর্তন করতে গিয়েছিলাম। কিন্তু শিক্ষা বোবোর্ডের কর্মকর্তা দের আচরণ দেখে মনে হয়েছে যে শিক্ষা বোর্ড তাদের পপৈতৃক সম্পত্তি। ঘুষ ছাড়া কিছু হয় না ওখানে। অবশেষে হাল ছেড়ে দিয়ে নিজ সার্থের জন্য টাকা দিতে বাধ্য হই।

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CT9JZJQH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

বেতন তোলার সময়

প্রকল্পে চাকরি করি বেতন তোলার সময় শিক্ষা অফিসার সরাসরি ৫০০ টাকা ঘুষ দাবি করেন।টাকা না দিলে বেতনের কাগজে সাইন করবে না সরাসরি তাই বলে।

চিতলমারী, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে KHJG6S87
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

পেনশানের টাকা আদায় করার জন্য সাইন নেয়া

আমার বাবার পেনশানের টাকা পাওয়ার জন্য শিক্ষা অফিসে গিয়ে সাইন করে ok করার কন্য গেছিলাম ওরা বাথরুমে নিয়ে গিয়ে ৩০০০ tk খাইছে তারপর অফিসে এসে সাইন করে দিয়ে দিয়েছে.....

নীলক্ষেত, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKYMJ3LG
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি

বদলির জন্য আবেদন করেছিলাম। বর্তমানে বিদ্যুৎসাহী লোক কমিটিতে নিয়োগ পেয়েছে তারা দাবি করেছিল। বিএনপির দলীয় লোক সবাই।

নান্দাইল, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে MYCXM8MS
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৩০ লাখ

এমপিওভুক্তি

আমি ২০২১ সালে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হরষপুরে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। আমার এমপিওভুক্তির জন্য প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চেয়ার বানিয়ে দিবে বলে ২০,০০০ টাকা দাবী করেন,,নইলে এমপিওভুক্তি হবে না,,পরবর্তীতে জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক শিক্ষা অফিসে দিতে হবে বলে আরও ১০,০০০/ টাকা চান,,আমি ৩ ধাপে ৩০,০০০ টাকা পরিশোধ করলে আমার এমপিওভুক্তির আবেদন করা হয়,,এবং আমি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়। জেলা পরিষদ হতে ক্রীড়া সামগ্রী কেনার জন্য প্রধান শিক্ষককে ১,০০,০০০/ টাকা অনুদান দেওয়া হয়,এবং কিছ না কিনেই ভুয়া ভাউচার তৈরি করা তা আত্মসাৎ করেন, প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

ইউনিয়ন, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTRNWUP3
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

সার্টিফিকেট সংশোধন। তারা আমাকে বোঝায় অনেক জামেলা। কিন তু অনেক জায়গায় শুনছি কোন জামেলা নেই

আড়াইহাজার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKVH6CP2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরী।

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরীর সময় উক্ত টাকা দেয়া লাগছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKD7KGK2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত অভ্যন্তরীণ সেবা

অসুস্থতা জনিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বদলির আবেদন, কর্মচারী কল্যাণ বোর্ডে চিকিৎসা সহায়তা আবেদন গ্রহণ ও অগ্রায়নের জন্য এবং জি.পি.এফ ফান্ড চালু ও মাসিক জমার পরিমান পরিবর্তন করার জন্য চাঁদপুরের হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি সুপরিচিত সিন্ডিকেট শিক্ষকদের কাছ থেকে ৫০০ হতে ১৫০০ এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি টাকা দাবি করেন। না দিলে পরবর্তীতে নানান ধরণের হেনস্তা করেন।

হাইমচর, চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CTQMR9Y3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

মাদ্রাসায় এমপিওর জন্য মাদ্রাসা সুপারকে ঘুষ প্রদান

এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত মাদ্রাসায় নিয়োগ সুপারিশ পেলেও এমপিওভুক্তির জন্য মাদ্রাসা সুপার প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন। না দিতে চাইলে আমাকে কাগজ পত্র প্রদানে হয়রানি করেন এবং টাকা দাবি করেন। উপায়ান্তর না পেয়ে ১৫ হাজার টাকা ঘুষ দেই।

পলাশ, নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKH72FRJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

রিটায়ারমেন্টের ল্যামগ্র‍্যান্ডের টাকার আবেদন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে রিটায়ারমেন্টের পর ল্যামগ্র‍্যান্ডের যে টাকা পাওয়া যায় তার আবেদন করতে গিয়েছিলাম, কিভাবে কি করতে হবে এই তথ্য সম্পুর্নভাবে কেউ।দেয় না, তাই হয়রানি থেকে বাঁচতে অফিসের যেই হিসাব সহকারী আছেন তাকে টাকার বিনিময়ে সব কাজ করে দেওয়ার জন্য ঠিক করি, সে আমার কাছ থেকে ১২,০০০ টাকা নিয়েছে যার ভাগ শিক্ষা অফিসের টিও, হিসাব রক্ষন অফিসের কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিচ থেকে।উপর পর্যন্ত সবাই নাকি ভাগ পাবে। এভাবে দিয়ে আসছি।

বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTZU8PKN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৯.০ হাজার

বকেয়া বিল অনুমোদন

সহকারী শিক্ষকের বেতন ধাপ সংশোধন করে পাওনা টাকা দারায় ১৫৪০০০ টাকা প্রায়। উক্ত টাকা বকেয়া বিল হিসেবে উত্তলনের জন‌্য এরিয়ার বিল সাবমিট করা হয়। উক্ত বিল পাশ করার জন‌্য উপজেলা প্রাথমিক শিক্ষা অপিসার প্রতি শিক্ষকের কাছ থেকে 20000 টাকা করে ঘুষ দাবী করেন। না দিলে তিনি বিলের কাগজে স্বাক্ষর দিবেন না। তারপর দর কষাকষির মাধ‌্যমে তিনি প্রতি শিক্ষকের কাছে 19000 টাকা নিয়ে স্বাক্ষর দেন।

খানসামা, দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RNLPM3WM
০ মন্তব্য