সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৫৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

রিটায়ারমেন্টের ল্যামগ্র‍্যান্ডের টাকার আবেদন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে রিটায়ারমেন্টের পর ল্যামগ্র‍্যান্ডের যে টাকা পাওয়া যায় তার আবেদন করতে গিয়েছিলাম, কিভাবে কি করতে হবে এই তথ্য সম্পুর্নভাবে কেউ।দেয় না, তাই হয়রানি থেকে বাঁচতে অফিসের যেই হিসাব সহকারী আছেন তাকে টাকার বিনিময়ে সব কাজ করে দেওয়ার জন্য ঠিক করি, সে আমার কাছ থেকে ১২,০০০ টাকা নিয়েছে যার ভাগ শিক্ষা অফিসের টিও, হিসাব রক্ষন অফিসের কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিচ থেকে।উপর পর্যন্ত সবাই নাকি ভাগ পাবে। এভাবে দিয়ে আসছি।

বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTZU8PKN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

মাদ্রাসায় এমপিওর জন্য মাদ্রাসা সুপারকে ঘুষ প্রদান

এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত মাদ্রাসায় নিয়োগ সুপারিশ পেলেও এমপিওভুক্তির জন্য মাদ্রাসা সুপার প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন। না দিতে চাইলে আমাকে কাগজ পত্র প্রদানে হয়রানি করেন এবং টাকা দাবি করেন। উপায়ান্তর না পেয়ে ১৫ হাজার টাকা ঘুষ দেই।

পলাশ, নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKH72FRJ
০ মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০ হাজার

এনটিআরসির এমপিও ভুক্তির আবেদন।

এমপিও ভুক্তির জন্য ওখানকার গবেষণা সহকারি কাজ করার শর্তে অনানুষ্ঠানিক ঘূষ দাবি করে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে BRQLYDFB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

উপবৃত্তি

ছোট বোনের উপবৃত্তির নাম দেওয়ার জন্য দায়িত্বরত শিক্ষক ৫০০ টাকা দাবি করে। টাকা দেওয়ার পর সে উপবৃত্তির জন্য নাম দেয়।

রৌমারী, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে RN5BL98P
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০০ লাখ

এমপিওভূক্তি

খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার অর্ন্তগত সৈয়দ ঈশা কলেজ ও বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত দু’টি বারোআড়িয়া কলেজ , গরিয়ারডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্তির জন্য একাধিকবার পত্যাখ্যাত হবার পর বর্তমান কর্তার কৃপায় জনপ্রতি 500000-1000000 টাকার বিনিয়ময় এমপিওভূক্তির কাজ সম্পন্ন করা হয়। এতদ্ব্যতিত, যে কোন এমপিওভূক্তির কাজ চড়া ফিস পরিশোধের মাধ্যমে করা হয়।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KHTUS2GS
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

চাকরির কথা বলে

সে চাকরির পরিক্ষায় পাস করানোর কথা বলে ৫০০০০ টাকা চায়, পরে আমি দিতে অসিকার করলে সে বিভিন্ন ধরনের ভয় দেখায়, তাই টাকা দিতে বাধ্য হই

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KHX56NTZ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

উচ্চতর আবেদন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে আমার উচচ্তর গ্রেড এর আবেদন বাতিল করার হুমকি দেয়। কিন্তু 500 টাকা দিলে ফাইল ছেরে দিব। পরে আমি আমার প্রধান শিক্ষকের সাথে কথা বলে টাকা দিয়েছি।

মির্জাগঞ্জ, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে BRXWHDQ8
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেওয়া।

২০০৪ সালে এসএসসি পরীক্ষার জন্য শিক্ষক আমাকে তিন সাবজেক্টে ফেল প্রদান করে টেস্ট পরীক্ষায়। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ৫০ হাজার টাকা আমার কাছ থেকে সে মাস্টার চেয়েছিল আমার তিনটি সাবজেক্ট পাস করিয়ে দিবে। তিনো সাবজেক্টের মাস্টার সেই ছিলেন। physics chemistry higher math optional।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKHJUVFA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০০ লাখ

শিক্ষা

ঢাবি অধিভুক্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে বরাবরই প্রতি সেমিস্টারে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত অর্থের থেকে বেশি অর্থ আদায় করে। কলেজটিতে কোনো পরিবহন না থাকা স্বত্বেও শিক্ষার্থীদের কাছে থেকে পরিবহন ভাড়া নেওয়া হয়। হলের ভাড়া বাবদ ২০০ টাকা নেওয়ার কথা থাকলেও ৪০০ নেয়। কলেজে সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের নিয়ম থাকা সত্ত্বেও, অর্থের বিনিময়ে হুমায়ূন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের সাথে একই ক্লাসে পড়ানো হয়। কলেজটির গভার্নিং বডি এবং শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিনিয়ত সিস্টেমেটিকভাবে ঘুষ নেয়। (সংযুক্ত অর্থের সংখ্যাটি প্রতি ৬ মাসের অতিরিক্ত আদায়কৃত অর্থে পরিমাণ নির্দেশ করে)

রহমতপুর বাইপাস, সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫২ বার দেখা হয়েছে MY8ZATFB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

MPO ফাইল

রাজারহাট উপজেলা শিক্ষা অফিসে mpo অনলাইন আবেদন প্রতিটি কাজের জন্য ঘুষ দিতে হয়

রাজারহাট, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে RN6WPXHJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৬ হাজার

সার্টিফিকেট সত্যায়ন (attestation)

ঢাকা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ে সার্টিফিকেট সত্যায়ন (attestation) করার সময় ২০২২ সালে নির্ধারিত ফি-র বাইরে ঢাকা বোর্ড আমার কাছ থেকে আনুমানিক ৫০০ বা ৬০০ টাকা নিয়েছিল। এছাড়া শিক্ষা বোর্ডের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্য 'জরুরি সত্যায়ন করে দেবে' বলে ১,০০০ টাকা নিয়েছিলেন।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DK9PV8XD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

২৫/২৬ অর্থ বছরে মেরামতের বরাদ্দ

২০২৫২৬ অর্থবছরে স্কুল মেরামতের দেড় লক্ষ টাকা দিনাজপুর খানসামা উপজেলা শিক্ষা অফিস হতে নিতে উপজেলা প্রাথমিক শিকষা অফিসারকে ৫০ হাজার টাকা দিতে হয়েছে

উপজেলা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে RNEXEEUQ
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.২০ লাখ

বদলির আবেদনের জন্য

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হেড ক্লার্ক এর কাছে বদলির আবেদনের জন্য যায়। তিনি বলে বদলি করে দেবো ১লক্ষ ২০ হাজার টাকা লাগবে। পরে আমি কিছু না বলে চলে আসি।

চাঁপাইনবাবগঞ্জ শহর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে RJ7A4FED
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

এমপিও ফাইল ছাড়

ntrca থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের ফাইল পাঠানো হলে বিভাগীয় শিক্ষা অফিস থেকে এমপিওর জন্য ২০০০০ আর এরিয়ার জন্য ১০০০০ ঘুষ চেয়েছিল। দুই ধাপে আমি ২৭০০০ টাকা ঘুষ পরিশোধ করেছি তারপর আমার ফাইল ঢাকা পাঠানো হয়েছিল।

লামা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে CTLXN7MC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫৫.০ হাজার

কিন্ডার গার্ডেন স্কুলের ইএমআইএস কোড ও পাঠ দানের অনুমতি

উপজেলা পর্যায়ে দিতে হয়েছে 25000 এবং জেলা পর্যায়ে দিতে হয়েছে ৩০ হাজার

উলিপুর, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে RNV75PC5
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০ হাজার

শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর চিকিৎসা ভাতা

সরকারি ১৩ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় অফিস থেকে আবেদন করলে শিক্ষা সহায়তা ও চিকিৎসা সহায়তা ভাতা পেয়ে থাকেন। আমাদের কাহারোল উপজেলা, দিনাজপুরে প্রাথমিক শিক্ষা অফিস, একজন প্রধান শিক্ষক, কর্মচারী কল্যাণ বোর্ড এর বাস হেলপার এবং একজন অফিস সহকারী মিলে ঘুষ এর বাণিজ্য গড়ে তুলেছেন।

Kaharole, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৬৪ বার দেখা হয়েছে RN8ZPBZY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পিটিআই এ ট্রেনিং এর নাম কাটাতে ঘুষ দাবি করে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ট্রেনিং এর নাম আসে পিটিআই থেকে। সেই নাম কর্তনের জন্য টাকা পরিশোধ না করে কোন মতে নাম কাটানো যাচ্ছিল না।ফলে টাকা না দিয়ে উপায় ছিল না। না হয় বিভাগীয় মামলা খেতে হবে বলে হুমকি দিয়েছে। অফিস সহকারী কাম হিসাব রক্ষক, —। টংগীবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত। এই লোকে টাকা ছাড়া কোন কাজ করতে চায় না। ঘুষের টাকায় গোপালগঞ্জ শহরে ৪ তলা বাড়ি করেছে।

টংগীবাড়ী, মুন্সিগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKHP2SXW
০ মন্তব্য