সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৯৩৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

শিক্ষক বদলি

শিক্ষক বদলি থেকে শুরু করে বার্ষিক ইনক্রিমেন্ট বা অন্য যে কোন পাওনা পাওয়ার ক্ষেত্রে কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসে ঘুষ দিয়ে কাজ করতে হয়। তবে বর্তমানে নিযুক্ত থানা শিক্ষা অফিসার সৎ এবং ভালো মানুষ। নিচের দিকের কর্মচারীরা এবং ঘুষখোর।

কামারখন্দ থানা, সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বেতন বিল পাশ করার জন্য

কলেজের প্রভাসক বেতন পাশ করার জন্য। আমি ফাইনাল অনলাইনে আবেদন করি। প্রোগ্রাম অফিস থেকে কল আসে। ফাইনালে সমস্যা।কি করিবো মিষ্টি খেতে টাকা দিন।তার পর টাকা পাঠিয়েছি

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১০০

সাময়িক সনদ পত্র

সাময়িক সনদ তুলতে গিয়েছিলাম, ১ দিনে দিয়ে দিলো, টাকা চাইলো, একটা নগদ নাম্বার দিলো, কয় এই নাম্বারে টাকা পাঠাইয়ো তারপর টাকা দিলাম ১০০, তারপর শিক্ষা বোর্ডে গেলাম, ১ ঘন্টার মধ্যে রেডি করে দিয়ে দিলো,। যে দেওয়ার কথা ছিলো ৩ দিনের বিতরে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১৯ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

বকেয়া বেতন+ এমপিও আবেদন

এমপিও আবেদন উপজেলা হতে ছাড়ার জন্য ৫০০ টাকা নিয়েছিল। বকেয়া বেতন পাওয়ার আবেদন ছাড় দেওয়ার জন্য ১০০০ টাকা নিয়েছিল।

Tangail, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

Paribarik pension

Paribarik pension ar jonno direck 3000 taka cheyeche

Khaliajuri, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

Sottayon

Dhaka shiksha board a daily ghush newa hoy atar sathe onk a e jorito officer der piyon ra agula handle kore ,last 2022 shal a amar emergency certificate sottayon proyojon cilo jodi o sob kicu thik thak cilo takar jnno amake onk hoyrani kore last stage a jokhon ami taka ta dei tokhon kaj ta kore dey

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

বকেয়া বেতন এর টাকা প্রাপ্তির আবেদন ফরোয়ার্ড করার জন্য

ফাইল ফরোয়ার্ড করা যাবে না ।গোপনে কিছু ফরোয়ার্ড করতে কিছু দিতে হবে

মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

শিক্ষকদের হয়রানী

আমি ১২০০০ হাজার দিয়েছি। এনটিআরসি মিরপুর (বাংলা কলেজের পাশে), শিক্ষকদের নতুন এমপিও, উচ্চতর গেড সহ বিভিন্ন আবেদনে ১০,০০০/- থেকে ২০,০০০/- হাজার পর্যন্ত ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে কোন এমপিও শিক্ষক কোন কাজ করাতেন পারেন না। এই ঘুষ প্রায় ৯৫% শিক্ষককে দিতে হয়।

Manikganj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭০০

এটা তো নাই

হাই স্কুলের এসএসসি সার্টিফিকেট উঠানোর জন্য, আমার থেকে ৬০০ টাকা নেওয়া হয়। কালীশুরি এস এ ইনস্টিটিউশন (বাউফল পটুয়াখালী)

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বিএড স্কেলের আবেদন

ফোন দিয়ে ঘুষ চাওয়া হয়েছিল।

কেন্দুয়া, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

MPO BED SCALE

না দিলে ফাইল জেলা বিভাগ থেকে অনুমোদন করে না।

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

পৈল আউশ পাড়া প্রাথমিক বিদ্যালয়

আমার মেয়েকে অন্য স্কুলে ট্রান্সফার করার জন্য ট্রান্সফার সার্টিফিকেট চেয়েছিলাম, ৩০০০ টাকা প্রধান শিক্ষক চেয়েছিল, পরে দুই হাজার টাকা দিতে বাধ্য হই , এই স্কুলের অনেক কিছুতে দূর্নীতি হয় সবাই নিরব, কারন প্রধান শিক্ষক খুবই প্রভাবশালী, অনেক নেতাদের চাঁদা দেয় ।

Habiganj, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

Pension check withdraw

Forreceive the pension money check of primary headmaster. The person is my grand father who is already dead. I have paid 10K to receive the money from shikkha bhaban which is located near to press club.

শিক্ষা ভবন, ঠিকানা: ১৬, নবাব আব্দুল গণি রোড, ঢাকা-১০০০।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

কাগজ তুলতে

মার্ক শীট সার্টিফিকেট বা অন্য কোনো কাগজ তুলতে গেলে ওদেরকে চা খাওয়ার মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগে। আমরা তো চাকরি করি না। টাকা কই পাবো? ওরা যে টাকা চায় এটা তো অবৈধ।

দিনাজপুর সরকারি কলেজ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

বুঝতে পারছি না এটা

গ্রেড সংশোধনীর জন্য আবেদন করেছিলাম, ফাইল না দেখেই চিল্লা চিল্লি শুরু করে উপজেলা শিক্ষা অফিসার। পরে ২০০০ টাকা নিয়ে ওই ফাইল ছাড়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

কারিগরি কলেজে শিক্ষক/কর্মচারী নিয়োগ প্রক্রিয়া

NRTCA এর মাধ্যমে কারগরি স্কুল অ্যান্ড কলেজে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রিন্সিপাল এমপিও সিট করার কথা বলে ১ লাখ করে নিচে,এখন আমার পে স্কেলের কথা বলে ২ লাখ দাবি করছে,দিতে অস্বীকার করলে চাকরির ভয় ও,রাজনৈতিক পাওয়ার দেখাচ্ছে।নানা হুমকি ধামকি দিচ্ছে,পে স্কেল হলে বকেয়া বেতন তুলে ওনাকে দিতে হবে বলেছে,না দিলে এই প্রতিষ্ঠানে চাকরি করতে দিবে না।ওটা নাকি অনার বাবার সম্পত্তির ওপর গড়া , এটা নাকি তার হক।আরো কয়েকজনের সাথেও একই আচরণ করছে আমরা শিক্ষা অফিস,NTRCA,দুদক ও ম্যানিজিং কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।রাজনৈতিক পাওয়ার থামানোর জন্য অনার বড় বাপের সাথে আলোচনা চলছে।এবার অনার মুখোশ উন্মোচন হবেই হবে ইনশাআল্লাহ।স্যার রেডী হন

গ্রাম, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

পেনশনের টাকা

আমার বাবা স্কুলে দপ্তরি ছিলো, রোড এক্সিডেন্ট মারা যায়।তখন আমার মা ওই এক্সিডেন্ট মাতায় সমস্যা হয়। ব্যংকে আমার বাবার পেনশনের টাকা দিতে চাই নি।এর পর কোটে একটা মামলা করি ওই টাকা পাওয়ার জন্য। প্রায় এক বছর মামলা পরিচালনা করি। তার পর রায় আসে, আর সেই রায়ের কপি আনার জন্য (পেশকার ৫ হাজার দাবি করে ৩ হজার টাকা) দিই

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

নাম সংশোধন

নাম সংশোধনের জন্য আবেদন করার কাজে নিয়োজিত কর্মকর্তার টেবিলে যায়। কিন্তু তিনি আমার কথা না শুনে বার বার বাইরে যাওয়া আসা করে! পরে উনার এক সহকারী কাজের বিনিময়ে ২০০০ টাকা মিষ্টি খেতে চান। যা আমাকে বাধ্য হয়ে পরিশোধ করতে হয়।

ঝিনাইদহ, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

অবসর ও কল্যাণ ভাতা উত্তোলন

আমার বাবা বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। উনার অবসর ও কল্যাণ ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হয়রানির শিকার হচ্ছি।ব্যানবেইস অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না।এমনকি ঘুষ দিয়েও কাজ হচ্ছে না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার ফি

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ইনকোর্স পরীক্ষার কোনো ফি নেই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী) তে জনপ্রতি ২০০৳ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে, যা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য।

চৌমুহনী শহর, নোয়াখালী (চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ), চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে