All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

973 reports found
Report a bribe
Only demanded Education Office ৳100.0K

পেনশন

আমার পেনশনের কাগজ ঠিক করতে ১০০০০০টাকা দিতে হবে,ভবিষ্যতে আরও টাকা দেওয়া লাগতে পারে আগে অন্যান্য কাগজের জন্য টাকা দিতে হইছে টাকা না দিলে সঠিকভাবে কাজ করা হবে না বলছে,তারা অন্যভাবে টাকা কেটে রাখতে পারে, কেউ জানলে ঝামেলা হবে এ রকম হুমকি দেওয়া হয়েছে।অফিসটি বরিশালের গৌরনদীতে এই ঘুষের সাথে অনেক উচ্চ পযার্য়ের অফিসার জড়িত থাকার জন্য তারা যা বলে তা মানতে হয় না হলে দিনের পর দিন দৌড়াতে হয় তারপর ও সমাধান হয় না। তারা যে পরিমাণ অর্থ দাবি করে তা না দিয়ে কোনো ভাবে কাজ করা যায় না,প্রতিবাদ করতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হয়।

বরিশাল,গৌরনদী, Barishal 1 September 2026 1 views
0 Comments
Only demanded Education Office ৳3.0K

২০২৩ সালে প্রাথমিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ প্রসঙ্গে

বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন যাদের 2023 সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে তাদের বলে চাকরি স্থায়ীকরণ করতে পুলিশ ভেরিফিকেশন ফরম লাগবে সেই ব্যক্তিদের সবাইকে অর্থাৎ ১৩০ জন এর মত শিক্ষক অফিসে ডেকে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা দাবি করছে টাকা না দিলে চাকরি স্থায়ীকরণ হবে না

বেলকুচি উপজেলা, Rajshahi 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳4.5K

সার্টিফিকেট তোলা সংক্রান্ত বিষয়।

ইন্টার্নশীপ শেষে বিএমডিসি সার্টিফিকেট পেতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস নিতে স্পিড মানি নামে প্রতি ইন্টার্ন হতে নেওয়া হয়।না দিলে ঘুরানো হয়।অনলাইনে এসব আবেদন না থাকাকে বড় সুযোগ হিসেবে নেয়।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 3 views
0 Comments
Refused Education Office ৳50.0K

বেসরকারি শিক্ষক কর্মচারী বোর্ড

আমার বাবার অবসর এর টাকা তুলতে গেলে তাদের কর্মচারী র মাধ্যমে সামনের চায়ের দোকানে নিয়ে বলেন ওমুক স্যারকে ৫০০০০ টাকা দিলে পুরো টাকে ১ মাসের মধ্যে চলে যাবে। টাকা না দেয়ায় ২০২২ সালের টাকা আজো (১/৯/ ২০২৬) পর্যন্ত ১ টাকাও পাই নাই।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳100.0K

অবসর ভাতা/পেনশন

আমার বাবা ২০২৪ সালে ইন্তেকাল করেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। উনার মৃত্যুর পরে উপজেলা ট্রেজারী অফিসে যোগাযোগ করলে আমাদের সাথে তারা চুক্তি করে ঘুষের (তাদেরকে বললে এটা তো ঘুষ তারা বলে আমরা তো কাজের বিনিময়ে টাকা নিচ্ছি)। পেনশনের টাকা কয়েক ধাপে উত্তোলন করি। প্রতিবার টাকা আসার পূর্বে তারা আমাদের সাথে চুক্তি করে যে এবার দু'লাখ টাকা আসবে এটার জন্য বিশ হাজার দিতে হবে। আবার এবার আসবে এতো লাখ এজন্য এত হাজার দিতে হবে। এইভাবে প্রায় ১৮ লাখ টাকা উঠাতে আমাদের ১ লাখ টাকার মতো ঘুষ দিতে হয়েছে। ঘুষ না দিতে চাইলেও তাদের কথা আমরা কাজ করবো না আপনি কিভাবে টাকা উঠাবেন উঠান।

দিনাজপুর, Rangpur 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳60.0K

এমপিওভুক্ত করতে

আমরা ছিলাম ৬ জন,আমাদের নিয়োগ ntrca এর থেকে সুপারিশ পেয়ে হয়েছে।সম্পুর্ন মেধার ভিত্তিতে।সব কাগজ পত্র সঠিক থাকা সত্ত্বেও ঘুষ না দেয়াতে ২/৩ বার করে রিজেক্ট হয়ে যায়।কখনো থানা শিক্ষা অফিস রিজেক্ট করে, কখনো জেলা শিক্ষা অফিস রিজেক্ট করে আবার মাউশি থেকেও রিজেক্ট করেছিলো। শেষ পর্যন্ত প্রধান শিক্ষক আমাদের এমপিওর ব্যবস্থা করে দিলেন কিন্তু জন প্রতি ১০ হাজার করে দেয়া লেগেছিল। ২০২২ সালের কথা।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳2.0K

আমার সন্তানের ৫ ম শ্রেনির বৃত্তি পরীক্ষার সুযোগ দিবে বলে ঘুষ চেয়েছিল।আমি প্রত্যাখ্যান করি।

আমার সন্তান ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় ৯৮% নম্ব্রর পেছিল কিন্তু ৪র্থ শ্রেনিতে কিল্ডার গার্টেন স্কুলে পড়েছিল বলে বৃত্তি পরীক্ষার সুযোগ দিবে না।পরে UNO এর কাছে অভিযোগ দেওয়ার পরে বাধ্য হয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। কিন্তু আমাকে বলা হয় যে কি ভাবে বৃত্তি পায় দেখে নেব। আমার সন্তান বৃত্তি পায় নাই।আমার সন্দেহ সে এমন কিছু করেছে যে কারনে আমার সন্তান বৃত্তি পায় নাই।

উপজেলা,পুঠিয়া, রাজশাহী, Rajshahi 1 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳2.0K

পরীক্ষার খাতা মূল্যায়ন

আমি শিক্ষক।প্রতি বছর খাতা মূল্যায়ন করি , যথারীতি মেসেজ আসে, নির্দিষ্ট তারিখের সময় অনুযায়ী নিয়ম মেনেই খাতা মূল্যায়ন করি কিন্তু এবার আলিম(এইচএসসি সমমান) পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য মেসেজ না পেয়ে মাদ্রাসা অধিদপ্তরের একজনকে ফোন করি তিনি বাড়তি টাকা দাবি করেন কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। এখন ভবিষ্যতে আর খাতা মূল্যায়ন করতে পারবো না বলে হুমকি দিয়েছেন। আমার আসলে কি করা উচিত? কয়েকজনের সাথে যখন বিষয়টি শেয়ার করলাম তারাও একই ভুক্তভোগী! এখানেও দুর্নীতি ভাবতেও লজ্জা লাগছে!

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳200.0K

বদলি

সরকারি কলেজের শিক্ষক (প্রভাষক) হিসেবে কর্মরত আছি। বদলির জন্য চেষ্টা করলে জানানো হয় যে, কাঙ্ক্ষিত কলেজে যেতে চাইলে ২ লক্ষ টাকা দিতে হবে। গোপন সূত্রে জানতে পারি শিক্ষামন্ত্রী অধীনে মাউশির মহাপরিচালক এই সিন্ডিকেট পরিচালনা করেন।

ফরিদপুর, Dhaka 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳100.0K

এমপিওভুক্ত ফাইল জেলা থেকে ছাড়ানোর জন্য

পিরিজপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একজন পরিদর্শক আছেন। উনি মূলত উনার কাছে এমপিও ভুক্ত বার শিক্ষা দের যত ফাইল আছে তিনি উনি ছেড়ে থাকেন। উনার কাছে ফাইল যাবার পরও উনি তার লোক সেট করা আছে তার মাধ্যমে টাকা দাবি করে থাকেন। ওনাকে পিরিজপুর জেলায় মাধ্যমিক শিক্ষা স্তরের যত লোকজন আছে এমপি ভুক্ত তারা সবাই এক নামে চিনে। উনি প্রথমে এমপি ভক্তের জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল পরবর্তীতে বকা এফাইলের জন্য টাকা নিয়েছে এবং এরপর এ বছর যারা এসেছে তাদের যে কোন ভুলের জন্য উনি এক লক্ষ টাকা দাবি করেছেন।

পিরোজপুর, Barishal 1 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳20.0K

বদলি

আমার বোনের হাসবেন্ড প্রাইমারি শিক্ষক, সে ৩ বছর যাবত বাড়ি থেকে অনেক দূরের একটি চরে চাকরি করছে,তার প্রতিস্থাপনের ভিত্তিতে বদলির অর্ডার হয়ে আছে, খোঁজ নিতে গেলে সেখানের কর্মচারী নতুন নিয়োগের কাউকে দিয়ে বদলি করার জন্য ঘুষ দাবি করে, অথচ বদলিটা এমনিতেই হওয়ার কথা

ভোলা, Barishal 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳150.0K

বাবার পেমনশনের টাকা তোলা

আমার আব্বা প্রাইমারী স্কুলে হেডমাস্টার হিসেবেই রিটায়ার্ড করার পর মঠবাড়ীয়া টিও অফিস উক্ত টাকা নিয়ে আমার বাবার প্রাপ্য টাকা পরিশোধ করে।

মজবাড়ীয়া, পিরোজপুর, Barishal 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳1.0K

এমপিও ফাইল ছাড়করণে

মাদ্রাসা শিক্ষক হিসেবে নিজের এমপিও ফাইল জেলা অফিস থেকে ছাড়করণের জন্য মিষ্টি খাওয়া বাবদ টাকা ছেয়েছিল জেলা শিক্ষা অফিসার। ১০০০ টাকা দিলে সে আরো দাবি করে।

সাতক্ষীরা, Khulna 1 September 2026 2 views
0 Comments
Paid Education Office ৳1.0K

কমিটির সভাপতি মনোনয়ন

শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি মনোনয়নের জন্য জেলা শিক্ষা অফিস ও ডিসি অফিসের শিক্ষা শাখায় খরচপাতি কিছু দিন। এর পরিপ্রেক্ষিতে ৫০০৳ করে ১০০০৳ দিতে হয়েছে।

চাঁদপুর, Chattogram 1 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳10.0K

শিক্ষক এর বিভাগিয় বদলি

আমার মা র বদলিটা খুব দরকার ছিলো, বলা হয়েছিলো আপনার হাতে আর ১ মাস আছে না হলে আর বদলি হবে না, দিতে মন চায় নি কিন্তু বাধ্যে হয়ে দেওয়ার প্রয়োজন পরলো। তারপর নিজেকে আপরাধী মনে হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 1 views
0 Comments