All reports

17,326 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

939 reports found
Report a bribe
Paid Education Office ৳2.0K

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যেকোনো কাজ

আমি অসুস্থজনীত ছুটি নিয়ে ছিলাম তখন বেতন বন্ধ হয়েছিল । অফিস সহায়ক বেতন চালু করতে/ বকেয়া বেতন উঠাতে টাকা দাবি করে, না দেওয়ায় অনেক ঘুরায়।পরে বাধ্য হয়েছি।

সাদুল্যাপুর, Rangpur 25 August 2026 2 people confirmed this 1 views
Refused Education Office ৳10.0K

শিক্ষা সংক্রান্ত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক শিক্ষা অফিস, রাজশাহী। শুধুমাত্র ডিডি মহোদয় ছাড়া, বাকী স্টাফ সবাই ঘুষ ছাড়া কাজই করে না। ব্যাপক অনিয়মে ভরপুর একটি অফিস, প্রতিনিয়ত শিক্ষক সমাজ তাদের কাছে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।

রাজশাহী, Rajshahi 25 August 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳500

শ্রান্তি বিনোদন ভাতা

জলঢাকা উপজেলা শিক্ষা অফিসে। শ্রান্ত বিনোদন ভাতার জন্য আবেদন করতে যায়। অফিসে একজন নাম — বলেন বরাদ্দ কম আছে, এবার সবাই পাবে না। যদি আপনি শিওর পেতে চান তাহলে ৫০০ টাকা দেন। না দিলে আপনি এ বছর পাবেন না হয়তো।

জলঢাকা, নীলফামারি।, Rangpur 25 August 2026 3 people confirmed this 1 views
Paid Education Office ৳2.5K

Psc cartificate correction

Psc cartificate correction Korte giyesilam.but Madaripur sikkha office Amar application joma nibe na karon ki ki jeno vul hoiche .Then aktu ghuraiya bollo 10k dite.sese 2.5k diye joma disi.

Madaripur, Dhaka 25 August 2026 0 people confirmed this 1 views
Only demanded Education Office ৳1.00M

প্রাথমিক বিদ্যালয়ে অনৈতিক কার্যক্রম এবং অবৈধভাবে টাকা উপার্জন

মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি চল্লিশা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে,— প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা ও শৃঙ্খলা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করছে। ​তাঁর এই ধরনের গর্হিত কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।এছাড়াও তার একটি ছেলেকে ২২ লক্ষ টাকা ঘুষ দিয়ে কাজী নজরুল ইসলাম ভার্সিটির মধ্যে চাকরি নিয়েছে। ছেলের নাম —।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 4 people confirmed this 1 views
Paid Education Office ৳1.0K

সার্টিফিকেট( প্রফেশনাল)

আমি আমার প্রফেশনাল সার্টিফিকেট উঠানোর জন্য ফ্রম জমা দিয়েছিলাম।ফর্ম জমা দেওয়ার পরের দিন সার্টিখিকেট দেওয়ার কথা থাকলে ও সেদিন সার্টিফিকেট নিতে ৫০০টাকা দিতে হবে জানিয়েছিল।এবং আমি সমস্যার জন্য নিজে আসতে ওারব না বললে বলে আমার হাজবেনট যদি সার্টিফিকেট নিয়ে যায় তাহলে আরও ৫০০ দিতে হবে,,,মোট ১০০০ টাকা দিয়ে আমি এটা নিয়ে আসি।

ঢাকা, Dhaka 25 August 2026 0 people confirmed this 0 views
Paid Education Office ৳8.0K

বিএড ফাইল অনুমোদন

আমি একজন MPO শিক্ষক। বিএড না করেই হাই স্কুলে শিক্ষক হিসেবে NTRCA থেকে জয়েন করেছি, ফলে বেতন ১১তম গ্রেডে দেয়। যদি কেউ পরবর্তীতে বিএড করে তবে বেতন গ্রেড ১০ম হয়। আমি বিএড করার পরে বিএড ফাইল অনুমোদনের জন্য আবেদন করলে আমার কাছ থেকে কক্সবাজার জেলা শিক্ষা অফিস, ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সর্বমোট ৮ হাজার টাকা নেয়। মূলত সব এমপিও শিক্ষকগণকে বিএড ফাইল অনুমোদন করতে এভাবে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। অন্যথায় ফাইল আটকে রেখে দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা, Chattogram 25 August 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳200

স্কুল

ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ বেরাগি, সার্টিফিকেেটের জন্য অতিরিক্ত টাকা দাবি করেন

গ্রাম, Khulna 25 August 2026 0 people confirmed this 1 views
Paid Education Office ৳15.0K

MPO file Transfer

আমি একজন MPO ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। যতগুলো শিক্ষক NTRCA থেকে জয়েন করেন, তাদের সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দানের পরে ফাইলগুলো মাউশি, ঢাকায় পাঠাতে হয়। তাদের এমপিও ফাইলের কাজ সম্পন্ন করতে ১০ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়। আমি প্রথমে ঘুষ না দেওয়াতে আমার ফাইল ৪ মাস আটকে রেখেছিল এবং বেতন দেয়নি। আমার কাছ থেকে পরে ১৫ হাজার টাকা নিয়ে ফাইল এপ্রোভ করেছিল। তাদের সিন্ডিকেট হেড অফিস থেকে উপজেলায় প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আছে।

কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা, Chattogram 25 August 2026 2 people confirmed this 1 views
Refused Education Office ৳1

বিল হওয়ার সময় অফিস খরচ বাবদ দাবি

ঠিকাদারি কাজের বিল উত্তোলনের সময় অফিস খরচ বাবদ ১.৫% এজি খরচ বাবদ ০.৫%। ইন্জিনিয়ারদের ১.৫/২% এসব খরচ না দিলে বিল আটকিয়ে দেয়া।সময় মতো বিলে সাক্ষর না করা।বিল ফাইল টেবিলে পড়ে থাকা সহ সব রকম হয়রানি করা হয়।

আগারগাঁও শিক্ষা অফিস, Dhaka 25 August 2026 2 people confirmed this 1 views
Only demanded Education Office ৳10.0K

বিল

বিল পাশ করতে টাকা দাবি করে

ঢাকা, Dhaka 25 August 2026 0 people confirmed this 1 views
Refused Education Office ৳12.0K

পারিবারিক পেনশন চালু।

উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হবে বলছিল। পরে বন্ধুর সহায়তায় টাকা ছাড়াই হয়েছে

শিবগঞ্জ, Rajshahi 25 August 2026 0 people confirmed this 1 views
Paid Education Office ৳5.0K

নতুন এমপিওভুক্তি, এরিয়া বিল, বিএড স্কেল, টাইম স্কেল ইত্যাদি

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিরা যখন কোন ফাইল যেমন: (নতুন এমপিওভুক্তি, এরিয়া বিল, বিএড স্কেল, টাইমস্কেল, এমপিও কর্তন, পেনশন, ইত্যাদি) প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তখন সেটা ধাপে ধাপে অনুমোদন হয়। প্রথমে উপজেলা পরে জেলা পরে বিভাগে এভাবে সব শেষে অনুমোদিত হয়। কিন্তু উক্ত ফাইলে সব ঠিক থাকলেও শিক্ষা অফিসারগণ টাকা দাবি করে অনেক সময় সরাসরি না চাইলেও আকার ইঙ্গিতে চায়। না দিলে অহেতুক ভুল হইছে বলে ফাইল রিজেক্ট করে দেয় কিন্তু টাকা দিলে সব ঠিক হয়ে যায়।

পিরোজপুর মাধ্যমিক শিক্ষা অফিস।, Barishal 25 August 2026 2 people confirmed this 0 views
Paid Education Office ৳200

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস থেকে ছাত্রছাত্রীদের সেবা দেওয়া হয়।

চট্টগ্রামে একটি সুপরিচিত কামিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ আলিম পরীক্ষার্থী থেকে ICT প্রাকটিক্যাল জমা নেওয়ার সময় ২০০ টাকা দাবি করে থাকে , যা শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পরীক্ষার কোন প্রাকটিক্যাল নেওয়ার সময় কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্র ছাত্রীদের থেকে কোন ধরনের টাকা গ্রহণ না করতে, এটা আমার মতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকে ।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 0 people confirmed this 1 views
Paid Education Office ৳10.0K

বদলি

ঘুষ না দিলে অন্যত্র ডেপুটেশনে দেওয়ার ইশারা।

শিবগঞ্জ, Rajshahi 25 August 2026 1 people confirmed this 1 views
Paid Education Office ৳10.3K

পূনরায় ভর্তি ফি

রংপুরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট পড়া শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তলনের সময় পূনরায় ভর্তি ফি নেওয়া হয়েছে, যা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছিল। আমার এই অভিযোগ রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে নিয়ে - ধন্যবাদ

রংপুর সদর, Rangpur 25 August 2026 2 people confirmed this 0 views
Paid Education Office ৳15.0K

Mpo এত বকেয়া বেতন তুলতে

৭৬,০০০ টাকা বকেয়া তুলতে প্রধান শিক্ষক ৩০,০০০ টাকা দাবি করলে ১৫,০০০ দিতে হয়।

মাদারগঞ্জ, Mymensingh 25 August 2026 4 people confirmed this 1 views
Paid Education Office ৳500.0K

School Admission

Admit the student to VNC without an admission test.

Dhaka, Dhaka 25 August 2026 17 people confirmed this 1 views
Paid Education Office ৳200.0K

স্কুল অডিট

শিক্ষক দের সবার এক মাসের বেতন দাবি করা হয়েছিলো

গোলাপগঞ্জ, Sylhet 25 August 2026 3 people confirmed this 1 views
Refused Education Office ৳20.0K

pension file process

pension file process korte naki eai tk legbe

Norsingdi, Dhaka 25 August 2026 0 people confirmed this 1 views