All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,022 reports found
Report a bribe
Paid Education Office ৳200

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার ফি

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ইনকোর্স পরীক্ষার কোনো ফি নেই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী) তে জনপ্রতি ২০০৳ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে, যা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য।

চৌমুহনী শহর, নোয়াখালী (চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ), Chattogram 2 September 2026 1 views
0 Comments
Only demanded Education Office ৳500

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন

বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন জমা করতে গেলে চা নাস্তা বাবদ কিছু দিয়ে যেতে বললেন।

শহর, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳500

বিবিএ, এমবিএ এর মূল সনদ পত্র তোলার জন্য।

সরকারি বাঙলা কলেজ এর অফিস সহকারি আমার একটা কাগজ সিগনেচার করার জন্য ২ ঘন্টা বসিয়ে রাখে তারপর ৫০০ টাকা চায় পরে হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এর একটা সিগনেচার করে নিয়ে আসে। আমি তো এই কলেজের ছাত্র ছিলাম তাহলে একটা সিগনেচার করার জন্য ৫০০ টাকা দিতে হবে কেনো?

মিরপুর ২, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳50.0K

অবসর ও কল্যাণ ভাতা উত্তোলন

আমার বাবা বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। উনার অবসর ও কল্যাণ ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হয়রানির শিকার হচ্ছি।ব্যানবেইস অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না।এমনকি ঘুষ দিয়েও কাজ হচ্ছে না।

ঢাকা, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳1.0K

বাংলাদেশ কর্মচারী কল্যান ট্রাস্ট এ সাধারণ চিকিৎসার জন্য আবেদন।

বাংলাদেশ কর্মচারী কল্যান ট্রাস্ট এ সাধারণ চিকিৎসার জন্য আবেদন করতে বলেছিলাম।অফিস সহকারীকে বিনিময়ে ১০০০ টাকা নিবে।

জয়পুরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সদর জয়পুরহাট।, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳30.0K

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য আবেদন করার পরে ৩০০০০ টাকা পরিশোধ করার মাধ্যমে টাকা পেয়েছি।

ঢাকা, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳4.0K

ssc and hsc certificate correction

আমি নভেম্বরে 2025 সালে ssc and hsc certificate correction এর জন‍্য অনলাইন আবেদন করি পরে ২৬|৭|২০২৬ 2.15Pm এ মিটিং ডাকা হয় ঐখানে নিচে ফটোকপির দোকানে একজন আমার কাছে ঘুষ চায় আমাকে বলে ৪০০০ টাকা দেয়ার কথা এবং বোর্ড মিটিং এ উপস্থিত যারা আছে তাদের কাছে আমার id সিরিয়াল নাম্বার দেয়া আছে। আমি টাকা দেইনি। আমার কাগজপত্র সব জমা দিয়েছি বোর্ড রুমে।

ঢাকা, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳3.0K

MPO এর আবেদন

NTRCA এর মাধ্যমে একটা স্কুলে সুপারিশ প্রাপ্ত হই । তখন MPO এর জন্য আবেদন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়েছে যদিও দাবি ছিল ৩০০০ টাকা।

উপজেলা: মতলব দক্ষিণ , জেলা: চাঁদপুর, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Refused Education Office ৳2.0K

সার্টফিকেট এটেস্টেশন

উচ্চশিক্ষার জন্য সার্টফিকেট এটেস্টেশন করতে গেলে শিক্ষা অধিদপ্তরের সামনের গার্ড ২০০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার বিনিময়ে সার্টিফিকেট এটেস্টেশনের জন্য অফার করে।

ঢাকা, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳3.0K

পেনশনের টাকা

আমার বাবা স্কুলে দপ্তরি ছিলো, রোড এক্সিডেন্ট মারা যায়।তখন আমার মা ওই এক্সিডেন্ট মাতায় সমস্যা হয়। ব্যংকে আমার বাবার পেনশনের টাকা দিতে চাই নি।এর পর কোটে একটা মামলা করি ওই টাকা পাওয়ার জন্য। প্রায় এক বছর মামলা পরিচালনা করি। তার পর রায় আসে, আর সেই রায়ের কপি আনার জন্য (পেশকার ৫ হাজার দাবি করে ৩ হজার টাকা) দিই

বরিশাল, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳2.0K

নাম সংশোধন

নাম সংশোধনের জন্য আবেদন করার কাজে নিয়োজিত কর্মকর্তার টেবিলে যায়। কিন্তু তিনি আমার কথা না শুনে বার বার বাইরে যাওয়া আসা করে! পরে উনার এক সহকারী কাজের বিনিময়ে ২০০০ টাকা মিষ্টি খেতে চান। যা আমাকে বাধ্য হয়ে পরিশোধ করতে হয়।

ঝিনাইদহ, Khulna 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳500

কাগজ তুলতে

মার্ক শীট সার্টিফিকেট বা অন্য কোনো কাগজ তুলতে গেলে ওদেরকে চা খাওয়ার মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগে। আমরা তো চাকরি করি না। টাকা কই পাবো? ওরা যে টাকা চায় এটা তো অবৈধ।

দিনাজপুর সরকারি কলেজ, Rangpur 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳2.0K

বুঝতে পারছি না এটা

গ্রেড সংশোধনীর জন্য আবেদন করেছিলাম, ফাইল না দেখেই চিল্লা চিল্লি শুরু করে উপজেলা শিক্ষা অফিসার। পরে ২০০০ টাকা নিয়ে ওই ফাইল ছাড়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর, Rajshahi 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳33.0K

এমপিও ফাইলে এবং বকেয়া আবেদনের ফাইল আটকে ঘুষ গ্রহণ।

পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক (একজন হিন্দু কর্মকর্তা )যে সব সময় ফাইল আটকে ঘুষ গ্রহণ করে। ঘুষ না দিলে ফাইল রিজেক্ট করে।কোন ফাইলই টাকা ছাড়া ছাড়েন না। আমার কাছ থেকে মোট ৩৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।

পিরোজপুর সদর।, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳250.0K

বদলি জনিত,, এক বিভাগ থেকে অন্য বিভাগ

২.৫ বছর যাবৎ ১৫ থেকে ২০ বার স্বাভাবিক ভাবে আবেদন করে ও বদলি হতে পারিনি,,, শেষে বাদ্য হয়ে শিক্ষা ভবনের ডিজি এবং ডিডিরা,,, টিচারের মাধ্যমে,, পিউনের মাধ্যমে,, অন্যান্য শিক্ষক প্রতিনিধির মাধ্যমে টাকা নেওয়া হয়,,, আমি ২.৫ লক্ষ টাকা দিয়ে বদলি হতে বাদ্য হয়েছি,,, কারণ আমার নিজ জেলা থেকে ৯ ঘন্টা লাগে কর্মস্থলে যেতে।

ঢাকা, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Education Office ৳1.0K

বিএড স্কেল আবেদন (অনলাইন) অগ্রায়ন

অনলাইনে বিএড স্কেল এর জন্য আবেদন করেছিলাম, সকল কাগজপত্র ঠিক থাকা সত্ব্বেও ফাইল রিজেক্ট করেছিল, পরে টাকা নেয়ার পর আবার আবেদন করি এবং ফাইল ফরোয়ার্ড হয়। ২০২০ সালের ঘটনা।

হাটহাজারী, চট্টগ্রাম।, Chattogram 2 September 2026 1 views
0 Comments