সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,০২২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

স্কুল পোস্টিং।

গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার বর্তমান । ইনি স্কুল পদায়নের নামে বিভিন্ন নবযুক্ত এবং পূর্বের শিক্ষকদের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে ঘুষ নিয়ে থাকেন। উনি ঘুষ ছাড়া কিছুই বোঝেন না উনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ঘুষ দিইনি ghush.site
Gaibandha ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিও শিক্ষকের বকেয়া বাবদ

আমি একজন এমপিও শিক্ষক। এমপিও ফাইল পাঠাতে দেরি করায় ৮ মাসের বকেয়া আটকে আছে। বকেয়ার আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধানকে খুশী করা বাবদ ১২০০০ টাকা দাবি করছে। সেখানে আমাকে বলা হইছে উপজেলা শিক্ষা অফিস,জেলা শিক্ষা অফিস এমনকি বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসে টাকা না দিলে ফাইল রিজেক্ট করবে। আমি নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হয়েছি। 😭 টাকা নিয়ে আমার কাজ করেনি প্রতিষ্ঠান প্রধান! এখন ইনিয়ে-বিনিয়ে আরো টাকা চাচ্ছে।

ঘুষ দিয়েছি ghush.site
রাঙ্গাবালী ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

চাকরি

রহমত পুর মাদ্রাসা সুপার অন্তত ১২ জন লোক কে ঘুষ দিয়ে চাকরি দিছে এক একজন কাজ থেকে পেরায় দশ লাখ টাকা ১২ লাখ করে টাকা নিছে এটা হলো উপজেলা আমতলী জেলা বরগুনা ইউনিয়ন কুকুয়া ওয়াড নং ০৯ মাদ্রাসা নাম রহমত পুর কিছুদিন আগে একজন লোক নিছে নাইট গাড তাও ১০ লাখ টাকা দিয়ে

শুধু দাবি করেছে ghush.site
আমতলী ৳১
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

সমতুল্য সনদের জন্য আবেদন - O level equivalent certificate

অনলাইনে আবেদন করার পর, সার্টিফিকেট এসেছিল ঠিকই তবে কখনো দিতো না। এইভাবে কয়েকবার শিক্ষা বোর্ডে যাওয়ার পর একদিন এক দালাল ধরে। তারপর সে আমার থেকে ৫০০০ টাকা নিয়ে সার্টিফিকেটটি ম্যানেজ করে দেয়। তখন আমি কলেজ ১স্ট ইয়ারে পড়ি ।

ঘুষ দিয়েছি ghush.site
Dhaka ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট সংশোধন

উপজেলা শিক্ষা অফিস এিশালে ৫ম শ্রেণির সার্টিফিকেট সংশোধনের জন্য গিয়েছিলাম,কম্পিউটার অপারেট/পিয়ন হবে হয়তো , সংশোধনের ফর্ম জমা নিতে চায়নি, বলে ডিআর এর কপি ছাড়া জমা নিবো না। এছাড়া অন্য আরেকটি উপায় আছে ৫০০০টাকা দিলে ১ সপ্তাহের মধ্যে সংশোধন করে দিতে পারবে।, তারপর অন্য একজন শিক্ষা অফিসের কমকর্তাকে (ডিআর ছাড়া ফর্ম জমা নিচ্ছে না জানানোর পর) ওনার সুপারিশে ফর্ম জমা নেয়, কিন্তু প্রায় ৬ মাস পর সংশোধিত সার্টিফিকেট হাতে পায়।

ঘুষ দিইনি ghush.site
এিশাল, উপজেলা শিক্ষা অফিস ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বাবা মারা যাবার পর পেনশনের টাকা উওোলন এর জন্য

বাবা মৃত্যুর পর বাবার পেনশনের টাকা উত্তলোন এর জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে জেলা শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন সময়ে সব মিলিয়ে ১.৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি ghush.site
কুড়িগ্রাম ৳১.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিওভুক্তির জন্য আবেদন

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি হাইস্কুলে একসাথে একাধিক সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছিলাম। এমপিওভুক্ত হওয়ার জন্য জন প্রতি ৫০০০ দিতে হয়েছে। এটা সারাদেশের শিক্ষা উপজেলা অফিসের চিত্র।

ঘুষ দিয়েছি ghush.site
সুবর্নচর, নোয়াখালী ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

লেমিনেটেড সার্টিফিকেট এর পরিবর্তন করে নুতন সারটিফিকেট উত্তোলন।

রাজশাহী শিক্ষা বোর্ড হল ঘুষের আকড়া। এমন কোন কাজ নেই যেটা টাকা ছাড়া হয়। পিয়ন, অফিসার মোটামুটি সবাই জড়িত। অফিসাররা একেকজন জমিদার। চ্যালেঞ্জ দিয়ে বলছি। প্রতি পদে পদে টাকা দিতে হবে। নইলে দূর দুরান্ত থেকে আসা ছাত্রদের ফিরে যেতে হবে। আমার অনেক টাকা খরচ হয়েছিল।

ঘুষ দিয়েছি ghush.site
রাজশাহী ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশনের কাগজ পএ জমা ট্রেজারী অফিস

পেনশনে যাওয়ার প্রাথমিক কাগজ জমা দেওয়ার সময় ফাইল পাঠানো নিয়ে।৫০০০০ হাজার টাকা না দিলে।ফাইল ছারবেনা।একজন শিক্ষিকা ৩৯ বছর চাকুরী শেষে ফাইল জমাদিতে গিয়ে।কলমাকান্দা ট্রেজারী অফিস।যে অফিসার টাকা ছেয়েছে তার বাড়ি দুর্গাপুর,নেত্রকোনা।

শুধু দাবি করেছে ghush.site
কলমাকান্দা,নেএকোনা ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বদলি বাণিজ্য

পিয়ন থেকে কেরানী বদলি, সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক বদলিতে টাকা না দিলে বদলিই হয় না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ।

ঘুষ দিয়েছি ghush.site
ময়মনসিংহ ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

BMDC

BMDC, Bangladesh medical and dental council, has to be the top 1 most corrupt organisation in the world. I was asking 3 lakh but because I did not have eligibility certificate as a foreign student for attending the RQE exam, which is not needed anymore. They will deny you services and bring out problems about you which really don't matter or aren't related. The person's occupying top position will question your document and your existence and until you pay the office boys sitting in second floor they will not clear you for exams or document approval . If my post reaches out to everyone who has faced BMDC, I am sure everyone would vote 100 times over to my comment.

ঘুষ দিয়েছি ghush.site
Bijoy nagar ৳৩.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট তোলা

সার্টিফিকেট আর্জেন্ট এপ্লাই করি, ফি সরকারি ব্যাংকে জমা দিয়ে প্রয়োজনী কাগজ কর্তব্যরত অফিসারকে জমা দিলে তিনি চা নাস্তা খাওয়ার টাকা চায় আমার বাহিরে এপ্লাই করার ডেডলাইন আছে তাই আমি দামাদামি করি নাই যা চাইসে দিয়ে দিসি যাতে পেপার দ্রুত সময়মত পাই।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিও করানো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সব কাগজপত্র ঠিক থাকা স্বত্বেও ফাইল রিজেক্ট করে দিয়েছিল। পরবর্তী মাসে ১৫০০০ টাকা দেওয়ায় পূর্বের কাগজেই ফাইল সেইভ হয়েছে।

ঘুষ দিয়েছি ghush.site
ঢাকা ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

নতুন চাকরি পাওয়ার পর বেতন চালু করতে

নতুন চাকরিতে যোগদান করে বেতন চালু করতে প্রত্যেক নিয়োগপাওয়া প্রাইমারি সহকারী শিক্ষকদের থেকে জন প্রতি ৩০০০ করে টাকা দাবি,এবং বদলি চালুর জন্য ২০০০০ টাকা করে নেয় এবং পিটিআাই ট্রইনিং এ নাম দেওয়া কিংবা কাটানোর জন্য ৫০০০ করে টাকা নিয়ছে

ঘুষ দিয়েছি ghush.site
রায়পুরা,নরসিংদী ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

BMDC rqe

I did my mbbs from krygzystan, I had every document needed but there was a medical gap between my SSC and HSC for 6 months more than 2 years. For this I had to pay 8 lakh ghush to be allowed to write the exam. This is not really not fair. This department is against the welfare of the citizens of this country , from the cleaner to the president. Nobody can tell you what's the power house of a cell. Doctors smd

ঘুষ দিয়েছি ghush.site
Bijoy nagar ৳৮.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বি এড সার্টিফিকেট এপ্রোব

আমার ভেলিড বি.এড সার্টিফিকেট এপ্রোভ করে ১০ম গ্রেডে আবেদন করি,উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে যোগাযোগ করতে বলা হয়,যোগাযোগ মানে হলো আবেদন তারা পরবর্তী ডিডি অফিস এ পাঠাবে যদি আমি যোগাযোগ করি,যোগাযোগ করি নি বিদায়, others coause লিখে ফাইল রিজেক্ট করে দিয়েছে। বি.দ্র: ফাইল সাবমিট করা হয় অনলাইন এ , এখানে সরাসরি কোনো অফিস এ যোগাযোগ এর দরকার নেই।

ঘুষ দিইনি ghush.site
গাজীপুর ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

মাত্রিত্যকালিন ভাতার জন্য

আমার স্ত্রী অন্তস্ত্যা থাকা কালিন, সরকারি জেই দুঘধ ভাতা দেয়া হয় সেটার জন্য আবেদন করি, সেখানে আমাকে ৩০০০ টাকা দিতে হয়।পরে তারা আমার ব্যংকের একাউন্ট নাম্বার ভুল করে সেটা ঠিক করার জন্য আবার ২০০টাকা নেয়

ঘুষ দিয়েছি ghush.site
খাগড়াছড়ি মাটিরাংগা পৌরসভা ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

সংশোধন

মাউশি তে আমার একটি সংশোধনের ফাইল শুধু সহকারি পরিচালকের টেবিলে উঠাবে সেজন্য কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক মিলে ৮০০০ দাবি করে। পরের কাজের জন্য আবার পরে দিতে হবে। হলে কাজ করেন না হলে নাই এমন দাবি।

শুধু দাবি করেছে ghush.site
ঢাকা ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য