সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,০২২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

সাভার উপজেলা শিক্ষা অফিসে পিইসিই (PECE) সার্টিফিকেট সংশোধনের জন্য নোটারিসহ আবেদন করার পর কর্মকর্তা বলেছিলেন ২ মাসের মধ্যে কাজ হবে। কিন্তু টানা ১ বছরেরও বেশি সময় ধরে আমাকে ঘুরেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে অন্য ভুক্তভোগীদের মাধ্যমে জানতে পারি, আবেদন গ্রহণকারীকে ২-৩ হাজার টাকা ঘুষ দিলে তিনি দ্রুত কাজ করিয়ে দেন। টাকা না দেওয়ার কারণেই আমাকে এতদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। সরাসরি ঘুষ দেওয়ার অভিজ্ঞতা না থাকায় মাধ্যমিক বিভাগের একজনের মাধ্যমে সেই টাকা পৌঁছানোর ব্যবস্থা করি। টাকা দেওয়ার মাত্র ১ সপ্তাহের মধ্যে সনদটি হাতে পেয়ে যাই! ঘুষের টাকার জন্য যে কাজের পেছনে ১ বছর ঘুরতে হলো, পকেটে টাকা যেতেই তা হয়ে গেল মাত্র ৭ দিনে। সনদ হাতে পাওয়ার পরও ‍আমি খুশি হতে পারিনি কারন আমি ঘুষ দিতে চাইনি।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

মাত্রিত্যকালিন ভাতার জন্য

আমার স্ত্রী অন্তস্ত্যা থাকা কালিন, সরকারি জেই দুঘধ ভাতা দেয়া হয় সেটার জন্য আবেদন করি, সেখানে আমাকে ৩০০০ টাকা দিতে হয়।পরে তারা আমার ব্যংকের একাউন্ট নাম্বার ভুল করে সেটা ঠিক করার জন্য আবার ২০০টাকা নেয়

খাগড়াছড়ি মাটিরাংগা পৌরসভা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০.০ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিতে 50টি দোকান বসিয়ে ভাড়া দেওয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিতে 50টি দোকান বসিয়ে ভাড়া দেওয়া ঐ টাকা ভাগাভাগি করে নেওয়া বাচ্চাদের খেলার মাঠ দখল করা শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ

শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.৫ হাজার

উন্নত বেতন স্কেল প্রাপ্তির ফাইল ও উপজেলা শিক্ষা অফিস ও জেলা অফিসের অনুমোদন জন্য ঘুষ প্রদান

বুড়িচং উপজেলার ৭০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট হতে সিলেকশন গ্রেড বেতন স্কেল প্রাপ্তির শিক্ষক প্রতি ২৫০০ টাকা নিয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বেতন ফাইল ওকে করে বিভাগে পাঠাতে।

বেতন ফাইল ট্রান্সফার মানে ওকে করে বিভাগে পাঠতে হবে অর্থাৎ জেলা থেকে ফাইল বিভাগে যাবে। কিন্তু তারা বলে ফাইলে এই সমস্যা ওই সমস্যা। মানে টাকা না দিলে ফাইল বিভগীয় শিক্ষা অফিসে পাঠাবে না।

হবিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৩ হাজার

ল্যাম্পগ্র্যান্ড,জিপিএফ ও আনুতোষিক

ফাইল অনুমোদন করার জন্য

হোসেনপুর উপজেলা ও কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন

মাতৃত্বকালীন ছুটির আবেদনের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন টালবাহানা করতো।শেষ টাকা দিলে মাতৃত্ব কালীন ছুটিতে স্বাক্ষর করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,মাদারগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও বেতন/বকেয়া/বিএড স্কেল চালু

এমপিও বেতন/বকেয়া/বিএড স্কেল চালু।শিক্ষা কর্মকর্তার পছন্দের দোকান থেকে ৩০০০/- দিয়ে আবেদন করতে হয়।আবেদন ফরওয়ার্ড করতে ৫/৬ হাজার নেন।

ভালুকা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১.২০ লাখ

পেনশনের টাকা

বরিশালের গৌরনদীতে পেনশনের টাকা তুলতে দিতে হবে ঘুষ, যদি ঘুষ না দেওয়া হয় তাহলে কাজ ধরা হবে না, টাকা কম দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের ভয় দেখানো হয়ে থাকে। এ রকম প্রতিটি কাজের জন্য যদি ঘুষ দিয়ে কাজ করতে হয় কোন দেশে বসবাস করতেছি জানি না,এতো বছর কষ্ট করে একজন শিক্ষক -শিক্ষিকা যদি নিজের টাকার জন্য ভোগান্তিতে পড়তে হয়, আর এই ঘুষের সাথে প্রতিষ্ঠানের ছোট বড় সকল কর্মকর্তা এই জড়িত,আল্লাহ জানে কবে এইসব দুনীতি বন্ধ হবে। যে কোনো কাজ করতে গেলে কম বেশি যদি ঘুষ প্রদান করা লাগে।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

ঘুষ না দেওয়ায় চাকরি হয়নি

যোগ্যতা থাকার পরে ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরী হয়নি, কিন্তু অযোগ্য অনেক কে চাকরি পাইয়ে দিয়েছেন ঘুষের বিনিময়ে আওয়ামী লীগ আমলের প্রভাবশালি শিক্ষক, যার কথায় পুরো সিলেট জেলা শিক্ষা অফিস চলত, উনি এখন ও একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছেন

গোলাপগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

বকেয়া বেতন পাওয়ার জন্য ঘুষ প্রদান

এনটিআরসিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে কোন একটা বিদ্যালয়ে যোগদান করি। যোগদানের পরবর্তী ৩ মাসের বকেয়া বিল পাওয়ার জন্য জেলা শিক্ষা অফিসের (রাংগামাটি)একজন চাকমা কর্মকর্তাকে ৩ হাজার টাকা প্রদান করতে হয়েছে।

রাংগামাটি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

এমপিওভুক্ত করা, ইএফটি, বকেয়াসহ যে কোন কাজে গেলেই টাকা দিতে হয়

এমপিওভুক্ত করার জন্য, ইএফটি, বকেয়াসহ যেকোন ফাইল পাঠানোর পর উপজেলা শিক্ষা অফিসে গিয়ে টাকা না দিলে ফাইল ফেরত পাঠায় আর অফিসে গিয়ে টাকা দিলে কোন সমস্যা নাই।যে কোন কাজে গেলেই টাকা দিতে হয়।

ভেদরগঞ্জ, শরীয়তপুর।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

মাতৃকালীন ছুটি অনুমোদন, NOC অনুমোদন, ছুটির আবেদন পত্র মঞ্জুরুর জন্য স্বাক্ষর গ্রহণ ইত্যাদি।

মাতৃকালীন ছুটি অনুমোদন, পাসপোর্ট এর জন্য এনওসি অনুমোদন, মাতৃকালীন ছুটি পরবর্তী যোগদান বা কোন কাগজপত্র নথিভূত্তিকরণের ক্ষেত্রে শিক্ষা অফিসের কেরানি বা শিক্ষা অফিসে কর্মরত প্রেশনে থাকা শিক্ষক, (যিনি লোকবলের অভাবে শিক্ষা অফিসে কাজ করেন), দুই হাজার, তিন হাজার, পাচ হাজার, ৫০০ টাকা না দিলে তারা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোন কাজ করে দেয় না এবং কাজ ধরে রাখে। আমার মত প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে টাকা দিয়ে কাজ করিয়ে নিতে হয়।

বিশ্বম্ভরপুর থানা, সুনামগঞ্জ।, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

আমি একটি সরকারি চাকরির নিতে চেয়েছিলাম আমার ওয়াইফের জন্য

একটা সরকারি পিয়ন পোস্ট এর চাকরি ছিল, টাকা দিয়েছি কিন্তু চাকরি হয় নাই টাকা ফেরত পাইনি সভাপতি টাকাও দেয় নাই চাকরিও দেয় নাই

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সেবা

বছরের শুরুতে প্রতি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নিকট / কিছু প্রাইভেট স্কুল প্রধানের নিকট ১০০০/৫০০০/-করে নিয়ে থাকে নতুন বই প্রদানে অফিস খরচ বাবদ নিয়ে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারি। দোহারের কোন স্কুলের প্রধান শিক্ষক প্রতিবাদ করেন না কারণ তার কাছে বার বার যেতে হয় বলে।

দোহার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

বকেয়া বেতন উত্তোলন

এরিয়ার/ বকেয়া টাকা প্রাপ্তির জন্য আবেদন করা হয়েছিলো, বারবার রিজেকশন হয় যদি আপনি মিষ্টিমুখ না করান।

মাউশি দপ্তর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০.০০ লাখ

চাকুরি

টাকার বিনিময়ে সুপার আর শিক্ষা অফিস মিলে নিয়োগ কার্য সম্পুর্ন করতেছে ।

দিনাজপুরের নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য