সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৯৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০০

বেতনের বকেয়া বিল প্রস্তুত করে হিসাবরক্ষন অফিসে প্রেরন

জুলাই-২০২৫ সালে একজন প্রাথমিক শিক্ষকের বেতন এর ৫% ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হয় নাই। ফলে সে ৮৭৯ টাকা কম পায়। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসে সেই বকেয়া বিল প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষন অফিসে দরখাস্ত দেয়া হয়। আজ ১৩ মাস অতিক্রান্ত হলেও সেই বকেয়া পাওয়া যায় নাই। কিছুদিন অফিসে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন দেয়া হয়। সে ইনিয়ে বিনিয়ে ঘুষ দাবি করে। অফিস প্রধান টাকা ছাড়া এইসব সাইন করে না নাকি! অধীনস্থ শিক্ষকদের বেতন বিলেও ঘুষ ছাড়া এরা কাজ করে না। ধিক্কার এদেরকে।

নকলা,শেরপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

স্কুল কমিটির অনুমোদনের জন্য স্বাক্ষর

জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর এর জন্য পিওন, কেরানিরা এই অর্থ দাবি করে

নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

প্রাইমারী শিক্ষক ভাইভা দেওয়ার আ‌গে জেলা শিক্ষা অ‌ফি‌সে কাগজ জমা দি‌তে গি‌য়ে‌ছিলাম

কুড়িগ্রাম জেলার ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি কাগজপত্র জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়। চিলমারী উপজেলার কাগজ ২৫ জানুয়ারি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন গাজীপুর থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে যাওয়ায় কাগজ জমা দিতে পারিনি। বিষয়টি আগে থেকেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ই-মেইলে জানালে তিনি জানান, কোনো সমস্যা হবে না, পরে এসে জমা দিতে পারবেন। ২৬ জানুয়ারি কাগজ জমা দিতে গেলে দুইজন অফিস সহকারী টাকা ছাড়া কাগজ জমা নেবেন না বলে জানান। জেলা শিক্ষা অফিসারের ই-মেইল দেখানোর পরও তারা আমার কাছ থেকে টাকা নিয়ে কাগজপত্র জমা নেন।

কু‌ড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

সহকারী মৌলভী হিসেবে চাকরির প্রথম এমপিও ভুক্ত করুন

আমাদের তিনজনের একসাথে চাকরি হয়েছিল কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল। সমস্ত কাগজপত্র রেডি করে ঢাকায় জমা দিতে যাওয়ার পরে সেখানে অফিসে ফাইল জমা দেই। পরে একজন কেরানী আমার সাথে যোগাযোগ করে এবং দেখা করতে বলে। দেখা করার পরে প্রতি ফাইল এর জন্য ১০ হাজার টাকা করে দাবী করেছে এটা পরিশোধ না করলে এমপিওভক্তি সহজে হবে না। কারণ ফাইল তাদের কাছে থাকে। পরের প্রিন্সিপালের সাথে পরামর্শ করে ১০ হাজার টাকা করে জমা দেই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রভিডেন্ট ফান্ড, কল্যান টাস্ট ও পেনশনের টাকা উত্তোলন

আমার বাবা একজন প্রাইমারি স্কুল এর শিক্ষক ছিলেন তার lpr চলতেছে বাবা যখন প্রভিডেন্ট ফান্ড, কল্যান টাস্ট ও পেনশনের টাকা উত্তোলনের জন্য ময়মনসিংহ উপজেলা শিক্ষা অফিস এ যায় তখন বাবা জানতে পারে এই খানে ঘুষ সারা কোনো কাজ হয়না কিন্তু বাবার হাতে টাকা ছিলো না টাকার খুব প্রয়োজন তারপর ওইখানে এক কর্মকর্তা বাবকে বলে আপনার কাজ করে দিব কিন্তু ধাপে ধাপে আমাদের টাকা দিতে হবে যখন যেখানে লাগে। পরে বাবা বাধ্য হয়ে রাজি হয় বর্তমানে বাবা বাধ্য হয়ে ঘুষের টাকা দিতে হচ্ছে যখন যেখানে লাগতেছে😰

ময়মনসিংহ উপজেলা শিক্ষা অফিস, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

উচ্চতর স্কেল

১০ বছর শিক্ষকতা পূর্ণ হওয়ার পরে আমার উচ্চতা বেশি আবেদন করা হয়। প্রিন্সিপাল সাহেবের মাধ্যমে কাজটি সম্পাদন করেছিলেন তিনি বলেছেন শিক্ষা অফিসার কে ৪ হাজার টাকা দিতে হবে। আমি দিতে না চাইলে আমার উচ্চতার স্কেল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে। পরে আমি টাকা দিয়েছি তারপরে স্কেলে শিক্ষক অফিসারে ওকে করে সাবমিট করে দিয়েছে।

রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যাল/ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত মালামাল , সামগ্রী।

আমি ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি (১ম শিফট)-এর একজন শিক্ষার্থী। আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যাল/ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত মালামাল ও সামগ্রী শিক্ষার্থীদের ব্যবহার করতে না দিয়ে এবং প্র্যাকটিক্যাল ক্লাস সঠিকভাবে না করিয়ে, তা অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই কাজের সাথে সরাসরি জড়িত এবং দায়ী ব্যক্তি হলেন: পদবি: চীফ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) ও বিভাগীয় প্রধান (কম্পিউটার), ১ম শিফট প্রতিষ্ঠান: ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে দেওয়া চরম দুর্নীতি ও অনিয়ম।

আগারগাঁও, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

Nibondhon a Teacher joing Purpose

প্রতিষ্ঠানের সবাই মিলে, কাগজপত্র পাঠানো এবং রেডি বাবদ মোট ১০ হাজার টাকা দাবি করা হয়, আমরা জানতাম এটা অনিয়ম, এটা দুর্নীতি। তাই পুরো ব্যাপারটি ইস্মুতলি হ্যান্ডেল করি।

Madaripur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

কল্যাণ তহবিল এর জন্য।

টাকা না দিলে কাজ অনেক দেরি হয়।বার বার অফিসে আসতে হয়।পরে বাধ্য হয়ে দিতে হয়।যেতেতু আমাদের উপজেলা হাওর উপজেলা। অনেক দুর্গম এলাকা।

খালিয়াজুড়ি, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০০ লাখ

মৃত ব্যক্তির পেনশন উত্তোলন প্রসঙ্গে

আমার আন্টি প্রাইমারি স্কুলে চাকরিররত অবস্থায় মারা যান l তার স্বামী সন্তান কেউ নেই l ওয়ারিশান হিসাবে আমরা পেনশনের টাকা উঠাতে গেলে ৪০ লক্ষ টাকায় ৩০% এর উপরে গোশ দাবি করে বসে ত্রিশাল প্রাথমিক শিক্ষা অফিসার l যদিও আদালত তা কোর্টের মাধ্যমে আমাদের ভাগ করে দিয়েছেন l তারপর দাবি কৃত টাকা আমরা আদায় করতে পারি নাই বিদায় এখনো বন্ধ হয়ে আছে পেনশনের টাকা উত্তোলন ২০১৩ সালে আমার আন্টি মারা গিয়েছেন l

Trishal ,Mymensingh, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

বদলি বিষয়ক,ছুটি বিষয়ক,

প্রাইমারি ছুটি না দিয়ে, চুটি পাওনা নেই বলে পরবর্তী সমস্যা হবে বলে ছুটি মঞ্জুর না করে,বেতনের একটা অংশ টিও এটিও মিলে নিচ্ছে,শ্রান্তি বিনোদনের টাকা হতে ৪০০ টাকা করে নেয় হ্যান্ড ক্যাশ, বদলির সময় টাকা নিচ্ছে এটিও, উপরের উল্লেখ্য টাকাটা নিচ্ছে বদলির সময়,

Jamalgonj sunamgonj, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

এমপিওভক্তি করুন

আমরা সাতজন একসাথে নিয়োগ পাই কেশবপুর উপজেলার একটা মাদ্রাসায়, ২০২৩ সালের অক্টোবর মাস, আমাদের এমপিও আবেদনের সময় উপজেলা শিক্ষা অফিসার চেয়ারে বসে গুনে গুনে টাকাটা নিয়েছিলেন। এখনো ঘটনাটা ঘৃণা ভরে স্মরণ করি।

কেশবপুর যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

শিক্ষক বদলী

৬ বছর ধরে বদলীর চেষ্টা করছিলাম। মোটা অঙ্কের টাকা দাবী করায় হতে পারিনি। ২০২৫ সালে অধিদপ্তর থেকে বদলীর প্রজ্ঞাপন হওয়ায় বদলীর সুযোগ দিতে বাধ্য হয়। কিন্তু ২০০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

ক্ষুদ্র মেরামত

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ১৫০০০০ টাকা। ভ্যাট আইটি কর্তন অব্যবহিত পরবর্তি নীট প্রাপ্য ১২০০০০ টাকা থেকে শিক্ষা অফিস ২৫০০০ টাকা ঘুস নিয়েছে।

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

withdrawing my fathers pension money one time grant

it was 3 years ago, after my father retired from govt primary school. He wanted to withdraw his pension money and went to the required office i cant exactly remeber the office name but sure it was on the final stage who approve the money. The officer ask for 20k but my father at first refused to give any money as he was religious person. he shared the situation with an junior officer at that office , he told him to contact with me and take action against the officer. Then my father consulted with me i didnt find any way to take a legal action also it was emergency to get the money. So in fear of not getting the money at the right time we decided to give them the money. After providing they a

PABNA, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য