সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৯৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

withdrawing my fathers pension money one time grant

it was 3 years ago, after my father retired from govt primary school. He wanted to withdraw his pension money and went to the required office i cant exactly remeber the office name but sure it was on the final stage who approve the money. The officer ask for 20k but my father at first refused to give any money as he was religious person. he shared the situation with an junior officer at that office , he told him to contact with me and take action against the officer. Then my father consulted with me i didnt find any way to take a legal action also it was emergency to get the money. So in fear of not getting the money at the right time we decided to give them the money. After providing they a

PABNA, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৩ হাজার

এমপিও ভুক্ত করন

এমপিও ভুক্ত করনের জন্য পূর্ণাঙ্গ ফাইল জমা দেওয়ার পরেও বিভিন্ন ধরনের তাল-বাহানা দেখিয়ে ফাইল আটকে রাখে এর পরে যখন বকশিস নামক ঘুষ প্রদান করা হয় তখনই ফাইল তৎক্ষনাৎ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। দ্রঃ আমার এবং আমার সাথে অন্যান্য সহকর্মীদের ফাইল অনেক দিন পরে ছিলো পরে অন্য কোনো উপায় না পেয়ে এবং সহকর্মীদের কথা বিবেচনা করে দিতে বাধ্য হয়েছি।

রামমালা,কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২১.৫ হাজার

অডিট

স্কুলে অডিট, অডিটর সার্কিট হাউসে ছিল টাকা তারা ঐ হাউজেই নিয়েছিল। স্কুলে অডিট করে সার্কিট হাউসে রাত যাপন করত।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষক নেতারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। নেত্রকোনা জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য আবেদন করি,সরকারি সব ফি পরিশোধ করি,মাসখানেক ঘোরাঘুরির পর দায়িত্বরত অফিসার বলেন কলেজ অধ্যক্ষের সাইন লাগবে। কি সাইন,কোন পেপারে সাইন,বুঝতে চাইলাম,সে রেগেমেগে বলে "এতো কথা তো বিস্তারিত বলতে পারবো না ভাই,আমার অনেক কাজ আছে,এখানে বুঝানোর স্কুল খুলে বসি নাই।যেটা প্রসেস সেটা মেনে কাজ করতে হবে,আমি তো নিয়মের বাইরে না।"বের হয়ে যাচ্ছি,এমন সময় অফিস সহায়ক বললো,"ভাই আপনি কি শিশু?কিছু বোঝেন না?চায়ের বিল দিয়া সার্টিফিকেট নিয়া যান।হুদা ঘুরবেন ক্যা।প্রিন্সিপালের সাইন আনলে তহন আরেকটা কইবো।" ওনাকে চাহিদামতো ১০০০ টাকা দিলাম,সার্টিফিকেট নিয়ে আসলাম।

মাউশি,ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

MPO ভুক্তির আবেদন

২০২৩ সালে প্রথম NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান করার প্রতিষ্ঠান থেকে MPO করার জন্য মাধ্যমিকে অনলাইনে আবেদন দেওয়া হয় ( অনলাইনে সব ফাইল পাঠানো হয়)। তারপর প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক স্যারের সাথে যোগাযোগ করতে বলে, তিনি জানান যে মাধ্যমিক স্যারের সাথে যোগাযোগ না করলে ফাইল এপ্রুভ করে ফরওয়ার্ড করেন না। তাই আমি মাধ্যমিক স্যারের সাথে দেখা করি, আমার ফাইলের সব কিছু ঠিক থাকার পরও ফাইল এপ্রুভ করে নি। ফাইল এপ্রুভ করার জন্য আমার কাছে দশ হাজার (১০,০০০) টাকা দাবি করে। আমি অনেক রিকুয়েষ্ট করার পরও তিনি তার দাবিতে অনড়। পরে আমার সকল কলিগ পরামর্শ দেয় যে, স্যার এমনই উনি যা বলে তাই দিতে হয় নয়তো ফাইল এপ্রুভ করবে না। তাই বাধ্য হয়ে দাবি পূরণ করি।

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

উচ্চতর গ্রেট প্রাপ্তি

আমি একজন এমপিও ভুক্ত শিক্ষক। আমি বিএড স্কেলের জন্য স্বাভাবিক নিয়মে আবেদন করছিলাম।কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে, বারবার আমার ফাইল রিজেক্ট করে দেয়।কিন্তু এই দূর্নীতিবাজ অফিসার বদলি হওয়ার পরে আমি বিনা ঘুষে আমার উচ্চতর গ্রেট প্রাপ্ত হই।

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

আইবাসে নাম অন্তর্ভুক্ত করণ, অনুমোদিত বিল উত্তোলন

আমার ও আমার সহকর্মীদের এডভান্সড ইনক্রিমেন্টের টাকা উত্তোলনের জন্য প্রত্যেক ফাইলে ৪০০০/ টাকা দাবি করে, আমরা পরিশোধ পূর্বক বিল উত্তোলন করি।

বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

পারিবারিক পেনশন

আমার বাবা মারা যাওয়ার পরে, বাবার পেনশন মায়ের নামে করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাই। অনেক দিন ঘুরে কাগজ পত্র ঠিকঠাক করার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সিগনেচার নিতে আমাকে এই ঘুস প্রদান করতে হয়।

লালমোহন, ভোলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এম সি ও ফাইল অনুমোদন

MPO অনুমোদন করে না। উপজেলা শিক্ষা অফিসার। এর পর তিন দিন ধরে ঘুরে বুঝতে পারলাম কিছু না দিলে হবে না। আর তিনি ফোনে বললেন না আসলেও হবে। বিকাশ করলেই হবে। আমি সরাসরি গিয়ে খামে দিলাম। রাতেই আমার ফাইল অনলাইন এ জেলা শিক্ষা অফিসে ফরোয়ার্ড হয়ে গেল।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

বকেয়া বিল

১,০০,০০০/- বকেয়া বিলের জন্য ৩ দফায় ৩০ হাজার দিয়েও বিল হয় নি । অন্যদের বিল হয়েছে ।

কচুয়া , চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

সার্টিফিকেট সংশোধন করার জন্য গেলে সারাদিন দাঁড়িয়ে থেকে বিকেলে ঐ খানের একজন চাকরি জীবি আমাকে ৭ হাজার টাকা দিতে বলে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

Loan Apply

আমি ঋণ সংক্রান্ত ফাইলের প্রয়োজনীয় স্বাক্ষর গ্রহণের উদ্দেশ্যে শিক্ষা অফিসে যাই। ফাইলে স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি এক লাখ টাকা ঋণের বিপরীতে ১,০০০/- (এক হাজার) টাকা করে চা-নাস্তার খরচ হিসেবে প্রদান করার কথা জানান। উক্ত অর্থ প্রদানের কোনো সরকারি বিধি, নির্ধারিত ফি বা অফিসিয়াল রসিদ সম্পর্কে আমাকে অবহিত করা হয়নি। বিষয়টি বিবেচনা করে আমি উক্ত অর্থ প্রদান করিনি।

Alikadam, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

পেনসন এর জন্য

আব্বু সরকারি প্রাইমারি স্কুল এর প্রধান শিক্ষক ছিলেন।তিনি মারা যাবার পর মাসিক পেনসন ও এককালিন টাকার জন্য উপজেলা শিক্ষা অফিসে গেলে অফিস সহকারী পুরো কাজ করে দেওয়ার জন্যে ২০হাজার টাকা দাবি করে।

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

অব্যাহতি পত্র গ্রহণ

আমি সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেছিলাম। পরে রিজাইন দিয়েছিলাম। এখন বিসিএস ভাইবার জন্য অব্যাহতি পত্র দরকার ছিল। সেই অব্যাহতি পত্রর জন্য ৫০০ টাকা দিতে হয়েছে।

রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬০.০ হাজার

নাম ও বয়স সংশোধন

সার্টিফিকেটের নাম ও বয়স সংশোধন। অনলাইনে আবেদন করার তিন বছর পরও মেসেজ আসছিল না তারপর খোঁজ নিলে নবম শ্রেণীর একজন কর্মকর্তা আমার কাছে ৬০০০০ টাকা দাবি করেন এবং তিনি বলেন সব ঠিক হয়ে যাবে; উনার পরিচিত লোক আছে; তারপর আমি দিতে বাধ্য হই

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২১.০ হাজার

জিপিএফ এর টাকা উত্তলন

আমার শাশুড়ির জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য ধাপে ধাপে উপজেলা শিক্ষা অফিস চরভদ্রাসন ফরিদপুর ২১০০০ টাকা নেয় । এখনও পেনশন এর টাকা পাই নাই। তবে ওই টাকা দেওয়ার পর জিপিএফ এর টাকা পেয়েছি।

ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০০

সাবজেক্টের ভুল সংশোধন

আমার এইচএসসি পরীক্ষায় এডমিট কার্ড একটি সাবজেক্ট ভুল এসেছিল আমি সেই ভুল সংশোধন করতে গেছিলাম এবং সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসের একটি পিয়ন আমার থেকে দ্রুত কাজের বিনিময় ঘুষ চাই এখানে নাকি ঘুষের টাকা উপর থেকে নিচ পর্যন্ত সব অফিসারই খায়

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

বকেয়া বেতন প্রাপ্তির জন্য জেলা শিক্ষা অফিসারের প্রতিবেদন প্রসঙ্গ

বকেয়া বেতন প্রাপ্তির জন্য জেলা শিক্ষা অফিসারের প্রতিবেদন দরকার ছিল। বিভিন্ন কাগজপত্রের বাহানায় ২ দিন ঘুরানো হয়েছে। তারপর আমার থেকে সরাসরি ২০০০ টাকা দাবি করেছে জেলা শিক্ষা অফিসে কর্মরত একজন কর্মচারী। পরে আমি ১৫০০ টাকা দিয়ে প্রতিবেদন নিয়ে এসেছি। টাকা দেওয়ার পরে ১৫-২০ মিনিটের মধ্যে আমার কাজ হয়েছে।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য