সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৯৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

তাদের সেবা খুবই খারাপ, একজন অফিসে গেলে ভালোভাবে গুরুত্ব দেয় না তারা।

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফি-র অতিরিক্ত টাকা আদায় করে তা "কেন্দ্র ফি" হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশনের পরে বোর্ড থেকে পাঠানো প্রবেশপত্রের জন্য ২০০ টাকা করে দাবী করা হয়। টেস্ট পরীক্ষার পর মাদ্রাসায় আয়োজিত কোচিংয়ে সবাইকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়; কেউ কোচিং না করলেও তার থেকে জোরপূর্বক ফি আদায় করা হয় এবং টাকা না দিলে প্রবেশপত্র আটকে রাখা হয়। এমনকি পরীক্ষা শেষে অন্য প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রশংসাপত্র নিতে গেলে নিয়মবহির্ভূতভাবে ১,০০০ টাকা দিতে হয়, যা সাধারণ ফি-র দ্বিগুণ। সবশেষে বোর্ড থেকে প্রাপ্ত মূল মার্কশিট তুলতেও ৫০০ টাকা করে দাবী করা হয়। এটা হচ্ছে নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদ্রাসা

মধুবাগ,নয়াটোলা,হাতিরঝিল,ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

দপ্তরিক ফাইল,ছুটি বিষয় তথ্য

প্রাথমিক শিক্ষা অফিসের 'অফিস সহায়ক' যে কোন কাজে গেলে ঘুষ ছাড়া কাজ করতে চায় না।কাজ ফেলে রাখে, দিনের পর দিন ঘুরায়।বলে 'টিও' স্যারের ফী(ঘুষ) দিন আমারটাও দিন। 'টিও' ও ঘুষ নিয়েছে আমার থেকে কাজও করেনি। সকল শিক্ষকরাও জানে এসব এবং তারাও বিভিন্ন কাজ টাকা দিয়েই করে নেয়।তাদের কথা হলো স্কুল থেকে শিক্ষা অফিসে আসতে ৪০/৫০ টাকা লাগে সুতরাং চার দিনে ঘুরার চেয়ে ৩০০ টাকা ঘুষ দিয়ে কাজ করা ভালো।এভাবেই চলছে ঘুষের মহাউৎসব। শিবগঞ্জ,বগুড়া

বগুড়া, (শিবগঞ্জ উপজেলা), রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

জিপিএফ ফান্ড খোলা

টাকা না দিলে আমার কোন কাজ করেনা আমার সাথে কথা ও বলে না, আজকে আসেন কালকে আসেন না হয় পরশু কাজ আর হয় না।টাকা দেওয়া মাত্রই কাজ হয়ে যায়

আদর্শ সদর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

মৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের টাকা উত্তোলনে

মৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার টাকা তুলতে ধাপে ধাপে টাকা প্রদান করতে হবে বলে জানিয়েছে। টাকা না দিলে কাজ হবে না।

নাজিরপুর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি

নেত্রকোনা জেলার একটি উপজেলা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে বদলির জন্য দুই লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। পরবর্তীতে দেড় লক্ষ টাকায় কাজটি করে দেওয়া হয়। তৃতীয় পক্ষের কাছে 2 লক্ষ টাকা জমা রাখা হয়, বদলি হওয়ার পর ৫০,০০০ টাকা ফেরত দেওয়া হয়। ২০২৪ সালের এপ্রিলের বদলির নীতিমালা অনুযায়ী সব শর্ত আমার অনুকূলে ছিল। ২০২০ সাল থেকে এই বদলির জন্য ঘুরে এবং তদবির করেও কোন কাজ হয় নি।যদিও শিক্ষক হিসেবে নীতিগত কারণে আমি এই ঘুষ দেওয়ার পক্ষপাতি ছিলাম না, কিন্তু আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। আমার পরিচিত সহকর্মী অনেকেই একই পদ্ধতিতে আমার আগে ও পরে বদলি হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

চাকুরী থেকে ইস্তফা দেয়ার সময়

আমার নতুন চাকুরী হওয়ায় আগের চাকুরী থেকে ইস্তফা দেয়ার সময় অফিস সহকারী দাবি করে। টাকা দিলে এক দিনেই করে দেয় সব কাজ।

গোবিন্দগঞ্জ, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

পেনশন এর টাকা উত্তোলন

এক সচিব বাবার পেনশন ওকে করে দিবে সাথে শিক্ষা কল্যাণ ট্রাস্ট এর টাকা টাও। পার্সেন্ট হিসাব করে ঘুষ নিচ্ছে

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৮ হাজার

SSC মার্কশিটের ডুপ্লিকেট কপি

আমি আমার SSC মার্কশিট হারিয়ে ফেলেছি। পরে আমার স্কুলের শিক্ষকদের কাছ থেকে জানতে পারি যে, বোর্ড থেকে হারানো মার্কশিটের ডুপ্লিকেট কপি তোলা যায়। এরপর আমি বরিশাল বোর্ডে মার্কশিট তুলতে যাই। সেখানে স্যাররা আমাকে জানান যে মার্কশিট তুলতে ৩০০ টাকা খরচ হবে। কিন্তু পরে আমাকে ১,৮০০ টাকা দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আমি একটু বিভ্রান্ত হয়ে গেছি, কারণ আগে আমাকে ৩০০ টাকা খরচ হবে বলে জানানো হয়েছিল। বরিশাল শিক্ষা বোর্ড ।

patuakhali, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

টিসি

আমি আমার পুরান ঢাকার কলেজ সোহরাওয়ার্দী কলেজ থেকে টংগী সরকারি কলেজে টিসি নিতে চেয়ে তাদের অফিসে যাই।কিন্তু তারা ৪ টি আসন ফাকা থাকায়। আমার কাছে নেতা আর অন্যান্য কথা বলে টাকা দাবি করে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

প্রাথমিক সহকারী শিক্ষকের বদলি বিসয়ে

প্রাথমিক সহকারী শিক্ষক ফুল পরিবর্তনের লক্ষ্যে নির্বোধ বছর ধরিয়া চেষ্টা করার পরে। এক লক্ষ টাকার বিনিময়ে স্কুল পরিবর্তনের প্রক্রিয়া চলমান রহিয়াছে

উল্লাপাড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

শিক্ষকের বেতন চালু করণ

প্রথমে বেতন করানোর জন্য উপজেলা অফিস থেকে ফাইল ছেড়ে দিলেও জেলা অফিসে ফাইল আটকে রাখে। ২০২৩ সালের শেষের দিকে আমি জয়েন করি কিন্তু আমার বেতন হয় ৬ মাস পরে। ২০২৪ সালের মার্চ মাসে। ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় ঢাকার ডিডি স্যারকে।

শরীয়তপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

পেনশনের টাকা উত্তোলন

আমার মা ২০২৪ সালে সরকারি কলেজ থেকে দীর্ঘ ২৬ বছর চাকরি করার পর retired করেছেন। ওনার পেনশনের টাকা আজ অব্দি আমরা সংগ্রহ করতে পারিনি। এর সাথে এডিশনাল যে বকেয়া টাকা ছিল টা আদায় করার প্রক্রিয়ায় এখন অব্দি অর্ধ লক্ষ এর মতন টাকা দিতে হয়েছে। কদিন আগেই ২৫০০০ টাকা দেওয়ার পর কল্যাণ ভাতা পেয়েছেন। টেনশন হচ্ছে যে পেনশনের জন্য কতোনা টাকা দাবি করে বসে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

ইন্টার সার্টিফিকেট সংশোধন

আমার এক বন্ধু চট্টগ্রাম বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (ইন্টার) এর সার্টিফিকেট সংশোধন করতে গিয়েছিল। চট্টগ্রাম বোর্ডের লোকজনই এই ঘুষ দাবি করে। প্রায় ১৫ দিনের ভেতর হয়ে গিয়েছিল কাজ। এফিডেভিড ইত্যাদি কোন কিছুর জন্য তার থেকে দৌড়াদৌড়ি করতে হয় নাই। যে জায়গায় হাজার হাজার স্টুডেন্ট আছে যারা সার্টিফিকেট সংশোধন এর জন্য বোর্ডের রেগুলার সিস্টেম অনুযায়ী আবেদন করে এবং সংশোধনের আশায় বসে আছে বছরের পর বছর। আর এদিকে ১৫ দিনের ভিতর সংশোধিত সার্টিফিকেট হাজির। এগুলো কি আদৌ বাংলাদেশে কোনদিন ঠিক হবে?? এগুলোর সাথে সরকারের দলের লোক আমলারা জড়িত। প্রতিটা সেক্টরে পদে পদে রয়েছে হাজার হাজার দালাল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

এমপিও

কাশিপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে এমপিওর কাগজপত্র জমা দিতে প্রতি জনের জন্য ১০,০০০/- করে শিক্ষা অফিসারের সহকারী দাবী করে।

সোনাইমুড়ী উপজেলা, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

নতুন যোগদান

রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রায় সকল কাজেই ৫০০ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

certificate name change

basically amar cerificate er name change er time e pray 6 month dhore dhaka board e giyechilam, and amar sms eshechilo je name change done, shekaronei giyechilam, but jawar pore bolto je ashenai ekhono. then ekdin amar uncle amar shathe jay, pore jokhon unara same bhabe bole je still ashenai tokhon uni 1000tk offer korate instant amake amar name changed certificates and admit card marksheet shob diye dey.

dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য