All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

1,022 reports found
Report a bribe
Paid Education Office ৳500

মার্কশিট আর প্রশংসা পত্র নিতে

স্কুল থেকে এসএসসির মার্কশিট নিতে আর প্রশংসা পত্র নিতে,,সরকারি স্কুল হাওয়া সত্বেও,, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়

লক্ষীপুর, Chattogram 31 August 2026 2 views
0 Comments
Paid Education Office ৳40.0K

কল্যান ফান্ডের টাকা

It was a medium who said that they could help clear both my mother’s Welfare Trust file and retirement file. For the Welfare Trust file, they would charge BDT 40,000 in cash, and later another BDT 80,000 for the retirement file. My mother retired from a high school last year. We gave them 40000/- cash to speed up the process and clear the welfare file. But they took the money and didn't get the work done.

Badarganj, Rangpur 31 August 2026 1 views
0 Comments
Paid Education Office ৳800

কলেজের ভর্তি ট্রান্সফার

ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে, তখন আমি ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট। গ্রাম থেকে সদ্য ঢাকায় গিয়ে কমার্স কলেজে ভর্তি হয়েছিলাম। তিন মাস পর যখন কমার্স কলেজের খরচ সামলাতে পারছিলাম না তখন গ্রামের কলেজে ভর্তি ট্রান্সফার করার সিদ্ধান্ত নেই। অনলাইনে আবেদন করার পরে ঢাকা শিক্ষা বোর্ডে কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম। কাগজপত্র ফটোকপি হওয়ার জন্য অফিসে থাকা অফিসার কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানায়। এজন্য আমি অফিস থেকে বের হওয়ার জন্য রওনা দিছি, দরজার কাছে আসতেই অফিস পিয়ন আমাকে ডাক দিয়ে এক কোনায় নিল। ফিসফিস করে বল্লো ১০০০ টাকা দিলে সে কাগজপত্র জমা করে দিবে। উপায়ান্তর না দেখে আমি ৮০০ টাকা দিয়ে দেই।

ঢাকা, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Paid Education Office ৳5.0K

ভর্তি বাতিল

আমি কারিগরি বোর্ডে গিয়েছিলাম আমার পুরাতন কলেজের ভর্তি বাতিল করতে আমার রেজিষ্ট্রেশন আর এডমিট টা আগেই হারিয়ে গিয়েছিলো, একজন লোক আমার থেকে ৫০০০ টাকা দাবি করেছে কেবল ভর্তি বাতিল করবে বলে আমি ঘুষ না দেওয়ার জন্য ২ দিন ধরে পুরো অফিস ঘুরেছি কোনো কাজ হয়নি শেষমেষ বাধ্য হয়ে ৩০০০ টাকা ঘুষ দিয়ে এ কাজ করতে হয়েছে! এ ঘটনা ২০২৪ সালের

তেজগাঁও, কারিগরি শিক্ষা বোর্ড, Dhaka 31 August 2026 1 views
0 Comments
Paid Education Office ৳500

সার্টিফিকেট উত্তোলন

সেবা নিতে যাবার পর শিক্ষা অফিসের পিয়ন ৫০০ টাকা দাবি করেছে। এমারজেন্সি হবার কারনে টাকা পরিশোধ করে পিএসসি সার্টিফিকেট নিয়েছি। ঘটনাটি ২০১৮ সালের দিকে।

ঠাকুরগাঁও, Rangpur 31 August 2026 2 views
0 Comments
Refused Education Office ৳500.0K

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে নিম্ন মানের সরকারি চাকরি ধরতে গেলেও ঘুষ চাচ্ছে।বলতে গেলে সব সরকারি প্রতিষ্ঠানে এরখম ঘুষের ভিত্তি তে চাকরি দেওয়া।যেখানে যোগ্য ব্যাক্তি টাকার কাছে হেরে যাচ্ছে।৪-৫ লাখ এমন করে নেওয়া হয়। বাংলাদেশ এর প্রতি সেক্টরে এখন ঘুষ আর ঘুষের বিনিময়ে চাকরি।।।

হাটহাজারী, Chattogram 31 August 2026 1 views
0 Comments
Refused Education Office ৳1.0K

সার্টিফিকেটে নাম সংশোধনী

অফিসের পিয়নরা ইচ্ছাকৃত ভাবে ফাইল আটকে রাখে। তারা বলে ফাইল পাওয়া যাচ্ছে না, অমুক দিনে আসেন। এভাবে ঘুরাতে থাকে। কিন্তু তাদের টাকা পেলে আধা ঘন্টার মধ্যে ফাইল বের করে দেয়

রাজশাহী, Rajshahi 31 August 2026 1 views
0 Comments
Only demanded Education Office ৳6.0K

সমন্বিত গ্রেডেশন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেক উপজেলায় শিক্ষকদের সমন্বিত গ্রেডেশন করার নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে আমরা আমাদের সকল ডকুমেন্টস জমা দিলে ডেপুটেশনে কর্মরত শিক্ষক আমাদের কাছে ২০ জনের জন্য জনপ্রতি ৩০০ টাকা করে দাবি করেন। জোর গলায় আরও বলেন, যারা দিবেন না তাদের নাম গুলো যেন তাকে লিখে দিই।

আনোয়ারা, Chattogram 31 August 2026 1 views
0 Comments
Paid Education Office ৳5.0K

ntrca শিক্ষক mpo করানোর জন্য

Ntrca কর্তৃক ২০২৫ সালের আগস্ট মাসে নিয়োগ পাওয়ার পর। mpo বা বেতন করানোর জন্য ৩৩/৩৪ পেজ সম্বলিত তথ্য জমা দিতে হয়। কাগজ ঠিক থাকলে ও নানা অজুহাতে ফাইল রিজেকশন হয়। পরে যোগাযোগ করলে টাকা দাবি করা হয়। টাকা প্রদান না করলে ফাইল পরবর্তী ধাপে পাঠানো হয় না। ৩/৪ টি ধাপে কাজটি সম্পন্ন হয়। প্রতিটি ধাপে ২/৩/৪ টাকা লাগে ফাইল ছাড় করতে। বাধ্য হয়ে দেয়া লাগে।😐

কেশবপুর, যশোর, Khulna 31 August 2026 1 views
0 Comments
Paid Education Office ৳1.0K

SSC &HSC practical exam center corporation

আমার HSC Exam সিটি পরে ঢাকা মহানগর মহিলা কলেজে , physics practical exam মহানগর মহিলা কলেজে physics sir কে ১০০০ টাকা করে না দিলে উনি practical ফেল করে দিবেন. বাধ্যতামূলক আমার সবাই উনাকে ১০০০ করে টাকা দেয়, শিক্ষক হয়ে নির্দয় মত টাকা নেয় আর নাম রোল নম্বর লিখে রাখে, কে কে দিয়েছে,, আমাদের বন্ধুরা সবাই দিয়েছে বাধ্য হয়ে ভয়ে দিয়েছিলাম, আমরা পরীক্ষা দিয়েছিলাম জনে প্রায়২৩০×১০০০=২৩০০০০টাকা.ঢাকা তেই অবস্থা, আর গ্রামের দিকে তো প্রতি SSC, HSC, practical exam system, এ টা স্যারদের খুশি করলে practical number সম্পুর্ন দিবে, একটু খোঁজ নিলেই দেখিলেন,কি আজব এই শিক্ষকরাই আমাদের সততা শিক্ষা দেয় তারাই আবার দূর্নীতি শিক্ষা দেয় এটা বন্ধ করতে হবেই

ঢাকা, Dhaka 31 August 2026 1 views
0 Comments