সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,০২২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

স্কুল পরিদর্শ

প্রতিমাসে বিদ্যালয় পরিদর্শনের নাম করে জেলা শিক্ষা অফিস থেকে এসে,স্কুল থেকে খামে করে ১৫০০ টাকা নিয়ে যায়।

পুরান ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,পরশুরাম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকল দাপ্তরিক কাজে ঘুস গ্রহন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,পরশুরাম এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর “শিক্ষকদের নতুন বেতন, প্রত্যয়ন পত্র, বেতন বিবরণী, সার্ভিস বুক লিখন, চাকুরী স্থায়ীকরণ, GPF টাকা উত্তোলন, NOC,বিভিন্ন বিল, শিক্ষা অফিসে যত ধরনের সেবা দেয়া হয় সবগুলোতেই, জন প্রতি ১০০০ থেকে ১০ হাজার টাকা দাবি করেন এবং হয়রানি পূর্বক আদায় করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারও জিম্মি অফিস সহকারীর কাছে।টিও স্যারের আদেশ ও পরামর্শ ও আমলে নেয় না অফিস সহকারী। ভয়াবহ অবস্থা পরশুরাম উপজেলা শিক্ষা অফিসের।

পরশুরাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

ব্যাংকের একাউন্ট থেকে বেতন উত্তোলন

আমি একজন এমপি ভুক্ত হাই স্কুলের টিচার, স্কুল কমিটি অন্যায় ভাবে আমার অ্যাকাউন্ট লক করে রেখেছিল যাতে বেতন উঠাতে না পারি। সেই বেতন উঠানোর জন্য শ্রীপুর উপজেলার শিক্ষা অফিসার আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছে। আমি নিরুপায় হয়ে তাকে 5000 টাকা পরিশোধ করি।

শ্রীপুর, গাজীপুর।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.০ হাজার

স্থায়ী করণ প্রজ্ঞাপন গ্রহণ

আমার চাকুরি স্থায়ীকরণ হয়ে ২০২১ সালে একটা প্রজ্ঞাপন হয়েছিলো।বিষয়টি করোনা সময় হওয়াতে অবগত ছিলাম না। পরে এবার নতুন করে স্থায়ীকরণের জন্য আবার আবেদন জানাতে গেলে আমাকে জানানো হয় আবেদন করা লাগবে না,আমার স্থায়ীকরণ করা হয়ে গেছে। এখন ঐ পেপার টা সংগ্রহ করতে কিছু খরচপাতি আছে। সেটার জন্য দাবি ছিলো ২০০০ টাকা। অথচ পেপারস গুলো অফিস ঘোষণা দিয়ে যার যার পেপারস সংগ্রহ করতে বলার কথা। অত্র অফিসে ছোট খাটো সকল ধরনের কার্যক্ষেত্রে ৫০টাকা থেকে শুরু করে হাজার টাকা লেনদেন করতে হয় অত্র অফিসাধীন কর্মচারীদের। আর এসব ঘুষের লেনদেনের সাথে ওখানকার কর্মকর্তারা জড়িত নয়, অফিস অপারেটররা জড়িত। স্থান ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস।

সোনাগাজী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪

চাকুরী স্থায়ী করণ

পানছড়ি উপজেলা শিক্ষা অফিসে আমার ওয়াইফের চাকুরী স্থায়ীকরণ করার জন্য তার নিকট থেকে ৪০০০ টাকা দাবী করা হয়। পরে ৩৫০০ টাকা প্রদানের পর তা বাস্তবায়ন করে দেয়। জুলাই মাসের শেষের দিকে।

পানছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বদলি হওয়ার পর যোগদান করার জন্য।

বদলি হওয়ার পর যোগদান করলে,অফিসের কেরানি বলে কিছু কাজ করতে হবে।কিছু খরচ আছে।ওনি তাই ১০০০ টাকা দাবি করে।তার মতে অফিসে যথেষ্ট কর্মচারী নাই,ওনি ৩ জনের কাজ একাই করে।তাই বাড়তি টাকা, ওনি ওনার নিজের বাড়তি কাজের জন্য নেন।

শাহাজাহানপুর,বগুড়া।, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০০

এসএসসি পরিক্ষার কেন্দর ২০২৬

কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, কর্ণেল হাট, পাহাড়তলী, চট্টগ্রাম এই শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ এসএসসি পরিক্ষার সকল পরিক্ষার্থীর কাছ থেকে এক্সটার্নাল টিচারের খরচ বা ব্যবহারিক পরিক্ষার খরচ বলে প্রতি জন পরিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করা হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬.০ হাজার

প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন

আমাদের শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একটা কলেজের সাবস্টেশন নির্মাণের টেন্ডার পাই, যেহেতু আমি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, আমি প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন করতে যাই, তারা কতক্ষন এই টেবিল, কতক্ষন ওই টেবিল প্রেরণ করে, এই ড্রইং সরকারি তরফ থেকে ফ্রি প্রদান করার কথা ছিলো। কিন্তু আর্কিটেক্ট এর একজন ইঞ্জিনিয়ার আমার কাছে ৩ টা ড্রইং বাবদ ৬০০০ টাকা দাবী করে, আমি যেহেতু নিরুপায় (প্রোজেক্টের সময়সীমার জন্য), আমি উনাকে অনেক অনুরোধ করি। পরবর্তীতে উনি ৫০০০ টাকায় রাজি হয়। কিন্তু শেষ পর্যন্ত উনি আমায় শুধু মাত্র আর্কিটেক্ট এর ড্রইং দেন, বাকি গুলো এক এক টেবিলে যেতে বলেন বাট কেউ কারোর রেফারেন্স গ্রহন করে না। পরে দেখি উনি আবার টাইম টু টাইম নামাজ ও পড়ে🙂 ইলেকট্রিকাল ড্রইং বাবদ আরো দিতে

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৪.০ হাজার

দাখিল প্রাইভেট পরীক্ষা সংক্রান্ত

২০১৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে যে,যে সমস্ত কেন্দ্রীয় সেন্টার আছে তাদের সাথে যোগাযোগ করে প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য। সেই হিসেবে সিলেটের দক্ষিণ সুরমায় কোন সেন্টার না পাওয়া সিলেটের আলিয়া মাদ্রাসার এক কর্মকর্তার সাথে যোগাযোগ করি। উনি যা কিছু বলল যে তোমার ছাত্ররা পারবে না, কিভাবে পড়বে কওমি থেকে এসে? এত কিছু পড়বে কিভাবে? অনেক কিছু বলল! অনেক ইনসাল্ট করার পর বলল ঠিক আছে দেন দেখি ,তাহলে একজন থেকে ৪ হাজার টাকা করে নিয়ে আসবেন। দেখি কিছু করা যায় কিনা? অথচ প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য বিজ্ঞাপিত বলা আছে মাত্র ২৪১ টাকা সোনালী পেমেন্ট এর মাধ্যমে একজন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করা যায়।

সিলেট, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

নতুন এমপিও করণ

নতুন এমপিও করার জন্য সকল ডকুমেন্ট অনলাইন সাবমিট দেয়ার পর কালিয়া উপজেলা শিক্ষা অফিসার ২০২৩ এ ছিলেন যিনি, তিনি দাবি করলেন অনলাইন থেকে নাকি ফাইল ডিলেট হয়ে যেতে পারে তাই ৫৬ পাতার ফাইল কালার প্রিন্ট করে তার কাছে জমা দেয়া লাগবে। না দিলে এমপিও হবেনা। তারপর অনেক প্যাচিয়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধানের মাধ্যেমে তিনি ৫ হাজার টাকা নিয়েছিলেন। তখন জেনেছিলাম তিনি এভাবেই এমপিও করে থাকেন।নইলে ফাইল নড়ে না। এখনো এভাবেই ফাইল চলে গোপ্নে।

নড়াইল জেলার কালিয়া উপজেলা, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬০.০ হাজার

বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দ

মূলত বিদ্যালয়ের কাজের জন্য আসা টাকা জমা হওয়ার পূর্বেই তার কাজ করতে হয় কিন্তু কাজ সম্পন্নকরণের পর দাবিকৃত অর্থ পরিশোধ না করলে সহঃ শি.অফিসার চেকে সাইন করেন না তথ নানারকম উপায়ে হয়রানি করে থাকেন।

পাকুন্দিয়া, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১

পেনশন উত্তোলন

আমার মা একজন শিক্ষিকা ছিলেন। প্রায় ৩৬ বছর চাকরি শেষ করে তিনি অবসরে গিয়েছেন। তার পেনশন এর কাগজপত্র জমা দিত্র গেলে প্রতিদিন বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পরবর্তীতে রকজন জানায় টাকা নেয়ার জন্য শিক্ষা অফিসের কেরানি এই কজ করছে। আমার মা কোন টাকা দিবেন না। আমার মাকে উক্ত কেরানি গর্বের সাথে বলেছে সে কাউকে পাত্তা দেয় না, আমার মাকে ৭ বছর ঘোরাবে। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করেনি।

পূর্বধলা, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক তালিকা প্রেরণ কালীন মাদ্রাসা প্রতি ৩০ হাজার টাকা বাধ্যতামূলক নেয়া

স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক তালিকা প্রেরণ কালীন মাদ্রাসা প্রতি ৩০ হাজার টাকা বাধ্যতামূলক নেয়া হয়।মূল হোতা ছিল- একজন অস্থায়ী কর্মকর্তা আর অফিস সহকারী। সর্বোপরি বিষয় টি জেলা শিক্ষা অফিসার জানতেন।

ঠাকুরগাঁও, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

উপজেলা সর: প্রাথ: শিক্ষা অফিসার মেরামত কাজের জন্য ১৫০০০০ টাকা অনুমোদন করাবে বলে ২০০০০ ঘুষ দাবি।

বগুড়া জেলা, শাজাহানপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একটি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও বিবিধ কাজে ১৫০০০০ টাকা অনুমোদন করিয়ে দেবার জন্য প্রধান শিক্ষকের মাধ্যমে সভাপতি সাহেবকে উক্ত ১৫০০০০ টাকা অনুমোদন হলে সেখান থেকে ২০০০০ টাকা ঘুষ প্রদানের শর্তে অনুমোদন/ পাশ করিয়ে দেবার প্রস্তাব দেয়। সভাপতি সাহেব উক্ত ঘুষ প্রদানে অস্বীকৃতি জানালে অনুমোদন বাতিল করে অন্য একটি প্রতিষ্ঠানে ঘুষের মাধ্যমে অনুমোদন করানো হয়েছে।

শাজাহানপুর, বগুড়া।, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৫ হাজার

বি এড স্কেল

বিএড স্কেলের জন্য প্রথমে বাঘারপাড়া উপজেলা শিক্ষা অফিসার কে ১৫০০ টাকা ঘুষ দেয়, এরপর জেলা শিক্ষা অফিসার কে ২০০০ টাকা ঘুষ দেয়, সর্বশেষ দুই হাজার টাকা ঘুষ দিয়ে খুলনা থেকে ফাইল ছাড় করায়।

বাঘারপাড়া, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

certificate name change

ami 2023 shale amar sob certificate er name change er jonno apply kori . pore onek deri hoy dekhe ami dhakay education board a jai . joto lok er kache gechi sobai age file ney pore amount bole . pore last ek jon lok er kache gesilam education board er 3 no building er 4 talay . last room a dhorjar sathe e boshe . uni surute khub help ful howar vab ney pore amr kache kotha fake fake bole jehutu ami student tai 3ta certificate a 12 hazar taka lagbe . egula beshir vag e upor mohole jabe . pore akhn kothar por uni 8 hazar takay ashlo . kintu suru theke amar plan chilo ami kaw k ekta poysa o dibo na lokta mar sob file rekhe dite chaylo amar number o nilo . pore onek bar call o kore chilo amake .

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য