সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৯৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

মাতৃত্বেকালীন ছুটি মঞ্জুর

উপপরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আমার মাতৃত্বকালীন ভূতাপেক্ষ ছুটি মঞ্জুরের জন্য প্রেরণ করেছিলাম।আবেদন পাঠাতে দেরী হওয়ার তারা বলে ()এখন মঞ্জুর হবেনা। আপনাকে এবং আপনার প্রধানশিক্ষকে শোকজ করা হবে।পরে আমি রিকুয়েষ্ট করলে আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। আমি ৪ হাজার দিলে শেষে মঞ্জুর করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

Exam Related Fees

In govt. primary school it is prohibited to ask for the exam fees from students. But the Upazilla office ask for 200 tk for every 97 primary school for the purpose of exam. This is totally unfair. Even they charge tk for any official task when teachers go for usual task. We are bound to pay their unethical demand.

Agailjhara,Barishal, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সার্টিফিকেট

সার্টিফিকেট দেয় না। অনেক কিছু বলে। পড়ে টাকা নিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

পরীক্ষায় পাশ করানোর জন্য ঘুষ

মিজমিজি পশ্চিম পাড়ায়, ৫১০১৩ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ—এর “জেনারেল মেকানিক্স” বিষয়ের—এর একজন শিক্ষক। শিক্ষক — দীর্ঘদিন যাবৎ ছাত্র—ছাত্রীদেরকে তার কাছে কোচিং না করলে এবং তার চাহিদামত টাকা না দিলে পরীক্ষায় প্রাকটিক্যাল নাম্বার দিবে না বলে হুমকি প্রদান পূর্বক এক প্রকার অঘোষিত চাঁদাবাজী করছেন। আর যারাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেন সেসকল ছাত্র—ছাত্রীদেরকে প্রাকটিক্যাল নাম্বার না দিয়ে ফেল করিয়ে দেয়। এবারের ২০২৬ইং সালের পরিক্ষাতেও সে বেশ কয়েকজন ছাত্র—ছাত্রীকে তার চাহিদামত টাকা না দেওয়াল প্রাকটিক্যাল নাম্বার না দিয়ে ফেল করিয়ে দেয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

মাতৃত্বকালীন ছুটি, শ্রান্তি ও বিনোদন ভাতা, স্কুলে বরাদ্দকৃত অর্থের টাকা, সার্ভিস বুকের পাতা,

মাতৃত্বকালীন ছুটি, শ্রান্তি ও বিনোদন ভাতা, ব্যাংক থেকে ঋণ নিবো, স্কুলে প্রতি বছর যে বরাদ্দ আসে, উপজেলা শিক্ষা অফিসে কোন ধরনের স্বাক্ষর নিতে হলেই দিতে হবে টাকা। মির্জাগঞ্জ উপজেলার — ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিলে টাকা ভাগাভাগি করে থাকেন।

মির্জাগঞ্জ উপজেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বদলি হওয়ার দরখাস্তে উপজেলা শিক্ষা অফিসারের একটি স্বাক্ষরের জন্য হয়রানি ১৫ দিনের অধিক

অভিযোগকারীদের ভাষ্য, কোনো শিক্ষক প্রয়োজনীয় কাগজপত্র বা সেবা নিতে শিক্ষা অফিসে গেলে কখনো বলা হয়—‘এটা নেই’, ‘ওটা নেই’, আবার কখনো বিভিন্ন কারণ দেখিয়ে ফাইল বা কাগজপত্র আটকে রাখা হয়। পরে অতিরিক্ত অর্থ দিলে কাজ দ্রুত করে দেওয়ার অভিযোগও রয়েছে। এতে নিয়মিত সেবা পাওয়ার পরিবর্তে শিক্ষকদের এক ধরনের অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন মির্জাগঞ্জ উপজেলার অনেক শিক্ষক। অনেক শিক্ষক চাকরিসংক্রান্ত জটিলতা বা হয়রানির আশঙ্কায় প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পান না বলে দাবি অভিযোগকারীদের।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১৫.০০ লাখ

বেতন সংক্রান্ত

আমার কর্মস্থল বাড়ি থেকে দুরে। তার কারনে বদলির আবেদন করলে। ১৫০,০০০ টাকা দাবি করা। আমি শুরুতে রাজি হই। এবং পরে আমি তার কথার সাথে কাজে ঠিক মত হচ্ছে না। তার জন্য আমি সেটা থেকে সরে আসি। তাছাড়া আমাদের বেতন চালু করার জন্য। আমরা সমন্বতিত ভাবে। ৮০ হাজার টাকা দিলেও আমাদের কাজ করা হয়নি সম্পুর্ন ভাবে। পরবর্তীতে দেড় বছর পর জানতে পারি আমাদের কাজটা হয়নি। তখন পুনরায় ৩০ হাজার টাকা দিয়ে কাজটা করানো লাগছে।

রাজৈর, মাদারীপুর,, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২২.৫ হাজার

লাইসেন্স করা বাবদ

শিক্ষা ভবন এর এক অফিস সহায়ক আমার কাছে টাকা দাবি করেছে, তা না হলে কোন ভাবেই আমাকে লাইসেন্স দিবে না, সে আমি যত ভালো ভাবেই ফাইল গুছিয়ে দেই না কেনো। পরে আমি সে টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

শিক্ষা প্রতিষ্ঠান

আমাকে ৫ থেকে ১০ বছর লেখাপড়া শেষ করে যদি টাকা দিয়ে সাট্রিফেকেট আনতে হয় , তাহলে এইটা কতটা যৌক্তিক? টাকার পরিমাণ ও সামান্য নয় । ১৫০০,২০০০ টাকা পর্যন্ত দাবী করে। আমার কাছে চাওয়া হয়েছে ১৫০০ টাকা।মনিরুজ্জামান খান বিএম কলেজ, ভূয়াপূর, টাংগাইল, ঢাকা ।

টাংগাইল, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি

এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় আমার ফলাফল খারাপ হওয়ায় আমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানানো হয়। পরবর্তীতে বোর্ড পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার জন্য আমার কাছে ১২,০০০ টাকা জামানত দাবি করা হয়। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারানোর ভয়ে অনেক কষ্টে সুদে ১২,০০০ টাকা ধার করে এনে জমা দিতে বাধ্য হই। সেই সময় টাকাটা জোগাড় করতে আমাকে যে মানসিক চাপ ও আর্থিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ, আমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হই। কিন্তু পরীক্ষার পর সেই ১২,০০০ টাকা আর ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে আমাকে বলা হয়, টাকাটি “মিষ্টি খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে।”

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.০ হাজার

এমপিও, বিএড স্কেল, উচ্চতর স্কেল, অবসর ইত্যাদি

বিএড স্কেলের আবেদন করেছি, আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ফোন দিয়ে টাকা দাবি করেছেন।

আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়, তালতলা, সিলেট, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ সময়

২০১৮সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সাক্রোলারে নিয়োগের সময়।আমার চাহিদা অনুযায়ী স্কুলে যেতে চাইলে ২০০০০ টাকা দাবি করে।চাহিদা অনুযায়ী নিয়োগ না দেওয়ার কারনে দুর্গম এলাকায় নিয়োগ দেয়।

ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

Certificate Name Correction

সরিষাবাড়ী এর একটি সনামধন্য প্রতিষ্ঠানে গিয়ে আমার সার্টিফিকেট এর নাম পরিবর্তন এর আবেদন করি তারপর ৫০০ টাকা দিতে হয় । বোর্ড থেকে ঠিক করে এনে দিবে বলে ৭০০০ টাকা দাবি করে ।

সরিষাবাড়ী, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০০

সার্টিফিকেট/ মার্কশিট

‘ক’ মডেল টাউন স্কুল এন্ড কলেজ, পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রসংশাপত্র এর জন্য ৫০০ টাকা, সার্টিফিকেট ৫০০ টাকা, মার্কশিট ৫০০ টাকা অবৈধ ভাবে নেয়া হয় । অফিস ম্যানেজার থেকে শুরু করে প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এই অবৈধ কাজের সমর্থন করে।

পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

এমপিও ভুক্ত করার জন্য

৩ বার এমপিও ভুক্তির জন্য আবেদন করি কিন্তু বার বিভিন্ন কারণ দেখিয়ে রিজেক্ট করে দেয়। পরে অফিসে যোগাযোগ করলে,ডিডি অফিসের প্রোগ্রামার — 50 হাজার টাকা দাবি করে,আমি 30 হাজার টাকা দিয়ে আসি। তারপর ও কাজ হয়নি।

ঢাকা ডিডি অফিস, মিরপুর, ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০০ লাখ

পেনশন উত্তলন

গফরগাঁও শিক্ষা অফিসের কার্যালয়ে পেনশন এর টাকা উত্তলন করতে সব টেবিলে টাকা দিতে হয়। আমার দেওয়া পরিমান ছিল ৪ লক্ষ টাকা। এখনো টাকা দিয়ে পেনশন উত্তোলন করতে হয়।

গফরগাঁও, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

পিতার নাম সংশোধন দিনাজপুর বোর্ড।

আমার স্ত্রীর সার্টিফিকেটে ওনার পিতার নাম ভূল এসেছিল তা সংশোধনের জন্য আমি ও স্ত্রী সহ অফিসে যাই। অনলাইনে আবেদন করার পর মূল কাগজ জমা দিতে গেলে অফিসিয়াল নীতি ভেংগে 7 দিনে কাজ করে দিতে চায়। সেজন্য 4000 টাকা দাবি করে পরে আমি প্রত্যাখান করি । 3 মাসের কাজ 7 মাস ঝুলিয়ে রেখেছিল। বয়স ও নাম সংশোধন বিভাগ দিনাজপুর বোর্ড।

দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

ছুটির আবেদন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রতিনিয়ত বিভিন্ন অবেদন করতে গেলে শিক্ষা অফিসে কর্মরত থাকা এটিইও দের টাকা দিতে হয়। না হলে শিক্ষকদের আবেদন গ্রহণ করে না এবং হয়রানির শিকার হতে হয়। এটিইও রা সরাসরি টাকা হাতে না নিয়ে অফিসে কর্মরত থাকা কর্মচারীদের সাথে যোগাযোগ করতে বলে এবং তাদের মাধ্যমে ঘুষ লেনদেন করে। এটিইও দের ঘুষ নেওয়ার বিষয়টি এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে।

কাজিপুর, সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০

লাইব্রেরি কার্ড

চট্টগ্রাম কলেজে লাইব্রেরী কার্ড তুলতে গেলে, আমার থেকে ২০ টাকা নেয়া হয়। পরবর্তীতে জানতে পারি অন্যায়ভাবে আমার মত অনেকের থেকে এই টাকা নেওয়া হয়েছে। টাকার পরিমান কম ও ঘুষ না বলা গেলেও, এটি অন্যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য