সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,০২২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

শিক্ষার মান উন্নয়ন

স্কুলগুলোতে যে সকল ছাত্র-ছাত্রী ক্লাস শিক্ষকের কাছে টিউশন করে তার কাছে প্রাইভেট পড়ে তাহলে তিনি নাম্বার বাড়িয়ে একটি ক্লাসের অনেক ছাত্র-ছাত্রীর মনোবল ভেঙ্গে ফেলেন । ৭০/৮০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে তার কাছে প্রাইভেট পড়ার প্রবণতাটা বেড়ে যায়। প্রায় সকল স্কুলে , বিভিন্ন সাবজেক্টে একই ধরনের চলছে

ঘুষ দিইনি
রামগঞ্জ ৳৩০০
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

তদন্ত চাই এবং পরিবর্তন

অভিযোগ নাগেশ্বরী অফিসে পেনশন সংক্রান্ত কাজসহ বিভিন্ন দাপ্তরিক কাজে স্বাক্ষর নিতে গেলে অনেক সময় টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। টাকা না দিলে ফাইল দিনের পর দিন, এমনকি দীর্ঘ সময় ধরে টেবিলে পড়ে থাকে; স্বাক্ষর করা হয় না এবং প্রয়োজনীয় কার্যক্রমও এগোয় না। অভিযোগ রয়েছে, অফিসের সহকারী কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট TEO পর্যন্ত—টাকা ছাড়া কোনো কাজ করতে অনীহা প্রকাশ করেন। ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয় এবং নিজের ন্যায্য দাপ্তরিক কাজ সম্পন্ন করতেও অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষের দাপ্তরিক সেবা নিশ্চিত করা জরুরি।

ঘুষ দিয়েছি
নাগেশ্বরী ৳৬.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

এডমিড কার্ড উত্তোলন

জামালপুর পৌরএলাকায় অবস্থিত বেলটিয়া কামিল মাদ্রাসায় আমার সন্তানের আলিম পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে ৮০০ টাকা দাবী করে। বললাম, কিসের টাকা? বলল, অফিস খরচ। রিসিভ চাইতে বলল- সবাই দিচ্ছে আপনি দিবেন না কেন? কোন উপায় না পেয়ে প্রিন্সিপাল রুমে যেতেই বলল- ১০০ টাকা কম দেন। বললাম, ৭০০ দিতে পারলে ৮০০ দিতে পারবো। অবশেষে ৮০০ টাকা দিতে বাধ্য হলাম ।

ঘুষ দিয়েছি
জামালপুর সদর ৳৮০০
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বেসরকারি স্কুল শিক্ষকের এমপিও ভুক্তকরণ

প্রথমে উপজেলা শিক্ষা অফিসারকে ৫০০০ টাকা দিয়ে ফাইল ছাড়িয়েছি। তারপর জেলা শিক্ষা অফিসারকে ১০ হাজার টাকা দিয়ে ফাইল ছাড়িয়াছি। এরপর ডিডি স্যারকে ৫০০০ টাকা এক ব্যক্তির মাধ্যমে দিয়ে ফাইল ছাড়িয়েছে। সঙ্গে আবেদন খরচ বাবদ বিভিন্ন ব্যক্তিকে ৫০০০ টাকার মতো দেওয়া লেগেছে।

ঘুষ দিয়েছি
খুলনা ৳২০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বকেয়া ফাইল হস্তান্তর

ফাইল জেলা পর্যায় থেকে আঞ্চলিক অফিসে পৌঁছাতে ৩০০০ হাজার দাবি করেন। পরবর্তী তে বিকল্প উপায় নাহ পেয়ে ২৫০০ টাকায় ফাইল পাঠাবে বলে সিদ্ধান্ত হয়।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২.৫ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বিষয় পরিবর্তন

আমি দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়েছিলাম আমার এবং আমার সহপাঠীদের বিষয় পরিবর্তনের একটি কাজ নিয়ে তো সেখানে যাওয়ার পর আমার সাথে প্রথমে খুব বাজে ব্যবহার করা হয়েছিল আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আমার এক পরিচিত লোক আসলো তিনি বললো শ্ধু তোমার কাজটা হবে বাকিদের হবেনা আমি মূলত আমার সহ টোটাল ১৭ জনের কাজ নিয়ে গিয়েছিলাম পুরো দায়িত্বটি ছিল আমার অথচ এর আগে তারা ব্যাংকের মাধ্যমে আমাদের ১৭ জনের কাছ থেকে একটা ছোট amount নিয়েছিল পরবর্তীতে তাদের অফিসে যাওয়ার পর বলে এই কাজ হবেনা এবং অনেক request করার পর তারা শুধু আমার কাজ করে দিতে রাজি হয় তবে বাকিদের না কিন্তু পরে খবর পাই যে তখনো কাজ হয়নি এটার জন্য নাকি রাজশাহী বোর্ডে যাওয়া লাগবে এবং সবাইকে ২০০০ টাকা করে দেওয়া লাগবে তাইলে হবে

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳২.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

Hsc প্রাকটিক্যাল পরীক্ষার সময় ঘুষ দাবি ও আদায়

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের hsc ও সমমান পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বিভাগের পিয়নেরা পূর্ণ মার্ক দেয়ার আশ্বাসে ঘুষ দাবি করেন। ফলে মার্ক কমিয়ে দেওয়া হবে এই আশঙ্কায় শিক্ষার্থীরা দাবিকৃত অর্থ পরিশোধ করে। বিভিন্ন বিভাগ থেকে অন্যতম একশ টাকা দাবি করা হয়েছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশনের কাজ

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, চাকরিরত অবস্থায় এবছর মারা যান। তার পেনশনের দাবি করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাশিয়ানী বলেন পেনশনে পেতে হলে তাকে টাকা দিতে হবে না হলে সে কাজ করবে না। আমি প্রথমে ঘুষ দিতে সম্মত হই না। পরে এক মাস হয়ে যায় আমার বাবার পেনশনের কাগজ স্বাক্ষর করে না উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তখন সে আবারও ঘুষ দাবি করে ৫০০০০ টাকা। না দিলে কাজ করবে না। পরে বাধ্য হয়ে তাকে ৩ খাদে ৪০০০০ টাকা দেই এবং পেনশনের কাগজ স্বাক্ষর করে forward করে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেন ৮০০০ টাকা ঘুষ এই পেনশনের কাজের জন্য। এরপর পেনশনের কাগজ জেলা প্রাথমিক শিক্ষা অফিস গোপালগঞ্জ নিয়ে গেলে, সহকারী মনিটরিং অফিসার (AMO) আমার থেকে ৩০০০০ টাকা ঘুষ নেন পেনশনের কাজ করতে

ঘুষ দিয়েছি
কাশিয়ানী গোপালগঞ্জ ৳৭০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

Official Transcript Send to Foreign University via email

I’m planning to pursue a master’s degree in North America. As part of the admission process, NU had to email my official transcript directly to the university. Unfortunately, I was asked to pay a 7,000 tk bribe for this mandatory service. Having already paid around BDT 270,000 in income tax in FY 2025-26, the experience was deeply frustrating and has left me seriously disillusioned about my future in this country.

ঘুষ দিয়েছি
National University, Gazipur ৳৭.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

অবসরের থেকে টাকা উত্তোলন

চাকরি শেষ সেজন্য জিপিএফ এর টাকা লামছা আমের জন্য টাকা এবং রিটায়ার্ডের জন্য টাকা উত্তোলন করার জন্য

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ সিটি ৳৫০.০ হাজার
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষক নিয়োগ

এটা একটা আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (আলিয়া মাদ্রাসা)। এখানে দুটি পদে নিয়োগ দেয়া হবে- ১.অফিস সহকারী ২.দপ্তর সহকারী ১ নাম্বার পদে ৮ জন প্রার্থী এবং ২ নাম্বারে ৪ জন। লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে।এখন দামাদামি চলছে কে কত টাকা দিতে পারবে, শুনেছি ১১-১২ লাখ টাকা সর্বোচ্চ উঠেছে এবং এই ডিলটা হচ্ছে স্থানীয় বিএনপি এর নেতাদের সঙ্গে। এইটা হইলো দেশের অবস্থা ১০-১৫ হাজার টাকার চাকরির জন্য ১০-১২ লাখ টাকা উঠেছে, আর এখানে অনেকে চাকরি করতে আগ্রহী ও বটে কারণ শুধু যেয়ে হাজিরা টা দিয়ে আসলেই হয়ে যায়,এক কথায় বাড়ি বসে বসে টাকা

শুধু দাবি করেছে
খুলনা ৳১০.০০ লাখ
২৮ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

Ssc সার্টিফিকেট এর সংশোধন এর জন্য ঘুষ দাবি

গত ২০/৭/২৬ আমি আমার Ssc exam এর সার্টিফিকেট এ বাবার নাম মায়ের নামের ভুল সংশোধনের জন্য মাধ্যমিক উচ্চমাধ্যমিক বোর্ডে যাওয়া হয় আবার স্কুল রেফার করে তাদের কাছে তো সেখানে কর্মকর্তাগণ আমাকে এটা আশ্বস্ত করেন মাত্র চার দিনের মধ্যে এটা সংশোধন সম্ভব যদি বড় স্যারকে আর খুশি করতে পারি অর্থাৎ মিষ্টি খাওয়া বাবদ ১০০০০ হাজার টাকা দাবি করে।

শুধু দাবি করেছে
শাহবাগ ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য প্রমাণ আছে
শিক্ষা অফিস

এসএসসি এর মার্কশীট উত্তোলন

আমি অনলাইনে এসএসসি মার্কশিটের জন্য আবেদন করছিলাম, কিন্তু ৪-৬ সপ্তাহ পরেও কোনো সাড়া পাইনি। ফাইলটি ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। এরপর বোর্ডের একজন কর্মচারী, যিনি মূলত অনুমোদন দিতেন এবং আমার সার্টিফিকেট ছাপানোর কথা ছিল, তিনি আমাকে ২ দিন অপেক্ষা করিয়ে একজন পিয়নের কাছ থেকে টাকা নেন।

ঘুষ দিয়েছি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

college transfer

৪-৫ ঘন্টা লেট করার পর স্বাক্ষর দিয়েছিল। যখন তারা পুরোপুরি নিশ্চিত হল যে আমি কোন ঘুষ দিতে রাজি না । তবে আমার পুরো একটা দিন চলে গেছিল।

ঘুষ দিইনি
Khulna ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬
মন্তব্য