সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,০২২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৭ হাজার

যোগদানকালে

নিয়োগপত্র পাওয়ার পর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ইএফটি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রমের জন্য উক্ত অফিেসর উচ্চমান সহকারী ১৭০০ টাকা এক প্রকার বাধ্য করে নেয়। বলে যে এখানে উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং অন্যান্য পার্টিদের অংশ আছে৷

হাতিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

পেনশন উত্তোলন

আমার বাবা প্রাইমারি স্কুল শিক্ষক ।ওনার পেনশন উঠাতে গিয়ে কিশোরগঞ্জে শিক্ষা অফিসার ইউডি পদে আছে — ওনি প্রায় ৫০০০০ টাকা ঘুষের বিনিময়ে আমার পেনশন উত্তোলন করার সময় নেয় ওনি ও ওনার স্টাফ ।টাকা না দিলে অনেক সমস্যর কথা বলে যার কারণে দিতে হয় এমন কি হিসাবরক্ষক অফিসেও টাকা নেয় আমাদের কাছ থেকে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

স্কুলের বেতন পেতে MPO File সাবমিট ।

শিক্ষকগণ সমাজের মানুষ গড়ার কারিগর। কিন্তু শিক্ষকদের বেতন পেতে অমানবিক নির্যাতনের স্বীকার হতে হয়। অন্যান্য সরকারি শিক্ষকদের চলতি মাস থেকেই বেতন পেয়ে থাকে কোন ধরনের হ্যাসেল ছাড়াই। কিন্তু শিক্ষকের MPO সাবমিট করতেই ৩/৪ মাস সময় লেগে যায়। তার উপর টাকা ছাড়া থানা শিক্ষা অফিস থেকে ফাইল ছাড়ে না।MPO সাবমিট হতে যে কয়টি মাস চলে যায়, সে মাসের বেতনের জন্য আবার আবেদন করতে হয়, যাকে Arrear বিল বলে। Arrear বিল থানা অফিস থেকে ছাড় করতে আবার টাকা পয়সা দিতে হয়। এই হলো শিক্ষকদের বেতনের অবস্থা। শিক্ষার অবস্থা এর থেকে ভাল কিভাবে আশা করা যায়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

জেলা শিক্ষা অফিস

২০২২ সালে জেলা শিক্ষা অফিস থেকে এমপিওভুক্ত হওয়ার জন্য ফরওয়ার্ডিং পেতে ঘুষ চেয়েছিল।।

চুয়াডাঙ্গা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১৫.০০ লাখ

এটা বুঝতে পারছি না

গাইবান্ধা জেলার, নলডাংগা ডিগ্রি কলেজ ৩য় এবং ৪র্থ শ্রেণি নিয়োগ প্রসঙ্গে। আমি নলডাংগা ইউনিয়ন বাসিন্দা, নলডাংগা ডিগ্রি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা নিয়োগ কমিটির একজন আমাকে ডেকে নিয়ে বলল কলেজে তো নিয়ত চলতেছে তুমিও এপ্লাই কর। আমি বললাম করবো, কিন্তু তার পর সে বললো একটি পোস্ট জন্য ১৫০০০০০ টাকা দিতে হবে, কলেজের প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটিকে, আসলে আমার টাকা দাওয়ার ক্ষমতা নাই তাই আমি সেটাকে প্রত্যাখ্যান করি, কিন্তু নিয়োগ বানিজ্য হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারতেছে, কেউ কিছু বলে না

নলডাংগা ইউনিয়ন সাদুল্ল্যাপুর থানা গাইবান্ধা জেলার, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

SLIF ফান্ড ছাড়করণ ও ক্ষুদ্র মেরামত ফান্ড

৫টি প্রাথমিক বিদ্যালয়ের নামে ১৫০০০০ টাকা করে ক্ষুদ্র মেরামতের টাকা বরাদ্দ হয় এবং ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে কিছু বিদ্যালয়ে ৭৫০০ ও বেশিরভাগ বিদ্যালয়ে ১৫০০০ টাকা করে SLIP(School Level Improvement Fund) বরাদ্দ হলে উক্ত ফান্ড থেকে উপজেলা শিক্ষা অফিসার — মেরামত থেকে ১৫০০০ ও SLIF থেকে ৫০০ টাকা করে ঘুষ দিতে বাধ্য করেন।

উপজেলা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

শিক্ষকদের পদোন্নতি

টাকা না দিলে শিক্ষকদের পদোন্নতির ফাইল ঢাকা মাদ্রাসা অধিদপ্তরে পাঠানো হবে না। তাই ১৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয়েছে। বাউফল শিক্ষা অফিস

উপজেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

ব্যবহারিক খাতা স্বাক্ষর করার জন্য ঢাকা আদায়।

গন্ডা ডিগ্রি কলেজ, কেন্দুয়া, নেত্রকোণা, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ(Gonda Degree College, EIIN 113077) HSC-2026 পরীক্ষায় প্রত্যেকটি ব্যবহারিক খাতায় শিক্ষকের স্বাক্ষরের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জানানো হয়, টাকা না দিলে খাতায় স্বাক্ষর করা হবে না এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া হবে। প্রত্যেক খাতার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা নেওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় হয়েছে। অনুগ্রহ করে বিষয়টি যাচাই করে শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং দায়ীদে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।

মায়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

তদন্ত রিপোর্ট

একটি নির্বাচিত ম্যানেজিং কমিটির জন্য রাজশাহী বোর্ড থেকে তদন্ত দিয়েছিল উপজেলা নির্বাহী অফিসার কে। উপজেলা নির্বাহী অফিসার ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত ভার দিয়েছিলেন। আইনগত সঠিক প্রক্রিয়া থাকা সত্ত্বেও তিনি নির্বাচিত ম্যানেজিং কমিটি কে চাপ প্রয়োগ করেন ২ লক্ষ টাকা ঘোষ প্রদান করার জন্য। যদি টাকা না দেওয়া হয় তাহলে রিপোর্ট বিপক্ষে দিবে বলেছিল। বিদ্যালয়ের স্বার্থে সেদিন ম্যানেজিং কমিটি বাধ্য হয়েছিল তাকে টাকা দিতে।

ধামইরহাট উপজেলা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

Certificate

পাশ করার পর সার্টিফিকেট নিতে গেলে, প্রতি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রতি ৫০০-১০০০ টাকা অতিরিক্ত নিয়ে থাকে যে সার্টিফিকেট প্রদান করে।

Rajshahi, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০০ লাখ

Admission

I was very close to getting into a government medical college but unfortunately missed the opportunity. I then applied for a government-quota seat at a private medical college and ranked 1st on the merit list. Despite this, they asked me to pay BDT 12 lakh, even though the official fee was only around BDT 10,000. When I questioned them, they said the person responsible for selecting students was demanding the money and that other students were paying even more for the same seat

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

শিক্ষক শ্রান্তি বিনোদন ভাতা

২০২৩ সালে শিক্ষক শ্রান্তি বিনোদন ভাতা টাকা পাওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিস ঘুষ নিয়েছে।

রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

বেতন ভাতাদি চালুর জন্য

আমার প্রথম চাকুরি ছিল। অনেক দিন ধরে বেতন আটকে রেখেছিল। তারপর বেতন ভাতাদি চালু করার জন্য ঝালকাঠি প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক যিনি — নামে পরিচিত। অফিস সহকারী — এবং তৎকালীন টিও — যিনি বর্তমানে বাইনারি পাড়া আছেন। এছাড়া বর্তমান অফিস সহকারী — যার প্যান্টের পকেট টাকা রাখার জন্য পা পর্যন্ত তিনিও ঘুষের সাথে জড়িত।

ঝালকাঠি সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৫ হাজার

B.ed Scale (MOP Teacher)

To approved MPO Teacher B.ed Scale file firstly i pay 1500 taka upazila Shikkha office Bagharpara Jashore, Secondly pay 2000 taka Zela Shikkha office Jashore, Finally Pay 2000 taka Divisional Shikkha office Khulna.

Bagharpara Upozila Sikka Office Jashore, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

পাঠদান অনুমতির আবেদন

প্রাথমিকের পাঠদান অনুমতির ফাইল জমা দিতেই ২০,০০০ ঘুষ দিতে হবে। অনলাইনে ফাইল জমা দেওয়ার সুযোগ থাকলেও থানা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলা হয়েছে অফিসে সরাসরি ফাইল জমা দিতে। অফিসে ফাইল জমা দিতে গেলে ঘুষ দিতে হয়।

থানা প্রাথমিক শিক্ষা অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য