সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,০২২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ghush.site ৳১৭.০ হাজার

বৃত্তির টাকা নিয়ে

আমার মাধ্যমিক(২০২২) সমমানের ট্যালেন্টপুলে বৃত্তি টাকা আদায় করতে গিয়েছিলাম যেটা উচ্চ মাধ্যমিক এর ২ বছরে পাবার কথা।এখনও ১ টাকাও পাইনি।সব কাগজপত্র উচ্চ মাধ্যমিক এর প্রথম বর্ষে ঠিক সময়ে সঠিক তথ্যে জমা দেওয়া ছিল।আজ পর্যন্ত টাকা পাইনি।ওইখানে একজন ভদ্রলোক বলেছিল সরকার টাকা দিয়ে দিবে। পেলাম না টাকা। কেও যদি পারেন আমার মতন আরও ১০ টা ছেলের টাকা আটকায় আছে আমি চিনি।চিনি না এমন অহরহ তো আছেই।কি উদ্যোগ জানি না তবে টাকা পেলে উপকার হয় নাতো আমি তাদের মাফ করে দিলাম।আমার সামান্য টাকার জন্যে তাদের স্বর্গে যাওয়া থেকে বঞ্চিত করলাম না আর। আগায় যাক আমার দেশ।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳১১.০ হাজার

MPO/ BEd Scale ফাইল অনুমোদন

আমার BEd scale প্রাপ্তির জন্য স্কুল থেকে ফাইল অনলাইনে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠিয়েছিলাম। সাথে এমপিও এর অনুমোদনের জন্য আমার ২ জন কলিগও তার বরাবর ফাইল পাঠায়। তিনি টাকা না দেওয়ায় ফাইল আটকে রাখেন। পরে ৬০০০ টাকা দিলে সবার ফাইল জেলা শিক্ষা অফিসার বরাবর ফরোয়ার্ড করেন। জেলা শিক্ষা অফিসের কর্মচারিকে টাকা না দেওয়ায় সেসব ফাইল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ফরওয়ার্ড করা হয়নি। পরে ঐ কর্মচারিকে ৫০০০ টাকা দিলে ফাইল ফরওয়ার্ড করা হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ghush.site ৳১০.০ হাজার

এমপিও ভুক্ত শিক্ষকদের বদলী সংক্রান্ত ঘুষ বাণিজ্য

এমপিও ভুক্ত শিক্ষকদের বদলী সংক্রান্ত ঘুষ বাণিজ্য

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ghush.site ৳৫০.০ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের, প্রয়োজনীয় দপ্তরি কাজ, যেমন - নতুন বেতন, চাকুরী স্থায়ীকরণ...

শিক্ষকদের নতুন বেতন, প্রত্যয়ন পত্র, বেতন বিবরণী, সার্ভিস বুক লিখন, চাকুরী স্থায়ীকরণ, বিভিন্ন বিল, শিক্ষা অফিসে যত ধরনের সেবা দেয়া হয় সবগুলোতেই, জন প্রতি ১০০০ থেকে ১০ হাজার টাকা, বড় বিল হলে ১০% পর্যন্ত ঘুষ নিয়ে থাকে। টাকা ছাড়া কোন কাজ হয় না

সব উপজেলা শিক্ষা অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳১০০

রেজিষ্ট্রেশন কার্ড নেওয়ার সময়

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি সার্টিফিকেট, এ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সংশোধনে দেওয়া ছিল৷ তার জন্য সরকারি চার্জ অনলাইনে পরিশোধ করেছিলাম৷ কিন্তু রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন হওয়ার পরে তা নিতে গিয়ে চা নাস্তা বাবদ একশ টাকা দাবি করে ওই বিভাগের এক কর্মকর্তা। আমি ৫০ টাকা দিয়েছিলাম

যশোর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ghush.site ৳৩.০ হাজার

Bhawal Badre Alam Shorkari College gazipur

আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম, আমি আমার ফাইনান্সিয়াল প্রব্লেমের কারনে অনেকদিন ক্লাস করতে পারিনি, যখন আমার প্রথম বর্ষের শুরু হবে তার আগে, আমি যখন ফরম ফিল আপ করতে যাই তখন আমার কাছ থেকে ৩০০০ টাকা চায়, তা না হলে ফরম।ফিল আপ করতে দিবেনা, আর বলে কাওকে বললে আমার ছাত্রত্ব বাতিল করবে! আহহা এই রকম শিক্ষাপ্রতিষ্ঠানে এসব মানা যায়? আমি শউর এখানে মেইন কর্তৃপক্ষ ও জরিত, তাই আর আমি একশন নেইনি, উলটা পড়াশুনাই করবোনা ভেবে নিছি, যেখানে প্রতিষ্ঠানেই ঘুষ চাচ্ছে সেই জায়গায় চাকরি জীবনে ডিগ্রী দিয়ে কি হবে, তখন ও ঘুষ টাই বেশি কাজে দিবে, তাই টাকা কামাচ্ছি, ঘুষ দেওয়ার জন্যে ভবিষ্যতে, সোনার বাংলাদেশ💔

Gazipur, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ghush.site ৳১.০ হাজার

সেলারি একাউন্ট ট্রান্সফার করা

একজন শিক্ষকের আগে বেতন হতো একটি ব্যাংকে। এখন সে অন্য ব্যাংকে তার বেতন নিবে। তার জন্য তার কাছে ১০০০ টাকা চাইছে। আর কিছু বললে সে বলে এতো দিন চাকরি করেন এটা বুঝেন না যে এটা দিতে হয়।

জামালপুুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳৩.৫০ লাখ

অডিট

অডিট করতে এসে অহেতুক হয়রানি করবে বলে হুমকি দিয়ে সকলের এক মাসের বেতন নিয়ে গিয়েছে।

শিক্ষা ভবন ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ghush.site ৳১.০ হাজার

GPF একাউন্ট খোলা।

জিপিএফ(সাধারণ ভবিষ্য তহবিল) একাউন্ট খোলার জন্য অনেক দেরি করা হয়েছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, এবং টাকা ছাড়া কাজ হয়নি। দীর্ঘ ৪ বছর এর অধিক সময় পর জিপিফ একাউন্ট খোলা হয়েছে,তবুও শিক্ষা অফিস এর সহায়তা ব্যতীত। টাকা সবারই কম বেশি দিতে হয়েছিল জিপিইএফ একাউন্ট তাড়াতাড়ি খোলানোর জন্য।

কমলগঞ্জ, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳২.০ হাজার

জিপিএফ থেকে লোন নেওয়ার প্রত্যয়ন এর জন্য

একটি প্রত্যয়ন নেওয়ার জন্য,সাইন দরকার। কোটালীপাড়া, গোপালগঞ্জ এর উপজেলা প্রাথমিক শিক্ষা একজন অফিসার আমার কাছ থেকে ২০০০ টাকা নিয়েছে জিপিএফ লোন এর প্রত্যয়ন দেওয়ার জন্য

কোটালীপাড়া, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳২০.০ হাজার

পেনশন

সেবাটি ছিল প্রাথমিকের প্রধান শিক্ষকের পেনশন ও জিপিএফ এর টাকা প্রাপ্তি জনিত, পেনশন ও জিপিএফ এর টাকা মঞ্জুরের করার জন্য পনের হাজার টাকা দাবি করে, পরিশোধে বিলম্ব হোয়াতে, জিপিএফ এর টাকা প্রদানে গড়িমসি ও পেনশন মঞ্জুরে দেরি করে। তাই বাধ্য হয়ে টাকা প্রদান করতে হয়।

উখিয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳৫.০ হাজার

চাকুরীর বেতন তথা M P O ভুক্তির আবেদন গ্রহণ ও কার্য সমাধা

এমপিও ভুক্তির জন্য দাবি করা হয় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস (কোর্ট রোড এ অবস্থিত অফিস)থেকে। ৫৫০০ টাকা। অন্যথায় আবেদন প্রত্যাখ্যান করা হবে জানানো হয়। বেতন চালু হওয়ার জন্য এটা অলিখিত নিয়ম মনে হয়েছিলো। ৫০০০ দিতে হয়েছিল বাধ্য হয়ে।

মৌলভীবাজার, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳২.৫ হাজার

নিজের নামের বানান ঠিক করা

আমার নামের বানান ভুল ছিল ঠিক করার জন্য ২ জায়গায় প্রথমে বোর্ড মিটিঙে আপ্রভ করার জন্য ৫০০০ চেয়েছিল পরে তা ২০০০ টাকায় আমি ঠিক করি । তার পর প্রতি সার্টিফিকেট এ ১০০ করে চা পানির জন্য দিতে হয়েছিল যে প্রিন্ট করে দেয় তাকে । এর পরে আমি আমার এক বন্দুর ও কাজ সেইম ওয়েতে করে দিয়েছি ২৫০০ টাকায় ।

Dhaka City, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳২০.০ হাজার

ফাইল বহনের জন্য ঘুষ দাবী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, অর্থ শাখার অফিস সহায়ক হায়দার আলী। আমাদের গ্রুপের একটি কাজের জন্য সেন্ট্রাল ফর জেনারেল অডিট, সেগুনবাগিচায় ফাইল পাঠানোর প্রয়োজন ছিল। কিন্তু উনি প্রতি ফাইল প্রতি ২০০০ টাকা না হলে কাজ করবেন মর্মে জানানা। আমাদের ১০ জনের ফাইলের জন্য টোটাল ২০০০০ টাকা ঘুষ নিয়েছেন।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ghush.site ৳১৫.০০ লাখ

শিক্ষক নিয়োগ

মোকামতলা মহিলা ডিগ্রী কলেজে (অনার্স) সৃষ্ট পদে নতুন শিক্ষক নিয়োগে ১৩ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। সভাপতি ও এমপি জড়িত। এছাড়া মীর শাহে আলম আব্দুস সাত্তার তালুকদার নামে নতুন একটি কলেজেও একই ধরনের অনিয়ম চলছে।

মোকামতলা, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳১৫০

ব্যবহারিক পরীক্ষা

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আমার শিক্ষকেরা আমাদের প্রত্যেকের নিকট ৫০/১৫০ টাকা দাবি করেন এবং জানান, টাকা দিলে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দিবেন।

খুলনা, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য