সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৫৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

পিএসসি সার্টিফিকেট সংশোধন

আমার খুব জরুরি ভিত্তিতে সার্টিফিকেট সংশোধন করতে হতো। খোঁজ নিয়ে জানতে পারি যারা টাকা দেই না তাদের টা ৬ মাস, ১ বছর ধরে আটকিয়ে রাখে পরর্বতীতে টাকা দিয়েই করিয়ে নিতে হয়। আমি তাও অনেক ভাবে চেষ্টা করছি কিন্তু তারা আমাকে কোনোভাবেই না কি ৬ মাস বা আরও বেশি সময় এর আগে সেইটা করে দিতে পারবে না পরবর্তীতে বাধ্য হইয়েই আমাকে এই অন্যায় উপায় মেনে নিতে hoice

সাভার, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK2HDSYQ
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

টেন্ডার এর বিলের চেক দেওয়ার জন্য

আমার কাছে কথোপকথন এর ভিডিও আছে। এবং দুইজন সাক্ষী আছে। টাকা না দেয়ায় আমার ট্যাক্স এর কাগজ আটকে রাখছে। আবার হুমকিও দিছে।

ঢাক শিক্ষা ভবনের লেইস প্রজেক্টের একাউন্টস অফিসার "anonymous", ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKACLBVZ
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

কলেজে টিসি নিয়ে ভর্তি

আমি দ্বাদশ শ্রেণীতে অন্য কলেজ থেকে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে টিসি নিয়ে ভর্তি হতে চাইলে , আমাকে সিট থাকা সত্ত্বেও বলা হয় " পনেরো হাজার টাকা দিলে ভর্তি করিয়ে দিব নয়তো ভর্তি করাবো না" ।

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKY8TV3F
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এস এস সি পরীক্ষার সার্টিফিকেটে বাবার নাম সংশোধন DHAKA EDUCATION BOARD

স্কুলের ভুলের কারণে আমার ssc সার্টিফিকেটে বাবার নাম ভুলে এসেছিল। আমার অন্যান্য সকল ডকুমেন্টে নাম ঠিক ছিলো সেগুলো দিয়ে সংশোধনের আবেদন করি । প্রায় তিন চার মাস হয়ে গেছে তাও সংশোধন হচ্ছিল না। এরপর ঢাকা শিক্ষা বোর্ডে যাই, সেখান থেকে জানানো হয় অনেক আবেদন পড়েছে তাই সংশোধন হতে সময় লাগবে। বের হওয়ার সময় ওই অফিসে কর্মরত একজন ডাক দিয়ে পাশে নিয়ে গিয়ে বলে "খরচ করতে পারলে তাড়াতাড়ি ঠিক হবে "। বিষয়টি সংশোধন করা আমার জন্য জরুরি ছিলো। সেই ব্যক্তি ৫ হাজার টাকা দাবি করে। ২০০০ টাকায় তার সাথে চুক্তি করি। এরপরে দুই দিনের মধ্যে আমার সার্টিফিকেট সংশোধন হয়ে যায় । Se

Bakshi Bazar,Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKJFJE23
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০০ লাখ

সব ধরেনর বিল

উপজেলা শিক্ষা অফিস থেকে ৫ আগষ্ট ২০২৪ সাল পর্যন্ত সব ধরনের বিল থেকে ১০ পার্সেন্ট কমিশণ খেতো শিক্ষা অফিসার। যদি কেউ টাকা দিতে অস্বীকৃতি জানাতো তাহলে তাকে নানা ভাবে হয়রানি করা হতো বিদ্যালয় ভিজিট করে। এমন কি আওয়ামীলীগ সরকারের শেষ সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কর্মকর্তা হিসেবেও প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এর সাথে কিছু প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকও এ অনৈতিক কাজে জড়িত হয়।

শরীয়তপুর সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DK2WFLS4
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

বদলী

শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন এটিও আমার বদলী করার নাম করে এক লক্ষ টাকা দাবি করেছে। কিন্তু আমি বিষয়টি প্রত্যাখ্যান করেছি। এবং পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি বদলী হতে পারি। যে বদলী হয়েছে সে এক লক্ষ বা তার বেশি টাকা দিয়ে বদলী হয়েছে। যে এটিও বদলী হয়েছে সে ইতিমধ্যে ঘুষের টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মান করেছে। এই চাকুরী করে এত টাকা কোথায় পেল এই প্রশ্ন কি কারো মাথা আসে না?

শরীয়তপুর সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK9JNKB4
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

পেনশন

হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, যেটা পিটিআই রোড, হবিগঞ্জে অবস্থিত,সেখানে পেনশনের জন্য গেলে কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও একজন আমার কাছ থেকে অফিসারের নাম করে টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে তিনি দুর্ব্যবহার করেন এবং জানান এখানে তিনি অযথা আমার কাজ করে দেওয়ার জন্য বসে নাই। অথচ অফিসার পদে যারা ছিলেন তারা কেউই টাকা চায়নি।

হবিগঞ্জ, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে SYQJ2TST
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.৫ হাজার

স্কুলে ভর্তি

বলা হয়েছে যে ২৫০০ টাকা না দিলে ক্যাসিয়াস স্যার ভর্তি করবে না। বাধ্য হয়ে দেওয়া লাগছে।

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে BR5TS4UH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

টেস্টের পর অবাঞ্ছিত কোচিং রাজউক কলেজ

"কোচিং করবেনা তাহলে ভর্তি হয়েছো কেন, কোচিং করা বাধ্যতামূলক আর কোচিং বল কেন এটা তো ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম"

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKAAXFHV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

MPO file submit

উপজেলা শিক্ষা অফিস থেকে এমপিও ফাইল সাবমিশন এর জন্য ২০০০ টাকা দেওয়া হয়েছে। প্রথমে টাকা দেই নাই,যার জন্য ২মাস ফাইল টাস করে নাই। টাকা দেওয়ার সাথে সাথেই ফাইল এপ্রোভ করেছে।

বিজয়নগর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CT25NBMX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

Mpo করার জন্য

আমি এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে জয়েন করার পর এমপিও করার জন্য ঘুষ ছাড়া কাজ হয়নি। প্রথমে ঘুষ না দেওয়ার কারণে ফাইল রিজেক্ট করে দে, পরে টাকা দিলে ফাইল এপ্রুভ করে।

ঢাকা আঞ্চলিক কার্যালয় এর ডিরেক্টর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKALFP8K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

চিকিৎসা ছুটি

চিকিৎসা ছুটির নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে ১০০০ টাকা ঘুষ দিলাম।

কোটালিপাড়া, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKJ294WQ
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

প্রাথমিক শিক্ষক বদলি

ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলীর জন্য কমিটি করা হয়েছে। সেখানে দুইজন বিদ্যোৎসাহী সদস্য (সাদ্দাম ও তালহা) সকল শিক্ষক দের কাছে ২-৩ লাখ টাকা করে ঘুষ দাবি করছে।

নান্দাইল, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে MYDQDGFL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭০০

SSC

UGHS, NHMSC, Rajuk e Whatsapp e vice principal prottek class e teacher ke diye student der kase taka chay. Shorkar er protishan hoileo rajuk College jeno 25 e 25 practical e pay ejonno call kore kore baddho kore ghush nise nwwab habibullah school r uttara girls school e dibbe jonno. Nahole naki form puroner takay naki practical porikkha hobena. Echara prottek school theke 2500,3000,750,650 jon proti nie external kono porikkhok hall e ashte dey nai. Rajuk er teacher diye hall bhore felsilo. Viva ney nai. Taka camerar pisone manage kore nise churer dol. Hall er daitte kormokorta, police keo silona?

Dhaka ssc centre 63, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DK7KJ6L5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নতুন নিয়োগপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষকদের ফাইল গ্রহণ

উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম। এই কালপ্রিটের কপালে সেজদার দাগ। মুখে নূরানি হাসি। কথায় যেন মুক্তো ঝরে‌। মনে হবে এর চেয়ে নিষ্পাপ মানুষ বোধ হয় পৃথিবীতে আর অবশিষ্ট নেই। অথচ টাকা ছাড়া একটা ফাইলও ছাড়ে না । এমপিও ভুক্ত শিক্ষক হিসেবে নতুন কেউ নিয়োগ পেলে, বা নতুন স্কেল যুক্ত করতে চাইলে তাকে খুশি করে দিতে হবে। এই খুশি করে দেওয়ার পরিমাণ তিন থেকে পাঁচ হাজার টাকা। লোকটা টাকা আবার নিজ হাতে নেবে না। নিজ হাতে ঘুষ নিলে হাত নাপাক হয়ে যাবে না? টাকা নেওয়া হবে তার অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে। যে বসে থেকে বাইরে।

রায়পুরা, নরসিংদী, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DK4EAU8L
০ মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লালমনিরহাট

এটা ঘুষ না শিক্ষাক দের বরাদ্দ থেকে টাকা কেটে রাখে প্রতি মিটিং প্রতি ৩০০ টা গড় শিক্ষক অনুযায়ী

লালমনিরহাট সদর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RNYKX3RE
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

বি এড স্কেল প‌রিবর্ত‌ন

‌উপ‌জেলা থে‌কে শুরু হয়, এম‌পিও স্কু‌লের শিক্ষক‌দের বিএড স্কেল করা‌তে হয়। তারই ধারাবা‌হিকতায় আমরাও ফাইল পা‌ঠি‌য়ে‌ছি। বরগুনা সদর উপ‌জেলা শিক্ষা অ‌ফিস ২০০০ টাকা দেয়ার পর ফাইল ছে‌ড়ে‌ছে। জেলা ‌শিক্ষা অ‌ফি‌সে টাকা নেয়‌নি পরবর্তী‌তে ব‌রিশাল ডি‌ডি‌তে — না‌মে একজন প্রোগ্রামার আছে তি‌নি ৫০০০ টাকা দা‌বি ক‌রে‌ছেন। একজন টাকা গি‌য়ে দি‌য়ে‌ছে আমি যাইনি। ওনার বিরু‌দ্ধে অ‌ফি‌সিয়াল পদ‌ক্ষেপ আশা কর‌ছি।

শহর, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে BR5YJZTV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বেতন বিল পাশ

প্রাইমারি স্কুলের চাকুরি ছেড়ে দিবো। তাই ২০ দিনের বেতন পাইতাম। বেতন পাশ করার জন্য ১০০০ টাকা ঘুষ দেয়া লাগছে।

শরীয়তপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKVYSBZN
০ মন্তব্য