সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৯৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

পেনশনের টাকার জন্য ঘুষ

আমার আব্বু রিটায়ার্ডের পরে পেনশনের টাকার জন্য সব কাগজপত্র জমা দেয়ার পরেও এটা অনেকমাস যাবত আটকে থাকে। পরে আমি নীলক্ষেতের ব্যানবেইস ভবনে এক অফিসারের কাছে গেলে বিভিন্ন ভুল আছে দাবি করে ফাইল আটকে রাখে। পরে দশ হাজার টাকা ঘুষ নিয়ে ফাইল ছাড়ে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষক নিয়োগ গভর্নিং বডি

এনটিআরসি নিয়োগ দিয়েছিল, কিন্তু গভর্নিং বডি টাকা ছাড়া সাইন দিচ্ছিল না। পরে সবাই টাকা দিতে রাজি করায় ৩ মাসের বেতনের সমপরিমাণ

ঘুষ দিয়েছি
গফরগাও ৳১২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

চিকিৎসার জন্য ছুটি নিতে

সরকারি বহিঃবাংলাদেশ ছুটির আবেদন এর জন্য রংপুর বিভাগের পীরগাছা শিক্ষা অফিসের পিওন যারা এই ছুটির ফাইল গুলো সাথে সম্পৃক্ত তার টাকা ছাড়া কোন কাজ করে না।

ঘুষ দিয়েছি
পীরগাছা শিক্ষা অফিস ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

অনিয়ম ও দুর্নীতি উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের হয়রানি বিভিন্ন ফাইল ও অনলাইন কাজের জন্য

অনিয়ম ও দুর্নীতি উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের হয়রানি বিভিন্ন ফাইল ও অনলাইন কাজের জন্য অর্থ নেওয়ার অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ কর্মক্ষেত্রে অনিয়মিত উপস্থিতির অভিযোগ

ঘুষ দিইনি
হিলি, হাকিমপুর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

প্রধান শিক্ষকদের টি এডিএ বিল ও বিদ্যুৎ বিল

প্রধান শিক্ষকদের টি এ ডি এ বিল আটকে রেখে ১০০০ টাকা দাবি করা হয় এবং বিদ্যুত বিল আটকে রেখে তিন হাজার টাকা দাবি করা হয়। পরে এ দাবি পরিশোধের পর টিএডিএ ও বিদ্যুত দেওয়া হয়

ঘুষ দিয়েছি
উপজেলা শিক্ষা অফিস, গৌরীপুর ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন স্কিম বিধবা বৌ এর নামে করতে

৩-৪ দিন যাওয়ার পর বলছে কয়েক টেবিল ঘুরবে চা-পানি খাওয়ার পয়সা দিতে হবে।চেয়েছিলো ৭ হাজার পরে ৬০০০/- দেই।

ঘুষ দিয়েছি
দৌলতখান, ভোলা ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষক এমপিওভুক্তি

১৮ তম নিবন্ধনে শিক্ষকতার চাকরি পাওয়ার পর বেতন চালু করার জন্য টাকা দেয়া লাগছে। নাহলে সিস্টেম থেকে ফাইল রিজেক্ট করে দেয়। ফাইল সব কিছু ওকে থাকার পরেও( অন্যান্য কারন দেখিয়ে) রিজেক্ট করে দেয়। টাকা ছাড়া ফাইল ছাড়বে না। বাধ্য হয়ে টাকা দিয়ে বেতন চালু করা লাগছে। এটা শুধু আমার কথা নয়, হাজারো এমপিও ভুক্ত শিক্ষকদের কথা।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

প্রভাষক (হিসাববিজ্ঞান) পদে চাকরির নিয়োগের ক্ষেত্রে, প্রতিষ্ঠান: ঝালকাঠি টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

২০১৫ সালের আগে যখন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির হাতে নিয়োগ ছিল তখন ঝালকাঠি টেকনিক্যাল এন্ড বিএম কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে নিয়োগের জন্য কলেজের জমি ক্রয়ের কখা বলে আমার কাছ থেকে নগদ ৫০০০০০ ( পাঁচ লাখ) টাকা হাতিয়ে নিয়েছে উক্ত কলেজের অধ্যক্ষ ও প্রভাষকসহ ৩ থেকে ৪ জন লোক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত আমাকে নিয়োগ দেওয়া হয়নি। এসব কিছুর জন্য দায়ী একমাত্র বর্তমানে কর্মরত অধ্যক্ষ মহোদয়।

ঘুষ দিয়েছি
স্টেশন রোড, ঝালকাঠি। ৳৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

ভাইবা পরিক্ষা, এবং স্যারেদের হাতের মার্ক

স্যারেদের হাতের মার্ক এবং ভাইবা পরিক্ষার মার্ক বদিবে এই বলে আমাদের সকলকে টাকা দিতে বলেছে, কাউকে ৫০০০ আবার কাউকে৩০০০, আমাকে ২০০০, এইভাবে সকলকেই দিতে হবে বলে জানিয়েছে, এবং নচ দিলে ফেল করাই দিবে বলে হুমকি দিছে। মাগুরা সিদ্দিকীয়া কামিল মাস্টার্স মাদ্রাসা।

শুধু দাবি করেছে
মাগুরা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির জন্য

উক্ত কলেজের অফিস কক্ষে ডিগ্রি ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ফরম ফিলাপের সকল কাগজপত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে গেলে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীর নিকট ৫০ টাকা করে দাবি করা হয়। আমাকে জানানো হয় যে, প্রত্যেক আবেদনের বিপরীতে কলেজ কর্তৃপক্ষ ৫০ টাকা নির্ধারণ করেছেন। আমি উক্ত ৫০ টাকা প্রদানের জন্য রশিদ চাইলে অফিসে দায়িত্বরত ব্যক্তিরা জানান যে, এই টাকার কোনো রশিদ দেওয়া হয় না। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের দেখানো হয় এবং বলা হয়, তারাও ৫০ টাকা প্রদান করে আবেদন জমা দিচ্ছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের বিরোধে জড়াইনি। কারণ, আমি আশঙ্কা করছিলাম যে, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বা কর্তৃপক্ষ আমার আবেদনটি বাতিল করে দিতে পারে।

ঘুষ দিয়েছি
গফরগাঁও সরকারি কলেজ , গফরগাঁও ৳৫০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

নাম সংশোধন

আমার আব্বুর সার্টিফিকেটে পিতা-মাতার নাম সংশোধন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তাকে বিকাশের মাধ্যমে প্রায় দুই হাজার টাকার মতো দিতে হয়েছে, না হলে কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিলো না, যেটা কে তিনি চা পানির খরচের সাথে তুলনা করেছেন!

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া, যশোর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

NOC certificate

আমার আম্মু সরকারি চাকরি করে, উনার পাসপোর্ট এর জন্য এন ও ছি পত্র আনার জন্য অফিসে অনেকদিন ঘুরিয়েছে এবং বলেছে ঘুশ না দিলে তারাতারি করতে পারবে না। এর পর নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
Jamalpur ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

কাজ করা সত্ত্বেও স্কুলের স্লিপের ও রুটিন মেইনটেইন এর টাকা দিতে অনিচ্ছুক

প্রাইমারি স্কুলের বরাদ্দে, স্কুল কতৃপক্ষ কাজ করা সত্তেও সরকারি বরাদ্দকৃত টাকা দিতে অস্বীকৃতি। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, ১০০% কাজ হওয়া সত্ত্বেও উপজেলা শিক্ষা অফিসার কে টাকার ভাগ না দেওয়ায় দুই বছর যাবত টাকা আটকে রেখেছে। এবং মহিলা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার ও হয়রানি।

ঘুষ দিইনি
বেতাগী ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

স্কেল পরিবর্তন বা বিএড ফাইল প্রেরণ

আমি বিএড সম্পন্ন করে নিয়ম মাফিক সকল কাগজ পত্র অনলাইনে পাঠায়, কোন কারণ ছাড়াই আমার ফাইল রিজেক্ট করে দেয়। আমি উপজেলায় জানতে চায় কেন ফাইল রিজেক্ট করেছেন? উনি বলেন, যোগাযোগ না করলে তো এমন হবেই। আমার সাথে পার্শ্ববর্তী অনেক শিক্ষকের একই অবস্থা। যারা যোগাযোগের নামে ঘুষ দেন নি তাদের ফাইল রিজেক্ট। যে সকল শিক্ষক ১ হাজার ২ হাজার করে টাকা দিয়েছে তাদের ফাইল এপ্রুভ হয়েছে। অনেকের থেকেই শুনেছি উপজেলা শিক্ষা অফিসার টাকা ছাড়া কোন কাজ করেন না। আমার প্রতিষ্ঠান প্রধান নিজেও বলেছেন এক দুই হাজার টাকা দিলেই ফাইল পার করে দিত, দেন নি কেন? এই হলো অবস্থা কোন ভুল না থাকলেও যে কেন একটা অজুহাত দেখিয়ে ফাইল রিজেক্ট করে দেয়।

শুধু দাবি করেছে
পলাশবাড়ী, গাইবান্ধা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

নাম সংশোধন

আমার jsc, ssc সার্টিফিকেটে নামের কয়েকটা ভুল ছিল। আমার নামে (.) dot ছিল না। মা এর নামে একটা অক্ষর উঠে নাই। সব মিলিয়ে ৩ টা ভুল ছিল। স্কুলের রেজিস্ট্রার স্যার আমাকে বললেন প্রত্যেকটা ভুলের জন্য ২ হাজার করে দিতে হবে এবং তাকে ভাড়া বাবত আরও ২ হাজার টাকা দিতে হবে। টোটাল ১০ হাজার টাকা দাবি করলেম। পরে আমার বাবার কাছে ৮ হাজার টাকা দাবি করেন। তখন বাবা ও রাজি হন নি তিনি বললেন তাহলে আমি নিজে বোর্ডে গিয়ে ই করব। তারপরও আমার বাবাকে হয়রানি করা হয়। স্কুলের EIIN and password দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে লগইন করতে হয়। এবং সেখান থেকে আবেদন করতে হয়। এর জন্য আমার বাবাকে ১ মাসের বেশি সময় ঘুরিয়েছেন। আমার বাবা নিজে বোর্ডে গিয়ে করেছেন টোটাল ৫ হাজার টাকার মত লেগেছে। এখানে এরপরও বিভিন্ন কারনে স্কুলকে ২০০ টাকার মত হ

ঘুষ দিইনি
কিশোরগঞ্জ, ভৈরব ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

বদলী আদেশ দেওয়ার জন্য টাকা দাবী

আমার স্ত্রী ১৮ আগষ্ট উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষক বদলীর আবেদন করি। এর গত ৩০/০৮/২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নাগেশ্বরী, কুড়িগ্রাম থেকে আমাকে ফোন করে বদলী আদেশ নিতে বলে। আমি বদলীর আদেশ নিতে গেলে শিক্ষা অফিসের বড়বাবু, ছোটবাবু অফিস আদেশ তৈরী করতে খরচ হয়েছে মর্মে টাকা দাবী করেন। অনেক কথা বলার পর ৫০০ টাকা দিতে চাইলে তিনি প্রত্যাখান করেন। এরপর ১০০০ টাকা নিয়ে ছোট বাবুকে দেয়। তারপর আমার বদলীর আদেশ আমাকে দেয়।

ঘুষ দিয়েছি
নাগেশ্বরী ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য