সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামনারি করতে সরকারি ফি: ১১৭০ টাকা। এলাকার তহসিলদার এর মাধ্যমে করিয়েছি। ৫০০০ এর নিচে রাজি হয়নি।

চাপাই নবাবগঞ্জ, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ9YHFY7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি সংক্রান্ত

আমার পিতা কর্তৃক আমাদের সব বোনদের নামে জমি হেবা দলিল করে দেওয়া হয়।সেটা নামজারি করার জন্য গেলে সরকারি নামজারি ফি ১০৭০/- হওয়া সত্ত্বেও চট্টগ্রামে সরকারহাট ভূমি অফিসে ১৫০০০০/- নেওয়া হয়।

Chattogram, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFQBWSL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি করতে

বাবা মারা যাওয়ার পরে বাবার নামের জমি আমার নামে নামজারি করার সময় আমাকে অনেক দিন ঘুরায় আর আমার নামজারি করতেই হবে তাই ৪০০০০ টাকা দিয়ে নামজারি করতে হয়

দিনাজপুর, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNELU55N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ভূমি নাম জারি

আমি জমি নামজারি করার জন্য অনলাইন সকল কার্যক্রম সম্পন্ন করে ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে গিয়েছিলাম তখন কাগজপত্র দেখে বললো সার্ভিস সার্জ দিন আমি দেখলাম টাকা না দিলে আমার কাজটা করতে চাইবে না বা আমাকে ঘুরাবে তাই দিয়ে দিলাম ১০০০ দিয়েছি আরো দাবি ছিল বাকিটা দেইনি

কমলনগর, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT3TS64L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি করতে ঘুষ দিতে হয়

টাকা পরিষদ না করলে নাম জারি ফাইলে সই করে নাশেব আরো কিছু কর্মকর্তা আছে যারা ফাইল তাদের কাছে আটকে রাখ এক্সিলেন্ট এর কাছে দিয়ে সই করায় না যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা হাতে না পাই

গাজীপুর, শ্রীপুরে, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKC45HGA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি খারিজ

আমি একটা জমি ক্রয় করেছিলাম ২০০৪ সালে, কিন্তু অসাবধানতার জন্য জমিটি তখন খারিজ করানো হয়েছিল না । দলিল টা অনেক আগের হওয়ায়, এখন জমি খারিজ করে দিতে চাচ্ছিল না সহকারী কমিশনার (ভূমি), ঝালকাঠি সদর, ঝালকাঠি । পরে আমি এক দালালের মাধ্যমে সেই আবেদন সহ 3 হাজার টাকা দিয়ে পাঠালে, সে তাৎক্ষণিক আবেদন আপ্রুভ করে দেয় ।

ঝালকাঠি সদর, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR3SD6T3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

Removal from list of vasted properties list.

In shot : property been listed as enemy property by mistake/ intentionally since the 1970s by government officials. Release in 1974 by Court. Then released in 1999. Then it was leased to a third party knowingly for a hefty bribe by local authorities in 2006. Than it was released by High Court 2012. Then few lower authorities. Since 2015 it’s been in the hands of deputy commissioners ( DC Sylhet) hands. As usual No sign of any activity to remove from the vasted property list. Very many times we tried to get this moving, Of course not without a bribes as absolutely nothing moves unless you pay which is pretty much normal in entire Bangladesh. In totality cost out weighs the benefit.

Sylhet, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYFFZ3Y2
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.২০ লাখ

নামজারি ও এজমালি খতিয়ানের খাজনা

ধুরং ভুমি অফিসে নামজারি ও খাজনা টাকা দ্বিগুন গুনতে হয়, এবং তহসিলদার গুনে গুনে টাকা নেয়।

কক্সবাজার, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8YK3ZX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

Namjari

নামজারি নিবন্ধন ১২০০০ টাকার নিচে হলে প্রত্যাখ্যান করে দেয় অভ্যন্তরীণ কর্মকর্তারা পরিচিত হলেও কমপক্ষে ৮ হাজার টাকা অভ্যন্তরীণ কর্মকর্তারা পরিচিত হলেও কমপক্ষে আট হাজার টাকা

Raipur, Laksmipur, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQWN7PK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

রিপোর্ট জন্য

বিঙ জেলা নিবাহী মেজিস্টেট কতৃক ভোগ দখল রিপোর্ট সঠিক আছে তাই সঠিক টা দিতে বলার কারনে ২০,০০০/- টাকা দাবি করে

সাঘাটা ভূমি অফিস অফিস সাঘাটা গাইবান্ধা জেলার, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNTBS45F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি ক্রয়ের পরে দলিল তৈরি করতে

প্রত্যেক ক্রয় বিক্রয় এর জন্য ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সহ অই অফিসের প্রত্যেক শ্রেণির কর্মকর্তা কর্মচারি জমির দামের উপর শতকরা হারে ঘুষ নিয়ে থাকেন। এই টাকা না দিলে তারা দলিলে সই করবেন না। সুতরাং, দলিল লেখকের মাধ্যমে তারা এই ঘুষ দলিল লিখনি ফি এর মাধ্যমে আদায় করে থাকেন।

টঙ্গি বাজারের ভিতরে, গাজীপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKEBCEPY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

জমি খারিজ করতে

জমি খারিজ এর জন্য আবেদর করার পরে যখন শুনানি হয় সব কিছু ঠিক থাকার পরে ৪৫০০০ টাকা চাওয়া হয়। নাইতো খারিজ পার করে দেওয়া হবে না এখন আমার করনিও কি?

আগ্রাদ্বিগুন,ধামইরহাট, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4RSNQW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

জমি খারিজ

নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিস এ জমি খারিজ করতে গিয়ে ১৮০০০ টাকা দিয়েছি।

নালিতাবাড়ী, শেরপুর, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYN2J8J8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমা খারিজ করতে চাওয়া

আমার আম্মুর নামে জমি যা খারিজ করা হয়নি, কাগজ প্রত্র সবিই ঠিক ছিলো, জমা খারিজ বা নাম জারী করতে গেছিলাম, বলে কি কি কাগজ পত্র যেন লাগবে, এগুলো না নিলে হবে না, তো আমি সেই যায়গা সম্পর্কিত যত কাগজ পত্র ছিলো সবিই নিয়ে গেছি, কিন্তু তারা সেসব দেখে বললেন, এগুলো গুছিয়ে নিয়ে আসতে, এগুলোতে অনেক ভুল আছে, এভাবে দিলে উল্টো আমার নামে মামলা হবে, ভালো হয় তাদের অফিস থেকে একজনের সাথে কন্টাক্ট করে কাজ করিয়ে নেই, তো আমি ওদের কথা মতো একজনের সাথে কন্টাক্ট করি, সে বলে আমি কাগজ পত্র যা যা দিছি তাতেই হবে, আর বাড়তি কিছুই লাগবে না, তবে ১০,০০০ টাকা দিতে হবে, তাহলেই সে কাজ করে দিবে, অন্যথায় বছর শেষ হয়ে গেলেও নাকি কেউ আমার এ কাজ করে দিতে পারবে না, অথচ সরকারি কাগজে লিখা আছে ১১০০ শত টাকা সামথিং, পরে বাধ্য হয়ে তাকে দিয়ে করাই।

ফেনী জেলার সোনাগাজী থানার ৮ নং আমিরাবাদ ইউনিয়ন, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNJFLBH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

তারা যে নাম ভুল দিয়েছে সেটি ঠিক করা যেন আমি অনলাইনে সংরক্ষণ করে সহজে খাজনা দিতে পারি

আমার গ্রামের জমিতে খাজনা দেওয়ার জন্য ভোটার অফিসে অনলাইনে সংরক্ষণ করতে গেলে বলে আমার নামে ভুল আছে যেটা তাদের কাছ থেকে কয়েকমাস আগে আমার নতুনটা নেওয়া। পরে তা ঠিক করে দিতে বললে বলে সময় নাই, এখন না এসব বলে ৩০০০ টাকা চায়, দিতে বাধ্য হই কারণ ১ মাস এর মত বসাই রাখছে সার্ভে করবে বলে। পরে সংশধোনের কাগজ ভূমি অফিস থেকে আনতে গেলে হেড এর সিগনাচার এবং অনলাইনে তারা কাগজ পূরণ করছে তার জন্য (১০০০০ + ২০০০ টাকা) চায়। কিন্তু সময় যাচ্ছে আর পরে আছে দেখে পরে দিয়ে দি। যার আসল সরকারি খরচ হলো ( ২০০ - ১০০০ + যাওয়া আসা এই + ভোটার অফিস এ যাওয়া আসা)

নোয়াখলী, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTB5B46K
মন্তব্য