সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

আদালতের রায়ের উপরে মিউটেশন করতে

আমি যখন জাজিরা থানার বড় গোপালপুর ইউনিয়নের ভূমি অফিসে যাই নামজারি করার জন্য, আমাকে নানান কিছু বলে ভুল দেখিয়ে কাগজ নাই বলে ৪০০০০ টাকা দাবি করে প্রথমে,পরে আমার আব্বার অসুস্থতার কথা শুনে ২০০০০ টাকা দাবি করে।আমি বলেছি আমি এত টাকা দিতে পারবো না আমাকে কাগজ/যা দরকার তা দিয়ে সাহায্য করেন।পরে ইউনো সাহেব আমাকে বললো আমি আপনাকে কোন ভাবে সাহায্য করতে পারবো না আপনি ভূমি অফিসে যান ওইখানে যাইয়া আপনি সংশোধন করেন।ভূমি অফিসে গিয়ে দেখি ইউনো সাহেব সেইখানেও বসা।আমি যা বুঝার বুঝে পরে আবার ইউনিয়ন অফিসে এসে তার সাথে কথা বলি,এবং ৩০০০ টাকা দিয়ে বলি আমার কাজটা করে দেন।পরে আমার কাগজ গুলো নিয়েই সে অনলাইনে আবেদন করেন,এবং অফিসের কম্পিউটার দিয়েই তিনি তা এক্সেপ্ট করেন এবং ২ দিন পরেই আমি ১১০০ টাকা পেমেন্ট করে খতিয়ান তুলে নেই।

জাজিরা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4TY7Q3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

আমার ৩ শতাংশ জায়গা খারিজ করার জন্য ৩০ হাজার টাকা দাবি করেছে। গোপালপুর পৌর ভূমি অফিসের নায়েব।

টাংগাইলের গোপালপুর থানা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4MX3D8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

Vumi Registry

Amar dadar jomi 5 bigha, dadar kas theke amar soto kaka tip soi die registry kore nise,, ete vumi office er registry ra ghush khai e registry korte help korese,, erpor kaka kaki mil e dada ke mere felese,, now amra case koresi jomir prapto dabi kore,, but ukil ra ghush kahi e date pisatei ace aj 2 bosor dhore..taka sara kono ukil kaj kore na,, onek ukil both side thekei taka khai... jani na ei jomir mamla konodin sesh hobe kina...jibon tai akdin sesh hoe jabe but jomir mamla konodin sesh hobe na hoito e kemon Bangladesh....(Jhenaidah, Khulan, — anyone can help me)

Jhenaidah, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHS9U8U8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৪.০ হাজার

ডিসিআর

ডিসিআর এ লিখছে ১৭০০ টাকা কিন্তু আমাকে পরিশোধ করতে হয়েছিল ২৪০০০ টাকা। আমাকে টাকা আগে পরিশোধ করতে হয়েছিল এবং প্রায় দুই মাস পর আমার কাজটি করে দেয়। আজ না কাল আসুন এইভাবে দীর্ঘদিন পর গিয়ে কাজটা করে দেয়।

গ্রাম, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHQZNXHY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

আমি জানি জমি নাম জারি করার জন্য সরকারি ফি ১১৬০ টাকা , তবে আমার কাছে দাবি করে ৭০০০ হাজার টাকা আমি প্রত্যাখান করেছি।”

মানিকগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3VL3QP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

খতিয়ানে মৌজা পরিবর্তন হয়েছে

বাড়ির দলিলে মৌজা এক নাম, আর খতিয়ান এ আরেকটা নাম এই জন্যএটা ঠিক করার জন্য আমার থেকে ৪০০০০/=টাকা দাবি করেছিল।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKWPEA28
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

মিউটেশনের জন্য

একটা মিউটেশনের রিপোর্টের জন্য, কিন্তু সে টাকা চার হাজার নেয়ার পরেও রিপোর্টটা নেগেটিভ দিয়েছে যাতে আরো বেশি টাকা দাবি করা যায়।

বাণীবহ, রাজবাড়ী, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKE2EXGH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারীর আবেদন।

নামজারির আবেদনের পর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা তদন্তে আসেন এবং রিপোর্ট জমা দেয়ার জন্য গড়ি মসি করেন। পরবর্তীতে টাকা পরিশোধের পরপরই কাজ হয়ে যায়।

উপশহর, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHZRPUYL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খতিয়ান করতে দেওয়া।বা নামজারি আবেদন

আমি নামজারীর আবেদন করলে তার একটি জায়গায় ডেকে এটি জানায় আপনার খাজনা এবং নামজারী বাবদ ৩০,০০০ টাকা লাগবে না হলে হবে না। আমার কাছে ২০০৫ সালের খাজনার চেক ছিলো ঐ জমির। কিন্তু তার পরেও সেটা তারা প্রত্যাখান করে। আমি কোন উপায় না পেয়ে এই কাজ করতে বাধ্য হই।কারন জমি টা হাতবদল হবে। আর এ জন্য হালসনের খাজনার চেক লাগবে।

নাটোর, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJVQTV98
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমির নাম জারি বা মিউটেশন

আমারা আব্বুর ১০.৫ শতাংশ জমির নাম জারির কাজ করতে গিয়ে সকল কাগজপত্র সঠিক থাকার পরে ঘুষ দাবি করে। আমি শিক্ষিত হওয়ায় টাকা দেই নি। এইজন্য বিভিন্ন কাগজপত্র চেয়ে অনেক হয়রানি হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন করতে পেরেছিলাম। তবে সাধারণ মানুষের পক্ষে এই অফিসের ঘুষের হাত থেকে বাঁচার কোন উপায় নেই।

সেনবাগ উপজেলা ভূমি অফিস, নোয়াখালী, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT5HR2TB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেসন করার জন্য ১৫,০০০/- ঘুষ দিলাম

মিউটেসন করার জন্য ১৫,০০০/- ঘুষ দিলাম, টাকা ছাড়া জমির মিউটেসন করবে না, তাই ১৫০০০টাকা ঘুষ দিয়ে করতে হইছে।

বামনা, জেলা বরগুনা, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRWKNDXT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

BRS খতিয়ানে বিক্রিত জমির দাগ সংশোধন

১৯৯৭ সালে আমাদের ক্রয়কৃত জায়গা " প্রয়াত ছোট চাচা"হতে ৩৫শতক জায়গা "সাব কাবলা" মূলে খরিদ করি। ১৯৯৭সালে বিক্রিত সম্পত্তি ২০১৪সালে, ২৩৮নামীয় খারিজ খতিয়ান সৃজনে চাচাতো ভাই একজন(৪জনের মধ্যে) হিস্যা দাবী মূলে অন্যায়ভাবে রেকর্ড করে। বারংবার রেকর্ড রিভাইস করতে বললেও সে অপারগতা করে। ২০২৪সালে মূল দলিল,প্রয়োজনীয় কাগজমূলে অভিযোগ দায়ের করা হয়। চাচাতো ভাই সবাই বিষয়টাকে অন্যায় বলে স্বীকার করলেও রেকর্ড মালিক দাবীদার তার পক্ষে উকিল নিযুক্ত করে হবে হাজিরার ডেইটে অনুপস্থিত থাকে। পরে নাজির সাহেব রেকর্ডের পক্ষে রায় দেবার জন্য ৩০,০০০৳ দাবী করেন।

কুমিল্লা সদর (রাজবাড়ী), চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLH7DE2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০০

জমির খতিয়ান উঠানো

কয়েক বছর আগে জমির খতিয়ান তুলতে বোয়ালমারী সাব রেজিস্টার অফিসে গিয়েছিলাম, ওখানে দাড়িওয়ালা একজন লোক থাকে যে সামনে টেবিলে বসে, সে খাতা দেখে জমির খতিয়ান তুলতে 400 টাকা দাবি করল। আমি পরিশোধ করে খতিয়ান তুললাম, কারন এছাড়া কোন উপায় ছিল না।

বোয়ালমারী উপজেলা ভূমি অফিস, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSMBJUA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য এসি ল্যান্ড সদর , সাতক্ষীরা এর কার্যালয় যাই , সেখানে একজন অফিস সহায়ক এর সাথে কথা বলি , তখন বলেন একমাস সময় লাগবে আর যদি আমার মাধ্যমে করান তাহলে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ এর মধ্যে হয়ে যাবে, ৬০০০ টাকা দিতে হবে , যেখানে সরকারি খরচে ১১২০ টাকা।

সাতক্ষীরা সদর এসি ল্যান্ড, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHHXL3LD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমি অফিস

আমি জানি জমি নাম জারি করার জন্য সরকারি ফি ১১৬০ টাকা , তবে আমার কাছে দাবি করে ৭০০০ হাজার টাকা আমি প্রত্যাখান করেছি।

বোয়ালমারী, ফরিদপুর, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPM372F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খারিজ ও খাজনা

২০০০০ টাকা না হলে কাজ অসম্পূর্ণ থাকবে এমন কি অন্য কেউ কাজ শেষ করতে পারবে না ঐ ব্যাক্তি ব্যাতীত

গেন্ডা, সাভার, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4EEKRQ
মন্তব্য