সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খতিয়ান, দাগ, জমির রেকর্ড ও জরিপ-সংক্রান্ত বিষয় যাচাই/প্রতিবেদন

নতুন কেনা জমির নামজারি করার জন্য তহশিলদার ৫,০০০ টাকা এবং কানুনগো ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন। তারা জানান, খতিয়ানের সার্ভে রিপোর্ট দেওয়ার জন্য এই টাকা দিতে হবে। আমি ঘুষের টাকা দিতে রাজি না হওয়ায় তারা সার্ভে রিপোর্ট প্রদান করেননি। এর ফলে আমার নামজারি আবেদনটি প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে আমি আপিল করি এবং ঘুষের দাবিকৃত টাকা প্রদান করি। এরপর কানুনগো খতিয়ানের সার্ভে রিপোর্ট প্রদান করেন এবং তহশিলদার তাতে স্বাক্ষর করেন। পরবর্তীতে আমার নামজারি সঠিকভাবে সম্পন্ন হয়।

সিলেট সদর, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYXC4UZ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি আবেদনের ফাইল জমা দেওয়া

Mutation আবেদন করার পর আবেদনের ফাইল ভূমি অফিসে জমা দেওয়ার সময় ১০০০/- টাকা চায়। সবার থেকেই এভাবে নেয়। টাকা না দিলে সেবা দিতে বিলম্ব করে, খারাপ আচরণ করে। এমনকি মিউটেশন আবেদন বাতিলও করে দেয়। এসব দেখে টাকা দিয়েছি যে আবেদন বাতিল না হয়।

আক্কেলপুর, জয়পুরহাট, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJLJ56K2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

মিউটেশন

আমার আব্বার কাছ থেকে ঘুষ নিয়েছেন, কাজ করেন নি। সম্পূর্ণ টাকা ধোঁকা দিয়ে নিয়েছেন।

তালতলী উপজেলা, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRMB2U9R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

বে-দখলি জমির মালিকানা জাচাই করন সার্ভে।

কিছুদিন আগে আমার এক প্রবাসী আঙ্কেলের জমি জমা যাচাই-বাছাই করার উদ্দেশ্যে অত্র ভূমি অফিসের যাই, তাহার কিছু বেদখলে জমি উদ্ধারে উদ্দেশ্যে তার সমস্ত ডকুমেন্টারি নিয়ে পাইকগাছা দেলুটি ভূমি ইউনিয়ন অফিসে গেলে সেখানে কর্মরত নায়েক সাহেব সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই পরে বর্তমান জমির কার কার ভক্ত খুলে আছে এবং কি অবস্থায় আছে তাহা রিপোর্ট আকারে প্রকাশ করে দেওয়ার জন্য আমাদের কাছে ১০ হাজার টাকা দাবি করে এবং অসহায় হয়েই আমার সে টাকা পরিশোধ করি এবং উনি কাজটা করে দেয়। যে রিপোর্টের ভিত্তিতে বড় হইতে আমরা মামলা মোকদ্দমা করে আবার আমাদের নামে ফিরিয়ে আনতে সমর্থ হই।

দেলহুটি,ইউনিয়ন, পাইকগাছা, খুলনা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHD6U8J4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিজ করতে মোটা অংকের টাকা চাইছে।আমার নিজের কেনা জনিতে

খারিজ করতে মোটা অংকের টাকা চাইছে।আমার নিজের কেনা জমি।বাধ হয়ে টাকা দেই।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKFDWSBL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

ফ্ল্যাটের নামজারি

ভূমি অফিসে নামজারির জন্য আমার আব্বা আম্মাকে নিয়ে ১১ বার যেতে হয়। গাড়ি ভাড়াতেই চলে গিয়েছিল অনেক টাকা। বারবার দোষ ধরছিল আর ঘুরাচ্ছিল। পরে আব্বা ২০০০ টাকা দেয় এবং প্রায় সাথে সাথে কাজ হয়ে যায়! অফিসের সদর দরজায় বড় বড় করে হাদিস লেখা। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী!

মিরপুর, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK64U9DP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২২.০ হাজার

নামজারি

পৈত্তিক সম্পত্তি নামজারি করতে গিয়েছিলাম, ২০ হাজার টাকা ঘুষ চেয়েছিল। আমি রাজি হয়নাই বলে পর পর ২ বার নানান রকম অজুহাতে নামজারি অ্যাপ্লিকেশন বাতিল করে দিয়েছে ।

জেলা বগুড । থানা শাজাহানপুর । চুপিনগর ইউনিয়ন ভুমি অফিস, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ5RWUTT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

আমি মাত্র ১০শতাংশ জমি যার বাজার মুল্য মাত্র ১,২০,০০০৳। শুধু দলিল উঠাতে ৪৫০০টাকা খরচ করেছি। এখন নামজারী করার জন্য ১০হাজার টাকা চাচ্ছে। আমি আপাতত নামজারী করাচ্ছি না😭

সিলেট, গোয়াইনঘাট, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYVAQQ4G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

মিউটেশন সিস্টেম - ভূমি মন্ত্রণালয়

জমির মিউটেশন/নামজারির কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে মোট প্রায় ২৩,০০০–২৫,০০০ টাকা নেওয়া হয়েছে। টাকা দেওয়ার পর কয়েকটি কাজ করে দেওয়া হলেও বাকি কাজগুলো এখনো সম্পন্ন করে দেওয়া হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও বিষয়টি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

বার্থী ইউনিয়ন ভূমি অফিস, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRXH6A7G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করতে গেছি তহশীলদার বললো দলিল পুরনো। পরে একটা বহিরাগত লোক দিয়ে টাকা নিয়ে করে দে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBJ8K8V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খারিজ

সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে জমির খারিজ দিচ্ছিল না, টাকা দেওয়ার পরে দিয়েছে। টাকা ছাড়া কোন লিগ্যাল কাজও হচ্ছে না।

কটিয়াদি, মানিকখালি, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5JFGYH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমি নামজারির জন্য অনলাইন এ আবেদন করি। আবেদনের কয়েকদিন পর তহসিলদার আমাকে ফোন করে বলে তাকে মুল কাগজপত্র দেখাতে আমি সে অনুযায়ী সকল কাগজ নিয়ে যাই। তারপর তিনি সব কাগজ দেখে আমার কাছে ৪০০০ টাকা দাবি করে আমি বল্লাম এ টাকা কিসের জন্য। তিনি বল্লেন এটা তাদের সার্ভিস চার্জ। আমি বল্লাম সরকারি ফি তো ১১২০ টাকা তাহলে এতো টাকা কেন তিনি বল্লেন সরকারি ফি তো অনলাইন এ দিবেন এটা তো আমার জন্য। আমি বল্লাম এটা কেন তিনি বল্লেন এ অফিস পরিচালনার জন্য তার অনেক টাকা খরচ হয় তাই তাকে সবাই দেয়। উনি কাগজ ওকে করে পাঠালেন সার্ভেয়ার এর কাছে, সার্ভেয়ার ও একই গল্প শুনালেন। আমি টাকা দিতে অনিহা প্রকাশ করলে তিনি আমার কাজ আটকে দিবে বলেন তখন বাধ্য হয়ে তাকে আরো ৬০০০টাকা দিতে বাধ্য হই।

লাকসাম কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTJFU5DG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬৫.০ হাজার

খতিয়ান তৈরি

আমার জায়গার খতিয়ান তৈরি করেছি ভূমি অফিসের দালালের মধ্যেমে, দালালা ছাড়া কোন ভাবেই খতিয়ান হয় না। ভূমির পরিমাণ বেশি হওয়াতে ৮০ হাজার দাবি করেছিলো কিন্তু শেষ মেষ ৬৫ হাজারে করতে পেরেছি

কক্সবাজার, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT5L62KS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি

“আমি নামজারি করার জন্যে গিয়েছিলাম। সেখানে তারা নানা অজুহাত দেখায় আর বলে 7500 টাকা দিলে কাজ হবে।”

উপজেলা ভূমি অফিস, মহাদেবপুর, নওগাঁ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJV9WW2Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি

আমার বাবা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ছেলে হিসেবে আমার নিকট হেবা করলে ৪০০০০ টাকা দাবি করে, দাবির কারণ ইউনিয়নে জনগণ নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার নেই। আমার বাবা নিজে কাজ আরম্ভ করলে সব কাগজ ঠিক থাকার পরও ভূমি সহকারী কমিশনার তা বাতিল করে দিলে আবার টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হয়েছে।

Rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJJPETZ8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

Mutation

নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের, হাটবাকইল ভুমি অফিসে আমার বাবার পৈত্রিক সম্পত্তির মাত্র ১ বিঘা জমি নামজারি করতে দশ হাজার টাকা নিয়েছে।

Nachole, Chapainawabganj, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJNN35H6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

টাকা না দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিউটেশন মামলা নম্বর ১৭৫৬, ULAO তথ্য হালনাগাদ জন্য প্রেরণ করে, আমি তথ্য হালনাগাদ করে দিলে খতিয়ান সহ প্রস্তাব না দিয়ে, বাতিলের জন্য প্রতিবেদন প্রদান করেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTT474QX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

জমির নামজারি করতে জাই ১ মাসের বেশি হয়ে জায় আমার কাজ হয় পরে টাকা দেওয়া পর হয়েছে ২০,০০০ টাকা ঘুষ দেওয়া লাগছে

গোপালগঞ্জ, মুকসুদপুর, খানপুরা ভূমি অফিস, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKSLKWW
মন্তব্য