সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির খারিজ

জমির খারিজ করতে গেলে সরকারি ফি এর চেয়ে অনেক বেশি টাকা ৫০০০ টাকা দাবি করে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের এসিস্ট্যান্ট। তার বাড়ির পাশেই অফিস তাই ওর দূর্নীতি বেশি।

ইব্রাহিমপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQRZ8BD
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০০ লাখ

পর্চা বা রেকর্ড সংশোধনের জন্য

সাভার সেটেলমেন্ট অফিসে রেকর্ড সংশোধনের জন্য গিয়েছিলাম সেখানে এই অর্থ দাবি করা হয়েছে আমি এখনো দেইনি

ঢাকা সাভার সেটেলমেন্ট অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKF8DAWA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করা আমি নির্ধারিত ফি জমা দিয়েছে কিন্তু তারা আমার আবেদন মঞ্জুর করে নাই

গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKM47KZS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি কর

বহু বছর জমির খাজনা দেওয়া হয় নি।দেওয়ার জন্য গেলে জরিমানা সহ প্রায় ২৬০০০ হাজার টাকা দাবি করে।পরে বলা হয় চা-নাস্তা বাবদ ২০০০ দিলে ১০০০০ টাকায় সব করে দিবে।তখন মোট ১২০০০ টাকা দেওয়া হয় কিন্তু পেমেন্ট স্লিপে দেওয়া ছিল প্রায় ১৬০০ টাকা।

রহিমানগর,চাদঁপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNJKPY4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১

Mutation

যায়গার মিউটেশন না দিয়ে মাসের পর মাস ঘুরায়, এবং যায়গা ভালো দামে বিক্রয় করার জন্য প্রলুব্ধ করে। বিক্রি করতে না চাইলে- গড় হাজির, মালিকানার প্রমান নাই ইত্যাদি কারণ দেখিয়ে, শুনানির তারিখ নাদিয়েই (এস এম এস) ৭/৮ মাস পর মিউটেশন নামঞ্জুর করে দেয়।

Dumuria, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHYZRKXA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

ভূমি অফিসের বারান্দায় ঢুকলেই টাকা, সব ঠিক থাকলেও একটা না একটা খুত বের করবেই।

খতিয়ান সংশোধনের জন্য টাকা দাবি

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBAXT5K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

খাজনা প্রদান

খাজনা দিতে গেছি।১৯৮৯ সাল থেকে খাজনা শুরু।মোট ১১,০০০ টাকা মতো হয়।দিয়েছি।পরে উনি ভূমি সহকারী কর্মকর্তা কম্পিউটার সাল ইডিট করে ২০২২ থেকে ২০২৩,দুই বছর বাকী দেখিয়ে দুইবছরের টাকার রশিদ দিয়েছে।কিন্তু টাকা নিয়েছে প্রায় ৩০ বছরের।

বিনোদপুর,মাগুরা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHT4J6HX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খাজনা পরিশোধ

আমার খাজনা দাদার আমল থেকে অপরিশোধিত। বিভিন্ন সময় যখন জমি কেনাবেচা হয়েছে তখন‌ও শুধু ঘুষ দিয়ে তা সম্পন্ন হয়েছে কিন্তু খাজনার মূল বহিতে তা উঠেনি। গত মে তে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে তারা নিজেরাই অনলাইন আবেদন করে এবং আমাদের বলে যে প্রায় ৩০০০০ টাকা বাকি আছে। আমরা হতাশ হই এবং ফিরে আসার মূহুর্তে তারা অফার দেয় যে আমরা চাইলে তা অর্ধেকে নামবে কিন্তু কিভাবে জানতে চাইলে তারা বলে তা জেনে লাভ নাই বাকি শূন্য দেখালেই তো হলো এবং পরবর্তীতে শুধু হাল পরিশোধ করতে হবে। এই বলে তাঁরা ২০০০০ টাকা নেয় কিন্তু আমাদেরকে দেওয়া রশিদে মাত্র ২০০০ টাকাতেই সব বাকি পরিশোধ দেখায়। এই হলো দেশ ও পরিচালন ব্যবস্থা। প্রশ্ন হলো, দিলাম কেন? লাভ নেই, প্রতিবাদ করলে তো লোকে আমাকেই চোর বলবে।

ছাতড়া, নিয়ামতপুর , নওগাঁ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4HXQQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির ট্যাক্স প্রদান

আমি জমির খাজনা দিতে গেলে ভূমি অফিসের পিয়ন দ্বারা ভূমি কর্মকর্তা ঘুষ দাবী করে। নায়েব জোর করেই ৫০০০/- টাকা নিয়ে নেয়। ঘুষ না দিলে তারা খাজনা নিবে না। তাদের না খরচ হয়, উপজেলা ভূমি অফিসে দিতে হয়।

সাতক্ষীরা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH83V8HY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০০ লাখ

নামজারী ও জমাখারিজ সহ দাখিলা ও খাস বন্দবস্ত

দালালের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।

এলাহাবাদ ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTU52U78
মন্তব্য