সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নায়েব — গত ১৯ জুলাই ২০২৬ ইং তারিখে আমার নামজারি করানোর জন্য আমার থেকে ৩০০০ টাকা দাবি করে। আমি টাকাটা না দেয়াতে তিনি সরাসরি আমার নামজারি আবেদন টা বাতিল করে দেন। আমার কাগজপত্রে কোন সমস্যা ছিলো না। আমাকে বলেছিল খাজনা দেয়া লাগবে ৩০০০ টাকা দেন। আমি বলছি যে কিসের খাজনা। নামজারি করে অনলাইনে খাজনা দিবো। এটা শুনে তিনি নামজারি টা নামঞ্জুর করে এসিল্যান্ড অফিসে প্রতিবেদন দিয়ে দেয়।

শেরপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমাখারিজ

জমা খারিজ সংক্রান্ত কাজে শর্শদী ভূমি অফিসে যাওয়ার পর বলে ১০ দিন পরে আসেন, আমি বললাম এটা করতে ২ মিনিট লাগবে ১০ দিন কেন? এরপর আমি আধা ঘন্টা বসে আছি, তখন ভুমি সহকারী বলে আচ্ছা কিছু খরচ লাগবে, আপনি দিতে পারবেন? আমি বলি কেন? উত্তরে বলে তাহলে অপেক্ষা করেন, ১০ দিন পর আসেন। তাই আমি বাধ্য হয়ে ১ টা ফাইলের জন্য ১০০০ টাকা দিয়েছি

শর্শদী ভূমি অফিস, ফেনী সদর ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারির জন্য

নামজারীর আবেদনের ফাইল জমা দিতে গিয়েছিলাম ফাইল আটকে রেখেছে অফিসের সহকারী বলছে টাকা না দিলে কাজ হবে না

কালিয়াকৈর জামালপুর মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

রেকর্ড সংশোধন।

ম্যাপে,দখলে,দলিলে, ৪৪ শতক ছিলো কিন্তু খতিয়ানে ভুলে ২৪ শতক উঠেছিলো সেটার সংশোধন। দীর্ঘ নয়মাস ঘুরেছি কোন কাজ হয়নি। আমাকে হুমকি দেওয়া হয়েছে টাকা ছাড়া কিভাবে করবেন করেন। আমি দেখবো।শেষে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বললাম ম্যাডাম কিছুই কি করার নাই? উনি বললেন কালকে বুধবার ২০ হাজার টাকা দিয়ে যান পরের দিন বৃহস্পতিবার আপনার কাগজ ওকে।আর না হয় ঘোরেন আরো পাঁচ বছর ধরে, দেখি আপনার কাজ কে করে দেয় কিভাবে হয়।

কাহালু, বগুড়া।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জায়গার দলিলে সমস্যা ছিলো মেইন দলিলে জমির দাগ উঠে নায়

জমি কিনেছিলাম। জমি কিনার সময় একটা দাগ খতিয়ানে উঠে নায়। তারপর অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় বিষয় টি অবগত হই।তারপর শুরু হলো ভূমি অফিসে ঘুষ যাতে প্রসেস টা তাড়াতাড়ি হয় তানাহলে ২ ৩ মাস লাগতে পারে। তার আবার সে জায়গার রেজিস্ট্রেশন করতে গিয়ে কোটের ওখানেও ঘুষ সবমিলাই ২ জায়গায় মোট ৪০ হাজার টাকার মত লাগছে। এটা আমার কথা সবচেয়ে মজার কথা হলো একদিন ভূমি অফিসে গিয়ে বসে ছিলা কথা বলার জন্য আমার সামনে, একজন কর্মকর্তা কে ঘুষ দেওয়ার সময়, তিনি বলেন টেবিলের নিচে দিয়ে দিতে উপর দিয়ে না কারণ সিসিটিভি ক্যামেরা আছে।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

পারিবারিক সূত্রে অর্জিত সম্পত্তি নামজারি করার জন্য পৌরসভা ভূমি অফিস উপস্তিত হয়, এরপর অনলাইন অ্যাপ্লিকেশন জন্য ওনাদের একজন দাবি করেন ১২০০ টাকা, যেখানে খরচ সরকারি নীতি অনুসারে ৭৫ টাকা । এরপর আমার কাছে স্ক্যানার না থাকাই একরকম বাধ্য হয়ে ৫৫০ টাকা অ্যাপ্লিকেশন করে নেই । কিন্তু আসল বিপত্তি হই ২২ কার্য দিবস এর দিন, হটাৎ ম্যাসেজ আসে নামজারি বাতিল হয়েছে । আবারও ভূমি অফিস উপস্থিত হইলে ওনার বলে আবার অ্যাপ্লিকেশন করতে, বাধ্য হয়ে আবারও ৫৫০ টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলি, আমি চলে আসছিলাম এমন সময় বলে “খরচা বিষয় ছিলো বলে দাবি করে বসে ১২ হাজার টাকা, এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে নামজারি করতে সক্ষম হই, শেষ পর্যন্ত আমি কোন রকম ঘুষ না দেয়ার সিদ্ধান্ত অটল ছিলাম ।

শাহজাহানপুর ভূমি অফিস, বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

১১৭০ টাকার নামজারী করতে গেলে তশিল অফিস এবং ভুমি অফিস জানায় ১২০০০ টাক নিচে হবেনা। তাই বাদ্যহয়ে উক্ত গুষ দিতে হয়েছে। বানাড়ীপাড়া এসিলান্ড খুবই খারাপ । ঘুষ ছাড়া কণো কাজ করতে চায়না।

বানারীপাড়া, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারী

আমি কয়েক বছর আগে কেনা আড়াই বিঘা জমির রেজিষ্ট্রি দলিল নিয়ে নামজারি করতে সাতক্ষীরা, শ্যামনগরের, রমজাননগর ভুমি অফিসে গিলে তারা কাগজ দিখে বিভিন্ন ভুল দরে আমার কাছে নায়বের এক জন কাছের লোক বলে ৩০০০০ টাকা লাগবে। পরে আমি অন্য জায়গা থেকে ১০০০০ টাকা দিয়ে কাজ করিয়ে খাজনা পরিশোধ করেছি। আমার প্রশ্ন জমি যদি কাগজে সমস্যা থাকে টাকা দেওয়ার পরে কিভাবে কাজ করল।

সাতক্ষীরা, শ্যানমগর, রমজাননগর ভুমি অফিজ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নাম জারি

আমি নামজারি করতে হিয়েছিলাম প্রায় ৫-৬ বছর আগে।দালাল ছারাতো কাজ হয় না।পরে ১৩ হাজার টাকা দিলে কাজ করে দেয়।এছারা একটা পাতাও লরে না

আশুলিয়া, সাভার,ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা প্রদান

প্রত্যেক দাগের জন্য ২০০ টাকা করে ৫ দাগের জন্য ১০০০ টাকা নায়েব কে না দিলে অনলাইন খাজনার আবেদন বাতিল করে দেয়। পরে অতিরিক্ত ১০০০ টাকা দিয়ে খাজনা পরিশোধ করা হয়

বড়াইগ্রাম,নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.০০ লাখ

সরকারি খাজনা

আমি নামজারি করার জন্য খাজনা দিতে যাই,এতে আমার জমিতে খাজনা দেখানো হয় চার লক্ষ টাকা।কিন্তু চালান বা অনলাইন কপি নিতে গেলে এর পরিমাণ ৪০ হাজারও আসেনা।তাই আমি নিরুপায় হয়ে বসে আছি।আমি কেরুন তলী,হোয়ানক মহেশখালী সাব-ভূমি অফিসের কথা বললাম।

মহেশখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খতিয়ান সংশোধন

আমার জমির খতিয়ান সংশোধন এর জন্য আবেদন করার পরে ভূমি অফিসের কর্মকর্তারা আমার আবেদন মঞ্জুর করার জন্য বারবার ঘুড়িয়েছে এবং আমার থেকে টাকা নিয়ে কাজ করে দিছে পরবর্তীতে। টাকা ছাড়া কাজটি অনেক দিন জমে ছিলো।

ভূয়াপুর উপজেলা, টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

নায়েব সাহেব, আমার দলিল/ নামজারির আবেদন দেখে একটা রিপোর্ট করবে সেই জন্য টাকা দিতে হইছিল, উনি আমার দলিল প্রথম এ বুঝতে পারছিল না, টাকা দেওয়া পরে বুঝতে পেরেছে

কোটচাঁদপুর, পৌরভুমি অফিস, থানাঃ কোটচাঁদপুর, জেলাঃ ঝিনাইদহ।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য