নামজারি
আপনার জমি রেলওয়ে জমি অন্তভুক্ত আছে বলেছিল স্যারের সাথে আলাপ করে কিছু করা যায কি না পরে গেলে বলে যাবে তবে ১২০০০ টাকা লাগবে । আসলে সে জমি রেলওয়ে জমি অন্তভুক্ত ছিল না
নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আপনার জমি রেলওয়ে জমি অন্তভুক্ত আছে বলেছিল স্যারের সাথে আলাপ করে কিছু করা যায কি না পরে গেলে বলে যাবে তবে ১২০০০ টাকা লাগবে । আসলে সে জমি রেলওয়ে জমি অন্তভুক্ত ছিল না
আমি আমার 5.00 শতক জমির বি.ডি.এস খতিয়ান করার জন্য দিয়েছি আমার জমির কোন ঝামালা নেই সদ্য ক্রয় করা অন্যান্য সকল কাগজ পত্র অপটুডেইট কিন্তু বি.ডি.এস খতিয়ান করতে 5000/- টাকা দাবী করে বসে অতচ এটার সরকারী রেইট হল মাত্র 100/- টাকা।
সরকারি ফি সহ ৫০০০ টাকা চাইছে
রেকর্ড সংশোধনী আবেদন করা হয়েছিলো । ভূমি অফিসের তহশীলদার কাজ করার জন্য দেড় লক্ষ টাকা দাবি করে । প্রদান করিনি ।
আমাকে বলা হয়েছে, আপনি নিজে নিজে এসব কাজ করতে গেলে আপনাকে পাঁচ থেকে ছয় বার ঢাকায় আসতে হবে। যেহেতু আমি ঢাকার বাইরে থাকি এবং বারবার ঢাকায় এসে আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার তাই একবারে বিশ হাজার টাকা দিলে আমার নামজারি কমপ্লিট করে আমাকে পাঠায় দিবে। আমি আমার সঙ্গে থাকা পেপারগুলো উনাকে দেখানোর পরেও উনি আরো অনেকগুলো পেপার সাইজ যেগুলোর নামজারির সঙ্গে সম্পৃক্ত না। শেষ পর্যন্ত আমি টাকা দিয়ে কন্টাক করি।
আমার নামে বি আর এস রেকর্ড ভুক্ত জমি, জাল দলিলের মাধ্যমে নামজারি করেন।
মূলত আমি একটি নামজারূর আবেদন করেছিলাম তাহা ১৮/৮/২৬ সিলেট মহোদয় অনুমোদন করেন তার পরও শুধুমাত্র অনলাইন করতে গড়িমসি করেছে
Kharij er jnno 5000 dabi korche....5000 er niche Tara kharij korben na ...onek hi couart dekhaiche...paper thik nai...onk Kichu...ek porjaye Ami baddho hour taka porishod korchi
একটি হেবা দলিল করলাম। আমার বাবা আর এস রেকর্ডের মালিক। রেকর্ড মূলে মালিক। আমাকে ৭০ শতাংশ জায়গা হেবা দলিল করে দিছে। এর জন্য দলিল লেখক চালান দিছে ১৩৫০ টাকা+ স্ট্যাম্প ৬০০ টাকা। কিন্তু ওনি আমার কাছ থেকে নিল ২২০০০/- ( বাইশ হাজার) টাকা। দলিল সাব রেজিস্ট্রার সাহবের কাছে জমা দেওয়ার আগে যারা চেক করে ( সরকারি কর্মচারি) তাদের দেওয়া রাগছে ৫০০০+ ৫০০ + ২২০০০ = ২৭৫০০/-
আমি নামজারী পরে ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে। আমার কাছে প্রথম ৩০০ টাকা চাই। তার পরে বলে ৬০০টাকা চাই। না দিলে আমার কাজ করবে না। আমি বাধ্য হয়ে টাকা দিতে হয়।
দলিলের নামজারি করতে দেই আমার আম্নার কাছে। ভূমি অফিস থেকে বলা হয় আপনার দলিলের নামজারি করতে ১০০০০ (দশ হাজার) টাকা লাগবে। পরে কিছু কম নিতে বললে বলে ২০০০ হাজার কম দেন। পরে ৮০০০ টাকায় করা হয়েছে। যে নিছে তার নাম —। আবার দলিলের নকল উঠাতে গেলে ২০০০ টাকা দাবি করে। ২০০০ টাকাই দেওয়া হয়। তারপর খাজনা দিতে গেলে বলে ৫০০ টাকা লাগবে। ৬ শতাংশ জমির জন্য ৫০০ টাকা নেয়।
আমি দলিল উপস্থাপন করে নিজ নামে মিউটেশন করার আলোচনা করার সময় বিভিন্ন খরচাপাতির জন্য টাকার কথা বলে, আমি পরে করাব বলে চলে আসি,
Requested to The office helper to help me, how i can pay land tax through online. They support me and finally demand tk 5000/ more. finally the issue solved with payment of tk 5000/.+Land tax. it was at Tejgaon Tahashil office. office location: Near Adin medical college and hospital, Mogbazar,
Ekta miss case korate 20000tk 1week lagbe. Amr tk nai tai ajk 2month gutechi.ekhono miss case hoi nai. Nij name miss case.
আমার পিতার ভূমিকর দেওয়ার জন্য ঐ অফিসে যাই। নামজারি ও ভূমিকর দিতে চাই। পিয়ন আমার কাগজপত্র যাচাই করে অফিসারকে বলেন, অনেক ত্রুটি। এই ভুল সংশোধন করতে ৪০০০০ হাজার টাকা লাগবে। আমি ৫০০০ টাকা পরিশোধ করেছি। আবেদন করেছি, দেখি কী হয়।
ভূমির নামজারির জন্য নিজে উপস্থিত হয়ে কয়েক দিন চক্কর কাটা এভয়েড করতে এক হাজারের স্থলে সাত হাজা টাকা প্রদান করতে হয়েছে।
পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসে দাদার নামে দলিল ছিলো ১৯৭৩ সালের ২০২৪ সালে খারিজ করতে শতাংশ প্রতি ১০,০০০ টাকা চাওয়া হয় এবং সব কিছু আপডেট ও ঠিক থাকলেও ১০,০০০ টাকা লাগে বলে জানানো হয়। বাধ্য হয়ে ১৭ শতাংশ জমি ১৭০০০০ দিয়ে নামজারি করি এবং এই অভিসাপ থেকে রক্ষা পাই। আগে ঘুষ ছিলো, এখন জমির বাজার দামের উপর পার্সেন্টিস চায়।
দলিল দাগ নাম্বারে ভুল হয়েছিল এটা ঠিক করার জন্য, ৪৫০০ টাকা চেয়েছে, বললাম সাথে অমুকে নিয়ে আসব সে বলে অমুকে আনতে হবে কেন কাউকে নিয়ে আসবেন না। একা আসবেন।
সে বলল, "আপনার ১৬.৫ শতাংশ জমির নাম জারি করতে ৬০০০ টাকা লাগবে, তাছাড়া করা সম্ভব নয়। অন্যেরা এর চেয়ে বেশি নেয়। আপনি পরিচিত তাই কম নিচ্ছি।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা 1000 টাকা বিনিময়ে রিপোর্ট প্রদান করে।